Health Hacks
Health is power .None of you can depict your enjoyment without leading a balanced life.
we try to provide some guideline how you can smoothly run your daily life .Stay here - hope your happy ending.
25/08/2022
অ্যাজমা রোগীরা কীভাবে ভালো থাকবেন
অ্যাজমা রোগীরা কীভাবে ভালো থাকবেন এটা আমার বংশগত রোগ। কীভাবে ভালো থাকতে পারি?
14/08/2022
দেশি ফলের পুষ্টিগুণ
দেশি ফলের পুষ্টিগুণ অনেকেরই ধারণা, দামি ও বিদেশি ফলের পুষ্টিগুণ বেশি। তাই রোগবালাই হলে আঙুর, আপেল, মাল্টার মতো বিদেশি ফল কেনা হয়। এমন ধ....
22/07/2022
25/06/2022
5 गलतियां जो आप पानी पीते समय करते है | 5 Mistakes You May Be Making While Drinking Water 🧘 Join us for the 21 day Yoga Challenge (5th June) - https://yogachallenge.in/yd🙋🏻♂️ Attend our Health Transformation Workshop : https://satvicmovement.o...
22/06/2022
Most Effective Sun Tan Removal Home Remedy (My De Tan Secret) Sun tan removal home remedy (Most effective sun tan removal home remedy) How to remove sun tan instantly.If you want to de tan your skin and get your origina...
16/06/2022
কাঁধের জোড়ায় হঠাৎ ব্যথা
কাঁধের জোড়ায় হঠাৎ ব্যথা কাঁধে সমস্যা হলে কাঁধ ব্যথা ছাড়াও হাতের নড়াচড়া সীমিত হয়ে যেতে পারে। বিশেষ করে হাত ওপরে তোলা বা পেছন দিকে নেওয়া, চু.....
15/06/2022
13/06/2022
মানসিক চাপ কমাতে পরামর্শ
*প্রথমত জানতে হবে মানসিক চাপের কারণে যেসব লক্ষণ দেখা দেয় তাৎক্ষণিকভাবে সেগুলো আমাদের প্রতিরক্ষার জন্য, আমাদের নিরাপত্তার জন্য তৈরি হয় এবং এটি প্রাকৃতিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এতে ঘাবড়ে গেলেই বিপদ। তাই মানসিক চাপ তাৎক্ষণিক মোকাবেলা করার মনোবল রাখতে হবে। কেউ দীর্ঘদিন মানসিক চাপে থাকলে যেসব লক্ষণ দেখা দেয়, সেগুলো শনাক্ত করতে হবে এবং সেগুলোর ক্ষতিকারক প্রভাব কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে।
* দ্বিতীয়ত যেসব সমস্যার কারণে মানসিক চাপ তৈরি হচ্ছে যেসব সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে তাড়াহুড়া না করে ধীরস্থির হয়ে, বিচক্ষণতার সঙ্গে সমস্যার সমাধান করতে হবে। প্রয়োজনে প্রফেশনাল কারও সহায়তা নেয়া যেতে পারে।
*ব্রিদিং রিলাক্সেশন বা শ্বাসের ব্যায়াম করতে হবে। শরীর এবং প্রশান্ত করতে এটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি। নাক দিয়ে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে মুখ দিয়ে ছাড়তে হবে। এ প্রক্রিয়া চলাকালীন সম্পূর্ণ মনোযোগ শ্বাস-প্রশ্বাসের গতিবিধির ওপর প্রদান করতে হবে। ১০ মিনিট করে দৈনিক ৩/৪ বার এই ব্যায়ামটি করতে হবে।
* মাইন্ডফুলনেস মেডিটেশন মনে প্রশান্তি আনে। মাইন্ডফুলনেস মেডিটেশন মানুষকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে সরিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে মনোনিবেশ করতে সহায়তা করে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভাবতে শেখায়, নিজেকে ক্ষমা করতে শেখায়, নিজেকে জানতে এবং ভালোবাসতে শেখায়। ইয়োগা, প্রগ্রেসিভ মাসক্যিউলার রিলাক্সেশন ইত্যাদি মাংসপেশিকে শিথিল করে।
* নির্দিষ্ট সময়ে, নিয়মিত ৪৫ মিনিট বিভিন্ন প্রকার শরীরচর্চা যেমন- হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি করলে মস্তিষ্ক এন্ডরফিন নামক একপ্রকার হরমোন নিঃসরণ করে যা শরীরকে উদ্দীপ্ত রাখে, কাজ করার শক্তি জোগায়।
