Patient care
Welcome to the Patient Care page. The purpose of the Patient Care Page is to provide health protection and health advice on the Patient Care Page.
12/12/2025
বাচ্চাদের সিরাপ খোলার পর কতদিন পর্যন্ত ভালো থাকে চলুন জানি!
🧪 ১) এন্টিবায়োটিক সিরাপ (Reconstituted powder)
(Cefixime, Azithromycin, Amoxicillin (Powder form)
➡ ফ্রিজে রেখে খোলার পর ৭-১০দিন ভালো থাকে
🤒 ২) Antipyretic / Pain syrup (Paracetamol, Ibuprofen)
➡ খোলার পর ২ -৪সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।তবে ২সপ্তাহ পর আর ব্যবহার না করাউ উত্তম।
🤧 ৩) Antihistamine syrup (Cetirizine, Fexofenadine, Chlorpheniramine)
➡ সাধারণত ২–৪ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে তবে ২ সপ্তাহ পর আর খাওয়াই উত্তম।
🦠 ৪) Zinc syrup
➡ খোলার পর ১ মাস ভালো থাকে
🧡 ৫) Multivitamin / Iron syrup
➡ খোলার পর ১–৩ মাস(তবে ১মাস পর আর না খাওয়াই উত্তম)
➡ Iron syrup দ্রুত অক্সিডাইজ হতে পারে — রঙ কালচে হয়ে গেলে ব্যবহার করবেন না।
🥛 ৬) ORS (খোলার পর)
➡ পানিতে গুলানোর পর ১২ ঘণ্টা (রুম টেম্প.)
➡ ফ্রিজে রাখলে ২৪ ঘণ্টা
👉 এর পর ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
🟡 ৭) Nebulizer solution / Saline
➡ ভায়াল খোলার পর ২৪ ঘণ্টা এর মধ্যে ব্যবহার করা উত্তম।
যে বিষয়গুলো মনে রাখবেন
✔ শিশুকে কখনো এক্সপায়ার্ড ওষুধ দেবেন না
✔ রঙ, গন্ধ, ঘনত্ব—যে কোনো পরিবর্তন টের পেলে ব্যবহার বন্ধ করুন
✔ সবসময় ঢাকনা শক্তভাবে বন্ধ রাখুন
Dr.Nakiba Rahman Orthi
12/12/2025
✅শিশুর প্রথম সলিড খাবার: কীভাবে দিবেন?
৬ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ার পরে যখন দুধ ছাড়া অন্য খাবার শুরু করে সেটাকে বলে উইনিং এবং যে খাবার দিয়ে উইনিং শুরু করা হয় সেগুলোকে বলা হয় উইনিং ফুড।
উইনিং ঘরের খাবার দিয়ে শুরু করা উচিত।
✅প্রথম সলিড ফুড হিসেবে আদর্শ কিছু খাবার হচ্ছে-
-চটকানো পাকা কলা
-মিষ্টি আলুর পিউরি
-আপেল পিউরি
-গাজর সিদ্ধ
-ডালের পানি দিয়ে চটকানো নরম ভাত
-ফলের রস (টক জাতীয় ফল বাদে)
-জাউ ভাত, সবজি সেদ্ধ
-আস্তে আস্তে চাল, ডাল ও ২ ধরনের সবজি দিয়ে রান্না করা খিচুড়ি
✅শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় প্রধান ৭ রকমের খাবার থেকে কমপক্ষে ৪ রকমের খাবার অবশ্যই রাখা উচিত।
প্রধান ৭ রকমের খাবারের খাদ্যতালিকা:
-মাছ, মাংস
-ডিম
-রঙিন শাক সবজি
-অন্যান্য শাক সবজি ও ফলমূল
-ভাত, রুটি
-বাদাম, ডাল জাতীয় খাবার
-দুগ্ধজাত খাবার
🍛শিশুর প্রথম সলিড খাবার কীভাবে শুরু করবেন?
