Be young.bd

Be young.bd

Share

Global branded natural health products sales agency across the Bangladesh by e-commerce....

01/11/2021

পেটের ক্যান্সারে আক্রান্ত হতে না চাইলে নিয়মিত খেতে হবে মাছ এবং বাদাম! কিন্তু কেন?

"ল্যান্সেট" পত্রিকায় প্রকাশিত এক স্টাডি অনুসারে নিয়মিত মাছ এবং বাদামের মতো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করলে শরীরের অন্দের এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যার প্রভাবে দেহের অন্দরে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে থাকে না বললেই চলে। বিশেষত পেটের ক্যান্সারের মতো মারণ রোগ মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনা কমে।

প্রসঙ্গত, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে কেবল ক্যান্সারের মতো মারণ রোগকেই দূরে রাখে, তা নয়, সেই সঙ্গে চোখের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতা বাড়ে, খারাপ কোলেস্টরলের মাত্রা কমে, দেহের অন্দরে প্রদাহের মাত্রা হ্রাস পায়, ফ্যাটি লিভারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে এবং সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

বাদাম এবং মাছে ওমেগা থ্রী যেমন থাকে, তেমনি আরও একাধিক উপাকারি উপাদানেরও সন্ধান পাওয়া যায়, যা আরও নানা ভাবে শরীরের উপকারে লেগে থাকে। যেমন ধরুন...

১. স্ট্রেস এবং ডিপ্রেশনের প্রকোপ কমে:
বর্তমান সময়ে নানা কারণে মানসিক অবসাদে আক্রান্তের সংখ্যাটা যেন ক্রমাগত বাড়ছে, যাদের মধ্যে বেশিরভাগই কম বয়সি। এমন পরিস্থিতিতে মাছ খাওয়া প্রয়োজন আরও বেড়েছে। কারণ স্ট্রেস এবং মানসিক অবসাদ কমাতে মাছের কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে এক্ষেত্রেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে চলে আসে:
শুধু ডায়াবেটিস নয়, বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেসার মারাত্মক বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর বেশি দিন যদি রক্ত চাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে হঠাৎ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই দেহে যাতে কোনও সময় ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা না দেয়, সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন।

৩. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়:
মাছের শরীরে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের অন্দরে যাওয়া মাত্র ত্বক এবং চুলের গোড়ায় পুষ্টির যোগান এতটাই বাড়িয়ে দেয় যে তার প্রভাবে স্কিন টোনের যেমন উন্নতি ঘটতে শুরু করে, সেই সঙ্গে চুলের সৌন্দর্যও বৃদ্ধি পায়। প্রসঙ্গত, বেশ কিছু গবেষণায় দেখা গেছে ওমাগ থ্রি ফ্য়াটি অ্যাসিড সোরিয়াসিসের মতো ত্বকের রোগের চিকিৎসাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যারা এমন রোগ ভুগছেন, তারা রোজের ডায়েট থেকে মাছকে বাদ দেওয়ার কতা কখনও ভাববেন না যেন!

৪. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে:
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রকাশিত একটি রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে যে যারা নিয়মিত মাছ খেয়ে থাকেন, তাদের হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৫০ শতাংশ কমে যায়। কেন এমনটা হয় জানেন? আসলে মাছের শরীরে থাকা ওমেগা থ্রি ফ্য়াটি অ্যাসিড রক্তে উপস্থিত ফ্য়াটের মাত্রাকে কমাতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।

৫. খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে:
গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাঁটলে দেখতে পাবেন কীভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পয়েছে। তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি। শরীরে যাতে কোনও ভাবেই বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করবেন কীভাবে? খুব সহজ! প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি ঘটান, তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরি উপাদান শরীরে অন্দরে ভাল কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টরলের মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে কমে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও।

৬. মস্তিষ্কের ক্ষমতা বাড়তে থাকে:
বেশ কিছু গবেষণায় দেখা গেছে সপ্তাহে মাত্র ১-২ দিন মাছ খেলেই আমাদের মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনদের কর্মক্ষমতা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন বুদ্ধির বিকাশ ঘটে, তেমনি স্মৃতিশক্তিরও উন্নতি ঘটে। প্রসঙ্গত, গত সপ্তাহে অনুষ্টিত রেডিওলজিকাল সোসাইটি অব নর্থ আমেরিকার বার্ষিক সভায় এই বিষয একটি রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে উল্লেখ রয়েছে যারা নিয়মিত মাছ খেতে থাকেন তাদের ব্রেণের একটি বিশেষ অংশের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে বুদ্ধি এবং স্মৃতিশক্তির দিক থেকে তারা অনেকটাই পিছনে ফেলে দেয় মাছ না খাওয়া মানুষদের।

৭.ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখে:
বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেই কারণেই তো ডায়াবেটিকদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ২৫-৩৮ শতাংশ কমে যায়। তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে, তারা সময় থাকতে বাদামকে কাজে লাগাতে শুরু করে দিন। দেখবেন উপকার মিলবে।

৮.অনিদ্রার সমস্যা দূর হয়:
দিনের পর দিন কি রাত জেগে কাটাতে হয়? তাহলে বন্ধু রোজের ডায়েটে মাছের অন্তর্ভুক্তি মাস্ট! হঠাৎ করে এমন উপদেশ দেওয়া হচ্ছে কেন, তাই ভাবছেন নিশ্চয়? তাহলে জানিয়ে রাখি বন্ধু একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত মাছ খাওয়া শুরু করলে দেহের অন্দরে ভিটামিন ডি-এর ঘাটতি মিটতে থাকে, যার প্রভাবে অনিদ্রার সমস্যা দূর হতে সময় লাগে না।

৯. শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর করে:
এটি হল এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে। যেমন, অ্যাক্সিডেটিভ ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে। এবার বুঝেছেন তো বাদাম খাওয়ার প্রয়োজন কতটা!

