Hair Oil By Shilpy

Hair Oil By Shilpy

Share

কেশবতীদের চুলের যত্নে,সমস্যা/সমাধান ?

06/10/2026

কুরিয়ার সার্ভিস নিয়ে নানা ঝামেলা পেরিয়ে অবশেষে এ তেলগুলো ঢাকার পথে রওনা দিতে পেরেছে।
অনেক ঝামেলা আর অপেক্ষার পর অর্ডারগুলো সুন্দরভাবে পাঠাতে পেরে সত্যিই ভালো লাগছে।
আলহামদুলিল্লাহ, তেলগুলো এখন ঢাকায় চলে গেছে।

01/10/2026

📢 গুরুত্বপূর্ণ নোটিশ
চট্টগ্রামের বাইরে যারা ঘরোয়া তেলের জন্য অর্ডার করবেন, তাদের জন্য কুরিয়ার সার্ভিসে কিছু পরিবর্তন করা হয়েছে।
বর্তমানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তেল বা পানীয় জাতীয় পণ্য গ্রহণ করছে না। তাই এখন থেকে আমাদের তেলের অর্ডারগুলো এস.এ. পরিবহন-এর মাধ্যমে পাঠানো হবে।
🔸 যারা এস.এ. পরিবহন থেকে নিতে পারবেন না, তাদের জন্য অগ্রপথিক এক্সপ্রেস Agrapathik Express ২৪ ঘণ্টা সার্ভিস চালু আছে।
🔸 অগ্রপথিক এক্সপ্রেসের মাধ্যমে পণ্য পৌঁছাতে আনুমানিক ৩–৪ দিন সময় লাগতে পারে।(চট্টগ্রামের বাহিরে)
🔸 তবে অগ্রপথিকের ক্ষেত্রে কুরিয়ার চার্জ কিছুটা বেশি হবে।
অর্ডার করার সময় আপনার সুবিধামতো কুরিয়ার সার্ভিসটি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।
আশা করছি আমাদের সাপোর্ট করে পাশে থাকবেন।❤️

ধন্যবাদ।

30/09/2026

বাজারের তেল অনেক আছে, কিন্তু নিজের হাতে বানানো তেলের মতো আপন কোনোটাই না।এক বোতল তেল নয়, এর ভেতরে মিশে আছে আমার যত্ন আর ভালোবাসা।🥰❤️

17/09/2026

শুধুমাত্র তেল,হেয়ার প্যাক ব্যবহার করলেই যে চুল এরকম থাকবে তা নয়।মেয়েদের আরো নানা ধরনের সমস্যার কারনে সময়ের সাথে সাথে চুল শেষ হয়ে যায়।হতে পারে হরমোনাল কারনে হতে পারে প্র্যাগনেন্সির পূর্ববর্তী বা পরবর্তী সময়ে চুল যেয়ে থাকে।আরো নানারকম সমস্যা হতে পারে। 🙂

08/09/2026

প্রতিটি বোতলের পেছনে আছে আমার সময়, যত্ন আর পরিশ্রম। 🌿
আমি নিজেই নিজের হাতে তেল তৈরি করি। কাঁচামাল বাছাই থেকে শুরু করে প্রস্তুত করা, বোতলজাত করা সবকিছুই নিজের তত্ত্বাবধানে করি। কারণ আমি বিশ্বাস করি, ভালো মানের একটি পণ্য তৈরি করতে হলে আন্তরিকতার কোনো বিকল্প নেই।
আমার লক্ষ্য শুধু তেল বিক্রি করা নয়, এমন একটি পণ্য আপনাদের হাতে পৌঁছে দেওয়া যাতে থাকে বিশ্বাস, যত্ন আর মানের নিশ্চয়তা।
আপনাদের ভালোবাসা ও আস্থাই আমাকে প্রতিদিন আরও ভালো করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ পাশে থাকার জন্য। ❤️

05/08/2026

চুলের যত্নে প্রাথমিকভাবে যেই খাবারগুলো খাওয়া উচিত এবং খাদ্য তালিকায় রাখা আবশ্যক‚ সেগুলো মোটামুটি একসাথে করে ছবি শেয়ার করলাম। এর বাইরেও কিছু জিনিস নিয়মিত খেতে হবে। যেকোনো জিনিস শুরু করার আগে ভেতরটা মজবুত করা জরুরি বলে আমি মনে করি।৷ তাই খাবার এবং শরীরের দিকে আগে মনোযোগ দিন। এই দুটো ঠিক থাকলে চুলের সমস্যা ৬০% কমে যাবে ইন শা আল্লাহ।

চুলের যত্নে প্রাথমিক করণীয় আজ শেয়ার করছি যেগুলো আমি বর্তমানে পালন করছি—

১. ডক্টর দেখিয়ে ব্লা'ড টেস্ট করেছিলাম। এরপর ডক্টর আমাকে কিছু মেডিসিন সাজেস্ট করেছেন।