১) প্রথম দিন- ১ চামচ, দুপুর বেলা। দ্বিতীয় দিন- ২ চামচ, সকালে ও দুপুরে। তৃতীয় দিন- ৩ চামচ, সকালে, দুপুরে ও রাতে।
২) শিশু রান্না করা খাবার খাওয়া শুরু করলে শিশুর খাবারে ২/৩ চামচ তেল দিয়ে রান্না করতে হবে।
৩) প্রতিদিন ১ পোয়া বাটির হাফ বাটি করে দিনে দু’বার ঘরে তৈরি বাড়তি খাবার এবং ১-২ বার পুষ্টিকর নাস্তা খাওয়াতে হবে।
৪) এই সময়ে সারাদিন শিশু ৩ ঘন্টা পর পর খাবে, যার মধ্যে দু’টি বাড়তি খাবার এবং একটি পুষ্টিকর নাস্তা দিতে হবে। যেমন- কলা, ডাবের পানি, ফলের রস, দুধ ইত্যাদি। সকাল শুরু করতে হবে বুকের দুধ দিয়ে। ২ বছর পর্যন্ত শিশুকে বুকের দুধ দেওয়া যায়।
🥗 শক্ত খাবারে অভ্যস্ত হওয়ার পর ফুড চার্ট কেমন হবে?
১) সকাল ৮টা- নরম খিচুড়ি। (খিচুড়িতে যা যা থাকতে পারে- ১ মুঠ চাল, চালের অর্ধেক পরিমাণে ডাল, দুই রকমের সবজি, ২-৩ চামচ তেল, কাঁটা ছাড়া মাছ, চিকেন অথবা কলিজা।
( একদিনে দুই ধরনের বেশি সবজি দিবেন না)
২) সকাল ১১টা- বুকের দুধ/ফর্মুলা মিল্ক/দুধ দিয়ে রান্না করা পায়েস/সিজনাল ফল
৩) বেলা ২টা- নরম খিচুড়ি/ডাল দিয়ে নরম ভাত সাথে মাছ বা মাংস এক পিস
৪) বেলা ৫টা- যেকোনো ফল যেমন- পাকা কলা/পাকা পেঁপে/আম অথবা সেদ্ধ ডিমের কুসুম/নরম বিস্কুট/নুডলস(ইন্সটেন্ট না)
৫) রাত ৮টা- দুপুরের মতো ভাত, সবজি, মাছ
৬) ঘুমানোর আগে- বুকের দুধ
✅ মনে রাখবেনঃ
🔹৬ মাসের পর থেকে বাচ্চাকে পানিও দিতে হবে।
🔹বাইরের প্যাকেটজাত ফুড না দিয়ে ঘরে তৈরি খাবার দেওয়ার চেষ্টা করবেন। এতে ঘরের খাবারে সে অভ্যস্ত হবে।
🔹শিশুর কাছে এই খাবারগুলো নতুন, তাই প্রথমেই সব হজম নাও হতে পারে। তাই সব নতুন খাবার একদিনে দেওয়া শুরু করবেন না। পর্যায়ক্রমে একটা একটা করে আরম্ভ করুন। যদি কোনো খাবার বাচ্চাকে স্যুট না করে বা হজম না হয় অথবা হুট করে অ্যালার্জি হয়, তাহলে সেটা দেওয়া বন্ধ রাখুন।
🔹নতুন খাবার দেওয়ার পর বাচ্চার পায়খানা খেয়াল করবেন, হজমে সমস্যা বা আমাশয় হলে সেটি বন্ধ রাখতে হবে কিছুদিন।
🔹ব্লেড করে কোন খাবার বাচ্চাকে দিবেন না।
🔹সুজি,সাগু,সেরেলাক,চালের গুঁড়া দিবেন না
➡️ জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, কৃমি, অরুচি ইত্যাদির প্রাথমিক চিকিৎসা
✅✅ জ্বর হলে
Drop Napa / Ace / Renova
ওজন × ৩ = তত ফোঁটা ৬ ঘন্টা পর পর জ্বর ১০০°F/+ হলে, অথবা