১০. ভিটামিন ডি এর ঘাটতি মেটে:
হাড়ের গঠনে এই ভিটামিনটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো শরীরে যাতে কানওভাবই ভিটামিন ডি-এর ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে সামদ্রিক মাছেরা। কারণ এদের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি প্রচুর পরিমাণে মজুত থাকে ভিটামিন ডি, যা হাড়কে শক্তপোক্ত করার পাশাপাশি নানাবিধ হাড়ের রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

১১.ওজন হ্রাসে সাহায্য করে:
বাদাম খাওয়ার পর ক্ষিদে একেবারে কমে যায়। ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে।

১২. আর্থ্রাইটিসের মতো রোগ দূরে পালায়:
শুনতে আজব লাগলেও বাস্তবিকই আর্থ্রাইটিসের মতো রোগকে দূরে রাখতে মাছের কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে মাছের শরীরে উপস্থিত একাধিক উপকারি উপাদান, মানব দেহে প্রবেশ করা মাত্র এমন খেল দেখায় যে জয়েন্টে প্রদাহের মাত্রা কমতে থাকে। ফলে রিউমাটয়েড আর্থ্রাইটিস মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না।

১৩. পুষ্টির ঘাটতি দূর হয়:
মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে ঝাঁকিয়ে বাসা বাদাম নামক প্রকৃতিক উপাদনটির শরীরে রয়েছে প্রায় ৩.৫ গ্রাম ফাইবার, ৬ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি২, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি সাহায্য করে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র ১৬১ ক্যালরি প্রবেশ করে। ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় থাকে না।

১৪. দৃষ্টিশক্তির উন্নতি ঘটে:
এজেন্সি ফর হেলথ কেয়ার রিসার্চের গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে মাছের শরীরে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো যারা সারা দিন কম্পিউটার বা ডিজিটাল স্ক্রিনের সামনে বসে কাজ করেন, তাদের রোজের ডায়েটে মাছকে রাখার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

১৫. কোষেদের খেয়াল রাখে:
বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষেদের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনও ভাবে ক্ষতের সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখে। ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনও প্রভাব পরে না।

01/11/2021

Oranges are a good source of several vitamins and minerals, especially vitamin C, thiamine, folate, and potassium.

01/11/2021

বাদামের পুষ্টিগুণ:

বাদাম ছোট বড় সবার কাছেই জনপ্রিয় একটি খাবার । কিন্তু বাদামে চর্বির পরিমান বেশি থাকার কারনে অনেকেই মনে করেন তা বেশি খেলে সহজেই মোটা হয়ে যায়। আসলে এ ধারনাটা ঠিক নয় বাদাম শরীর স্লিম হওয়াকে সহায়তা করে এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।

পুষ্টি বিষয়ক বিশেষজ্ঞরা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে, বাদাম কার্যকর ভাবে আমাদের হার্টকে সুস্থ রাখতে এবং শরীরকে স্লিম রাখতে সাহায্য করে।

বাদাম ও বাদাম তেলের মধ্যে রয়েছে ফলিক এ্যাসিড যা শরীরের ক্যালরি কমানোর বিষয়টিকে ত্বরান্বিত করতে পারে এবং রক্ত নালিতে জমে থাকা মেদ কমাতে সাহায্য করে। তাছাড়া বাদামের মধ্যে অনেক ধরনের সহায়ক কোষপুঞ্জ রয়েছে যা অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে।

01/11/2021

প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডায়, অবসর সময়ে বাদাম খাওয়ার জুড়ি নেই। অনেকে আবার স্বাস্থ্য সচেতনায়ও নিয়মিত বাদাম খেতে পছ্ন্দ করেন। তবে যে কারণেই বাদাম খাওয়া হোক না কেন তা নিঃসন্দেহে স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। বাদামের যে বহুমাত্রিক গুণাগুণ রয়েছে তা আমাদের অনেকেই হয়তো জানি না। আবার বাদামের প্রকারভেদে গুণাগুণও ভিন্ন ভিন্ন হয়। নিচে বিভিন্ন প্রজাতির বাদামের গুণাগুণ নিয়ে আলোচনা করা হলো :

চিনাবাদাম : এই প্রজাতির বাদামে প্রোটিন, ফাইবার,ক্যালসিয়াম,আয়রন, সোডিয়াম,পটাসিয়াম, ভিটামিন-এ,বি, সি রয়েছে। ফলে এর উপকারিতা অনেক। যেমন : ১. প্রোটিনের ভালো উৎস। ভোরবেলা খালি পেটে বাদাম খেলে এনার্জি পাওয়া যায়।

২. নিয়মিত পরিমিত পরিমাণে চিনাবাদাম বাদাম খেলে হার্ট ভালো থাকে। ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আখরোট : এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ওমেগা-৩ ফ্যাটি এসিড ভিটামিন।

উপকারিতা : ১. হাড় শক্ত করে ও ২. ব্রেনে পুষ্টি জোগায়।

পেস্তাবাদাম : এই ধরনের বাদামে থাকে ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, কপার,ম্যাগনেসিয়াম, ভিটামিন।

উপকারিতা : ১. রক্ত শুদ্ধ করে। ২. লিভার ও কিডনি ভালো রাখে।

কাজুবাদাম : এর উপাদানগুলো হচ্ছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-এ।

উপকারিতা : ১. অ্যানিমিয়া ভালো করে। ২. ত্বক উজ্জ্বল করে। ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আলমন্ড : এর উপাদানের মধে রয়েছে ক্যালসিয়াম, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফলিক এসিড ও ভিটামিন ই। তাই বাদামের রাজা বলা হয় আলমন্ডকে।

উপকারিতা : ১. শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য ও ত্বকের নানা সমস্যায় খুব ভালো। সব বাদামের মধ্যে আমন্ডে বেশি পরিমাণে ক্যালসিয়াম আছে।

২. নিয়মিত চার-পাঁচটি আমন্ড খেলে এলডিএল কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমে যায়। ফলে হৃদরোগের আশঙ্কা থাকে না।

