Make a healthy life
“Health is Wealth”.The loss of health is loss of all happiness.Mahatma Gandhi says, “It is health which is real wealth, and not pieces of gold and sliver".
06/01/2021
মানবদেহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিভাবে কাজ করে ?💉🛡
করোনাভাইরাসকে টার্গেট করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা তাদের প্রচলিত ভ্যাকসিন প্রযুক্তিকে কাজে লাগিয়েছে। এটা একটা ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। 🧬
তাদের এই প্রযুক্তিতে শিম্পাঞ্জীর দেহে সাধারণ ঠান্ডাজনিত সর্দির জন্য দায়ী সেই এডিনোভাইরাসকে 'ট্রোজান হর্স' হিসেবে কাজে লাগানো হচ্ছে । এই ভাইরাসটিকে কিছুটা পরিবর্তন করা হয়েছে (জেনেটিক্যালি ইন্জিনিয়ারড)
ফলে এটি মানবদেহে কোন রোগ সৃষ্টি করবে না।
যেহেতু এই ভ্যাকসিনের ভাইরাল ভেক্টরে কোভিড19 এর স্পাইক প্রোটিন কে যুক্ত করা হয়েছে,সুতরাং আমাদের দেহে প্রবেশের পর এটা প্রচুর পরিমাণে কোভিড19 এর স্পাইক প্রোটিন তৈরি করবে আর এভাবে মানবদেহের ইমিউন সিস্টেম কে ভবিষ্যতের আসল করোনা ভাইরাসের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে সতর্ক করে দিয়ে এর বিরুদ্ধে এন্টিবডি এবং টি-সেল তৈরি করে ফেলবে ।
(Jointly developed by Oxford University and british swedish multinational pharmaceutical company AstraZeneca)
এই ভ্যাকসিন সাধারণ ফ্রিজেই সংরক্ষণ করা যায়, যেখানে ফাইজার-বায়োঅ্যানটেকের ভ্যাকসিনটি সংরক্ষণ করতে হয় মায়নাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় । একজন কে দুইটা করে ডোজ নিতে হবে এই ভ্যাকসিন এর ।
ভারতের সেরাম ইন্সটিটিউট এই টিকাটি উৎপাদনে অ্যাস্ট্রাজেনেকার সহযোগী প্রতিষ্ঠান ।
Kalim Ud-din Mahmud
B.Pharm (Southern University Bangladesh)
10/03/2020
দুই কারণে চেয়ার হারাচ্ছেন মাহবুব কবির স্যার! বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলন...
20/09/2019
this symbol means how long the thing will be good to use after you open it. In following picture 12M means 12 Months.
09/09/2019
প্রিয় জনতা,,,,,,,
পাপড়ী রক্ত দান সংগঠন এর পক্ষ থেকে জনসচেতনা মূলত পোস্ট
ওষুধের নাম: injection antivenom
ওষুধের নামটা লিখে রাখুন আপনার ডায়েরিতে।
এবং বাচাতে পারেন একটি মানুষের জীবন।
যদি কোন মানুষকে সাপে কামড় দেয় তাহলে দেরী না করে Antivenom ইনজেকশন দিতে হবে।
যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ফার্মেসিতে না পান তাহলে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর এম পিওদের ফোন করলেই পাবেন
সাপ ছোবল মারলে ঠিক কি করা উচিত আর কি উচিত নয় জেনে নিন।
উচিৎ :
* অ্যাম্বুলেন্স ডাকতে হবে সবার আগে।
* ছোবলের শিকার যিনি হয়েছেন তাঁকে শান্ত করিয়ে একটা জায়গাতে বসাবেন।
* বেশী নড়াচড়া করলে বিষ সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।
* ক্ষতটিকে পানি দিয়ে পরিস্কার করবেন।
* ক্ষত স্থানটিকে পরিস্কার কাপড় দিয়ে মুড়ে দেবেন।
* চিকিৎসকের পরামর্শে দ্রুত এন্টিভেনম ইনজেকশন দিতে হবে৷
অনুচিত:
* ক্ষতস্থানে বরফ ঘষবেন না।
* ক্ষতস্থানটিকে কাটবেন না, তাতে শিরা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
* ক্ষতস্থান থেকে মুখে করে রক্ত বের করবেন না।
* আহত ব্যাক্তিকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়াবেন না।
* ছোবল মারার পর মদ খাবেন না, তাতে শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে।
#জনসচেতনার জন্যে শেয়ার করুন৷
07/09/2019
প্লাস্টিকের বোতলের নিচের চিহ্ন
১. ত্রিকোণ চিহ্ন— এটা আসলে প্লাস্টিক বোতলের চারিত্রিক ইনডেক্স। এই চিহ্নটা থাকলে বোঝা যায় বোতলটি বিধিসম্মতভাবে তৈরি। কিন্তু, বোতলটা ব্যবহারের কতটা নির্ভরযোগ্য বা কী ধরনের জিনিস তাতে রাখা যাবে, তা ত্রিকোণ চিহ্নের মধ্যে থাকা সংখ্যা দ্বারা বোঝা যায়।
২. ত্রিকোণের মাঝে ১ সংখ্যা থাকলে— এর মানে বোতলটি একবারই মাত্র ব্যবহার করা যাবে এবং বোতলটিতে পলিথিলিন টেরেপথ্যালেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই ধরনের বোতল বহুব্যবহারে স্বাস্থ্যের পক্ষে হানিকারক।
৩. ত্রিকোণের মধ্যে ২ সংখ্যা থাকলে— এই ধরনের প্লাস্টিক বোতলে ঘন পলিথিন ব্যবহার করা হয়েছে। মূলত শ্যাম্পু বা ডিটারজেন্ট রাখার ক্ষেত্রে এই ধরনের বোতল ব্যবহার হয়।
৪. ত্রিকোণের মধ্যে ৩ সংখ্যা থাকলে— এই ধরনের বোতল বেশি ব্যবহার করা উচিত নয়। কারণ, এই বোতল তৈরি হয় ‘পোলিভিনিল ক্লোরাইড’ বা ‘পিভিসি’ থেকে। এতে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। ‘পিনাট বাটার’ রাখতে এই বোতল ব্যবহার করা হয়।
৫. ত্রিকোণের মধ্যে ৪ সংখ্যা থাকলে— এই ধরনের প্লাস্টিক বহু ব্যবহারের উপযোগী। বিশেষ করে, প্লাস্টিকের প্যাকেটে এই চিহ্ন প্রচুর দেখা যায়। খুব দামি বোতলে এই চিহ্ন থাকে।
৬. ত্রিকোণের মধ্যে ৫ সংখ্যা থাকলে— এই ধরনের প্লাস্টিক একদম নিরাপদ এবং ব্যবহারের যোগ্য। আইক্রিম কাপ বা সিরাপের বোতল অথবা খাবারের কন্টেনারে এই ধরনের চিহ্ন দেখা যায়।
৭. ত্রিকোণের মধ্যে ৬ অথবা ৭ সংখ্যা থাকলে— প্লাস্টিকের রেড কার্ড বলা হয় একে। এই ধরনের প্লাস্টিক মারাত্মক রকমের ক্ষতিকারক। কারণ এই ধরনের প্লাস্টিক তৈরি হয় পলিস্টিরিন এবং পলিকার্বনেট বিসফেনল-এ। এটা মানুষের মধ্যে হরমোন সমস্যা তৈরি করে। ক্রমাগত এই ধরনের প্লাস্টিকের ব্যবহার ক্যানসারের প্রবণতা বাড়ায়।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chittagong
