Speech Of Sunnah

Speech Of Sunnah

Share

যোগাযোগঃ 01855-998327

27/07/2026

🎥 আপনি কি চেয়ারম্যান, মেম্বার বা কাউন্সিলর পদপ্রার্থী?

একটি সুন্দর ভিডিও আপনার প্রচারণাকে পৌঁছে দিতে পারে হাজারো ভোটারের কাছে—সহজে, দ্রুত এবং কার্যকরভাবে।

📩 আজই যোগাযোগ করুন এবং আপনার নির্বাচনী প্রচারণাকে দিন একটি নতুন মাত্রা।

আপনি যদি নিজে প্রার্থী না হন, তাহলে এই পোস্টটি সেই প্রার্থীকে মেনশন করুন বা শেয়ার করুন, যিনি একটি প্রফেশনাল নির্বাচনী ভিডিও তৈরি করতে আগ্রহী।

📱 WhatsApp: 01855-998327
📞 Contact: 01855-998327

16/09/2024
04/09/2024

আলহামদুলিল্লাহ!
পবিত্র মাহে রবিউন নুর শরীফের চাঁদ উদিত হয়েছে।
সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী ﷺ 🤍

22/05/2024

আমরা মিলাদ শরীফ পড়ার সময়, ক্বিয়াম করি বা দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই কেন?
এই ব্যাপারে সূরা মুজাদালাহ'র ১১নং আয়াত শরীফের و اذا قيل انشزوا فانشزوا এই অংশের তাফসীর প্রসঙ্গে আলোচনা।
-----------------------------------------------------------------------
মহান আল্লাহপাক তিনি বলেন- و اذا قيل انشزوا فانشزوا
অর্থ- যখন বলা হবে উঠে যাও, তখন উঠে যেয়ো। (সূরা মুজাদালাহ, পবিত্র আয়াত শরীফ নং- ১১)

তাফসীর- و اذا قيل قومو الي الصلوة وغيرها من الخيرات فانشزوا
অর্থ: যখন (কোনো মজলিসে) বলা হবে তোমরা দাঁড়াও নামাজের জন্য অথবা অন্য কোনো উত্তম কাজের জন্য, তখন তোমরা দাঁড়িয়ে যাও।
(তাফসীরে জালালাইন শরীফ, ৪৫৩পৃষ্ঠা)

উপরোক্ত তাফসীরে من الخيرات দ্বারা উত্তম কাজ সমূহ কে বুঝানো হয়েছে। অতএব উক্ত আয়াত শরীফের তাফসীর বা ব্যখ্যার মাধ্যমে প্রমাণীত হলো যে, কোনো উত্তম কাজের জন্য দাঁড়াতে বললে তাৎক্ষণিক দাঁড়িয়ে যাওয়া উচিত।
মিলাদ শরীফ যেহেতু একটি উত্তম কাজ। কেননা সেখানে কুরআনুল কারীম তিলাওয়াত, দরুদ-সালাম, জিকির-আযকার, এবং নবীজির শান মান সংক্রান্ত আলোচনা করা হয়, তাই উক্ত মাহফিলে নবীজিকে সালাম দেওয়ার সময় মিলাদ শরীফ করনেওয়ালা কোনো আলিম উলামা দাঁড়াতে বললে অথবা আলিম উলামা দাঁড়িয়ে গেলে উপস্থিত সকলের দাঁড়ানো উচিত।

সাহাবায়ে কেরামগণ উনারা নবীজিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানে দাঁড়িয়েছেন।
যেমন- ছহীহুল বুখারী শরীফের শরাহ ইরশাদুস সারী কিতাবের ৯ম খন্ড ১৫৫পৃষ্ঠায় বর্ণিত রয়েছে >> হযরত উসামা ইবনে শারীক রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু তিনি বলেন- قمنا الي النبي صلي الله عليه و سلم
অর্থ- আমরা নবীজিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানে দাঁড়াতাম।

এরপর মিশকাত শরীফ কিতাবের ৪০৫পৃষ্ঠায় বর্ণিত রয়েছে >> হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু তিনি বলেন- كان رسول الله صلي الله عليه وسلم يجلس معنا في مسجد يحدثنا، فأذاقام قمنا قيامًا حتي نراه قد دخل بعد بيوت أزواجه
অর্থ- নবীজিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাসজিদে বসে আমাদেরকে হাদীস শরীফ শুনাতেন, তিনি যখন মজলিস হতে উঠে যেতেন, তখন আমরা দাঁড়িয়ে যেতাম। যতক্ষন পর্যন্ত উনাকে দেখা যেত আমরা ততক্ষন পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। আমরা ততক্ষন দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না তিনি উনার কোনো স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন।

তাহলে উপরোক্ত হাদীস শরীফ সমূহ থেকে প্রমাণীত হলো যে, সাহাবীগণ নবীজি উনার সম্মানে দাঁড়িয়েছেন। এখন কেউ বলতে পারেন যে, সাহাবীগন তো নবীজির উপস্থিতিতে দাঁড়িয়েছেন অর্থাৎ তিনি তখন উনাদের মাঝে হাজির ছিলেন, কিন্তু এখন কি তিনি মিলাদ শরীফের অনুষ্ঠানে হাজির থাকেন নাকি যে দাঁড়িয়ে যেতে হবে?
এর জবাব হচ্ছে যে, উনাকে সম্মান করার ক্ষেত্রে উপস্থিত থাকা বা অনুপস্থিত থাকা কোনো শর্ত নয়। উনার উপস্থিতিতে সাহাবায়ে কেরামগণ উনার প্রতি যেমন সম্মান প্রদর্শন করেছেন আমাদেরকেও তেমন সম্মান প্রদর্শন করতে হবে।
আশ শিফা কিতাবের ২য় খন্ড ৪০পৃষ্ঠায় আল্লামা ক্বাদী আইয়্যাদ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন-
واعلم ان حرمت النبي صلي الله عليه وسلم بعدَ موته و تعظيمه و توقيره كما كان حال حياته وذلك عند ذكرهِ صلي الله عليه وسلم وذكر حديثه و سنته وسماع اسمهِ
অর্থ- জেনে রাখুন, নবীজিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মান করা তাঁর ইন্তেকাল মুবারকের পরেও তেমন আবশ্যক যেমনটি ছিল উনার জীবদ্দশায়। নবীজিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আলোচনাকালে, হাদীস শরীফ পাঠকালে, সুন্নাত আলোচনায় ও উনার পবিত্র নাম মুবারক শুনে সম্মান করা আবশ্যক ।

মিলাদ শরীফের সময় যেহেতু এসব কাজ করা হয়, তাই উনার প্রতি সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়াটাই আদব। এই কারণে আমরা ফুরফুরা, ফুলতলী, বদরপুরী, জৈনপুরী, ছারছীনা, সোনাকান্দা আরোও অন্যান্য হক্ব সিলসিলার অঅনুসারীরা, মিলাদ শরীফের সময় নবীজিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সালাম দেওয়ার সময়, উনার মহব্বতে এবং উনার প্রতি সম্মানার্থে ক্বিয়াম করি বা দাঁড়িয়ে যাই।

মহান আল্লাহপাক সবাইকে সহীহ্ বুঝ দান করুক।

10/04/2024

আসসালামু আলাইকুম।
দেশে এবং প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙
"তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

10/04/2024

আপনাদের সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Matarbari, Bangla Bazar
Chittagong
105278