Natural Health zone

Natural Health zone

Share

Welcome to Natural Health zone, not business, service is our main goal, stay with us to get something good.

We do not parcel products, we believe parcels, our head office is on the 3rd and 4th floor of Chittagong Muradpur Jalal Plaza.

07/03/2023

টাইটেল লিখবেন আলহামদুলিল্লাহ আজকের পার্সেল ডেলিভারি ডান।

04/03/2023

আপেলে থাকা পুষ্টিগুণ শরীরের জন্য খুবই উপকারী। তবে চিকিৎসকরা বলছেন, দিনে ২টির বেশি আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপেলে রয়েছে ভিটামিন সি, ফাইবার এবং পটাসিয়াম। এসব উপাদানগুলো শারীরের বিষাক্ত পদার্থগুলো বের করে দেয়।

04/03/2023

ড্রাই ফ্রুটস'য়ের ক্যালরি আর চিনির ঘনত্ব যেহেতু বেশি, তাই তা পরিমাণে অতিরিক্ত খেলে ওজন বাড়বে, পেটে গ্যাসের সমস্যা দেখা দেবে, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেবে। আবার সেগুলোতে যদি লবণ মেশানো বাদাম থাকে তাহলে বাড়বে রক্তচাপ, দেখা দিতে পারে ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য।

04/03/2023

ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমাণে অ্যান্টি-এজিং উপাদান থাকে, যার ফলে চেহারা থাকে তারুণ্যে ভরা। - এতে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। - দাঁত, হাড় ও চোখের জন্য উপকারী।

02/03/2023

কয়েকটি টক ফলের নাম কি কি? কামরাঙা, তেঁতুল, আমড়া, জলপাই ও চালতা ইত্যাদি। তেঁতুল,চালতা,আমড়াগুড়া,বড়ই,আম,লেবু,বড় ফল,কামরাঙ্গা,ইত্যাদি টকফল।

02/03/2023

পানসে ও সস্তা হলেও পানিফলের রয়েছে প্রচুর উপকারিতা। এটি বলকারক। এটি যকৃতের প্রদাহনাশক ও উদরাময় রোগ নিরাময়ক। এটি যৌন শক্তিবর্ধক ও ঋতুর আধিক্যজনিত সমস্যায় উপকারী।

27/02/2023

সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, লোহা ও ফসফরাস, যা হাড়ের গঠন মজবুত করে। ত্বক ও চোখ ভালো রাখে। এ ছাড়া মস্তিষ্কের স্বাস্থ্যও ভালো রাখে। সফেদা কফ বসে যাওয়া এবং কাশি থেকে উপশম করতে সাহায্য করে।

27/02/2023

স্ট্রবেরি ফলের উপকারিতা

স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন এ, সি ফোলেট, ফসফরাস আর ম্যাঙ্গানিজ পাওয়া যায়। সারা দিনে গোটা তিন-চার স্ট্রবেরি খেতে পারলেই আপনার ভিটামিন সি লক্ষ্যমাত্রার দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। স্ট্রবেরির আরেকটি উপকারিতা হলো এটি খেলে ভালো থাকবে আপনার দাঁত ও হাড়ের স্বাস্থ্য।

26/02/2023

আতা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা একটি উন্নতমানের অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল নিয়ন্ত্রণে রক্ষা করে। এছাড়া ত্বকে বার্ধক্য বিলম্বিত করে। এতে উপস্থিত ভিটামিন এ চোখ, চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। আতা ফলের ম্যাগনেসিয়াম মাংসপেশির জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে।

26/02/2023

নাশপাতিতে প্রচুর আয়রন ও কপার থাকে, যা অ্যানিমিয়ার প্রাকৃতিক চিকিৎসায় ভালো ভূমিকা রাখে। শরীরে আয়রনের পরিমাণ বেড়ে গেলে রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ে। তাই নাশপাতি খেলে অ্যানিমিয়া, মাংস পেশির দুর্বলতা, ক্লান্তি ও শারীরিক অবসাদ দূর হয়। অস্টিওপোরোসিসসহ হাড়ের বিভিন্ন সমস্যা যাদের আছে, তাদের জন্য উপকারী ফল নাশপাতি।

26/02/2023

ফলের মধ্যে খাদ্যশক্তি থাকে, যা শরীরের ভেতর থেকে ক্ষতিকর চর্বি বের করে দেয়। তাই ফল সবার জন্য উপকারী। পুষ্টিমানের দিক থেকেও সব ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা, খনিজ পদার্থ থাকে। বিশেষ করে রঙিন ফলে লাইকোপেট আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা শরীরের ভেতরের বিষাক্ত জিনিস দূর করে দেয় এবং ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করে।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Muradpur Jalal Plaza Chittagong
Chittagong
4000