Health Tv

Health Tv

Share

1st lifestyle based health media

18/09/2026

সম্প্রতি চিকিৎসা সাময়িকী ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সিঙ্গাপুরের যেসব এলাকায় ওলবাশিয়া-এডিস মশা ছাড়া হয়েছিল, সেখানে এডিস মশার বংশবৃদ্ধি ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ফলে ওই এলাকার বাসিন্দাদের ডেঙ্গুর ঝুঁকি কমেছে ৭২ শতাংশ। এমনকি পার্শ্ববর্তী যেসব এলাকায় এই মশা ছাড়া হয়নি, সেখানেও ডেঙ্গুর ঝুঁকি ৪৫ শতাংশ কমেছে।

এছাড়া গবেষণায় ওলবাশিয়ার এই পদ্ধতি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) সিঙ্গাপুরে এর ব্যবহারের অনুমোদন ও সমর্থন দিয়েছে।

18/09/2026

ডায়াবেটিসে প্রতিদিন ইনসুলিনের সুই এড়াতে আসছে 'ইনসুলিন ক্রিম', যা গায়ে মাখলে ১-২ ঘণ্টার মধ্যে রক্তে ইনসুলিন পৌঁছে যাবে। এতে ১২ ঘণ্টা নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার।

চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইনসুলিনকে এক ধরণের বিশেষ পলিমারে আবৃত করে এই ক্রিম তৈরি করেন। এই পলিমার 'অ্যাম্‌ফি-ফিলিক', যার অর্থ এটি পানি ও চর্বি, দুটো দ্বারাই শোষিত হয়। এভাবে আমাদের ত্বক ও মাংশপেশি ভেদ করে রক্তে মিশে যায় এটি।

ল্যাবে ডায়াবেটিক ইঁদুর ও শূকর এবং পাশাপাশি মানুষের চামড়ার নমুনায় এই ক্রিম পরীক্ষা করেন তাঁরা। ফলাফল শতভাগ কার্যকর। ফুসফুস ও যকৃতে দেখা যায়নি পার্শ্বপ্রতিক্রিয়া।

সম্প্রতি বাংলাদেশের একজন গবেষক, ড. ফাহমিদা হাবিব নাবিলা অনেকটা এ ধরণের পথ্য নিয়েই কাজ করছেন। তবে তিনি ক্রিম নয়, বরং ইনসুলিন স্টিকার বা 'প্যাচ' তৈরি করছেন, যা ত্বকের ওপর লাগালে একই প্রক্রিয়ায় রক্তে ইনসুলিন পৌঁছাবে। ড. নাবিলা বর্তমানে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো হিসেবে নিযুক্ত আছেন।

প্রতিবেদন
সংগৃহীত

15/09/2026

সিভিল সার্জনকে সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বললেন আইনমন্ত্রী

#সিভিল_সার্জন #আইনমন্ত্রী

12/09/2026

বাংলাদেশের আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ...
#চিকিৎসক

12/09/2026

দেশের প্রথম লিভারের চর্বির পরিমাণ, ফাইব্রোসিস, সিরোসিস, লিভার এবং থাইরয়েড ক্যান্সার শনাক্তে আল্ট্রা হাই রেজল্যুশন আল্ট্রাসাউন্ড (রেজোনা এ-২০) মেশিন স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস ইনস্টিটিউটে (নিনমাস) কামাল উদ্দিন আহমেদ অডিটরিয়ামে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে নতুন এই প্রযুক্তির উদ্বোধন করা হয়। পরে নিনমাসের রিসার্চ সেল এবং আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশন যৌথভাবে ‘বিয়ন্ড কনভেনশনাল আল্ট্রাসাউন্ড: ইলাসটোস্ক্যান অ্যান্ড ফ্যাট কোয়ান্টিফিকেশন উইথ হাই রেজল্যুশন আল্ট্রাসাউন্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন নিনমাসের পরিচালক ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী।

