Primrose Marts
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Primrose Marts, Health/Beauty, Eidgah Bou Bazar. Halishohor Road, Chittagong.
Primrose Mart is a reliable online shopping destination in Bangladesh.Primrose Mart is an authentic Page for Modest Ladies wears ,Beauty & cosmetics Items.You can buy what you want , like Ladies Wear,Health and Beauty & Imported Cosmetics.
18/05/2026
18/05/2026
যিলহজ্জের প্রথম ১০ দিনের আমল লিস্ট!
যিলহজ্জের প্রথম ১০ দিন অত্যন্ত ফযীলতপূর্ণ। এই দিনগুলোতে করা নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আসুন, আমরা আগে থেকেই কিছু আমল ঠিক করে নেই, যেন এই দিনগুলো উদ্দেশ্যহীনভাবে চলে না যায়।
সুন্দরভাবে গুছিয়ে আমল লিস্ট শেয়ার করছি যেন রেডি হয়ে যেতে পারেন--
১. পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা:
সব আমলের ভিত্তি হলো ফরয ইবাদত। চেষ্টা করি সময়মতো, মনোযোগের সাথে সালাত আদায় করতে।
২. বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা: বারবার বলি: *আস্তাগফিরুল্লাহ*
নিজের গুনাহের জন্য লজ্জিত হই, আল্লাহর কাছে ফিরে যাই।
৩. তাকবীর, তাহমীদ, তাহলীল ও তাসবীহ বেশি পড়া:
এই দিনগুলোতে বেশি বেশি পড়ি:
আল্লাহু আকবার**
আলহামদুলিল্লাহ**
লা ইলাহা ইল্লাল্লাহ**
সুবহান-আল্লাহ**
এভাবেও পড়তে পারি:
--আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
৪. কুরআন তিলাওয়াত করা
প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরআন পড়ার লক্ষ্য ঠিক করি। অল্প হলেও নিয়মিত পড়ি। এখন থেকেই পড়া শুরু করুন, যিলহজ্জের ১০ দিনের মধ্যে একটা কুরআন খতিমা কমপ্লিট করতে পারেন।
৫. ফরজ নামাজের যত্ন নেয়ার পরে নফল সালাতের প্রতি যত্নবান হওয়া:
বিশেষ করে:
* তাহাজ্জুদ
* সালাতুদ দুহা
৬. রোযা রাখা
সম্ভব হলে যিলহজ্জের প্রথম ৯ দিন রোযা রাখি। বিশেষভাবে **আরাফার দিনের রোযা** অনেক ফযীলতপূর্ণ তাদের জন্য যারা হজে নেই। ঐ দিনের রোজার মাধ্যমে আগের এবং পরের ২ বছরের গুনাহ মাফ হয় সুবহানআল্লাহ!
৭. বেশি বেশি দোয়া করা:
নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহর জন্য, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আন্তরিকভাবে দোয়া করি।
৮. যিকিরে জিহ্বা সজীব রাখা:
কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, ফাঁকে ফাঁকে যিকির করি। ছোট ছোট যিকিরও অনেক ভারী হয়ে যায় মীযানে।
৯. সদকা করা:
সামর্থ্য অনুযায়ী দান করি। অল্প হলেও আন্তরিকতা নিয়ে দিই।
১০. কুরবানির নিয়ত থাকলে চুল-নখ না কাটা:
যিনি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, তিনি যিলহজ্জের চাঁদ ওঠার পর থেকে কুরবানি দেওয়া পর্যন্ত চুল ও নখ না কাটার চেষ্টা করবেন।
১১. ভালো কাজের পরিকল্পনা করে রাখা:
যেমন:
* একজন নির্দিষ্ট ব্যক্তিকে সাহায্য করা
* আত্মীয়তার সম্পর্ক ঠিক করা
* কাউকে ক্ষমা করে দেওয়া
* ইসলামি কিছু শেখা বা শেখানো
১২. অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা কর
হিংসা, অহংকার, রাগ, শত্রুতা ইত্যাদি এসব থেকে হৃদয়কে পরিষ্কার করার চেষ্টা করি। শুধু বাহ্যিক আমল নয়, অন্তরের আমলও জরুরি।
