Sukhi Life
প্রাকৃতিক উপায়ে সুস্থতা
বাদাম বাদাম দাদা কাচা বাদাম
আমার কাছে নাইকো দাদা বাজা বাদাম
সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
31/10/2021
ডিম কেন খাবেন? জেনে নিন উপকারিতা
ডিম খাওয়া না খাওয়া নিয়ে তুমুল বিতর্ক রয়েছে। কেউ বলেন- প্রতিদিন ডিম খাবেন, কেউ বলেন- একদম ডিম খাবেন না, ডিম খেলে মৃত্যুঝুঁকি বাড়ে, আর কেউ বলেন- ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খাবেন, আবার কেউ বলেন- সপ্তাহে বেশি হলে দুটো ডিম খাবেন।
প্রতিদিন একটি করে ডিম খেলে কী হয়? কোলেস্টেরল ও মৃত্যুঝুঁকি বাড়ে, মানুষ মারা যায়? সবক্ষেত্রে এমন ধারণা সঠিক নয়। তবে যেসব রোগীদের চিকিৎসকরা ডিম খেতে বারণ করেন তাদের কথা ভিন্ন।
স্বাভাবিক হিসেবে ডিম আর দুধকে বলা হয় আদর্শ খাবার। আপনারা কি জানেন ডিমে কি কি আছে? বলি শুনুন।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় , ক্লিনিক্যাল ফার্মাসি ও ফার্মাকোলজি বিভাগের সাবেক অধ্যাপক ড. মুনীরউদ্দিন আহমেদ বলেন, ডিমে আছে- প্রোটিন, উপকারি ফ্যাট, কার্বোহাইড্রেট, কোলেস্টেরল (১০০ গ্রামে ৩৭৫ মিগ্রা), ভিটামিনের মধ্যে নিয়াসিন, রাইবোফ্ল্যাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, থায়মিন, পিরিডক্সিন, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি১২, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, লিউটিন, জিয়াজেন্থিন, খনিজের মধ্যে রয়েছে- ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফোরাস, পটাশিয়াম, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, ফ্যাটি অ্যাসিডের মধ্যে আছে- অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, আইকোসাপেন্টাইনোয়িক অ্যাসিড, ডকোহেক্সাইনোয়িক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, আরাচিডোনিক অ্যাসিড এবং ২০ টি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড, যা ছাড়া শরীরে প্রোটিন তৈরি হয় না।
এখন বলুন কোন খাবারে এতগুলো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে? কোন উপাদানটি শরীরের জন্য প্রয়োজনীয় নয় বা ক্ষতিকর? কোলেস্টেরল? কোলেস্টেরল শরীরের জন্য অত্যন্ত উপকারি যৌগ।
অধ্যাপক ড. মুনীরউদ্দিন আহমেদ আরও বলেন, ডিম থেকে কোলেস্টেরল না নিলেও শরীর গ্লুকোজ বা অন্যান্য উৎস থেকে ঠিকই প্রয়োজন মতো পর্যাপ্ত কোলেস্টেরল সংশ্লেষণ করে নেবে। কোলেস্টেরলের মূল উৎস কার্বোহাইড্রেট বা শর্করা, যা থেকে শরীর ৮৫ - ৯০ শতাংশ কোলেস্টেরল সিন্থেসাইজ করে এবং ১০-১৫ শতাংশ কোলেস্টেরল আসে কোলেস্টেরলসমৃদ্ধ খাবার থেকে। তাই আমাদের শর্করা কম খেয়ে কোলেস্টেরলসমৃদ্ধ খাবার বেশি খাওয়া উচিত।
কোলেস্টেরল শরীরের জন্য এক বিশেষ উপকারি রাসায়নিক উপকরণ। আমাদের মস্তিষ্কের ২৫ শতাংশ কোলেস্টেরল। আমাদের শরীরের প্রায় ৩৭ ট্রিলিয়ন সেলের সেলওয়াল বা কোষ প্রাচীর তৈরির জন্য দরকার কোলেস্টেরল। সুতরাং বুঝতেই পারছেন কী পরিমাণ কোলেস্টেরল প্রয়োজন হয় শরীর গঠনে।
এ ছাড়া ভিটামিন ডি, টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, ইসট্রোজেনসহ আরো অনেকগুলো অত্যাবশ্যকীয় হরমোন প্রস্তুত হয় কোলেস্টেরল থেকে। হজমের জন্য বাইল তৈরিতে কোলেস্টেরলের রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা। এছাড়াও কোলেস্টেরলের আরো বহু কার্যকারিতা রয়েছে শরীরে।
তিনি বলেন, কোলেস্টেরলসমৃদ্ধ খাবার খেলে গ্লুকোজ বা অন্যান্য উৎস থেকে কোলেস্টেরল সংশ্লেষণ কম হবে। সেজন্য ডিম, দুধ, পনির, মাখন, কলিজা, মগজ, মাছ, মাংসের মতো কোলেস্টেরলসমৃদ্ধ সব খাবারই খাবেন। তবে পরিমিত। শুধু শর্করা বা চিনি এবং চিনি ভর্তি খাবার বর্জন করবেন, না হয় একদম কম খাবেন।
মনে রাখবেন, আপনার শরীরে বেশিরভাগ রোগ সৃষ্টির মূল কারণ অত্যাধিক কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাওয়া। তার মধ্যে চিনি ও চিনিজাতীয় খাবার হলো সবচেয়ে খারাপ। সেজন্য চিনিকে বলা হয় সুইট পয়জন বা হোয়াইট পয়জন।
শাকসবজি, ফলমূল এবং আঁশসমৃদ্ধ খাবার বেশি খাবেন আর ব্যায়াম করবেন। তবে ডায়াবেটিসের রোগীরা গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড বেশি এমন ফল বেশি খাবেন না। আরো মনে রাখবেন- সুস্থ থাকার জন্য সুষম খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই। খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তন করলে আপনি অসুস্থ হবেন না, চিকিৎসকের কাছে যেতে হবে না এবং ওষুধেরও প্রয়োজন হবে না। ভাবুন তো এতে আপনার কত কষ্ট ও টাকা বেঁচে যাবে!