ওজন × ০.২ = তত মিলি ৬ ঘন্টা পর পর জ্বর ১০০°F/+ হলে খাওয়াবেন
Syp Napa / Ace / Renova
প্রতি ৮ কেজির জন্য ১ চামচ , ৪ কেজির জন্য হাফ চামচ হিসেবে ৬ ঘন্টা পর পর জ্বর ১০০°F/+ হলে খাওয়াবেন
✅✅ সর্দি/ ঠান্ডা/ এলার্জি জন্য
Syp Tofen / Fenat/ Toti
৬মাস - ২বছর: হাফ চামচ দুই বেলা
২ বছর ঊর্ধ্বে: ১ চামচ ২ বেলা
✅✅ নাকের ড্রপ
Drop Solo / Norsol / Nosomist
০-২ বছর পর্যন্ত: ২ ফোঁটা নাকের উভয় ছিদ্রে ২-৬ ঘন্টা পর পর প্রয়োজন হলে দিবেন
Drop Rynex / Xylocon / Oxynex 0.025%
২ বছরের ঊর্ধ্বে: ২ ফোঁটা নাকের ছিদ্র - ২-৩ বেলা - সর্বোচ্চ ৫ দিন
✅✅কফ যুক্ত কাশি
Drop Ambrox/ Ambolyt/ Mucosol
০-৬ মাস: ০.৫ মিলি ২ বেলা
৬-১২ মাস: ১ মিলি ২ বেলা
১-২ বছর: ১.২৫ মিলি ২ বেলা
Syp Ambrox/ Ambolyt/ Boxol
২-৫ বছর : হাফ - ১ চামচ ৩ বেলা
৫-১০ বছর : ১- ১.৫ চামচ ৩ বেলা
✅✅ শুকনো কাশি :
Drop Mirakof/ Miraten/ Bukof
২-১২ মাস: ০.৫ মিলি ৩-৪ বেলা
১-৩ বছর : ১ মিলি ৩-৪ বেলা
Syp Mirakof/ Miraten/ Bukof
৩-৬ বছর : ১ চামচ ৩ বেলা
৬-১২ বছর : ২ চামচ ৩ বেলা
✅✅কৃমি হলে:
Syp Alben / Almex
১-২ বছর: ১ চামচ রাতে ১ দিন
৭ দিন পর আবার দিতে হতে পারে যদি সমস্যা বেশি থাকে অথবা রিইনফেকশন চান্স থাকে। (কৃমি লক্ষণ দেখা না দিলে খাওয়ানো যাবে না)।
২ বছর ঊর্ধ্বে : ২ চামচ রাতে ১ দিন
৭ দিন পর পুনরায় দিতে হতে পারে যদি সমস্যা বেশি থাকে বা রিইনফেকশন চান্স থাকে (৪-৬ মাস পর পর খাওয়াবেন)
[ অথবা ]
Syp Solas
২ বছর পর থেকে:
১ চামচ ১২ ঘণ্টা পর পর ৩ দিন।
✅ ✅কোষ্ঠকাঠিন্য/ প্রতিদিন পায়খানা না হলে
Syp Sopilax/ Splac
প্রতি ৪ কেজির জন্য ১ মিলি হিসেবে রাতে খাওয়াবেন - সমাধান না হওয়া পর্যন্ত।
✅✅ ডায়রিয়া হলে:
Syp Xinc/ Ziton/ Zesup
প্রতি ১০ কেজির জন্য ১ চামচ, ৫ কেজির জন্য হাফ চামচ করে ২ বেলা - ১৪ দিন
OR saline
যত কেজি তত চামচ করে খাওয়াবেন প্রতিবার পাতলা পায়খানা/ বমি হলে।
✅✅ অরুচির জন্য:
Syp Bicozin I
১ বছরের কম :- হাফ চামচ একবেলা ১ মাস।
১ বছরের পর :- ১-২ চামচ ১ বেলা ১ মাস।
অথবা Syp Xinc/ Ziton/ Zesup পূর্বের নিয়ম অনুযায়ী একমাস পর্যন্ত
Copy by
ডাঃ মেহেদী হাসান
© শিশুর স্বাস্থ্য পরামর্শ : ডাঃ মেহেদী
30/11/2025
🌸 #নরমাল_ডেলিভারির_প্রস্তুতি_শুরু_থেকে_শেষ_পর্যন্ত_একজন_মায়ের_সম্পূর্ণ_গাইড