কুরবানীর এই মহান দিনগুলোতে কেবল পশু কুরবানীতে সীমাবদ্ধ না থাকি। বরং নিজেদের গুনাহ, নফসের খেয়াল, অহংকার, রাগ, খারাপ ভাষা —এসবকেও কুরবানী করার চেষ্টা করি।
এ সময় self-purification বা আত্মশুদ্ধির আমলও খুব জরুরি। যেমন:
* নিজের রাগ নিয়ন্ত্রণ করা
* মানুষের সাথে ভালো ব্যবহার করা
* অন্যের হক সম্পর্কে সচেতন হওয়া
* কাউকে কষ্ট দিয়ে থাকলে সংশোধন করা
* অন্তরকে নরম করা
এই ১০ দিন যেন আমাদের ভেতরের মানুষটাকেও বদলে দেয়।
১৩. পরিবারের মাঝেও নিজ ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করা:
আমাদের মা-বাবা, সন্তান, ভাইবোনদের, স্বামী/স্ত্রীরা সবাই সবাইকে উৎসাহ দিই—যেন ঘরেও যিলহজ্জের সৌন্দর্য অনুভব করা যায়।
১৪. হজ্জের মৌসুমকে অন্তরে জীবন্ত রাখা:
যারা হজ্জ করতে যাচ্ছেন, তারা তো আল্লাহর ঘরের মেহমান হয়ে হজ্জ করবেন। আর যারা হজ্জে যাচ্ছেন না, তারাও যেন এই দিনগুলোতে এমন মানসিকতা রাখি—আমরাও আল্লাহর জন্যই সাড়া দিচ্ছি, আমরাও ইবাদাতে, যিকিরে, তাওবায়, দোয়ায় নিজেদের হাজির করছি।
এই কথার সাথে মিলে আমরাও বলি:
**লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক**
অর্থাৎ, হে আল্লাহ, আমি উপস্থিত, আমি সাড়া দিচ্ছি। হয়তো শারীরিকভাবে হজ্জে যাওয়া হয়নি, কিন্তু অন্তর যেন আল্লাহর দরবারে হাজির হয়।
১৫. আরাফার দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া:
এই দিনে বেশি বেশি দোয়া, যিকির, তাওবা, কুরআন তিলাওয়াত ও রোযার প্রতি গুরুত্ব দিই।
১৬. ঈদের দিন আল্লাহর শোকর আদায় করা:
ঈদের আনন্দের মাঝেও যেন আল্লাহকে ভুলে না যাই। কুরবানি, সালাত, যিকির— সবকিছুই ইবাদত।
এক নজরে আমল চেকলিস্ট:
☐ পাঁচ ওয়াক্ত সালাত
☐ কুরআন তিলাওয়াত
☐ ১০ দিনের বিশেষ যিকির
☐ ইস্তিগফার
☐ আরাফার দিনের জন্য বিশেষ দুয়া লিস্ট রেডি করা, দোয়া করা
☐ আরাফার দিনে রোজা রাখা
☐ সম্ভব হলে প্রথম ৯ দিন রোজা রাখা
☐ সদকা দেয়া
☐ নফল সালাত
☐ আত্মশুদ্ধির চেষ্টা করা, নিজের বদঅভ্যাস কুরবানী করা
☐ রাগ নিয়ন্ত্রণ করা
☐ ভালো ব্যবহার করা
☐ অন্যের হকের ব্যাপারে সচেতন হওয়া
☐ কুরবানী করা, কুরবানীর গোশত শেয়ার করা হকদারদের সাথে
নিজের জন্য এই নিয়তটি ঠিক করে ফেলুন আজকেই --
*“আমি এই ১০ দিনে আল্লাহর আরও প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার আমলে, আমার অন্তরে, আমার চেষ্টা দিয়ে!"
আল্লাহ আমাদের যিলহজ্জের এই বরকতময় দিনগুলোকে সর্বোত্তমভাবে কাজে লাগানোর তাওফীক দিন। আমিন।
পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন
পোস্টটি পড়ে ভালো লাগলে কমেন্টে “আলহামদুলিল্লাহ” লিখে যান, যেন আমরাও জানতে পারি কতজন উপকৃত হলেন।🌸
14/05/2026
আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া 🤲 | Powerful Dua of Day of Arafah | Islamic Reminder
আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া 🤲 | Powerful Dua of Day of Arafah | Islamic Reminder #dua আরাফাতের দিন (Day of Arafah) হলো ইসলামের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনগুলোর একটি 🌙এই দিনে বেশি বেশি দোয়া করলে আল্লাহ তা’আলা কবু...