৩. কোলন ক্যান্সারের আশঙ্কা কমে।

৪. অ্যান্টি-অক্সিডেন্ট আছে। কেমোথেরাপি চলাকালে আলমন্ড মিল্ক খেলে ইমিউনিটি সিস্টেমের উন্নতি হয়।

৫. আলমন্ডের ফাইবার শরীরে কার্বোহাইড্রেট শোষণের গতি কমায়। ফলে ডায়াবেটিসের জন্য উপকারি।

৬. আলমন্ড বাটা নিয়মিত লাগালে বলিরেখার হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাই নিয়মিত বাদাম খাওয়ার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শরীরের শক্তিমত্তাও বাড়বে। কাজে কর্মে পাবেন পূর্ণ উদ্যোম।

Photos from Be young.bd's post 01/11/2021

জিভের রং দেখে শরীর বুঝুন

অনেকেই বলেন, হাতের নখের পরীক্ষা করেই বলে দেওয়া সম্ভব শরীরে কোনও রোগবালাই আছে কি না। অনেকের মতে, চোখের সাদা অংশ কতটা সাদা, কতটা লালচে, সেটা থেকেও স্বাস্থ্যের হাল বলা সম্ভব। এর পাশাপাশি আরও একটি বিষয় দেখে বলা সম্ভব স্বাস্থ্যের হালের কথা। সেটি হল জিভের রং। চিকিৎসকরা তাই পরামর্শ দিচ্ছেন, জিভের রঙের তেমন তেমন পরিবর্তন হলে, অবিলম্বে বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। জিভের রঙের কোন কোন পরিবর্তন দেখে বুঝবেন, শরীরের হাল কেমন?

১। সাদা জিভ
চিজের যেমন রং, জিভের রং যদি তেমন হয়ে যায়, বুঝবেন আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা পড়ে গিয়েছে। অনেক সময় টানা অ্যান্টিবায়োটিক খেলে এই সমস্যা হয়। ব্যাটটেরিয়া ওষুধের কারণে মারা গেলে, জিভে অতিরিক্ত ইস্টের ইনফেকশন হতে থাকে। চিকিৎসার ভাষায় একে ওরাল থ্রাস বলে। লিউকোপ্লাকিয়া বলে একটি সমস্যার কারণেও জিভে সাদা-সাদা দাগ হয়। এটি বিপজ্জনক। এবং ক্যান্সারের পূর্বাভাস হতে পারে। ওরাল লিচেন প্ল্যানাস হলেও সাদা দাগ হয়। তবে এটি বিপজ্জনক নয়। খুবই বিরল অসুখ। এবং নিজেই সেরে যায়।

২। লাল জিভ
জিভের রং নানা কারণে লাল হয়ে যেতে পারে। তবে প্রধান কারণটা নিঃসন্দেহে ভিটামিনের অভাব। শরীরে ভিটামিন বি-কমপ্লেক্স কমে গেলে জিভের রং টকটকে লাল হয়ে যায়, তাছাড়া আয়রনের অভাবেও একই জিনিস হতে পারে। তবে এক্ষেত্রে জিভের তলটি খুব স্মুদ হয়ে থাকে। অন্য সমস্যার ক্ষেত্রে তা হয় না। যেমন অনেক সময়ই দেখা যায়, লাল রঙের উঁচু-নীচু আকৃতি তৈরি হয়েছে জিভে। এটিকে ‘জিওগ্রাফিক টাং' বলে। এটি একেবারেই ক্ষতিকারক নয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি সেরে যায়।

৩। কালো বা বাদামি জিভ
এর অর্থ আপনার মুখগহ্বরের স্বাস্থ্যের হাল নড়বড়ে। এটা ব্যাকটেরিয়া বা ফাংগাসের কারমে হওয়া ইনফেকশন থেকে হতে পারে। তবে প্রথমেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এক্ষেত্রে জিভের ওপরিভাগ ফুলে কালো উঁচু-নীচু আকৃতি নেয় এবং সেখানে চুলের মতো কালো সেল জন্মায়। এই কারণেই একে ‘ব্ল্যাক হেয়ারি টাং'-ও বলা হয়। তবে প্যাপিলির অতিরিক্ত বৃদ্ধিতে এই সমস্যা হতে পারে। যাঁরা ধূমপান করেন, তাঁদের এই সমস্যাটা হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রেও এই সমস্যা বড় আকার নিতে পারে।

৪। ফাটা জিভ
এটি খুব অস্বাভাবিক কিছু নয়। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাটি হয়। ফলে এটিকে বয়স বাড়ার লক্ষ্যণ হিসেবেও দেখতে পারেন। চিকিৎসকদের মতে, এটি কোনও সমস্যা নয়। কিন্তু এটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষত যাঁরা মুখগহ্বরের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেন না, যাঁরা মুখের ভিতরের যত্ন কম নেন, তাঁদের এই ফাটা জিভ থেকে ইনফেকশন হতে পারে। কারণ এই ফাটা জিভের ফাটলগুলিতে সহজেই সংক্রমণ হতে পারে। তাই এই সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করাই ভালো।

৫। হলুদ জিভ
এটির কারণ সকলেই জানেন। মূলত জন্ডিস বা লিভারের অন্য কোনও সমস্যা হলেই হলুদ জিভ হয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে পেটের প্রদাহও হয়। তাই হলুদ জিভ দেখলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন

Photos from Be young.bd's post 01/11/2021

সৌন্দর্য বয়েসর ছাপের হাত থেকে ত্বককে বাঁচায় যে যে খাবার


বয়স বাড়ার সঙ্গে ত্বকের গুণমান পড়তে থাকে। ত্বকে ভাঁজ পড়ে, ঔজ্জ্বল্য কমতে থাকে। একে বাংলা বয়সের ছাপ, ইংরেজিতে এজিং বলে। কিন্তু শুধুমাত্রই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের এই পরিবর্তন, তা না-ও হেত পারে। নানাবিধ কারণে বয়স বাড়ার আগেই মুখে বয়সের ছাপ পড়ে যায়। তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। অতিরিক্ত ধূমপান, জল কম খাওয়ার কারণে ডিহাইড্রেশন, কম ঘুমানো, ত্বকে অতিরিক্ত আলট্রা ভায়োলেট রশ্মির প্রভাব। এর প্রতিটাই বেশি বয়সের আগেই মুখে বয়ের ছাপ ফেলে দেয়। তবে এই সমস্যায় সবচেয়ে বড় ভূমিকা নেয় মানসিক চাপ। যাঁরা দীর্ঘ অবসাদে ভোগেন বা অশান্তির মধ্যে থাকেন, তাঁদের ত্বকে এজিং বা বয়সের ছাপ অনেক দ্রুত আসে। কিন্তু এই সমস্যার প্রতিকারও আছে। কয়েকটি খাবার আপনাকে এই সমস্যার হাত থেকে বাঁচাতে পারে, বয়সের ছাপকে অনেক পিছিয়ে দিতে পারে। রইল তার তালিকা:

