Orni's Mekcover
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Orni's Mekcover, Health/Beauty, Nowab bari Road, Bogura., .
(✿◠‿◠)
“Beauty is an attitude!"
Beauty is not flawless, it shines even through your flaws,
“Be your own kind of beautiful.”!!
:)𝑷𝒓𝒐𝒇𝒆𝒔𝒐𝒏𝒂𝒍 𝒎𝒂𝒌𝒆𝒖𝒑 𝒂𝒓𝒕𝒊𝒔t (^_^)❤️
The Weather ☁️
19/04/2026
🥰💖
🔆তোমার দেহের বাঁকে বাঁকে মিত্রাক্ষর ছন্দ খেলা করে। প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যেন এক একটি জাদুময় ছত্র। প্রথম স্তবকের সহস্র গুণিতকে তোমার রাশি রাশি মেঘকাল চুল।🧡
🥰তোমার চুলের দোলায় আষাঢ়ের মেঘ গুমড়ে উঠে!🕊️
06/04/2026
I am Orni,,✨
🥰
V.m. school er cute bride gulo 👀❤️
23/01/2026
পায়ের যত্নের বিস্তারিত টিপস:
পরিচ্ছন্নতা :- প্রতিদিন গোসলের সময় পা ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করুন ।💖
গোড়ালির যত্ন : -পায়ের গোড়ালি ফাটা রোধ করতে স্ক্রাবিংয়ের পর পেট্রোলিয়াম জেলি, অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করুন ।🩷
ঘরোয়া স্ক্রাব :- ১ কাপ চিনি, ১/২ কাপ অলিভ অয়েল, ১টি লেবুর রস এবং ১ চামচ মধু মিশিয়ে প্রাকৃতিক ফুট স্ক্রাব হিসেবে ব্যবহার করুন ।✨
ময়েশ্চারাইজিং :-গোসলের পর ও রাতে পা মুছে ময়েশ্চারাইজিং লোশন বা ক্রিম লাগান ।🤍
নখ পরিষ্কার : পায়ের নখ বড় হলে নিয়মিত কাটুন এবং নখের কোণা পরিষ্কার রাখুন।🖤
আরামদায়ক জুতো : খুব বেশি আঁটসাঁট বা উঁচু হিলের জুতো নিয়মিত পরা এড়িয়ে চলুন, এতে পায়ে ব্যথা ও কালো দাগ হতে পারে ।💖
রোদে পোড়া ভাব দূর করা : কাঁচা দুধ ও লেবুর রস মিশিয়ে পায়ে মাখলে রোদে পোড়া দাগ দূর হয় এবং পা ফর্সা হয় ।🔆
পায়ের গন্ধ দূর : নিয়মিত পা ধুয়ে শুকিয়ে নিন এবং প্রয়োজনে অ্যান্টি-ফাঙ্গাল পাউডার ব্যবহার করুন । 💚
পায়ের ত্বক আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করুন এবং পায়ের আরাম নিশ্চিত করতে আরামদায়ক জুতো ব্যবহার করুন । 💙
゚viralシfypシ゚viralシalシ
19/01/2026
শুধু এই ৮টি সহজ কাজ শীতে নারী-পুরুষ সবার ত্বকের বাড়তি যত্ন নিন:-
তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কমে গেছে বাতাসের আর্দ্রতা।💙
দূষণ আর শুষ্ক আবহাওয়া কেড়ে নিচ্ছে ত্বকের স্বাস্থ্য ও সৌন্দর্য।✨
১/নিয়মিত শরীরচর্চা করুন-
নিয়মিত ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায়, যা আপনার ত্বকের উপকার করতে পারে। হারানো আর্দ্রতা পূরণ করার জন্য ব্যায়াম শেষে গোসল করুন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ☝🏻
২/ নিয়মিত গোসল করুন-
যাঁরা শীতকালে ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন, তাঁরা অনেকেই মনে করেন, ‘গোসল করলেই বুঝি জেঁকে বসে শীত’। কিন্তু বিষয়টি পুরো উল্টো।💧
শীতে যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় গোসল করেন, তাহলে ধুলাবালু থেকে মুক্তি পাওয়া যায়। প্রয়োজনে হালকা উষ্ণ পানি দিয়ে গোসল করুন।🪼