🔶 ✨ নরমাল ডেলিভারি সবসময় ভাগ্যের বিষয় নয়—সঠিক প্রস্তুতি নিলে এর সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। এই পোস্টে ধাপে ধাপে পুরো প্রস্তুতি একসাথে।
🟣 ১. প্রথম তিন মাস: ভিত্তি তৈরি
✔ নিয়মিত ডাক্তার দেখানো শুরু করুন
✔ ফোলিক এসিড + আয়রন
✔ বমি, দুর্বলতা, প্রেসার—যা হয় সব নজর রাখুন
✔ প্রথম তিন মাস মায়ের শরীরকে স্থিতিশীল রাখা গুরুত্বপূর্ণ—এটাই নরমাল ডেলিভারির বেস স্টেজ
🟣 ২. দ্বিতীয় তিন মাস: শরীরকে শক্তিশালী করা
✔ প্রতিদিন নিয়মিত হাঁটা (২০–৩০ মিনিট)
✔ নরমাল ডেলিভারি–সহায়ক ব্যায়াম (স্কোয়াট, বাটারফ্লাই, পেলভিক ওপেনিং)
✔ পর্যাপ্ত পানি + প্রোটিন
✔ স্ট্রেস কম রাখলে বেবির গ্রোথ ঠিক থাকে, ডেলিভারি সহজ হয়
🟣 ৩. শেষ তিন মাস: প্রসবের জন্য শরীর প্রস্তুত করা
✔ বেশি সময় বসে না থাকা
✔ দীর্ঘক্ষণ শোয়া কমিয়ে হাঁটা/হালকা মুভমেন্ট
✔ পেলভিক এলাকায় চাপ বাড়ে—এই সময় ব্যায়াম খুব কাজে দেয়
✔ বেবির হেড নিচে নামার জন্য নিয়মিত হাঁটা ও স্কোয়াট অসাধারণ উপকার।
🟣 ৪. খাবার—নরমাল ডেলিভারির অর্ধেক প্রস্তুতি
✔ প্রতিদিন সবুজ শাক, ফল, ডিম, মাছ, ডাল
✔ আয়রন + ক্যালসিয়াম
✔ অতিরিক্ত ওজন এড়ানো—ওজন বেশি হলে নরমাল ডেলিভারি কঠিন হয়
✔ পানি বেশি পান করলে লেবার দ্রুত হয়
🟣 ৫. স্ট্রেস কম রাখা = শরীর রিল্যাক্স = ডেলিভারি দ্রুত
✔ ভয় কমান
✔ ভালো ঘুম
✔ পরিবার–স্বামী–ডাক্তারের সাপোর্ট মায়ের শরীরকে আরাম দেয়
✔ মানসিকভাবে রিল্যাক্স মা দ্রুত লেবারে যায়
🟣 ৬. বেবির সঠিক পজিশন নিশ্চিত করা
✔ হাঁটা
✔ ব্যায়াম
✔ দিক–বদল করে শোয়া
এসব বাচ্চাকে নিচে নামিয়ে সহজ প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করে।
🟣 ৭. লেবার সাইন চিনে রাখা
✔ নিয়মিত পেট শক্ত হওয়া
✔ নিচে চাপ অনুভব
✔ পানি ভাঙা
✔ সামান্য শো–ব্রলিডিং
এসব হলেই দ্রুত হাসপাতালে যেতে হবে।
🟣 ৮. হাসপাতালে পৌঁছে যা যা করবেন
✔ হাঁটবেন
✔ শ্বাস–প্রশ্বাসের ব্যায়াম
✔ বল এক্সারসাইজ
✔ গরম পানির স্নান
এগুলো সার্ভিক্স ওপেন হতে সাহায্য করে—নরমাল ডেলিভারি দ্রুত হয়।
🟣 ৯. লেবারের সময় ডাক্তারের নির্দেশ সবচেয়ে বড় ভূমিকা
✔ কখন জোর দিতে হবে
✔ কখন রিল্যাক্স থাকতে হবে
✔ কিভাবে শ্বাস নিতে হবে
এসব ঠিকমতো করলে ডেলিভারি হয় সহজ + কম ব্যথায় + দ্রুত।
🟣 ১০. ডেলিভারির পরপরই বাচ্চাকে বুকের দুধ দিন
✔ এটি মায়ের শরীরকে দ্রুত স্বাভাবিক করে