১। টমেটো টমেটোয় আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বিপুল পরিমাণে। ফলে ত্বকের গুণমান বজায় রাখতে, ত্বক টানটান রাখতে টমেটোর জুড়ি নেই। পাশাপাশি আলট্রা ভায়োলেট রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতেও সাহায্য করে টমেটো।

২। লাল বেল পেপার
এই সবজিটি ভিটামিন সি এবং ক্যারোটেনয়েডস নামক অ্যান্টিঅক্সিজেন্টে পরিপূর্ণ। রান্নায় এই সবজিটি বেশি পরিমাণে থাকলে ত্বকের প্রভূত লাভ হয়। ত্বকের ভাঁজ কমে। এজিং-ও খানিকটা ধীরে হয়।

৩। পাকা পেঁপে
এই পেঁপে এমনিতেই শরীরের জন্য খুব ভালো। কারণ এতে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং কে। ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফারসের মতো লবণও রয়েছে পেঁপের মধ্যে। বি কমপ্লেক্স ভিটামিনও এই ফলে কম নয়। ফলে এটি সব মিলিয়ে শরীরের জন্য খুব ভালো। আর ত্বকের জন্য যে ভালো, তা বলার অপেক্ষা রাখে না।

৪। শীতল জলের মাছ
শীতল জলের মাছ ত্বকের জন্য খুবই উপকারি। শীতল জলের মাছের মধ্যে স্যামন এই বিষয়ে সবচেয়ে ভালো। এই মাছে অ্যান্টি-ইনফ্ল্যামেটোরির মতো উপাদান থাকে। তাতে ত্বকের খুব উপকার হয়।

৫। গ্রিন টি
গ্রিন টি ত্বকের ঝন্য খুব ভালো। এতে রয়েছে শক্তিশালী পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্টস। এটি ত্বককে অতিরিক্ত আস্তরণ দেয় রোদ বা ক্ষতিকারক দূষিত বস্তুর হাত থেকে রক্ষা করতে। তার পাশাপাশি ত্বকের নিয়মিত যে ক্ষয় হয়, তাও দ্রুত পিরপূরণ হয় এই গ্রিন টির কারণে।

৬। বেদানা
বেদানা অনেক অসুস্থ মানুষকেই খেতে বলেন চিকিৎসকরা। কারণ এই বেদানায় থাকে দ্রুত হিমোগ্লোবিন তৈরির উপাদান। রক্তাল্পতায় যাঁরা বোগেন, তাঁদের জন্য এই ফল খুব উপকারী। কিন্তু শুধুমাত্র হিমোগ্লোবিন তৈরির উপাদানই নয়, এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে ত্বকের জন্যও এই ফলটি মারাত্মক কার্যকরী।

৭। গাজর
গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ। তাছাড়া এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন। এই উপাদানটি ত্বক পরিষ্কার হতে সাহায্য করে। তাছাড়া বাতাসে থাকা দূষিত পদার্থ বা কণা, যা কি না ত্বকের মারাত্মক ক্ষতি করে, তার হাত থেকেও ত্বককে রক্ষা করে এই বিটা ক্যারোটিন।

৮। অলিভ অয়েল
এই অলিভ অয়েল ত্কের জন্য খুব ভালো। এতে রয়েছে ভরপুর ভিটামিন বি কমপ্লেক্স। এই তেল দিয়ে যদি নিয়মিত ত্বকে মাসাজ করা যায়, ত্বকের গুণমান বাড়ে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা ফাটার হাত থেকে এই তেল ত্বককে রক্ষা করে। ডিহাইড্রেশন থেকে রক্ষা করে। তাই এজিং-ও শ্লথ হয়। তাছাড়া এই তেল খাওয়ায় শরীরের জন্য উপকারী।

01/11/2021

গর্ভাবস্থা মা হওয়ার কথা ভাবলে এই ৬ টি প্রশ্ন ডাক্তারকে জিজ্ঞাসা করতে ভুলবেন না যেন!


মনের অন্ধকার দূর না করে নতুন জীবনকে প্রাণ দেওয়ার কথা ভাববেন না যেন! কারণ এমনটা করলে বাচ্চার শারীরিক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা যাবে বেড়ে। আর এমনটা আপনার বাচ্চার সঙ্গে ঘটুক, তা যদি না চান, তাহলে মা হওয়ার কথা ভাবলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না যেন! কারণ একমাত্র তিনিই পারবেন আপনাকে ঠিক মতো গাইড করতে। আর এমনটা করলেই মনের অন্ধকার দূর হবে। ফলে মা এবং বাচ্চার কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা যাবে কমে। বেশ কিছু পরিসংখ্যান ঘেঁটে জানা গেছে এদেশে সিংহভাগ মহিলাই মা হতে চলার সময় কীভাবে নিজেকে আসন্ন পরিবর্তনের জন্য তৈরি করতে হয়, সে সম্পর্কে বুঝে উঠতে পারেন না। ফলে প্রেগন্যান্সির সময় নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা বৃদ্ধি পায়। এই কারণেই তো ভাবী মায়েদের প্রেগন্যান্সি সংক্রান্ত সব ধরনের বিষয় জেনে নওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। আর এমনটা করতে গিয়ে এই প্রবন্ধে আলোচিত প্রশ্নগুলির উত্তর খুঁজে নিতে ভুলবেন না যেন! না হলে কিন্তু...! প্রসঙ্গত, মা হওয়ার কথা ভাবলে প্রথমেই যে প্রশ্নগুলি ডাক্তারকে করা উচিত, সেগুলি হল...