তিনি বলেন, দেশে প্রায় ৩৩ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। প্রায় ১৬ শতাংশ মানুষ ক্রনিক লিভার ডিজিজ এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং ২ শতাংশ মানুষ থাউরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।

অধ্যাপক ফজলুল বারী বলেন, নতুন মেশিনে লিভারের চর্বির পরিমাণ নির্ণয়ের পাশাপাশি ইলাসটোস্ক্যানের মাধ্যমে অর্থাৎ লিভারের ফাইব্রাস টিস্যু গ্রেডিং, সিরোসিস, লিভার ও থাউরয়েড ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিনমাসের পরিচালক আরও বলেন, মেশিনটির ৩৩ মেগাহার্টজের আল্ট্রা হাই রেজল্যুশন প্রোবের মাধ্যমে ত্বক, চুলের ফলিকল, নখ, ত্বকের নিচের বিভিন্ন রোগ এবং লিম্ফ্যাটিক সিস্টেমের রোগও তুলনামূলক নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হবে।

দেশের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈজ্ঞানিক সেমিনারে লিভার ইলাস্টোগ্রাফির উপর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অনুপ কুমার কুন্ডু। এছাড়া আল্ট্রা হাই রেজোলিউশন থাইরয়েড ইলাস্টোগ্রাফি এবং ফ্যাট কোয়ান্টিফিকেশনের উপর বক্তব্য রাখেন জোহান্না অং। সেখানে প্রায় শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে লিভারে চর্বির পরিমাপ নির্ণয়, লিভারের ক্যান্সার নির্ণয় এবং থাইরয়েড ক্যান্সারের সঠিক নির্ণয়ে আল্ট্রাসাউন্ডের ভূমিকা নিয়ে একটি প্র‍্যাকটিক্যাল সেশন পরিচালনা করা হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিন্টিগ্রাফী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। এছাড়া মিনডারি কোম্পানির পক্ষে ম্যানেজার জনাব জুয়েল রানা এবং নিনমাস ও বিএমইউর চিকিৎসকবৃন্দ ও বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী এই সফল সেমিনারটি আয়োজনের জন্য নিনমাসের রিসার্চ ডিভিশনের প্রধান ডা. পাপড়ী মুৎসুদ্দী, আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশন প্রধান ডা. ফারহানা হক এবং অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য ডা. ফারজানা রহমান অনন্যাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

02/09/2026

স্বাস্থ্য বিষয়ে পডকাস্টের উপস্থাপনার জন্যে ডা. উপস্থাপক/উপস্থাপিকা প্রয়োজন।কমেন্ট।

30/08/2026

নার্সিং কর্মকর্তার নামের পূর্বে ‘ডক্টর (ড.)’ উপাধি ব্যবহারের অনুমতি প্রদান সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন;

​স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (নার্সিং সেবা-১ শাখা) কর্তৃক ২৫ আগস্ট ২০২৬ তারিখে জারিকৃত একটি প্রজ্ঞাপনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জনাব মাহাবুবা আফরিন-কে তাঁর নামের পূর্বে 'ডক্টর (ড.)' উপাধি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।নার্সিং কর্মকর্তার নামের পূর্বে ‘ডক্টর (ড.)’ উপাধি ব্যবহারের অনুমতি প্রদান সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন;

​স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (নার্সিং সেবা-১ শাখা) কর্তৃক ২৫ আগস্ট ২০২৬ তারিখে জারিকৃত একটি প্রজ্ঞাপনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জনাব মাহাবুবা আফরিন-কে তাঁর নামের পূর্বে 'ডক্টর (ড.)' উপাধি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

24/08/2026

এলিট চিকিৎসকরা সাবধান!!!

18/08/2026

এদেশে স্বাস্থ্য মন্ত্রীর উড়নচণ্ডী হওয়ার সুযোগ কি ডাক্তাররাই করে দেন। কারণ চিকিৎসকদের মধ্যে কোন ইউনিটি নাই।

Category

Website

Address


Mohammadpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.