SM Abdul Barek

SM Abdul Barek

Share

#SM_Abdul_Barek
#আউলাদ
#পীরে_কামেল_শাহাসুফি_রুহুল_আহম্মদ_শাহা
#Proprietor:
🕋#হাজেরী_হজ্ব_কাফেলা🕋
🌏#Trust_Tour_and_Travel ✈️
👉01735225229

08/08/2026

♻️ শোহাদায়ে কারবালা ♻️

✍️✍️এস এম আবদুল বারেক

কারবালার ওই প্রান্তর জুড়ে কিসের এত ডাক?

হকের আলোয় মিথ্যার ওই মুখোশ ছিঁড়ে যাক।

শোহাদা এ কারবালা যে বিপ্লবী এক নাম,

সত্য ন্যায়ের ইতিহাসে অমর তাঁদের স্থান।

বদর উহুদ পেরিয়ে আসা শত্রুরই চাল,

ভাঙলো মুখোশ প্রকাশ পেল তাদের আসল রূপের জাল।

মুনাফেকের চক্রান্ত সব হলো ধূলিসাৎ,

অন্যায়েরি আঁধার চিরে আসলো আলোর রাত।

মাথা নোয়াবার জাতি তো নয় ঈমানদারের প্রাণ,

যালিমের ওই সিংহাসনে করবে আঘাত হান।

এক সেকেন্ডও মানব না তো বাতেল অপশক্তি,

রক্ত দিয়ে প্রমান হলো আহলে রাসুলের ভক্তি।

মুলুকিয়তের স্বৈরাচারী শৃঙ্খল ভেঙে দাও,

বস্তুবাদী বাতেল মতের তরী ডুবিয়ে দাও।

‘খেলাফতে ইনসানিয়াত’ ঈমানেরই মূল,

কালেমারই আসল শপথ ফোটাবে আজ ফুল।

হক প্রতিষ্ঠায় বাতেল ধ্বংস মহা বিপ্লবের গান,

কারবালা যে পথ দেখায় দেয় মুক্তিরই টান।

স্রষ্টার এক অনন্য দান এই যে শহীদী পথ,

সত্যের তরে লড়বো মোরা, এই তো মোদের শপথ।

07/08/2026

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

আসসালামু আলাইকুম। আজকার আমাদের এই আবৃত্তিটি রাসুল প্রেমের এক মর্মস্পর্শী ঐতিহাসিক ঘটনা নিয়ে। ঘটনাটি হযরত সা'বান রাদিয়াল্লাহু আনহু ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গভীর ভালোবাসার গল্প। এবারে আবৃত্তিতে গেলে আমরা।

প্রথম অংশ — সা'বান রা. এর মলিন চেহারা ও ব্যাকুলতা
হযরত সা'বান রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একজন অনুগত খাদেম। তিনি প্রিয়নবী-কে এতটাই ভালোবাসতেন যে, অল্প সময় তাঁকে না দেখলে ব্যাকুল হয়ে পড়তেন।

একদিন হযরত সা'বান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত চিন্তিত ও মলিন মুখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দরবারে হাজির হলেন। তাঁর শরীরের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তাঁকে দেখে মনে হচ্ছিল, কেউ যেন দীর্ঘদিন খাবার খাননি, কেউ যেন দীর্ঘরাত ঘুমাননি।

তাঁর এই অবস্থা দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহানুভূতির সাথে জিজ্ঞেস করলেন—

"হে সা'বান! তোমার চেহারা এমন মলিন ও বিষণ্ণ কেন? তোমার কি কোনো রোগ হয়েছে? কি কোনো কষ্ট হয়েছে?"

দ্বিতীয় অংশ — সা'বান রা. এর আবেগঘন উত্তর
হযরত সা'বান রাদিয়াল্লাহু আনহু কাঁদো কাঁদো স্বরে আরজ করলেন—

"ইয়া রাসুলুল্লাহ! আমার কোনো শারীরিক ব্যাধি নেই, আমার কোনো রোগ নেই। তবে... আমার অসুখ অন্য কিছুতে।

যখন আমি আপনাকে দেখতে পাই না, তখন আপনাকে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে ওঠে। তবে করি, যতক্ষণ না আপনার সান্নিধ্যে আসি।

কিন্তু... আজ আমার মনে একটা চিন্তা জেগে উঠেছে। আখেরাতের চিন্তা।

আমি ভাবছিলাম—মৃত্যুর পর আপনি তো নবীগণের উচ্চ মাকামে অবস্থান করবেন। আর আমি যদি কোনোমতে জান্নাতে চলেও যাই, তবে তো আমার স্থান হবে আপনার অনেক নিচে। ফলে... সেখানে আমি আর আপনাকে দেখতে পাব না!

