Munni
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Munni, Health/Beauty, Sydney.
12/08/2022
#অনুরোধের_রেসিপি৬
ভ্যানিলা এক পাউন্ড কেক
উপকরণ
ময়দা – ১/২ কাপ
ডিম – ২ টা
তেল – ১/২ কাপ
চিনি – ১/২ কাপ
বেকিং পাউডার – ১/২ চা চামচ
লিকুইড দুধ ১ কাপ
ভেনিলা এসেন্স – ১ চা চামচ
পদ্ধতিঃ
– ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিতে হবে আলাদা পাত্রে।
– ডিমের কুসুম ভাল মত বিট করে ক্রিমি হলে অল্প করে চিনি আর দুধ এড করে বিট করতে হবে।
– এভাবে পুরা চিনি আর দুধ বিট করতে হবে।তেল ও ভ্যানিলা দিয়ে বিট করতে হবে।
– ময়দা আর বেকিং পাউডার টা চেলে এর সাথে কুসুমের মিশ্রণটা কাঠের চামুচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিলাতে হবে যাতে কোন দলা না থাকে।
– এবার ডিমের সাদা অংশ টা ফোম করে নিতে হবে।
– ময়দা ও কুসুমের মিশ্রনের সাথে ডিমের ফোম টা কাঠের চামচ দিয়ে আস্তে আস্তে ৩/৪ বারে মিলাতে হবে।
– এবার কেক পেন এ তেল ব্রাশ করে তাতে কাগজ বিছিয়ে কেকের মিশ্রণ টা ঢেলে দিতে হবে।
– এবার প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে ১৭০ ডিগ্রী তাপমাত্রায় ৪০ মিনিট বেক করুন। এবার টুথপিক দিয়ে চেক করে দেখুন কেক হয়েছে কিনা। না হলে
– আরও কিছুক্ষণ রাখুন। হয়ে গেলে বের করে ঠাণ্ডা করে কেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভ্যানিলা পাউন্ড কেক ।
কেকের ক্রিম তৈরি
উপকরণ
-নরম মাখন ১০০ গ্রাম
-আইসিং সুগার বা চিনি বেটে ছেঁকে নেওয়া ১ কাপ
-ঠান্ডা তরল দুধ ৩ টেবিল চামচ
-ভ্যানিলা এসেন্স আধা চা চামচ
পদ্ধতিঃ
-মাখনের সাথে আইসিং সুগার মিশিয়ে নিন চামচ দিয়ে
-বড় পাত্রে নিয়ে ইলেক্ট্রিক বিটার দিয়ে বিট করুন প্রথমে লো পাওয়ারে পরে হাই পাওয়ারে
-একটু পর দুধ মিশান
-এরপর ভ্যানিলা মিশান
-বিট করুন ১০ মিনিট, যেন আইসিং সুগার গলে যায় ভাল করে
-ক্রিমি ক্রিমি হয়ে আসলে ফ্রিজে রেখে দিন ১ ঘন্টা
-নামিয়ে কিছুক্ষন পর কেক ডিজাইন করুন
-ডিম ফেটার যেই বিটার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, সময় লাগবে বেশি আর একটু কষ্টও হবে।
-কালার করতে চাইলে ফুড কালার মিশিয়ে বিট করে ফ্রিজে রাখতে হবে ২/৩ ঘন্টা, তাহলে কালারটা ফুটে উঠবে।
04/08/2022
💞 নিরাপদ সহবাসের কৌশল 💞
জন্মনিয়ন্ত্রণের জন্য সকলেই গর্ভনিরোধক ট্যাবলেট কিংবা কনডমের উপরই ভরসা করেন।নিরাপদ সহবাস করার কৌশল জানলে আধুনিক পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জন্মনিয়ন্ত্রণ করা যেতে পারে। এই সম্পর্কে ধারনা থাকলে চিকিত্সকের কাছেও যাওয়ার প্রযোজন পড়ে না।