১. ভিটামিন সাপ্লিমেন্ট কখন থেকে নিতে হবে:
গর্ভাবস্থায় মায়ের শরীরে এত মাত্রায় পরিবর্তন হয় যে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা বৃদ্ধি পায়, সেই সঙ্গে পুষ্টির ঘাটতিও দেখা দেয়। তাই তো এই সময় ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া পরামর্শ দেওয়া হয়ে থাকে। এখন প্রশ্ন হল কখন থেকে ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে মা হওয়ার পরিকল্পনার কথা ভাবছেন, তখন থেকেই ভিটামিন সাপ্লিমেন্ট এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া উচিত এবং যতদিন না ডেলিভারি হচ্ছে, ততদিন এই সাপ্লিমেন্ট খেয়ে যেতে হবে। কী পরিমাণে এই সাপ্লিমেন্টগুলি খেতে হবে সে সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

২. গর্ভাবস্থায় এক্সারসাইজ করা যাবে কি?
চিকিৎসকদের মতে প্রেগন্যান্সির সময় শরীরকে অ্যাকটিভ রাখাটা একান্ত প্রয়োজন। কারণ এমনটা করলে মা এবং বাচ্চা, উভয়েরই শারীরিক উন্নতি ঘটে। ফলে প্রসবকালে কোনও ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা হ্রাস পায়। এখন প্রশ্ন হল, এই অবস্থায় সপ্তাহে কত ঘন্টা শরীর চর্চা করা উচিত? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুসারে ভাবী মা যদি হালকা এক্সারসাইজ করেন, তাহলে সপ্তাহে ১৫০ মিনিট এক্সারসাইজ করা যেতে পারে। আর যদি ভিগোরাস এক্সারসাইজ করেন, তাহলে ভুলেও সপ্তাহে ৭৫ মিনিটের বেশি শরীরচর্চা করা চলবে না।

৩. সিগারেট খাওয়া চলবে কি?
একাধিক গবেষণা অনুসারে প্রেগনেন্ট হওয়ার আগে এবং পরে যদি ধূপমান চালাতে থাকেন, তাহলে একদিকে যেমন গর্ভপাতের আশঙ্কা বৃদ্ধি পাবে, তেমনি এটোপিক প্রেগন্যান্সির আশঙ্কাও বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, বেশ কিছু স্টাডিতে একথা প্রামণিত হয়ে গেছে যে অতিরিক্তি মাত্রায় ধূমপান করলে স্পার্ম কাউন্ট যেমন কমে যায়, তেমনি মাহিলাদেরও মারাত্মক শারীরিক ক্ষতি হয়। ফলে প্রেগন্যান্ট হওয়ার ক্ষেত্রে একাদিক সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, একথাও প্রমাণিত হয়ে গেছে যে গর্ভাবস্থায় ধূমপান করলে একাধিক জটিল সমস্যা নিয়ে বাচ্চার জন্ম নেওয়ার আশঙ্কা বেড়ে যায়।

৪. মা হতে গেলে কি ওজন কমাতে হবে?
একেবারেই! কারণ গর্ভাবস্থায় এমনিতেই শরীরের ওজন বৃদ্ধি পায়। তাই মা যদি আগে থেকেই ওবেসিটির সমস্যায় ভুগে থাকেন, তাহলে কিন্তু বিপদ! কারণ সেক্ষেত্রে ভাবী মায়ের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। আর এমনটা হলে মায়ের যেমন শারীরিক ক্ষতি হয়, তেমনি বাচ্চার শরীরের উপরও বিরূপ প্রভাব পরে। তাই সুস্থ বাচ্চার জন্ম যদি দিতে চান, তাহলে প্রেগন্যান্ট হওয়ার আগে ওজন কমাতেই হবে। না হলে কিন্তু বেজায় বিপদ!

৫. অল্প বিস্তর অ্যালকোহল সেবন করা চলবে কি?
বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থার আগে ও পরে ভাবী মায়েরা যদি মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবন করেন, তাহলে মায়ের শরীরে এমন কিছু নেতিবাচক পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে মা এবং বাচ্চা, উভয়েরই মারাত্মক ক্ষতি হয়, বিশেষত বাচ্চার। তাই তো এই সময় অ্যালকোহলের থেকে দূরে থাকাই ভাল।

৬. মা হওয়ার বয়স:
আজকের দিনে মহিলারা কর্মক্ষেত্রে এতটাই সফল যে বেশিরভাগই মা হতে অনেক দেরি করে ফেলেন। তাই তো সিংহভাগ মহিলার মনেই এই প্রশ্ন জাগতে শুরু করে যে বেশি বয়সে মা হওয়ার পরিকল্পনা করলে কি বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে? গাইনোকোলজিস্টদের মতে ৩০ বছরের মধ্যে মা হওয়ার পরিকল্পনা নেওয়া উচিত। কারণ এই সময়ে ডিমের সংখ্যা সবথেকে বেশি থাকে। ফলে গর্ভবতী হওয়ার ক্ষেত্রে কোনও সমস্য়া হয় না। কিন্তু ৩০-এর পর সময় যেতে এগতে থাকে, তত ডিমের সংখ্যা কমতে শুরু করে। ফলে মা হওয়ার ক্ষেত্রে একাদিক সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা বৃদ্ধি পায়। এই কারণেই তো ৩০-এর আগে মা হওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

Photos from Be young.bd's post 01/11/2021

গর্ভাবস্থা ডায়াবেটিস থেকে বাঁচতে চান তো বাচ্চাকে ব্রেস্টফিড করাতে ভুলবেন না যেন!