* নিয়মিত, পর্যাপ্ত ঘুম শরীর এবং মনের ক্লান্তি দূর করে, শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে সচল রাখতে সহায়তা করে।
* যাদের ঘনিষ্ঠ বন্ধু থাকে, প্রয়োজনে পাশে থাকার সঙ্গী থাকে, পারিবারিক বন্ধন দৃঢ় থাকে তাদের ওপর মানসিক চাপের নেতিবাচক প্রভাব খুব পরিলক্ষিত হয় না। কারণ তাদের অক্সিটোসিন হরমোন বেশি নিঃসরণ হয়, যা উদ্বেগ কমায় এবং মনকে শান্ত রাখে। তাই সুস্থ থাকতে হলে প্রকৃত বন্ধুর সংখ্যা বাড়াতে হবে, পারিবারিক বন্ধন দৃঢ় করতে হবে। যদি ঘনিষ্ঠ কারও সঙ্গে সমস্যা তৈরি হয় এবং তা মানসিক চাপের কারণ হয় তাহলে সেই সম্পর্কের উন্নয়ন ঘটাতে চেষ্টা করতে হবে।
07/06/2022
মাথা ব্যথার সমস্যা ক্রমে বাড়ছে? জেনে নিন ঘুম থেকে ওঠার পর এমন সমস্যা কেন হয়
ঘুম ভাঙার পর থেকেই মাথা ব্যথা করতে থাকে। এই সমস্যায় ভুগছেন অনেকেই। আজ তথ্য রইল মাথা ব্যথা নিয়ে। জেনে নিন ঘুম থেকে উঠে ঠিক কী কী কারণে মাথা ব্যথা কমে। এবার থেকে মেনে চলুন এই কয়টি জিনিস। তা না হলে এই সমস্যা কঠিন জায়গায় পৌঁছাতে পারে। জেনে নিন কেন হয় এমন ব্যথা।
ঘুম থেকে উঠেই মাথা ব্যথা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যথা কমতে থাকে। এ তো গেল সকালের কথা। দুপুরে ঘুমিয়ে পড়লেও একই অবস্থা। ঘুম ভাঙার পর থেকেই মাথা ব্যথা করতে থাকে। এই সমস্যায় ভুগছেন অনেকেই। আজ তথ্য রইল মাথা ব্যথা নিয়ে। জেনে নিন ঘুম থেকে উঠে ঠিক কী কী কারণে মাথা ব্যথা কমে। এবার থেকে মেনে চলুন এই কয়টি জিনিস। তা না হলে এই সমস্যা কঠিন জায়গায় পৌঁছাতে পারে। জেনে নিন কেন হয় এমন ব্যথা।
চিকিৎসকের মতে দিনে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো দরকার। এই সময় মোবাইল ফোন কিংবা ঘড়ি দূরে রাখার নির্দেশ দিয়ে থাকেন। কারণ, এই দুই যন্ত্র থেকে উৎপন্ন তরঙ্গ ঘুমের ব্যাঘাত ঘটায়। রোজ এই নির্দিষ্ট সময় ঘন না হলে বাড়তে পারে শারীরিক জটিলতা। তেমনই ৭ থেকে ৮ ঘন্টার বেশি ঘুমও ভালো নয়। এর কারণে মাথা ব্যথা হতে পারে। দিনে ৮ ঘন্টার বেশি ভুলেও ঘুমাবেন না।
আমরা অনেকেই ক্লান্তি দূর করতে কিংবা কাজের উদ্যোগ বাড়াতে চা ও কফি পান করি। অনেক সময় দিনে কত কাপ চা বা কফি খেলেন তার হদিশ থাকে না। কিন্তু, জানেন কি এই ভুলেই বাড়ছে মাথা ব্যথার সমস্যা। সারাদিনে ভুলেও অতিরিক্ত চ-কফি পান করবেন না।
মদ্যপানের জন্য হতে পারে মাথা ব্যথার সমস্যা। মদ্যপান শরীরের নানারকম ক্ষতি করে একথা সকলেই জানেন। তা সত্ত্বেও মদ্যপান করে থাকেন। শুধু মদ্যপান লিভারের ক্ষতি করে তা নয়, এর কারণে দেখা দিতে পারে মাথা ব্যথার সমস্যা।
মানসিক চাপের কারণে ঘুম থেকে উঠলেই মাথা ব্যথা হতে পারে। ঘুম থেকে উঠেই মাথা ব্যথা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যথা কমতে থাকে। মানসিক চাপের কারণে মাথা ব্যথা হতে পারে। বর্তমানে স্ট্রেসের সমস্যায় ভুগছেন অনেকে। এই স্ট্রেসের কারণে মাথা ব্যথা হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মেডিটেশন করুন। রোজ নির্দিষ্ট সময় মেডিটেশন করলে মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন। এই সমস্যা থেকে একাধিক শারীরিক জটিলতা বৃদ্ধি পায়। তাই চেষ্টা করুন মানসিক চাপ মুক্ত থাকতে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Barishal
8200