৩/ সাবান ও শ্যাম্পু নির্বাচনে সর্তকতা -
সাবানের কারণেও অনেক সময় ত্বকের রুক্ষতা বাড়তে পারে। গরমকালে যে সাবান ব্যবহার করেন, শীতকালে চেষ্টা করবেন তার চেয়ে কম ক্ষারীয় ও ময়েশ্চারাইজারযুক্ত সাবান ব্যবহার করার।🤍
৪/পর্যাপ্ত পানি পান করা-
অলসতা ও পিপাসা পায় না বলে শীতকালে পানি একটু কমই পান করা হয়।
ত্বক সজীব ও আর্দ্র রাখতে হলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।🩷
৫/শীতে পায়ের বিশেষ পরিচর্যা-
গোড়ালি ফাটা, পায়ের ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ও আর্দ্রতা হ্রাস বা অল্পতেই পায়ের ত্বক ও নখ নোংরা হয়ে যাওয়া পায়ের সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম।
শীতকালে কমবেশি সবারই পা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়।💖
প্রতিদিন খুব বেশি হাঁটাহাঁটি করলে, ধুলাবালুতে খালি পায়ে দীর্ঘক্ষণ কাজ করলে কিংবা ভিটামিন ও মিনারেলের যথাযথ সামঞ্জস্য না থাকলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। পায়ের যত্নে যা করতে হবে।✨
৬/ শীতকালে পা–ঢাকা জুতা ব্যবহার করুন-
বাইরে থেকে এসে ভালোভাবে পা ধুয়ে ফেলুন। সম্ভব হলে সামান্য গরম পানি ও স্ক্রাবার ব্যবহার করতে পারেন, এতে করে মৃত কোষগুলো অপসারিত হবে।
পরিষ্কার পায়ে অলিভ অয়েল, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন কিংবা গোলাপজল ব্যবহার করুন, যা নতুন কোষগুলোকে দেবে সজীবতা।
রাতে ঘুমানোর আগে সুতির মোজা পরে ঘুমাতে পারেন। এতে ত্বক শুষ্ক হবে না।♐
৭/গায়ে নিয়মিত সকালের রোদ লাগান-
সূর্য যখন আভা ছাড়তে শুরু করে, সেই সময়ের রোদে থাকুন। এতে শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবে, যা ত্বককে সুন্দর ও মসৃণ করে।
শীতের মিষ্টি রোদে প্রতিদিন কিছুক্ষণ থাকুন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, তা যেন চড়া দুপুরের রোদ না হয়।🔆
৮/মৌসুমি ফল ও সবজি খান-
খাবারের তালিকা থেকে ফাস্টফুড, ভাজাপোড়া ও অতিরিক্ত চিনি বাদ দিয়ে কমলা, বেদানা, গাজর, ফুলকপি, টমেটো, বিনস, লেবুসহ তাজা শাকসবজি ও ফলমূল রাখুন।🔄️
শীতকালে মৌসুমি বিভিন্ন শাকসবজি ও ফলমূল পাওয়া যায় সুলভমূল্যেই।
👉🏻প্রসাধনী ব্যবহারে সাবধান❗❗
মকপ্রদ বিজ্ঞাপন দেখে ক্ষতিকর রাসায়নিকসমৃদ্ধ লোশন, ময়েশ্চারাইজার বা অন্যান্য প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকুন।
ত্বক অনেক নাজুক অঙ্গ এবং শীতকালে অনেকের অ্যালার্জি, সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা দেখা দেয়।
তাই জেনে–বুঝে, যাচাই করে প্রসাধনী ব্যবহার করুন। প্রয়োজনে ত্বকবিশেষজ্ঞদেরও সহায়তা নিতে পারেন। শীত হোক উপভোগ্য সুস্বাস্থ্যের সঙ্গে।💖💖
゚viralfbreelsfypシ゚viral
Alerts
Be the first to know and let us send you an email when Orni's Mekcover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.