ব্রেস্টফিডং-এর সঙ্গে ডায়াবেটিস রোগের কি সম্পর্ক? প্রকাশিত এক গবেষণা পত্র অনুসারে বাচ্চা জন্মানোর পর তাকে যদি টানা ৬ মাস মায়ের দুধ খাওয়ানো যায়, তাহলে মায়ের শরীরে টাইপ-২ ডায়াবেটিসের মতো রোগ বাসা বাঁধার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। গত তিন দশক ধরে প্রায় ১২০০ মহিলার উপর এই গবেষণাটি চালিয়েছিলেন একদল মার্কিন গবেষক। পরীক্ষাটি চলাকালীন তাঁরা মায়েদের শরীরে যে যে পরিবর্তন লক্ষ করেছিলেন, তা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছেন জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন পত্রিকায়। সেখানে তারা দাবি করেছেন যেসব মায়েরা টানা ৬ মাস তাদের বাচ্চাদের নিজের দুধ খাইয়েছেন, তাদের ডায়াবেটিসের মতো রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৪৭ শতাংশ কমেছে। কারণ ব্রেস্টফিডিং-এর সময় মায়ের শরীরে বেশ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। গত কয়েক দশকে আমাদের দেশে যে হারে ডায়াবেটিস রোগের প্রকোপ বৃদ্ধি পয়েছে, তাতে এই আবিষ্কার যে যুগান্তকারী পরিবর্তন আনবে, তাতে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত একাধিক সমীক্ষা রিপোর্ট অনুসারে ধীরে ধীরে আমাদের দেশে ডায়াবেটিস রোগ মহামারির আকার নিতে চলেছে। কারণ গত কয়েক বছরে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা এতটা বেড়েছে যে বর্তমানে প্রায় ৬২ মিলিয়াম ভারতবাসী ডায়াবেটিস রোগের শিকার, যা সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। এমন পরিস্থিতিতে শুধু ভাবী মায়েরাই নন, প্রত্যেকটি ভারতীয়রই এই প্রবন্ধে চোখ রাখা উচিত। কারণ এই লেখায় এমন কিছু ঘরোয়া খাবার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা নিয়মিত খেলে ডায়াবেটিস রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। এক্ষেত্রে যে যে খাবারগুলি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেগুলি হল...

১. বিনস:
একাধিক গবেষণায় দেখা গেছে এই সবজির অন্দরে উপস্থিত ফাইবার, ক্যালসিয়াম এবং অন্যান্য উপকারি উপাদান শুধু ব্লাড সুগার নয়, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং অতিরিক্ত ওজন ঝরিয়ে ফলতেও সাহায্য করে। আসলে নিয়মিত ১ কাপ করে বিনস খাওয়া শুরু করলে দেহের অন্দরে ফাইবারের মাত্রা বাড়তে থাকে। যার প্রভাবে ক্ষিদে কমে যায়। ফলে ক্যালরির প্রবেশ কমে যাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কমে। সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণেও টাইপ-২ ডায়াবেটিস ধারে কাছে ঘেঁষতে পারে না।

২. ডেয়ারি প্রডাক্ট:
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা পত্রে এমনটা দাবি করা হয়েছে যে শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি-এর মাত্রা যত বাড়ে, তত ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। অনেক ক্ষেত্রে তো এই মারণ রোগ শরীরে বাসা বাঁধার সম্ভাবনা প্রায় ৩৩ শতাংশ কমে যায়। তাই তো এমন ধরনের রোগের খপ্পর থেকে বাঁচতে নিয়মিত দই, দুধ বা যে কোনও ধরনের দুগ্ধজাত খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কারণ প্রায় প্রতিটি ডেয়ারি প্রডাক্টেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে, যা নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে।

৩. মাছ:
হে মাছে-ভাতে বাঙালি যদি ডায়াবেটিস রোগ থেকে দূরে থাকতে চান, তাহলে ভুলেও রোজের ডেয়েট থেকে মাছকে বাদ দেবেন না যেন! কারণ মাছের অন্দরে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ইনসুলিনের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। প্রসঙ্গত, এই উপকারি ফ্যাটি অ্যাসিডটির মাত্রা শরীরে বৃদ্ধি পেতে শুরু করলে আরও অনেক উপকার পাওয়া যায়, যেমন ধরুন হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে, দেহে প্রদাহের মাত্রা কমে এবং অতিরিক্ত ওজন কমতে একেবারেই সময় লাগে না।

৪. ওটস:
বিনসের মতোই এই খাবারটিও ডায়াবেটিস রোগকে প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিদিন ব্রেকফাস্টে যদি ওটসকে জায়গা করে দিতে পারেন, তাহলে সুস্থ জীবনের স্বপ্ন পূরণ হতে একেবারেই সময় লাগে না। আসলে এই খাবারটির অন্দরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এবং মিনারেল, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শরীরে উপস্থিত খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমানোর মধ্যে দিয়ে হার্টের কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে।

৫. জাম:
স্বদে মিষ্টি হলেও ডায়াবেটিসকে রোগকে নিয়ন্ত্রণে রাখতে এই ফলটির কোনও বিকল্প হয় না বললেই চলে। কারণ জামের অন্দরে উপস্থিত ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভিতর এবং বাইরে থেকে এতটা শক্তিশালী করে তোলে যে শুধু ডায়াবেটিস নয়, কোনও ধরনের রোগই ধারে কাছে ঘেঁষার সুয়োগ পায় না। প্রসঙ্গত, অ্যান্টিঅক্সিডেন্ট হল এমন একটি উপাদান, যা ক্যান্সার রোগকে দূরে রাখতেও সাহায্য করে। আসলে এই উপাদানটি শরীরে প্রবেশ করার পর ক্ষতিকারক সব টক্সিক উপাদানদের বের করে দিতে শুরু করে। ফলে শরীরে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।

01/11/2021

পেশির টান! বাঁচার সহজ উপায় কী?