✔ বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
✔ মায়ের ব্যথা কমে
✔ মায়ের শরীর দ্রুত রিকভার করে
💮 শেষ কথা:
নরমাল ডেলিভারি কখনো হঠাৎ ঘটে না—এটা সঠিক প্রস্তুতির ফল।
শরীর ঠিক রাখা + মানসিক শক্তি + সঠিক গাইডলাইন = নিরাপদ নরমাল ডেলিভারি।
সংগ্রহীত।
⭕ বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং পরিচর্যা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন কখনো না কখনো কাজে লাগতে পারে এবং অন্যরাও যেন উপকৃত হতে পারে!⭕
🔴আপনার বাচ্চার কৃমি হলে কী ওষুধ দিবেন❓
*১ বছর বয়স পূর্ণ হলেই বাচ্চাদের ক্রিমির ওষুধ দেয়া যায়।
*৩ মাস পরপর ক্রিমির বাচ্চাদের ক্রিমির ওষুধ দিতে হয়।
🔹 ১ বছর থেকে ২ বছর বয়সঃ
Syp. Melphin: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।
অথবা
Syp. Alben: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।
🔹 ২ বছর বা তার বেশি বয়সঃ
Syp. Solas: ১ চামচ সকালে এবং রাতে, এভাবে ৩ দিন।
অথবা
Syp. Alben: ২ চামচ ১ বার, ৭ দিন পর আবার ২ চামচ।
-----------------
🔴ডায়রিয়া হলে কী করবেন ❓
১. খাবারঃ ORS, ডাবের পানি, খিচুড়ি, চিড়ার পানি, ভাতের মাড়, আলু ও কলা ভর্তা ভাত।
২. ORS খাওয়ানোর নিয়মঃ ৬ মাসের আগে খাবার স্যালাইন দিবেন না।
< ২ বছর: প্রতিবার পায়খানার পর ১০-২০ চামচ।
> ২ বছর: প্রতিবার পায়খানার পর ২০-৪০ চামচ।
৩. Syp. Zinc/Xinc/Nid:
< ৬ মাস: হাফ চামচ দিনে ২ বার (১৪ দিন)।
> ৬ মাস: ১ চামচ দিনে ২ বার (১৪ দিন)।
৪. Probiotics/Enterogermina Sachet:
১ প্যাকেট পানি বা দুধের সঙ্গে মিশিয়ে দিনে ১ বার (৫ দিন)।
-------------------
🍽️ বাচ্চাদের রুচি বাড়ানোর জন্য:
১. Syp. Xinc/Zesup/Nid:
ওজন < ১০ কেজি: হাফ চামচ ২ বেলা (৭ দিন)।
ওজন ১০-৩০ কেজি: ১-১.৫ চামচ ২ বেলা (৭ দিন)।
২. Syp. Pogo/Vitagrow/Dorakid:
৭-১২ মাস: হাফ চামচ ১ বেলা (১০ দিন)।
১-৪ বছর: ১ চামচ ১ বেলা (১০ দিন)।
৪ বছরের বেশি: ১.৫ চামচ ১ বেলা (১০ দিন)।
-----------------------------
🔴 বাচ্চাদের কাশি ও বাঁশির মতো শব্দ হলে:
১. Ambrox Pediatric Drop:
০-৩ মাস: ৫ ফোটা, ৩ বার (৭ দিন)।
৩-৬ মাস: ১০ ফোটা, ৩ বার (৭ দিন)।
৬ মাস-১ বছর: ১ মিলি, ৩ বার (৭ দিন)।
১-২ বছর: ২ মিলি, ৩ বার (৭ দিন)।
> ২ বছর: Syrp. Ambrox - ১ চামচ, ৩ বার (৭ দিন)।
২. Syrp. Levostar (১mg/৫ml):