মহিলাদের স্বাভাবিক ঋতুচক্র প্রাকৃতিকভাবে নির্ধারিত। এতে এমন কিছুদিন রয়েছে, যাকে নিরাপদ দিন বা সেফ পিরিয়ড বলা হয়। এই দিনগুলিতে সহবাস করলেও গর্ভধারণের ঝুঁকি থাকে না। সেফ পিরিয়ডের দিনগুলিও প্রকৃতিগতভাবে নির্দিষ্ট। এই কারণেই একে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা বলা যেতেই পারে।
চিকিত্সকেরা এতে অনেক সময় ক্যালেন্ডার পদ্ধতিও বলে থাকেন। এই পদ্ধতি কার্যকর করতে অবশ্যই জানা দরকার ঋতুচক্রের নিরাপদ দিন কোনগুলি।
এই পদ্ধতির জন্য সবার আগে জানতে হবে মাসিক ঋতুচক্র নিয়মিত হয় কিনা। হলে তা কত দিন অন্তর হয়। সবচেয়ে কম যত দিন পর পর মাসিক হয়, তা থেকে ১৮ দিন বাদ দিতে হবে। পিরিয়ড শুরুর প্রথম দিন থেকে এই দিনটিই হল প্রথম অনিরাপদ দিন। আবার সবচেয়ে বেশি যতদিন পরপর পিরিয়ড হয়, তা থেকে ১০ দিন বাদ দিলে মাসিক শুরুর প্রথম দিন থেকে এই দিনটিই হল শেষ অনিরাপদ দিন।
ধরুন আপনার পিরিয়ড ২৮ থেকে ২০ দিন অন্তর হয়। তবে ২৮-১৮= ১০, অর্থাত্ পিরিয়ড শুরুর পর থেকে প্রায় নয় দিন আপনার জন্য নিরাপদ, এই দিনগুলিতে কোন পদ্ধতি ব্যবহার না করেও সহবাস অনায়াসেই করা সম্ভব। ১০ নম্বর দিন থেকে অনিরাপদ দিন শুরু। তাই এই দিন থেকে সহবাসে সংযত হতে হবে।
৩০ দিন হল দীর্ঘতম মাসিকচক্র। তাই ৩০-১০= ২০, অর্থাত্ ২০ নম্বর দিনটিই হল শেষ অনিরাপদ দিন। ২১তম দিন থেকে আবার অবাধে সহবাস করা যেতে পারে। এতে গর্ভধারণের সম্ভাবনা নেই। তবে, এতে ১০ থেকে ২০ দিনের মধ্যে অবাধ সহবাসের ফলে গর্ভধারন হতে পারে।
এই বিষয়েটি সহজভাবে বোঝালে পিরিয়ড শুরুর প্রথম সাতদিন ও শেষের প্রথম সাতদিন সহবাস করা নিরাপদ। তবে, পিরিয়ড নিয়মিত না হলে এই পদ্ধতি কার্যকর হবে না। এছাড়াও প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ ৮০ শতাংশ নিরাপদ। সাধারণত, পিরিয়ডের হিসেবে গন্ডগোল, অনিরাপদ দিবসে সহবাস, অনিয়মিত পিরিয়ডের ফলে প্রাকৃতির গর্ভনিরোধকের পদ্ধতি ব্যর্থ হতে পারে। তাই, সঠিকভাবে জানতে একবার অন্তত চিকিত্সকেরা পরামর্শ নেওয়া প্রয়োজন।
আবার কিছু পুরুষের শুক্রাণুর আয়ু বেশি হওয়ায় তারা এতে সাফল্য নাও পেতে পারেন। সেক্ষেত্রে অনিরাপদ দিবসে দুই দিন বাড়িয়ে নেওয়া প্রয়োজন। একে অনেকে প্রোগ্রামড সেক্স বলে। অনেকেই এ বিষয়ে সংশয় পোষণ করেন, কিন্তু একবার এই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেলে এটি অনেক বেশি সহজ ও আরামদায়ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
এমন সব পরামর্শ অথবা ব্লগের জন্য জয়েন করুন -
🔰https://www.facebook.com/groups/149192167228573 🔰
#কন্যা *xeducation *xed *xy *x ***an *xpositive *xualhealth **n *xystyle
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sydney, NSW
Alerts
Be the first to know and let us send you an email when Munni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
