Warped Emotion
✨Let every emotion stay wrapped,💝
Unwrap it, and experience the wow!😍
01/09/2026
তখন ২০১১ বা ২০১৪ সাল হবে, টিভিতে আর্জেন্টিনার খেলা চলছে, সবাই অনেক মনোযোগ সহকারে ম্যাচ দেখছে আর বলছে মেসি মেসি মেসি 📺🇦🇷।
মেসি নাম নেওয়াতে আমার কাছে হাস্যকর লাগে। ফাইজলামি করে 'মুছি' বলে আব্বুকে বলি—"টিভিতে মুছি!" 😳🤣
আমি যেহেতু ছোট, ফুটবল বুঝি না, প্লেয়ারদের চিনি না; তাই ওই দিন মেসিকে 'মুছি' বলাতে আমার আব্বু আমাকে মেসিকে চেনান ⚽❤️। ব্যাস, ওই দিন থেকে ফুটবল মানেই মেসিকে বুঝতাম। ফুটবল খেলাতে মেসিকে খুঁজতাম, মেসি চিল্লালে আমিও চিল্লাতাম, কাঁদলে মন খারাপ করতাম 🥺।
তবে ফুটবল খেলার নিয়ম বোঝার পর আমার দেখা আর্জেন্টিনার প্রথম ম্যাচ হয় ২০২২ ফিফা বিশ্বকাপ, আর্জেন্টিনা বনাম সৌদি আরব 🇸🇦। প্রথমেই দলকে হারতে দেখেছি, মন খারাপ হয়েছিল 💔। তবে যখন সেই ঐতিহাসিক দিনটার সাক্ষী হতে যাচ্ছিলাম, তখন চোখ থেকে পানি পড়লেও বোঝাতে পারব না কতটা আনন্দ লেগেছে! 🥹🏆 আমি সবাইকে বলে বেড়াতাম—আমার দেখা প্রথম টুর্নামেন্টেই প্রিয় দলকে বিশ্বকাপ উঁচিয়ে ধরতে দেখছি, আর কিছু চাওয়া-পাওয়া নাই ✨।
২০২৬ বিশ্বকাপে তার যে রূপ দেখলাম, তাতে বোঝা যায় তিনি ৩৯ বছর বয়সে যা পারেন, তা সামলানোর ক্ষমতা আর কারও হয়নি 🐐🔥। তিনি শেষবারের মতো জাতীয় দলের হয়ে বিশ্বকে যে ম্যাচগুলো উপহার দিয়েছেন, একেকটা অ্যাডভেঞ্চার, ইমাজিনের বাইরে! 🤯 চিন্তা করেছি, সেই ১৯ বছরের ছেলেটা হলে কী ভয়ঙ্কর রূপই না হতো তার! ⚡
আমরা তো শুধু জয় উপভোগ করি, কিন্তু লিও হার, জিত, দুঃখ, কষ্ট, ব্যথা—সবকিছু উপভোগ করেছে 💔👑। দীর্ঘ কয়েক বছর কষ্টদায়ক হারের পর পরপর যে জয়গুলো আমাদের উপহার দিয়েছে, তাতে সে তার হেটার্সদের ও ভক্তদের দেখিয়ে দিয়েছে তিনি সর্বকালের সেরা—GOAT, The Lionel Messi! ❤
অবসর মেসি নেননি, নিল পুরো একটা জাতি। Miss you Leooo! 🖤🇦🇷
30/08/2026
প্লেটে নতুন রূপ! 🍓
#হাতেআঁকা #প্লেটআর্ট #স্ট্রবেরিআর্ট #আর্ট #অনলাইনশপ
22/08/2026
আমার পছন্দের পাখি 😌
08/07/2026
আগে মুভিতে দেখতাম, আজ বাস্তবে দেখলাম।
শেষ ১৩ মিনিট, ৩টা গোল, ১টা ইতিহাস।
আর্জেন্টিনা আবারও প্রমাণ করলো - শেষ বাঁশি না বাজা পর্যন্ত খেলা শেষ না।
What. A. Game. Vamos Argentina! 💙🤍
Alerts
Be the first to know and let us send you an email when Warped Emotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Subscribe
We will notify you when anything happens in Bagerhat.