Health tips MFI
for Good Health , for Good mind, for Good �
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে নরওয়ে তাদের দলের খেলোয়াড়দের জন্য ১ টনেরও বেশি প্রাকৃতিক খাবার এবং পুরস্কারপ্রাপ্ত নিজস্ব শেফ সাথে নিয়ে গিয়েছে!!
মূলত খেলোয়াড়দের দৈনন্দিন খাদ্যতালিকা, পুষ্টি ও হজমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাইরের খাবারের কারণে কোনো ধরণের শারীরিক সমস্যা এড়াতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নরওয়ে দল তাদের টুর্নামেন্ট চলাকালীন পুরো সময় নিজেদের খাবার নিশ্চিত করতে প্রায় ১ টনেরও বেশি রসদ বিমানে করে আমেরিকায় নিয়ে গিয়েছে। এর মধ্যে প্রধান খাদ্যগুলো হলো:
✓৩০০ কেজি সামুদ্রিক মাছ: আটলান্টিক স্যামন, ট্রাউট ও হ্যালিবুট।
✓১০০ কেজির বেশি চিজ: নরওয়ের ঐতিহ্যবাহী ব্রুনোস্ট (Brunost) এবং জার্লসবার্গ চিজ।
✓৬,০০০ কমলা: যা থেকে খেলোয়াড়দের জন্য তাজা জুস ও ভিটামিন সি নিশ্চিত করা হয়।
কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে?! তাদের মতে, এই উদ্যোগের মূল কারণগুলো হলো:
১. খাবারের ধারাবাহিকতা:
খেলোয়াড়রা ছোটবেলা থেকে যে প্রাকৃতিক খাবারে অভ্যস্ত, এতে কোনো পরিবর্তন করতে দেওয়া হয়নি।
২. হজম ও পুষ্টি নিয়ন্ত্রণ:
বাইরের দেশ বা ফাস্টফুডের কারণে খেলোয়াড়দের পেটের সমস্যা বা বদহজম হতে পারে, যা তাদের মাঠে পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। এজন্য ৩ জন ব্যক্তিগত শেফ প্রতিদিন খেলোয়াড়দের জন্য পুষ্টিকর এবং হালকা খাবার তৈরি করেন।
৩. পেশাদারিত্ব:
এটাকে কোনো বিলাসিতা না ভেবে, আধুনিক ফুটবলের একটি বৈজ্ঞানিক কৌশল হিসেবে দেখা হয়। এর ফলে খেলোয়াড়রা দ্রুত ক্লান্তি কাটিয়ে উঠতে পারেন।
এটা অবশ্য নতুন নয়, এর আগেও নরওয়ে টিম অলিম্পিক গেমসে তাদের সদস্যদের জন্য খাবার নিয়ে গিয়েছিল এবং ২০২২ সালে আর্জেন্টিনা দলও তাদের খেলোয়াড়দের জন্য খাবার নিয়ে গিয়েছিল।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের মত আমার আর্লিং হালান্ডকেও রেপ'টাই'লি'য়ান্স মনে হয়! তারা প্রাণিজ প্রোটিনকে বেশি গুরুত্ব দেয়! এটা অবশ্য ভালো। কারণ, প্রাণীজ প্রোটিন এ্যনিমেল বডিতে বেশি শোষণ হয়। এক্ষেত্রে আপনার মতামত কি?
08/06/2026
31/05/2026
Poster
শক্তিশালী পেশি, সিক্স-প্যাক, বিশাল বুক - এগুলো দেখলেই আমরা ধরে নিই মানুষটা খুব সুস্থ। কিন্তু সম্প্রতি মাত্র ৩৭ বছর বয়সে Mayank Pawar-এর মৃত্যুর খবর আবারও মনে করিয়ে দিল, সব চকচকে জিনিস সোনা নয়।
সোশ্যাল মিডিয়া আজ এমন এক মানদণ্ড তৈরি করেছে যেখানে “পারফেক্ট বডি” মানেই অবাস্তব দ্রুত ফল। অনেক তরুণ এই শরীরগুলো দেখে অনুপ্রাণিত হয়, কিন্তু তারা জানে না এই শরীরের পেছনে কত সময়, কত চাপ, আর অনেক ক্ষেত্রে কত ধরনের কৃত্রিম উপাদান কাজ করে। স্টেরয়েড, হরমোন ও পারফরম্যান্স-এনহ্যান্সিং ড্রাগ (PED) ব্যবহার করে অল্প সময়েই অবিশ্বাস্য পেশি তৈরি করা সম্ভব, কিন্তু এর মূল্য দিতে হয় শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে - হৃদপিণ্ড, লিভার, কিডনি, হরমোনাল সিস্টেম সবই ঝুঁকির মধ্যে পড়ে।
সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, অনেকে এই বাস্তবতা গোপন রাখে। বাইরে থেকে বলে “ন্যাচারাল”, কিন্তু ভেতরে চলে সম্পূর্ণ ভিন্ন গল্প। যারা এসব জানে না, তারা সেই শরীরকে আদর্শ ধরে নিজেরাও একই পথে হাঁটতে শুরু করে। শুরুটা হয় কৌতূহল থেকে, পরে সেটা নির্ভরতায় পরিণত হয়, আর শেষটা হয় ভয়াবহ - শারীরিক ভাঙন, মানসিক সমস্যা, এমনকি অকাল মৃত্যু।
আসল ফিটনেস কখনোই শরীরের আকার দিয়ে মাপা যায় না, মাপা যায় আপনি কতদিন সুস্থভাবে বাঁচতে পারবেন, কতটা শক্তি নিয়ে জীবন কাটাতে পারবেন, এবং বয়স বাড়লেও শরীর আপনাকে কতটা সহযোগিতা করবে। ন্যাচারাল ট্রেনিং হয়তো ধীরগতির, কিন্তু সেটাই স্থায়ী এবং নিরাপদ। ধৈর্য, সঠিক খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত ব্যায়াম - এই চারটি জিনিসই দীর্ঘমেয়াদে এমন শরীর তৈরি করে যা শুধু দেখতে ভালো নয়, ভেতর থেকেও শক্তিশালী।
প্রফেশনাল বডিবিল্ডারদের “পারফেক্ট” শরীর দেখে মুগ্ধ হবেন না - ওগুলোর বেশিরভাগই ড্রাগ-নির্ভর, স্বাভাবিক নয়। অনুপ্রেরণা নয়, বরং মায়ার চোখে দেখুন - কারণ এমন শরীরের মূল্য অনেক সময় জীবন দিয়েই দিতে হয়।
শরীর বানাতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার কোনো মানে নেই। মাসল দিয়ে মানুষকে মুগ্ধ করা যায়, কিন্তু সুস্থ শরীর দিয়েই জীবনকে উপভোগ করা যায়। তাই শর্টকাট নয়, ন্যাচারাল পথ বেছে নিন - ধীরে হলেও সেটাই আপনাকে দীর্ঘ, শক্তিশালী এবং নিরাপদ জীবন দেবে।
(Copy Post)
20/02/2026
💪
12/02/2026
18/12/2025
ইন্নানিল্লাহি ওয়াইনিল্লাহি রাজিউন 🤍
তার হ ত্যার সাথে বাংলাদেশের প্রতিটা রাজনীতিক দল জড়িত ☠️
Alerts
Be the first to know and let us send you an email when Health tips MFI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Subscribe
We will notify you when anything happens in Chittagong.