Rima
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rima, Health/Beauty, Cumilla.
১০ মাস গর্ভে ধারণ করে, মাত্র ১৪ দিনের সন্তানকে সে পানিতে ডুবিয়ে মে*রে ফেলেছে।
অল্প বয়সী মেয়েটির অল্প বয়সী স্বামী কাঁদতে কাঁদতে বিচার চাইছে।
বিচার অবশ্যই হওয়া উচিত। একটি নিষ্পাপ শিশুর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়।
কিন্তু আমার মাথায় বারবার আরেকটা প্রশ্ন ঘুরছে-
মেয়েটা যখন রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছে, তখন সে কার কাছে বিচার চাইত?
যখন শরীরের হাড়ভাঙা কষ্ট নিয়ে সন্তানকে গর্ভে ধারণ করে এপাশ থেকে ওপাশ ফিরেছে, তখন তার কান্না কে শুনেছে?
সন্তান জন্ম দেওয়ার পর যখন শরীর, মন, ঘুম-সবকিছু ওলটপালট হয়ে গেছে, তখন কেউ কি একবার জিজ্ঞেস করেছে-
“তুমি ঠিক আছ তো?”
শেষ পর্যন্ত পৃথিবীর সব দোষ যেন মায়েদেরই হয়!
এখন যখন শুনি কেউ মা হতে যাচ্ছে, কিংবা কোনো নতুন মাকে দেখি মনের ভেতর অদ্ভুত একটা মায়া কাজ করে।
মনে হয়-
ইস! যদি তাকে কিছুদিন আমার কাছে রেখে যত্ন নিতে পারতাম!
যদি বলতে পারতাম,
“তুমি শুধু বাচ্চাটার যত্ন নিও না, নিজেরও যত্ন নিও। কারণ একটি শিশুর যেমন যত্ন প্রয়োজন, একজন নতুন মায়েরও ঠিক ততটাই যত্ন, বিশ্রাম, ভালোবাসা আর বোঝাপড়া প্রয়োজন।”
একজন মা হঠাৎ করে এমন হয়ে ওঠে না।
তার নীরব হয়ে যাওয়ার পেছনেও হয়তো অনেক না-বলা কথা, অনেক নির্ঘুম রাত, অনেক একাকিত্ব আর অনেক অশ্রু জমে থাকে।
ঘটনার বিচার হোক।
কিন্তু সেই সঙ্গে প্রশ্ন হোক-
একজন মা এতটা ভেঙে পড়ার আগে আমরা কোথায় ছিলাম?
26/07/2026
#শাশুড়ী কখনো মা হয় না, আমার মাঝে মাঝে মন চায় তাকে জুতো দিয়ে মারি, নাউজুবিল্লাহ।
এরকম একজন আপু কমেন্ট করেছিলেন। আমি তাকে কমেন্টে উত্তর দিয়েছিলাম। ভাবলাম, উত্তরটা শেয়ার করি, হয়তো অনেকেই উপকৃত হবেন।
শাশুড়ি কেন মা হবে?
আর ছেলের বৌ-ই বা কেন নিজের পেটের মেয়ের মতো মেয়ে হবে?
প্রতিটি সম্পর্কেরই নিজস্ব সৌন্দর্য আছে। সেই সম্পর্ককে তার নিজের মর্যাদায় গ্রহণ করতে পারলেই অনেক ভুল বোঝাবুঝি, কষ্ট আর অশান্তি কমে যায়।
শাশুড়ি যদি শাশুড়ি হিসেবেই পুত্রবধূকে সম্মান, ভালোবাসা ও প্রাপ্য মর্যাদা দেন, আর পুত্রবধূ যদি শাশুড়িকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন, তাহলেই আর অশান্তি থাকে না।
মায়ের সঙ্গে রাগ করে থাকা যায়,
শাশুড়ির সঙ্গে যায় না।
মায়ের কাছে অনেক কিছুর আবদার করা যায়,
শাশুড়ির কাছে যায় না।
মা ইচ্ছে করলেই তার সন্তানকে দুটো কথা শুনাতে পারেন, দু-একটা থাপ্পড়ও দিতে পারেন। আবার একটু পরেই নিজে এসে মুখে লোকমা তুলে খাইয়ে দেন।
কিন্তু এই একই মা যখন শাশুড়ি হন, তখন তিনি তার ছেলের বৌয়ের সঙ্গে ঠিক একই আচরণ করতে পারেন না।
নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যেও বিস্তর তফাৎ। এটাই বাস্তবতা। আর বাস্তবতাকে মেনে নেওয়াতেই সম্পর্কের সৌন্দর্য। এটা ভালোবাসার অভাব নয়, বরং সম্পর্কের স্বাভাবিক ভিন্নতা।
তাই জোর করে কোনো সম্পর্ককে অন্য সম্পর্কের জায়গায় বসানোর প্রয়োজন নেই। জোর করে এক সম্পর্ককে আরেক সম্পর্ক বানাতে গিয়েই অনেক ভুল বোঝাবুঝি, কষ্ট আর অশান্তির শুরু হয়।
প্রত্যেক সম্পর্কের আলাদা পরিচয় আছে। সেই পরিচয়কে সম্মান করতে পারলেই সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর হয়ে ওঠে।
তাই অযথা তুলনা না করে, প্রতিটি সম্পর্ককে তার নিজস্ব পরিচয় ও সীমারেখায় সম্মান করি। প্রত্যাশা কমিয়ে সম্মান, সৌজন্য ও আন্তরিকতা বাড়াতে পারলেই সংসারে শান্তি, ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধা অনেকটাই বেড়ে যায়।
প্রতিটি সম্পর্ক সুন্দর, যদি আমরা তাকে তার প্রাপ্য সম্মান দিতে শিখি। ❤️
14/06/2026
🌼🌼
14/06/2026
একজন মায়ের না বলা সংগ্রাম 💔
12/11/2025
একজন টডলার থাকলে,, আরেকটি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো?
