Nutritionist Lutfun Naher Mim
Eat well. Feel better
I’m here to guide you toward a healthier, happier life—one smart food choice at a time. Let’s build better habits together!
22/07/2026
Types of Vitamin A Fruits 🥭🍉🍊🍇
25/04/2026
জানেন কি?
বর্তমানে প্রতি ১০ জন নারীর মধ্যে ১ জন PCOS (Polycystic O***y Syndrome)-এ আক্রান্ত। অনিয়মিত পিরিয়ড, অতিরিক্ত ওজন বৃদ্ধি,অতিরিক্ত ফেসিয়াল হেয়ার, ব্রন বা চুল পড়ার মতো সমস্যাগুলো আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, PCOS কোনো রোগ নয়, বরং একটি লাইফস্টাইল ডিজঅর্ডার।
আপনার প্রতিদিনের অভ্যাসে ছোট ছোট কিছু পরিবর্তনই পারে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে:
১.সুষম খাবার: রিফাইন করা চিনি এবং প্রসেসড ফুড এড়িয়ে চলুন। পাতে রাখুন প্রচুর শাকসবজি ও পর্যাপ্ত প্রোটিন।
২.এক্টিভ থাকা: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি বা ইয়োগা করার চেষ্টা করুন।
৩.মানসিক প্রশান্তি: স্ট্রেস বা দুশ্চিন্তা হরমোনের ভারসাম্য নষ্ট করে। তাই পর্যাপ্ত ঘুম এবং হাসিখুশি থাকা জরুরি।
আপনি একা নন, সঠিক পুষ্টি ও সচেতনতাই পারে আপনাকে একটি সুস্থ জীবন উপহার দিতে।
20/02/2026
সারা দিন রোজা রাখার পর ইফতার কেমন হওয়া উচিত?
দীর্ঘ সময় না খেয়ে থাকার পর আমাদের শরীরের প্রয়োজন হয় সঠিক পুষ্টি, হঠাৎ অতিরিক্ত খাবার নয়। ইফতার শুধু পেট ভরানোর জন্য না — বরং শরীরকে ধীরে ধীরে পুনরায় শক্তি দেওয়ার সময়।
✅ ১. খেজুর ও পানি দিয়ে শুরু করুন
খেজুর প্রাকৃতিক গ্লুকোজের ভালো উৎস। এটি দ্রুত শক্তি দেয় এবং ব্লাড সুগার স্বাভাবিকভাবে বাড়ায়। সাথে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি।
✅ ২. হালকা ও সহজপাচ্য খাবার রাখুন
ফল, ছোলা, দই, স্যুপ — এগুলো পেটের উপর চাপ কম দেয়।
✅ ৩. অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে চলুন
পেঁয়াজু, বেগুনি, চপ — মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু প্রতিদিন বেশি খেলে অ্যাসিডিটি, গ্যাস, ওজন বৃদ্ধি হতে পারে।
✅ ৪. প্রোটিন যোগ করুন
ডিম, ছোলা, মুরগি বা ডাল — এগুলো দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।
✅ ৫. অতিরিক্ত মিষ্টি পানীয় এড়িয়ে চলুন
রুহ আফজা বা অতিরিক্ত চিনি দেওয়া শরবত ব্লাড সুগার দ্রুত বাড়িয়ে আবার কমিয়ে দেয়, ফলে দুর্বল লাগতে পারে।
🌿 একটি ব্যালেন্সড ইফতার প্লেট হতে পারে এমন:
• ২–৩টি খেজুর
• ১ বাটি ফল
• ১ বাটি ছোলা/ডাল
• ১টি ডিম বা সামান্য প্রোটিন
• পর্যাপ্ত পানি
রোজা আমাদের আত্মশুদ্ধির পাশাপাশি শরীরকেও বিশ্রাম দেয়। তাই ইফতার হোক সচেতন ও পুষ্টিকর 🌙✨
Nutritionist Lutfun Naher Mim
Happy New year 2026
কেন খাদ্য তালিকায় গাজর রাখবেন?
শীতকালে প্রচুর পরিমানে রঙিন শাকসবজি পাওয়া যায়।তার মধ্যে গাজর অন্যতম।প্রতিদিন খাদ্যতালিকায় একটা গাজর রাখলে পাবেন অনেক উপকার।
08/10/2025
❌ Myth: Drinking green tea in the morning melts belly fat.
✅ Fact: Green tea supports metabolism, but fat loss happens only with a balanced diet & regular activity.
27/07/2025
Develop Healthy Habits ⏩⏩
22/07/2025
Twinkle Twinkle Little stars.
How i wonder what u are!
Up above the world so high,
Like a diamond in the sky.🤲