13/05/2026
🕌 নবীজি ﷺ অভাবের সময় ফাতিমা (রা.) কে যে দোয়া পড়তে বলেছেন| Powerful Dua for Hard Times | Islamic Reminder
13/05/2026
বর্তমানে মোবাইলে থাকা ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং এবং ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার ঝুঁকি অনেক বেড়েছে। তাই ফোনের কিছু বিপজ্জনক সেটিংস এখনই বন্ধ করা জরুরি। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো—
১. Unknown App Install বন্ধ করুন
অনেক সময় APK ফাইল ইনস্টল করার মাধ্যমে ফোনে ভাইরাস ঢুকে যায়।
কিভাবে বন্ধ করবেন:
Settings
Security / Privacy
Install unknown apps
সব Browser ও App এর Permission বন্ধ করুন
এতে ক্ষতিকর অ্যাপ নিজে থেকে ইনস্টল হতে পারবে না।
২. Accessibility Permission বন্ধ করুন
হ্যাকাররা এই Permission ব্যবহার করে OTP, পাসওয়ার্ড ও ব্যাংক তথ্য দেখতে পারে।
যেভাবে বন্ধ করবেন:
Settings
Accessibility
Installed Services
অচেনা App থাকলে Disable করুন
বিশেষ করে Cleaner, Booster, VPN, Screen Recorder অ্যাপগুলো চেক করুন।
৩. Screen Sharing ও Cast বন্ধ রাখুন
অনেক প্রতারক Screen Share চালু করিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়।
বন্ধ করার নিয়ম:
Settings
Connected Devices
Cast / Screen Sharing
Off করুন
কাউকে OTP বা Screen Share কখনো দিবেন না।
৪. Notification Preview বন্ধ করুন
মেসেজে আসা OTP নোটিফিকেশনে দেখা গেলে অন্য কেউ সহজে দেখে ফেলতে পারে।
কিভাবে বন্ধ করবেন:
Settings
Notifications
Lock Screen Notifications
Hide Sensitive Content নির্বাচন করুন
৫. Auto Download বন্ধ করুন
WhatsApp, Telegram বা Messenger এ অটো ডাউনলোড চালু থাকলে ভাইরাস ফাইল ঢুকতে পারে।
বন্ধ করার নিয়ম:
App Settings
Storage and Data
Media Auto Download Off করুন
৬. USB Debugging বন্ধ রাখুন
এটি চালু থাকলে ফোন সহজে হ্যাক হওয়ার ঝুঁকি বাড়ে।
বন্ধ করার নিয়ম:
Settings
Developer Options
USB Debugging Off করুন
Developer Options ব্যবহার না করলে পুরো অপশনটাই বন্ধ রাখুন।
৭. Location ও Microphone Permission সীমিত করুন
অনেক অ্যাপ অপ্রয়োজনীয়ভাবে লোকেশন ও মাইক্রোফোন ব্যবহার করে তথ্য সংগ্রহ করে।
কিভাবে নিয়ন্ত্রণ করবেন:
Settings
Apps
Permissions
শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপকে অনুমতি দিন
৮. ব্যাংকিং অ্যাপে Fingerprint ও App Lock চালু করুন
এতে অন্য কেউ ফোন হাতে পেলেও অ্যাকাউন্ট খুলতে পারবে না।
যা চালু করবেন:
Fingerprint Lock
Face Lock
App Lock
Two Factor Authentication
৯. Play Protect চালু রাখুন
এটি ক্ষতিকর অ্যাপ শনাক্ত করতে সাহায্য করে।
চালু করার নিয়ম:
Google Play Store
Profile Icon
Play Protect
Turn On
১০. পুরোনো বা Fake অ্যাপ মুছে ফেলুন
বিশেষ করে:
Phone Cleaner
RAM Booster
Fake VPN
Unknown Browser
Mod APK
এসব অ্যাপ অনেক সময় তথ্য চুরি করে।
অতিরিক্ত গুরুত্বপূর্ণ পরামর্শ
ব্যাংকের OTP কাউকে দিবেন না
অপরিচিত লিংকে ক্লিক করবেন না
ব্যাংকিং অ্যাপ সবসময় অফিসিয়াল স্টোর থেকে ইনস্টল করুন
নিয়মিত ফোন Update করুন
শক্তিশালী Password ব্যবহার করুন
এই সেটিংসগুলো ঠিকভাবে নিয়ন্ত্রণ করলে আপনার ফোনে থাকা ব্যাংক অ্যাকাউন্ট অনেক বেশি নিরাপদ থাকবে।
10/05/2026
তোর চোখে কুত্তা মুতে দিক।গাঞ্জা খেয়ে কুল পাওনা, উন্নয়ন দেখবা কোন সময়!!!
09/05/2026
18/04/2026
আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম দোয়া | Bangla-Best Dua - Rabana Zalamna Dua
Learn Fun Enjoy আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম দোয়া | Bangla-Best Dua - Rabana Zalamna Dua
Real Super Hero 😮❤️ | Humanity Still Exists!Sometimes real heroes don’t wear capes… they just show kindness when it matters most ❤️
এই পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে 🙏
Respect for this real life hero 💯Wait till the end 😳🔥
#মানবতা #সম্মান #ভাইরালভিডিও #অনুপ্রেরণা
16/04/2026
ইসলামে যে ৪টি প্রাণী হত্যা সম্পূর্ণ হারাম!🔥 | 4 Animals You Must NOT Kill in Islam | Islamic Rules😱
ইসলামে যে ৪টি প্রাণী হত্যা সম্পূর্ণ হারাম!🔥 | 4 Animals You Must NOT Kill in Islam | Islamic Rules😱 ইসলামে কিছু প্রাণী হত্যা করা সম্পূর্ণরূপে হারাম বা কঠোরভাবে নিষিদ্ধ। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সেই ৪টি প্রাণ....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Eidgah Bou Bazar. Halishohor Road
Chittagong
4216