এটা শান্তিপূর্ণ নয়। এটা পুরোটাই বিশৃঙ্খলা।পুরোটাই কঠিন একটি বিষয়।।
একদিকে বুক খোলা, বেবি ল্যাচ করা, আর অন্যদিকে টডলার সোফার ওপরে উঠে চিৎকার করে স্ন্যাকস আর দুধ চাইছে।বা বলতেছে পটি করবে,,বা ওয়াসরুমের দরজা খোলে দিতে,,পরিস্থিতি টা কতটা কষ্টকর সেইটা শুধুমাত্র মা টাই ফিল করতে পারে।।
আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি আর একসাথে বারবার বলছি —
"নেমে আসো", "এটা করো না", "এখন না" —
উঁচু গলায়, বারবার।
এটা অগোছালো। শব্দে ভরা। ক্লান্তিকর।
তবুও কাজটা আমরা করি।
যদি একজন মা দুজনকে সামলাচ্ছে— একজনকে দুধ খাওয়াচ্ছে আর আরেকজনকে দৌড়ে ধরছে —
জেনে রাখবেন, সে খুবই কঠিন কাজ করছে।।।
শারীরিক বা মানসিক ভাবে ঐ মা টা অনেক দূর্বল থাকে।।।
তাই ঐ মায়ের ছোটখাট কোনো ভুলকে সমালোচনা বা তিরস্কার না করে,,ওর দিকে যত্ন, ভালোবাসা আর কেয়ারের হাত বাড়িয়ে দিন।।।
দিনশেষে একটা মা ভালো থাকলে পুরো পরিবার ভালো থাকবে।।।
18/10/2025
তুমি আমাকে একেবারে ৫ বছর
পর ফোন করো 🥺🤭
কারন এখন আমি কথা বলার অবস্থায় নেই 🤭
02/10/2025
সময়ের সাথে সাথে সঠিক যত্ন ছাড়া সবচেয়ে সুন্দর পুতুলটিও ফেটে যায় ।
একটা কথা ছিল যে---নারীরা ঘরের শোপিস ।
কিন্তু এই শোপিস ঘরে আনার পর সঠিক যত্ন কি পায় ......?
সময়ের সাথে সাথে এটি তার ঔজ্জ্বল্য, মর্যাদা, আত্মসম্মান, আকাঙ্ক্ষা, আবেগ ,চাওয়া- পাওয়া
সব হারিয়ে ফেলে।
এবং হাসি মুখে আস্তে আস্তে ফাটল ধরে।
কারণ পুতুলকে তো সব সময় হাসি মুখে থাকতে হয়, যে পরিস্থিতিই হোক না কেন💔💔
I gained 19 followers, created 13 posts and received 8 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
22/09/2025
❤️❤️
কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দর লাগে?
একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধী কন্ঠে বলতে লাগলো,
হুজুর!
আমার স্ত্রী কে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি, তখন আমার মনে হয়েছিলো আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি।
যখম আমার স্ত্রীর কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম সে প্রস্তাব কবুল করলো, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা এই পৃথিবীতে আছে।
আর যখন আমার স্ত্রী কে বিয়ে করে ঘরে তুললাম, দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী।
বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেলো। আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশী সুন্দর।
হুজুর উত্তরে বললেন, আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বললো হ্যাঁ, বলেন।
হুজুর বলতে লাগলো তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়িকুত্তা গুলোকে তুমার বেশি সুন্দর মনে হবে।
লোকটি অধির আগ্রহে জানতে চাইলো, কিন্তু হুজুর কেন এমনটা মনে হবে?
সমস্যা টা কোথায় হচ্ছে?
হুজুর বলতে লাগলো শুনো সমস্যা তোমার স্ত্রীর মধ্যে নয়। সমস্যা টা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখ গুলো যখন লালসায় ভরে যায়, আল্লাহর ডর-ভয় লাজ- শরমও যখন মানুষের চলে যায়, তখন তার চোখ গুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরে না।
আর তোমার সমস্যা হচ্ছে তুমি হারাম এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না।
এসব থেকে দুরে থাকো, আল্লাহ কে ভয় করতে থাকো দেখবে সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সঠিক বুজ বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহর বিধান গুলো মেনে চলার তৌফিক দান করুক।আমিন...
©
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Cumilla