২. খাবার-দাবারে মনোযোগ দিয়েছি বিশেষ করে প্রোটিন গ্রহণে।

৩. প্রতিদিন যেকোনো এক পদের বাদাম (কাঠ বাদাম নয়তো চিনা বাদাম) খাওয়ার চেষ্টা করি। কাঠ বাদাম সবচেয়ে বেশি ভালো।

৪. মিক্সড বীজ প্রতিদিন এক চামচ। পাশাপাশি তিশি নয়তো মিষ্টি কুমড়ার বীজ এক চামচ।

৫. চিয়া সীড যদি মনে থাকে তো খাই। অল্প করে দিনে এক থেকে দুইবার।

৬. হার্বস টি যদি মনে থাকে তবে দৈনিক একবার পান করি।

৭. হেয়ার কেয়ারে আমি রোজমেরি‚ কালো জিরার তেল‚ তিশির তেল‚ অ্যালোভেরা জেল‚ মধু যোগ করেছি আর নারকেল তেল বাদ দিয়েছি। [এখানেও কিছু পরিবর্তন এসেছে]

৮. প্রাকৃতিক উপাদান দিয়ে হেয়ার কেয়ার বেশি করি। দামী দামী প্রোডাক্টের চেয়ে এটাই আমাকে স্বস্তি দিচ্ছে। তবে সহজ ও কার্যকরী কিছু পেলে অবশ্যই ব্যবহার করবো কারণ প্রাকৃতিক উপাদান অনেক সময়সাপেক্ষ।

৯. কাঠের চিরুনি আর চুলের জন্য আলাদা গামছা ব্যবহার করি। [বর্তমানে প্লাস্টিকের চিরুনিতে আবার ফিরে গেছি]

১০. সিল্কের বালিশ কাভার কেনা তো সম্ভব নয়। তাই সিল্কের হিজাব বালিশে বিছিয়ে ঘুমাই।

১১. নিয়মিত চুলের আগায় লাইটওয়েট তেল (২/৩ ফোঁটা) ব্যবহার করি।

১২. হোম মেইড তেল আর স্ক্যাল্প টনিক ব্যবহার করার চেষ্টা করি সাথে নিজের বানানো মাস্ক।

১৩. আমি সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করি। ৩ দিনই তেল ম্যাসেজ করি। কন্ডিশনার আমার স্যুট করে না তাই এটা স্কিপ করি। [বর্তমানে ৪-৬ দিন শ্যাম্পু করি]

১৪. চুল প্রাকৃতিকভাবে শুকাই। ভেজা চুল আছড়ানোর স্বভাব ছিল। বন্ধ করে দিয়েছি কারণ এতে চুলের গোড়া ক্ষ'তিগ্রস্থ হয়। [বর্তমানে হেয়ার ড্রায়ার ব্যবহার করি]

১৫. দিনে দুইবার চুল আচড়াই। সপ্তাহে ৪/৫ বার হেড ম্যাসেজ (হাতেই) করার চেষ্টা করি।

আপাতত এগুলো... আস্তেধীরে সবই জানাবো। এখনো খোলাসা করে বলি না কারণ অনেক কিছু আমি বাদ দেওয়ার চিন্তায় আছি আবার অনেক কিছু এড করার ইচ্ছে আছে। মোদ্দাকথা আমার এক্সপেরিমেন্ট রানিং তাই নির্ভরযোগ্য কিছু জানানো সম্ভব হচ্ছে না। তবে এগুলো ফিক্সড তাই জানিয়ে দেওয়া। পরিশেষে একটা কথাই বলবো‚ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে নিয়মিত পরিশ্রম করে যান; ফল ইন শা আল্লাহ পাবেন।

Collected : Diza's journal

20/07/2026

নিজের হাতে বানানো জিনিসের আলাদা একটা শান্তি আছে। 🌿

এই তেলটা আমি নিজের জন্য নিজেই বানাই। যত্ন করে বানানো, যত্ন করেই ব্যবহার করি। এখন এমন অবস্থা, এই তেল ছাড়া মাথায় আর কিছু দিতে ইচ্ছাই করে না।

নিজের যত্নটা নিজের হাতেই সবচেয়ে সুন্দর হয়। 🫶

18/07/2026

তেল বানানো থেকে ডেলিভারি—সব কাজের একমাত্র কর্মচারী আমিই! 😑

13/07/2026

তেলের ব্যবসা করতে এসে বুঝলাম, হিসাবের চেয়ে ধৈর্য বেশি লাগে! 😂

04/07/2026

তেলের বিজনেস করি… এখন এই ধরি, এখন ওই ছাড়ি! লাভের চেয়ে BP-ই বেশি ওঠানামা করে!😆

Telephone

Website

Address


Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Hair Oil By Shilpy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chittagong.