ঠান্ডার সময় পেশির টান খুব অস্বাভাবিক কিছু নয়। দৌড়তে গিয়ে হোক, বা ভারী কিছু তুলতে গিয়ে হোক, হঠাৎই টান লেগে যেতে পারে পা বা পিঠের পেশিতে। এমনকী কিছু না করেও অনেক সময় ব্যাথা হয় পেশির। ঘুমানোর সময় হয়তো টান লেগে গেল ঘাড়ে কিংবা স্নান করে মাথা মোছার সময় কাঁধে। তবে শুধু শীতেই না, গরমেও এমনটা হতে পারে। পেশির টান বা ব্যাথার নিরাময় কীভাবে হবে, সেটা বোঝার জন্য আগে জানতে হবে, এই ব্যাথা কেন হয়। পেশির মধ্যে জলের পরিমাণ কমে গেলে, পেশি তার ফ্লেক্সিবিলিটি বা স্থিতিস্থাপকতা হারায়। সেই কারণেই প্রয়োজন মতো সংকোচন-প্রসারণ করে উঠতে পারে না। তাই হঠাৎ প্রসারণের ফলে সেখানে আঘাত লাগে। পেশিতে প্রয়োজনীয় মিনারেল বা খনিজ পদার্থের অভাবেও এই সমস্যা হতে পারে। কারণটি থেকেই আন্দাজ করা যায়, কী কী ভাবে পেশির টান বা ব্যাথার হাত থেকে বাঁচা সম্ভব।

১। পেশির দরকার পানি
শরীরে পর্যাপ্ত পরিমাণে জল থাকলে কি পেশির ব্যাথা হবে না? এ নিয়ে চিকিৎসক মহলে মিশ্র মত রয়েছে। কারও মতে, পর্যাপ্ত জল থাকলেও পেশির ব্যাথা হতে পারে। তবে একটা বিষয়ে উভয় মহলই একমত। শরীর যদি সঠিক ভাবে হাইড্রেটেড থাকে, তাহলে টান লাগলেও ব্যাথার পরিমাণ খুব বেশি হয় না। তাই যখনই তেষ্টা পাবে অল্প করে জল খান। এতে আপনার পেশি ফ্লেক্সিবিলিটি বাড়বে। আচমকা টান ধরে গেলেও, সেই ব্যাথা কম সময়ের জন্য থাকবে।

২। কার্বোহাইড্রেট
এ না নয় ভাত বা পাস্তা খেলে শরীর ভারী হয়ে যায় বলে মনে করেন? আসলে এরা কিন্তু আপনার পেশির জন্য খুবই দরকারি। এই ধরনের হাই-কার্বোহাইড্রেট খাবারগুলি পেশিকে দ্রুত পুষ্টি জোগায়। পেশির আঘাত সামলে ওঠার জন্য যে প্রয়োজনীয় উপাদানের দরকার হয়, তা-ও পাওয়া যায়, এই কার্বোহাইড্রেট থেকেই।

৩। নুন-চিনিতে
নজর শুধু জলের পক্ষে পেশিকে হাইড্রেট রাখা সম্ভব নয়। পেশির ফ্লেক্সিবিলিটি বা স্থিতিস্থাপকতা বজায় রাখার জন্য দরকার লবণও। কারণ এই নুনে থাকে ইলেকট্রোলাইটস। পেশির কোষের মধ্যে জল কীভাবে ঢুকবে, কতটা ঢুকবে, কতটাই বা বেররে, তার পুরোটা নিয়ন্ত্রণ করে এই ইলেকট্রোলাইটস। তাই সোডিয়ামের মতো লবণের শরীরে উপস্থিতিটা খুব দরকারি। না হলে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। তাই নুন-চিনির জল খেতে পারেন। বা এক লিটার জলে ইলেকট্রল ভিজিয়ে সারা সকাল ধরে অল্প অল্প করে। এতে শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোলাইট শরীর এই পাণীয় থেকে পেয়ে যায়।

৪। মাল্টি ভিটামিনের উপকার
চিকিৎসকের পরামর্শে মাল্টিভিটামিন খাওয়াটাও পেশির টানের হাতে থেকে রক্ষা পাওয়ার অন্যতম ভালো রাস্তা। কারণ সহজলোভ্য মাল্টি ভিটামিনের মধ্যে সঠিক পরিমাণে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম থাকে। এই দুটি যৌগই পেশির স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে।

01/11/2021

সাবধান:
মানসিক অবসাদ এবং অ্যাংজাইটির কারণে কিন্তু অকেজ হয়ে যেতে পারে হার্ট!


সরকারি এবং বেসরকারি পরিসংখ্যান অনুসারে গত কয়েক বছরে আমাদের দেশের যুবসমাজের সিংহভাগই অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের মতো সমস্যায় আক্রান্ত হয়েছে, যে কারণ আত্মহত্যার সংখ্যাও চোখে পরার মতো বৃদ্ধি পেয়েছে। আর সবথেকে ভয়ের বিষয় হল অ্যাংজাইটি, স্টেস এবং মানসিক অবসাদের কারণে যে কেবল সুইসাইডের প্রবণতা বাড়ছে, এমন নয়, সেই সঙ্গে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো রোগেও আক্রান্ত হচ্ছে অনেকে। গবেষণা বলছে মাত্রাতিরিক্ত ওজন এবং স্মোকিং-এর কারণে হার্টের যতটা ক্ষতি হয়, তার থেকেও বেশি মাত্রায় ক্ষতি হয় অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের কারণে। তাই তো দীর্ঘ সময় ধরে কেউ চিন্তায় থাকলে বা ডিপ্রেশনে আক্রান্ত হলে হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে প্রায় ৬৪ শতাংশ, প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পায় ব্লাড প্রেসারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এবং আর্থ্রাইটিসের মতো রোগ ঘাড়ে চেপে বলার সম্ভাবনা বাড়ে প্রায় ৮৭ শতাংশ। তাই তো বলি বন্ধু, এবার নিশ্চয় বুঝতে পরেছেন স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন শরীরের জন্য কতটা ক্ষতিকারক! এখন প্রশ্ন হল, আজকের দিনে যেখানে সিংহভাগই কর্পোরেট দুনিয়ায় সঙ্গে যুক্ত, সেখানে স্ট্রেস এবং অ্যাংজাইটি যে রোজের সঙ্গী হয়ে উঠবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। আর স্ট্রেস থেকে একদিন না একদিন ডিপ্রেশনও যে ঘাড়ে চেপে বসবে, সে তো জলের মতো পরিষ্কার। তাহলে এমন পরিস্থিতিতে সুস্থ থাকার উপায় কী? সত্যিই যদি ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকে জোড়া গোল দিতে চান, তাহলে এই প্রবন্ধে আলোচিত খাবারগুলিকে রোজের ডেয়েটে জায়গায় করে দিতে হবে। তাহলেই দেখবেন কেল্লা ফতে! আসলে এই খাবারগুলির শরীরে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে মানসিক অবসাদ ধারে কাছেও ঘেঁষতে পারে না। সেই সঙ্গে অ্যাংজাইটির প্রকোপ কমতেও সময় লাগে না। প্রসঙ্গত, যে যে খাবারগুলি এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেগুলি হল...