৬ মাস-১ বছর: ১.৫ মিলি, ৩ বার (৭ দিন)।
১-৩ বছর: ২.৫ মিলি, ৩ বার (৭ দিন)।
৩. নাক বন্ধ থাকলে:
Solo Nasal Drop: ১ ফোটা, ৩ বার (১৫ দিন)।
-------------------------
🔴বাচ্চাদের পেটে ব্যাথা হলে কি ওষুধ দিবেন❓
✅ SYP. ALGIN
বয়স অনুযায়ী সঠিক ডোজ:
👉 ৬ মাস - ২ বছর: হাফ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)
👉 ২ - ৬ বছর: ১ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)
👉 ৬ - ১০ বছর: ১.৫ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)
⏳ চিকিৎসার মেয়াদ: ৩-৫ দিন
----------------------
☘️আপনার বাচ্চার জ্বর হলে কিভাবে ওষুধ দিবেন?
➡️ Syrup Napa (120mg/5ml):
পরিমাণ: ১৫mg প্রতি কেজি ওজন অনুযায়ী।
খাওয়ানোর নিয়ম: দিনে ৩-৪ বার, ৩-৫ দিন পর্যন্ত।
➡️Napa Pediatric Drop:
পরিমাণ: ৭-১০ ফোঁটা (১ml = ১৫ ফোঁটা)।
খাওয়ানোর নিয়ম: দিনে ৩ বার।
হিসাব: প্রতি কেজি ওজন অনুযায়ী ১৫mg।
🚫শিশুর বয়স অনুযায়ী ওষুধ বাছাই করুন
✅৩-৬ মাস বয়সী শিশুকে Napa Pediatric Drop।
✅এর পর সিরাপ ব্যবহার করুন।
➡️ জ্বর ১০১°F এর বেশি হলে:
Suppository ব্যবহার করুন।
---------------------------
🌺বাচ্চাদের scabies এর চিকিৎসা:
Elimate plus lotion/Lorix cream
রাতের বেলা গোসলের পর মুখ ও মাথা বাদে সারা শরীরে এই লোশন লাগাবেন।
৮-১২ ঘন্টা পর সকাল বেলা হালকা গরম পানি দিয়ে গোসল করবেন।
পরিবারের সকল সদস্য একসাথে একই নিয়মে বাব্যহার করবেন।
ব্যবহার্য সকল কাপড় চোপড় ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন।
লেপ তোষক রোদে দিবেন। একই নিয়মে ৭ দিন পর এই লোশন ব্যবহার করবেন।
ডোজ কি?
1-5 years: 1/4th tube
6-12 years: 1/2th tube
>12 years : apply full tube
🔴বাচ্চাদের শুস্ক কাশিতে magic এর মতো কাজ করা একটা ওষুধ হলো-
Butamirate citrate যা বাজারে Syrup Bukof / Mirakof ইত্যাদি নামে পাওয়া যায়।
🔺ডোজ?
প্রতি ১০ কেজিতে হাফ চামুচ করে ০৩ বেলা--০৫/০৭ দিন
↪️অর্থাৎ আপনার বাচ্চার ওজন যদি ২০ কেজি হয় তবে ১ চামুচ করে ০৩ বেলা-০৫/০৭ দিন
🌿বাচ্চাদের স্বাস্থ্যবিষয়ক সকল পরামর্শ পেতে পেজটিকে লাইক এবং ফলো করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
লেখা: ডাঃ মাহাদী হাসান ( শিশু বিশেষজ্ঞ )
05/01/2025
চীনে ৭ দিনে ৫০ লক্ষ আক্রান্ত নতুন ভাইরাসে!MHPVভাইরাস!