আর একটি কথা।
দুধ ছাড়াও শিশুদের প্রতিদিন একটি করে ডিম খাওয়ানোর পরামর্শ দেন এ বিশেষজ্ঞ।
সম্পূর্ন প্রাকৃতিক উপাদানে তৈরি
পুরুষের সেরা সমাধান হবে এবং স্থায়ী ভাবে কাজ করে।
সামান্য কিছু নিয়ম মেনে চলতে পারলে
আপনি স্থায়ী ভাবে সুখি হবেন ।
বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন,
আমরা সারাদেশে হোম ডেলিভারি করে আসছি।
পন্য হাতে পেয়ে মুল্য পরিশোধ করুন।
25/10/2021
রঙ্গিন ফল নিয়মিত খাবার চেষ্টা করুন । এই ফলগুলো শরীরের প্রচুর দেহের বল বাড়ায়
08/10/2021
মধুময় ভালোবাসা টিকে থাকুন সারাজীবন
বিস্তারিত জানতে ইনবুক্স করুন
সকল পুরুষের জন্য কার্যকরী উপাদান
প্রডাক্ট পেতে সরাসরি কল করুন
আমরা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি
প্রডাক্ট হাতে পেয়ে মুল্য পরিশোধ করতে পারবেন
22/08/2021
চুলের যত্নে এলোভেরা (Aloe Vera Gel For Hair)
এলোভেরা কে ঘৃতকুমারী ও বলা হয়. চুলের যত্নে এলোভেরার কার্যকরী উপাদানগুলি চুল ঘন এবং সুন্দর করে তোলে এবং চুলের 'পি-এইচ'-এর ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে. এলোভেরা চুলপড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, স্ক্যাল্পের সমস্যা দূর করে এবং চুলের কন্ডিশনিংও করে. এলোভেরা জেল সরাসরি স্ক্যাল্পে অথবা চুলে লাগিয়ে কিছুক্ষন ভালো করে ম্যাসাজ করে মাথা ধুয়ে নিন. এলোভেরার দুটো পাতা থেকে জেল (Aloe Vera Upokarita) বার করে নিন, এবার অর্ধেক লেবুর রস মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন, এরপর অল্প ভেজা চুলে লাগিয়ে নিয়ে ১৫-২০ মিনিট উষ্ণ তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন. এবার উষ্ণ জল দিয়ে শ্যাম্পু করে নিন. সপ্তাহে একবার এলোভেরার ব্যবহার করলে দেখবেন চুল ঘন, নরম আর সুন্দর হবে.
22/08/2021
নিম একটি ওষধিগুণ সম্পন্ন, চির হরিত, বহু বর্ষজীবি বৃক্ষ। নিম গাছের ডাল, পাতা— সবই কাজে লাগে। যেমন, নিমের কাঠ খুব শক্ত। নিম কাঠে উইপোকা বাসা বাঁধে না। ফলে নিম কাঠে কখনও ঘুণ ধরে না। শুধু উইপোকাই নয়, নিম গাছে কোনও পোকাই বাসা বাঁধে না। তাই নিম কাঠ দিয়ে আসবাবপত্রও তৈরি করা হয়। আসুন এ বার নিমের ১০টি আশ্চর্য ওষধিগুণ ও কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক...
১) নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী।
২) নিমপাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক (ফাঙ্গাস) বিরোধী। তাই ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে নিমপাতা খুবই কার্যকরী! ব্রণর সমস্যা থেকে দ্রুত নিস্তার পেতে নিমপাতা বেটে লাগাতে পারেন।
৩) ত্বকের উজ্জলতা বাড়াতে নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ ভাল করে বেটে মেখে দেখুন। খেয়াল রাখতে হবে, মিশ্রণে নিমপাতার চেয়ে হলুদের পরিমাণ যেন কম হবে। তবে হলুদ ব্যবহার করার পর কয়েক ঘণ্টা রোদ এড়িয়ে চলাই ভাল।
৪) দাঁতের জন্য নিমের ডাল খুবই উপকারী। মুখের দুর্গন্ধ দূর করতে আর দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিম বেশ কার্যকরী।
৫) কেটে-ছড়ে গেলে বা পুড়ে গেলে ক্ষত স্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে।
৬) নিম পাতা রোদে শুকিয়ে ভাল করে গুঁড়ো করে রেখে দিতে পারলে পরবর্তীকালে তা ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে।
৭) মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান। নিমপাতার রস মাথায় নিয়মিত লাগাতে পারলে এই চুলকানির সমস্যা কমে যায়। তাছাড়া নিমপাতার রসে চুলের গোড়া শক্ত হয়, চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমে যায় এবং নতুন চুল গজাতে শুরু করে।
৮) শুধুমাত্র চুলের নয় ত্বকের যে কোনও চুলকানির সমস্যায় নিমপাতা বেটে লাগাতে পারলে দ্রুত উপকার পাওয়া যায়।
৯) গায়ের দুর্গন্ধ বা ঘামের দুর্গন্ধ দূর করতে নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান।
১০) নিয়মিত সামান্য পরিমাণে নিমপাতা খেতে পারলে কোষ্ঠকাঠিন্য-সহ নানা লিভারের সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসে। এরই সঙ্গে রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে বিষাক্ত, ক্ষতিকর উপাদান বের করে শরীর সুস্থ-সতেজ ও রোগমুক্ত রাখতে নিমপাতার রস খুবই কার্যকরী।
22/08/2021
বেলের গুণের শেষ নেই
এই গরমে ঠান্ডা এক গ্লাস বেলের শরবত নিমেষেই প্রাণ জুড়িয়ে দেয়। পাশাপাশি বেলের গুণও রয়েছে অনেক। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। আসুন দেখে নিই বেলের পুষ্টিগুণ।
প্রতি ১০০ গ্রাম বেলে খাদ্যশক্তি আছে ৮৭ কিলোক্যালরি, জলীয় অংশ ৭৭ দশমিক ৫ গ্রাম, শর্করা ১৮ দশমিক ৮ গ্রাম, আমিষ ২ দশমিক ছয় গ্রাম, চর্বি শূন্য দশমিক ২ গ্রাম, ক্যালসিয়াম ৩৮ মিলিগ্রাম, লোহা শূন্য দশমিক ৬ মিলিগ্রাম, ভিটামিন বি-১ শূন্য দশমিক শূন্য ৩ মিলিগ্রাম, ভিটামিন বি-২ শূন্য দশমিক শূন্য ২ মিলিগ্রাম ও ভিটামিন সি ৯ মিলিগ্রাম।
কচি বেল টুকরা করে কেটে রোদে শুকিয়ে নিলে তাকে বেল শুট বলে। যাদের আলসার আছে, তারা বেল শুটের সঙ্গে পরিমাণমতো বার্লি মিশিয়ে রান্না করে নিয়মিত খেলে আলসার দ্রুত সেরে যায়। বেল পেট ঠান্ডা রাখে। গরমের সময় পরিশ্রমের পর বেলের শরবত খেলে ক্লান্তি ভাব দূর হয়। বেলের ভিটামিন ‘এ’ চোখের বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গগুলোর পুষ্টি জোগায়। এর ফলে চোখের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
বেল পেটের নানা অসুখ সারাতে অত্যন্ত কার্যকর। দীর্ঘমেয়াদি আমাশয় ও ডায়রিয়া রোগে কাঁচা বেল নিয়মিত খেলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। বেলের শাঁস পিচ্ছিল বলে এই ফল পাকস্থলীর জন্য উপকারী। খাবারও সঠিকভাবে হজম করতে সাহায্য করে। তাই কোষ্ঠকাঠিন্য দূর হয়।
বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, যা মুখের ব্রণ সারাতে সাহায্য করে। যাদের পাইলস আছে, তাদের জন্য নিয়মিত বেল খাওয়া উপকারী। এতে আছে ভিটামিন সি। ভিটামিন সি গ্রীষ্মকালীন বহু রোগবালাই দূরে রাখে।
জন্ডিসের সময় পাকা বেল গোলমরিচের সঙ্গে শরবত করে খেলে উপকার পাওয়া যায়। নিয়মিত বেল খেলে কোলন ক্যানসার হওয়ার আশঙ্কা কমে। সর্দি হলে বেলপাতার রস এক চামচ খেলে সর্দি ও জ্বর–জ্বর ভাব কেটে যায়।
শিশুরা আজকাল প্যাকেটের জুস ও কোমল পানীয়তে আসক্ত হয়ে পড়েছে। এসব বাইরের জুস না দিয়ে শিশুদের এই গরমে ঘরে তৈরি বেলের শরবত খাওয়ানো উচিত।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka, Dhaka Division
Dhaka
1200