আর যদি জান্নাতে যেতেই না পারি, তবে তো আপনাকে কোনোদিনই আর দেখতে পাব না!

ইয়া রাসুলুল্লাহ... আপনাকে ছাড়া আমি জান্নাতেই বা কীভাবে থাকব?"

তৃতীয় অংশ — আসমানি সুসংবাদ অবতীর্ণ
সা'বান রাদিয়াল্লাহু আনহু-এর এই আকুলতা, এই রাসুল প্রেমের জবাবে মহান আল্লাহ তাআলা কোনো মানুষের কথার ওপর নির্ভর না করে সরাসরি পবিত্র কুরআনের আয়াত নাজিল করলেন—

"আর যারা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে, তারা তাদের সাথে থাকবে আল্লাহ যাদের ওপর অনুগ্রহ করেছেন—নবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীলদের সাথে। আর সঙ্গী হিসেবে তারা কতই না উত্তম!"

অর্থাৎ, সূরা আন নিসা, আয়াত নম্বর ৬৯।

এই আয়াত নাজিল হওয়ার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সা'বান রাদিয়াল্লাহু আনহু-কে ডাকলেন, আর এই আসমানি সুসংবাদ শোনালেন। কল্পনা করুন, সে কী আনন্দ! জান্নাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে থাকার সুনিশ্চিত সুখবর।

চতুর্থ অংশ — হাদীসের শিক্ষা
এই ঘটনার সাথে মিলিয়ে হাদীসেও একটি অসাধারণ বাণী রয়েছে।

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞেস করলেন—

"হে আল্লাহর রাসুল! কিয়ামত কখন হবে?"

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যুত্তরে উল্টো প্রশ্ন করলেন—

"তুমি কিয়ামতের জন্য কী প্রস্তুতি নিয়েছো?"

লোকটি বলল—

"হে আল্লাহর রাসুল! আমি তো খুব বেশি সালাত, সিয়াম বা দান-সদকা করতে পারিনি। তবে... আমি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসি।"

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন—

"আনতা মা'আ মান আহবাবতা।"

অর্থ—"তুমি কিয়ামতে তারই সাথে থাকবে, যাকে তুমি ভালোবাসো।"

সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত এই হাদীস।

হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন—ইসলাম গ্রহণের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই কথাটি শুনে সাহাবিগণ যতটা আনন্দিত হয়েছিলেন, অন্য আর কোনো খবরে ততটা আনন্দিত হননি।

সমাপনি — সংক্ষিপ্ত সারমর্ম
তাহলে আজকের শিক্ষাটি কী?

সত্যিকারের রাসুল প্রেম হলো—তাঁর আনুগত্য করা। তাঁকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসা। হকের পক্ষে ও বাতেলের বিরুদ্ধে সংগ্রামী জীবন জিন্দেগীর গঠন। আর এই খাঁটি ভালোবাসাই আখেরাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গ পাওয়ার প্রধান উসীলা।

আল্লাহ আমাদের সবাইকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে থাকার তাওফীক দান করুন। আমীন ওয়া রাসুলিহিল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

বিসমিল্লাহ। আজকার মতো এখানেই সমাপ্তি। আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

04/08/2026
04/08/2026

❤️মহান ঈদে আজম❤️
প্রাণের প্রাণপ্রিয় ইমাম
#আল্লামা_ইমাম_হায়াত-
এর সংগৃহীত বাণী ও স্লোগান থেকে।

নূরে এলাহীর আগমন— মহান ঈদে আজম,
রেসালাতে এলাহীর আগমন— মহান ঈদে আজম।
কলেমা তাইয়েবার আগমন— মহান ঈদে আজম,
রহমতে এলাহীর আগমন— মহান ঈদে আজম।