আবারও প্যান্ডেমিক হওয়ার সম্ভাবনা।
ওমেপ্রাজল ( ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল) সেবনে বাড়ে হিপ ফ্রাকচার!!!(গ্যাসের ঔষধ হিসেবে সচরাচর যেটা আমরা খাই যেমন সেকলো,ম্যাক্সপ্রো,ওমেপ,লোসেকটিল)
বছর খানেক আগে stomach Cancer হয় গবেষনায় পেয়ে সেইগুলো ঊঠিয়ে দেয়।
চিকিৎসক এর পরামর্শ না নিয়েই আমরা অনেকেই এই ওষধ সেবন করে থাকি, গ্যস্ট্রিক এর সমস্যায় তো কথাই নেই।
প্রোটন পাম্প ইনহেবিটর (পিপিআই) যেমন ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল আমরা সবাই মুড়িমুড়কির মতো সেবন করি। পেটে একটু অস্বস্তি লাগলেই এসব ওষুধ সেবন করে থাকি। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, এটি দেহের জন্য ক্ষতিকর।
বয়স্ক নারীরা হিপ ফ্রাকচার বা উরুর উপরের দিকের হাড় ভেঙে যাওয়ার সমস্যায় বেশি ভোগেন। মেয়েদের মাসিক বন্ধের পর এ সমস্যা বেশি দেখা দেয়। বোস্টনের ম্যাসাচুচেট জেনারেল হাসপাতালের গবেষকরা গবেষণার পর দেখতে পান যারা বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার বেশি হয়। সাধারণত যারা ২ বছরের বেশি সেবন করেন তাদের এ সমস্যা দেখা দেয়। যারা যত বেশি দিন পিপিআই সেবন করেন তাদের এ ঝুঁকি আরো বাড়ে। এ তথ্য বিখ্যাত বিএমজে জার্নালে প্রকাশিত হয়েছে। এ গবেষক দলের নেতৃত্ব দেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হামিদ খলিলি। গবেষকরা জানান, যারা ২ বছরের
বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে। এর ওপর যারা ধূমপান করেন তাদের ঝুঁকি আরো বাড়ে। গবেষকরা
অহেতুক পিপিআই সেবন না করার জন্য পরামর্শ দিয়েছেন।
লেখক: রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
চিকিৎসক এর পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন।
17/10/2024
ড্রপটি Moxifloxacin গ্রুেপের একটা ঔষধ।
কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়
যেমন :-
Optimox (Aristo pharma)
Moxibac (popular pharma)
Moxigen (genarel pharma)
Moxquin (incepta pharma)
Vigalom (Unido pharma)
ঔষধটির কাজ:-
->ব্যাকটেরিয়া সংক্রামনের কারনে
১.চোখ উঠা।
২.চোখ লাল হওয়া।
৩.চোখ খচখচ করা।
৪.চোখ দিয়ে পানি পড়া।
৫.চোখ দিয়ে ময়লা আসা।
->অন্যন্য
১.চোখে আঘাত লাগার কারনে কর্ণিয়াতে অল্প পরিমান ক্ষত হলে ব্যাবহার করা যেতে পারে।
২.জন্মের পর বাচ্চার চোখ দিয়ে পানি ব ময়লা/কেতুর আসলে এই ড্রপটি ব্যাবহার করা যেতে পারে।
ডোজ:-
১ ফোটা ৩ বার.....
চোখের অবস্থা অনুযায়ী আরও বেশি বার দেওয়া যেতে পারে।
দাম:-
একেক কম্পানির একেক দাম
যেমন: ১৩০/১৬০/২০০ কোম্পানি বেধে দাম কম বেশি হয়ে থাকে।
18/08/2024
নিজে সতর্ক হই অন্যকে সতর্ক করি.....
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
TANGAIL
