Islamic States
Assalamu alaikum ❤️✨
এক ব্যক্তি নাপিতের দোকানে চুল কাটাতে গেল। চুল কাটার সময় নাপিত বলল: “আমি আল্লাহকে মানি না।”
লোকটি জিজ্ঞেস করল: “কেন?”
নাপিত বলল: “রাস্তায় বের হয়ে দেখুন—কত অসহায়, কষ্টে থাকা মানুষ! যদি আল্লাহ থাকতেন, তাহলে মানুষের এমন অবস্থা হতো না।”
চুল কেটে লোকটি বাইরে বের হলো। কিছু দূরে গিয়ে সে দেখল—একজন মানুষের চুল খুব এলোমেলো ও অগোছালো।
সে আবার নাপিতের কাছে ফিরে এসে বলল: “এই পৃথিবীতে কোনো নাপিত নেই।”
নাপিত অবাক হয়ে বলল: “আমি তো আছি!”
লোকটি বলল: “না, নাপিত থাকলে ওই লোকটার চুল এমন এলোমেলো হতো না।”
নাপিত বলল: “সমস্যা হলো, মানুষ নাপিতের কাছে আসে না।”
তখন লোকটি বলল: “ ঠিক তেমনি, আল্লাহ তো আছেন—কিন্তু মানুষ আল্লাহর দিকে ফিরে আসে না। যদি মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে অবশ্যই তাদের অবস্থা ভালো হবে।”
সুতরাং, আল্লাহ সবসময় আছেন—আমাদের উচিত তাঁর দিকে ফিরে আসা, তাঁর উপর ভরসা করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।
~ উমায়ের কোব্বাদি (হাফি.)
আল্লাহু আকবার. আল্লাহু আকবার. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার. আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
আরাফার দিন—দোয়া কবুলের দিন, ক্ষমা লাভের দিন রবের নিকটবর্তী হওয়ার দিন।
আরাফার দিন বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন। এই দিনটি আবার আসতে প্রায় ৩৫৯ থেকে ৩৬০ অপেক্ষা করতে হবে।
তাই এই মহামূল্যবান দিনটি কি কোন ভাবেই অবহেলা করা উচিত নয়।
রাসূল ﷺ বলেছেন :
আরাফার দিনের চেয়ে এমন কোন দিন নেই, যেদিন আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন।
[সহীহ্ মুসলিম]
এই দিন বেশি বেশি দোয়া করুন, ইস্তেগফার করুন, তাওবা করুন। চোখের পানি পেলে আল্লাহর কাছে চান। চোখে পানি না এলে অন্তত ভাঙ্গা হৃদয়ে বিনয়ের সাথে নিজের অসহায়ত্ব প্রকাশ করুন।
আরাফার দিনের সর্ব উত্তম দোয়া :
لا اله الا الله وحده لا شريك له ،له الملك وله الحمد وهو على كل شيء قدير ،
উচ্চারণ :
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হানদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর।
রাসুল ﷺ বলেছেন :
আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ আরাফার দিনে যে দোয়া সবচেয়ে বেশি করেছি তার মধ্যে সর্বোত্তম হলো এই দোয়া।
[তিরমিজি]
আল্লাহ তাআলা বলেন :
ادعوني استجيب لكم ،
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।
[সূরা গাফির:৬০]
কি কি দোয়া করবেন?
নিজের গুনাহ ও হেদায়েতের জন্য।
হে আল্লাহ, আমার প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ক্ষমা করে দিন।
হে আল্লাহ, আমার অন্তরকে শুদ্ধ করে দিন। রিয়া, হিংসা, অহংকারও, সকল মন্দ স্বভাব থেকে আমাকে রক্ষা করুন।
হে আল্লাহ, আমাকে হেদায়েত দান করুন, এবং হেদায়েতের উপর ওই মৃত্যু দান করুন।
হে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করে এমন জীবন আমাকে দান করুন।
হে আল্লাহ, আমাকে সর্বাবস্থায় আপনার মুখাপেক্ষি বানিয়ে দিন।
হে আল্লাহ, আমি কঠিন সমস্যায় আছি আমার সমস্যার সমাধান করে দিন, আমার বিপদ আপদ দূর করে দিন, আমার পেরেশানি দূর করুন, আমার বিয়ের ফয়সালা করে দিন, আমাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, এভাবেই আপনি আপনার প্রয়োজনের কথা বলে দোয়া করবেন।
দোয়ার কিছু আদব:
আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করুন।
রাসূল ﷺ এর উপর দরুদ পাঠ করুন।
নিজের গুনাহ স্বীকার করুন।
বিনয়ের সাথে বারবার দোয়া করুন।
যেকোনো একটা ইসমে আজম পড়ে দোয়া করুন।
একই দোয়া বারবার করতে সংকোচ করবেন না।
দোয়ার শেষে আবার দরুদ পাঠ করুন
বারবার বলুন—
হে আল্লাহ আপনি কবুল করে নিন।
হে আল্লাহ আপনি কবুল করে নিন।
হে আল্লাহ আপনি কবুল করে নিন।
কোন শর্ত নেই, নিজের ভাষায়, নিজের কষ্ট, স্বপ্ন, ভয়,আশা— সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন। তিনি আপনার অন্তরের খবর ও জানেন।
আল্লাহ তায়ালা আমাদের সকলের তাওবা, ইবাদত, দোয়াও আশা আকাঙ্খা কবুল করুন।
এবং অবশ্যই আপনার এই ভাইটিকেও দোয়ার মধ্যে স্মরণ রাখবেন।
সাওয়াবের নিয়তে শেয়ার করুন, যেন আরো মানুষ এই মহামূল্যবান দিনের ফজিলত ও দোয়ার গুরুত্ব সম্পর্কে জানতে পারেন উপকৃত হতে পারে।
26/05/2026
22/05/2026
♥️🌸
রামিসার লা`শ।
কাঁদতে আসি নি, ফাঁ`সির দাবি নিয়ে এসেছি
20/05/2026
যে নারী জিলহজ্ব মাসে কুরবানী ঈদের আগে এশার নামাজের পর ১বার দরূদ শরীফ পড়ে ৪১ বার ইয়া মুসাওয়্যিরু পড়বে আল্লাহ তার সকল ইচ্ছা পূরণ করবে।ইনশাআল্লাহ 🤲
18/05/2026
রাসূল (ﷺ) বলেছেন–
“সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া!
আর আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে সর্বোত্তম হলো–
‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর!’”
— আত তিরমিজি: ৩৫৮৫
18/05/2026
দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে
২৮ মে পবিত্র ঈদ উল আযহা।🥰
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Jhalokathi Sadar, Jhalokathi
Barishal
12@#34৳%56&*L