তাজাল্লিয়ে এলাহীর আগমন— মহান ঈদে আজম,
জীবনের মূলের আগমন— মহান ঈদে আজম।
উম্মতের মালিকের আগমন— মহান ঈদে আজম,
জান্নাতের মাওলার আগমন— মহান ঈদে আজম।

আল্লাহতাআলার সংযোগের আগমন— মহান ঈদে আজম,
আল্লাহতাআলার বন্ধনের আগমন— মহান ঈদে আজম।
আল্লাহতাআলার প্রেমের আগমন— মহান ঈদে আজম,
আল্লাহতাআলার কবুলিয়তের আগমন— মহান ঈদে আজম।

ঈমানের আগমন— মহান ঈদে আজম,
দ্বীনের আগমন— মহান ঈদে আজম।
কোরআনের আগমন— মহান ঈদে আজম,
খেলাফতের আগমন— মহান ঈদে আজম।

সত্যের মূলের আগমন— মহান ঈদে আজম,
নাজাতের মূলের আগমন— মহান ঈদে আজম।
আত্মার আলোর আগমন— মহান ঈদে আজম,
অস্তিত্বের উৎসের আগমন— মহান ঈদে আজম।

সকল গুনের উৎসের আগমন— মহান ঈদে আজম,
সকল জ্ঞানের কেন্দ্রের আগমন— মহান ঈদে আজম।
সর্বকল্যাণের মূলের আগমন— মহান ঈদে আজম,
জীবনের আশ্রয়ের আগমন— মহান ঈদে আজম।

স্বাধীনতার আগমন— মহান ঈদে আজম,
অধিকারের আগমন— মহান ঈদে আজম।
মানবতার আগমন— মহান ঈদে আজম,
শান্তির আগমন— মহান ঈদে আজম।

জাহেলিয়াত থেকে মুক্তির আগমন— মহান ঈদে আজম,
প্রাণের মহান ঈদে আজম— প্রাণপণে স্বাগতম!

03/08/2026

✊ সত্য মানবতার বিপ্লবী শপথ ✊
✍️ এস এম আবদুল বারেক

বুকে জ্বলে সত্যের শিখা, কিসে এত ভয়,
মিথ্যার প্রাসাদ ভেঙে গড়ব—সত্য হবে জয়।

ঝড়-ঝাপটায় থামব না কভু, ভাঙব শোষণের-জাল,
মানবতার সূর্য উঠুক, কাটুক দুঃখের কাল।

জুলুম কি সাধ্য রাখে, করবে মোদের ক্ষয়?
হকের ডাকে জীবন মোদের নিবেদিতই রয়।

চক্রান্তের অন্ধকারে মিথ্যার যত আস্তানা,
সত্যের আলো ফুটবেই একদিন, জাগবে নতুন ঠিকানা।

আপনার রহমতেরই ছায়াতলে রেখো, হে প্রভু মোরে,
হকের পথে অটল-অবিচল রাখো জীবনভরে।

ভুল-ত্রুটি সব ক্ষমা করো, হে দয়াময় মহান,
ন্যায়ের পথে চলার শক্তি দাও মোদের অবিরাম ।

সমাজ, রাষ্ট্র, বিশ্বজুড়ে জাগুক ন্যায়ের গান,
দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়ুক সত্যের আহ্বান।

জুলুম-শোষণহীন মানবতার গড়ব নতুন ভুবন,
ভ্রাতৃত্ব, প্রেম আর ইনসাফে আলোকিত হোক জীবন।

অন্যায়কারীর ভিত কাঁপুক সত্যের বজ্রধ্বনিতে,
জাগুক মানুষ বিশ্বজুড়ে ন্যায়ের দৃঢ় ভিত্তিতে।

সত্য-মানবতার দুনিয়া গড়ার শপথে উৎসর্গ প্রাণ,
মিথ্যা, অবিচার, জুলুম, শোষণ, মুলুকিয়তের হোক চির অবসান।

হকের পতাকা হাতে নিয়ে চলব অবিরাম,
আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টিই হোক জীবনের পরিণাম।

02/08/2026

আল্লামা ইমাম হায়াত এর এই বক্তব্যটি শুনুন তারপর বুঝতে পারবেন কেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Bangladesh
Chittagong
4000