Asthma solution
this is good products. it's 100% original products.
31/10/2022
অ্যাজমা শ্বসনতন্ত্রে আক্রমণ করে। বিশেষ করে ফুসফুসের ব্রঙ্কাই ও ব্রংকিওল এর মতো ক্ষুদ্র বায়ুপথগুলোতে। এসব বায়ুপথের ভেতরের পৃষ্ঠে রয়েছে মিউকোসা নামের একটি পাতলা স্তর। যেসব মানুষের অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের এ পাতলা মাংসপেশি যুক্ত মিউকোসা স্তর বহুদিন যাবত দহনের (ইনফ্লামেশন) শিকার হয়। এ সমস্যাটি তাদের ব্রংকিওলকে কিছু অ্যাজমাপ্রসারী পদার্থ বা ট্রিগারের প্রতি সংবেদনশীল করে তোলে। অধিকাংশ ক্ষেত্রে সিগারেট-বিড়ির ধোঁয়া, ধুলাবালি, ঠান্ডা আবহাওয়া, সুগন্ধি, শারীরিক পরিশ্রম, মানসিক চাপ ইত্যাদি অ্যাজমার ট্রিগার হিসেবে কাজ করে। যখন ক্ষতিগ্রস্ত ব্রংকিওলযুক্ত ফুসফুস এসব অ্যাজমার ট্রিগারের সংস্পর্শে আসে, তখন অ্যাজমা অ্যাটাক দেখা দিতে পারে।
30/10/2022
হাঁপানি যেকোনো বয়সেই হতে পারে। তবে এটি সংক্রামক বা ছোঁয়াচে নয়। প্রদাহজনিত কারণে শ্বাসনালির সংবেদনশীলতা বেড়ে যায়। ফলে ঘন ঘন কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, আওয়াজ, বুকে চাপ বা দম নিতে কষ্ট হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। যদি সঠিকভাবে উপযুক্ত চিকিৎসা না নেওয়া হয়, তাহলে এ রোগে অনেক সময় মৃত্যুও হতে পারে। হাঁপানির সঠিক কারণ এখনো জানা যায়নি। এ রোগের জন্য কোনো কিছুকে এককভাবে দায়ী করা যায় না। গবেষণায় দেখা গেছে, কারও কারও বংশগত কারণে বা পরিবেশগত কারণেও এ রোগ হতে পারে। কারও নিকটাত্মীয় যদি এতে আক্রান্ত থাকে বা কেউ যদি বিভিন্ন দ্রব্যের প্রতি অতিমাত্রায় অ্যালার্জিক হয়, তাহলে তার হাঁপানি হতে পারে। এ ছাড়া শ্বাসনালি যদি অতিমাত্রায় সংবেদনশীল হয়, তাহলে এ রোগ হতে পারে।
30/10/2022
ইন,হেলার বা মেডি সিন প্যারা নয়,এবার স্থায়ীভাবে সমাধান নিন, সঠিক নিয়ম মেনে সঠিক সেবা নিলে খুব সহজেই হাপা'নী বা শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দেশের যে কোন প্রান্তে বসে অভিজ্ঞ কন্সাল্টেশন এর পরামর্শে সেবা গ্রহন করুন,সারা দেশে হোম ডেলিভারিতে, সাথে থাকছে হেলথ অবজারভেশ টিম এর সার্বক্ষণিক পর্যবেক্ষণ।।
send message অপশন এ ক্লিক করে বিস্তারিত আলোচনা করুন।। 01613111058
30/10/2022
অ্যাজমা এমনই একটি রোগ যার উপসর্গমুক্ত থাকতে এক সময় একাধিক প্রকার ওষুধ ব্যবহারের প্রয়োজন হয়। ওষুধ চলা অবস্থায় রোগের তীব্রতা বেড়ে যেতে পারে। আবার রোগী ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারেন। হাঁপানির সর্বোত্তম চিকিৎসা চলা অবস্থায় যদি রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায়, সেটাকে ফ্রাটাল অ্যাজমা বলা হয়, তখন রোগীকে দ্রুত হাসপাতালে গিয়ে ভর্তি হতে হয়। কারণ ওই রোগীর নেবুলাইজেশন, স্টেরয়েড ইনজেকশন, অক্সিজেন, ক্ষেত্রবিশেষে এন্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন হয়।এজমা সমস্যা থেকে দ্রুত পতিকার পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সমপূণ ন্যাচারাল প্রোডাক্ট সাজেস্ট করে থাকি। কিছুটা হলেও উপকৃত হবেন।
যেকোনও রোগ যদি প্রাথমিক লক্ষণগুলি থেকে সনাক্ত করা যায়, তাহলে বড়োসড়ো বিপদ এড়ানো এবং যথাযথ সময় চিকিৎসা শুরু করাও সম্ভব হয়। কিন্তু বেশিরভাগ সময়ই আমরা অনেক রোগ প্রথম থেকে বুঝতে পারি না। আর তার জন্যই চিকিৎসায় দেরি হয়ে যায়। তাই কোন রোগের কী লক্ষণ, তা জেনে রাখা অত্যন্ত জরুরি। হাঁপানির ক্ষেত্রেও তেমনই। বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে তার হাঁপানির সমস্যা হচ্ছে, সাধারণ শ্বাসকষ্ট ভেবে এড়িয়ে যান।
আপনারও যদি হাঁপানির লক্ষণ সম্পর্কে তেমন কোনও ধারণা না থাকে, তাহলে জেনে নিন অ্যাজমা বা হাঁপানির প্রাথমিক লক্ষণগুলি কী কী হতে পারে।
শ্বাসকষ্ট হল হাঁপানির প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি। শ্বাসকষ্ট হঠাৎ করেই শুরু হতে পারে। যখন শ্বাসনালী স্ফীত এবং সংকীর্ণ হয়ে যায়, তখন শ্বাসকষ্ট দেখা দেয়। যার ফলে, ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন চলাচল হয় না এবং ফলস্বরূপ শ্বাসকষ্ট শুরু হয়।
হাঁপানি হল ফুসফুসীয় শ্বাসনালির দীর্ঘ মেয়াদি প্রদাহজনিত রোগ।এর বৈশিষ্ট্য হল রোগটি বিভিন্ন মাত্রায় ও বার বার লক্ষন দেখা দেওয়া এবং পরবর্তীতে চিকিৎসা না করলে খারাপ হতে থাকা, শ্বসনপ্রক্রিয়া বাধাগ্রস্থ হওয়া, এবং সহজেই বা অল্পতেই ব্রঙ্কোস্পাজম বা শ্বাসনালি সরু হয়ে যাওয়ার মত অবস্থায় চলে যাওয়া যার ফলে হাঁপানি বেড়ে যায়। লক্ষনগুলোর মধ্যে আছে শো শো শব্দ হওয়া, কাশি, বুকে চাপ অনুভব করা (বুকের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া), এবং স্বল্প মাত্রায় শ্বাস নিতে পারা।এগুলো এক দিনে একাধিকবার হতে পারে আবার এক সপ্তাহে ধীরে ধীরে হতে পারে।ব্যক্তিভেদে হাঁপানির লক্ষনগুলো রাতে বেড়ে যেতে পারে বা ভারি কাজ বা ব্যায়াম বা খেলাধূলা করলেও বেড়ে যেতে পারে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Chittagong Doublemorring
Chittagong
4100