১. অ্যাভোকাডো:
বেশ কিছু স্টাডিতে দেখা গেছে এই ফলটিতে উপস্থিত বেশ কিছু উপকারি ফ্যাট, প্রোটিন, ভিটামিন কে, ভিটামিন বি৯, বি৬ এবং বি৫ শরীরে প্রবেশ করার পর মস্তিষ্ক যাতে যে কোনও পরিস্থিতিতে চাঙ্গা থাকে, সে দিকে খেয়াল রাখতে শুরু করে। ফলে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে গিয়ে ডিপ্রেশনে বা অ্যাংজাইটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। তাই তো বলি বন্ধু, হার্টকে যদি দীর্ঘদিন সুস্থ রাখতে হয়, তাহলে প্রতিদিন একটা করে অ্যাভোকাডো খেতে ভুলবেন না যেন!

২. জাম:
একেবারে ঠিক শুনেছেন বন্ধু! ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং স্ট্রেসকে দূরে রাখতে বাস্তবিকই এই ফলটির কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে জামের অন্দরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরে প্রবেশ করা মাত্র টক্সিক উপাদানদের বের করে দেয়। ফলে একদিকে যেমন ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে, তেমনি মন-মেজাজও এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার কোনও আশঙ্কাই থাকে না।

৩. বাদাম:
এতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন বি২, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। এই সবকটি উপাদান সেরাটোনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বার করে দেয়। ফলে কোনওভাবেই স্ট্রেস ধারে কাছে ঘেঁষতে পারে না।

৪. টমাটো:
এতে উপস্থিত লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর মন খারাপকে সমূলে উৎখাত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে মানসিক অবসাদের মতো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় লাগে না। এই কারণেই তো যাদের খুব স্ট্রেসফুল কাজ করতে হয়, তাদের প্রতিদিন একটা করে কাঁচা টমাটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। দিদি-মোদীকে টপকে প্রধানমন্ত্রী হতে পারেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি ছেলেরা কেন ভারী নিতম্বের মেয়েদের পছন্দ করেন? দিদি-মোদীকে টপকে প্রধানমন্ত্রী হতে পারেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি

৫. মাছ:
প্রতিটি বাঙালি বাড়িতেই এখনও প্রতিদিন মাছ রান্নার রেওয়াজ রয়েছে, যে কারণে খেয়াল করে দেখবেন ব্রেন পাওয়ারের দিক থেকে বাঙালি অনেকের থেকেই বেশ এগিয়ে রয়েছে। আসলে মাছে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি, বি৬ এবং বি১২ এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, এই উপাদানগুলি মানসিক অবসাদের মতো রোগের আক্রমণ থেকে বাচ্চাদের বাঁচাতেও নানাভাবে সাহায্য় করে থাকে।

৬. দই:
স্কুল থেকে ফেরার পর প্রতিদিন যদি আপনার বাচ্চাকে এক বাটি করে দই খাওয়াতে পারেন, তাহলে তাদের শরীরে সরোটোনিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা স্ট্রেস কমানোর পাশাপাশি ব্রেন পাওয়ার বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার ব্রেন পাওয়ার বেড়ে গেলে অ্যাংজাইটির মতো সমস্যা কো কমেই, সেই সঙ্গে পড়াশোনাতেও উন্নতি ঘটে।

৭. নারকেল:
একাধিক গবেষণায় দেখা গেছে নাককেলে উপস্থিত বেশ কিছু উপকারি ফ্যাট শরীরে প্রবেশ করার পর মস্তিষ্কের অন্দরে ফিল গুড হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে ব্রেন পাওয়ার এতটা বাড়িয়ে দেয় যে স্ট্রেস এবং মানসিক অবসাদের প্রকোপ তো কমেই, সেই সঙ্গে বুদ্ধি এবং স্মৃতিশক্তিরও উন্নতি ঘটে।

৮. সাইট্রাস ফল:
পাতি লেবু, কমলা লেবু এবং মৌসাম্বি লেবুর মত সাইট্রাস ফলের শরীরে মজুত রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রকৃতিক সুগার, যা স্ট্রেস হরমোনের ক্ষরণ তো কমায়ই, সেই সঙ্গে মানসিক অবসাদকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা নেয়। তাই তো বাচ্চাদের প্রতিদিন এক বাটি করে ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

৯. পালং শাক:
বাঙালির প্রিয় এই শাকটি নিয়মিত খাওয়া শুরু করলে শরীরে আয়রন, এবং ফলিক অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে। যার প্রভাবে মস্তিষ্কের অন্দরে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমে। ফলে পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে সার্বিকভাবে শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পায়। তাই এবার থেকে যখনই মনটা বেশ খারাপ খারাপ লাগবে পালং শাক খাওয়া শুরু করবেন। দেখবেন উপকার মিলবে।
১০. রসুন:
এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অন্দরে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমানোর মধ্যে দিয়ে স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, ছোট থেকেই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস করলে হার্টের কর্মক্ষমতা যেমন বৃদ্ধি পায়, তেমনি ডায়াবেটিসের মোতে রোগে আক্রান্ত হওয়ার আশংখা বেড়ে যায়।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chittagong
4300