Pundranangara
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pundranangara, Health/Beauty, Dhaka.
একজন মানুষ বহু বছর সৎকর্ম করার পর পাপাচারে লিপ্ত হয়ে পড়তে পারে। আর পাপাচারী হিসেবেই মৃত্যুবরণ করতে পারে। আবার একজন বহু বছর পাপাচারে লিপ্ত থাকার পর সৎকর্মে একাত্ম হতে পারে এবং সৎকর্মশীল হিসেবে মৃত্যুবরণ করতে পারে।
-আবু হুরায়রা (রা); মুসলিম
হে মানুষ! তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো! আল্লাহ ছাড়া কি অন্য কোনো স্রষ্টা আছে, যে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দান করে? তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তারপরও কেন তোমরা আত্মপ্রবঞ্চনা করছ?
সূরা- ফাতির, আয়াত- ৩
আল্লাহই জমিনকে তোমাদের জন্যে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন আর আকাশকে করেছেন চাঁদোয়া। তোমাদের জীবিকার জন্যে তিনি মেঘমালা থেকে পানিবর্ষণ করে ফলমূল ও ফসল উৎপাদনের ব্যবস্থা করেছেন। সুতরাং তোমরা জেনেশুনে আল্লাহর সাথে কাউকে শরিক কোরো না।
সূরা- বাকারা, আয়াত- ২২
*...সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয়।
-জালাল উদ্দিন রুমি
(জ্ঞানীরা বলে) 'হে আমাদের প্রতিপালক! সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রেখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রেখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী।
সূরা- আলে ইমরান, আয়াত- ৮
আমি কি জমিনকে বিছিয়ে দেই নি আর পাহাড়কে ভারসাম্য স্থাপক বানাই নি? আমি তোমাদের জোড়ায় জোড়ায় (নারী ও পুরুষ হিসেবে) বিপরীত ও পরিপূরকরূপে সৃষ্টি করেছি। আমি ঘুমকে করেছি মৃত্যুর রূপক। রাতকে করেছি (মৃতের) আবরণ আর দিনকে করেছি কর্ম ও প্রাণপ্রবাহের প্রতীক।
সূরা- নাবা, আয়াত- ৬-১১
*নিজেকে বারবার বলুন.......*
*......যে প্রাণ খুলে হাসতে জানে সে-ই জানে ভালোভাবে বাঁচতে। সুযোগ পেলেই আমি হাসবো ও হাসবো।
*......শুকরিয়া মনকে প্রশান্ত করে। অস্থির মনকে স্থির করে। মস্তিষ্কে তখন নতুন, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা - পরিকল্পনা সক্রিয় হয়ে ওঠে। সৃজনশীলতা বাড়াতে আমি শোকরগোজার হবো।
(হে মানুষ!) সমস্ত অস্তিত্বের শুরু ও শেষ তো তোমার প্রতিপালকের কাছে। তিনিই হাসান, তিনিই কাঁদান। তিনিই মারেন, তিনিই বাঁচান। তিনিই সৃষ্টি করেন নারী ও পুরুষ-স্খলিত শুক্রবিন্দু থেকে। পুনরুত্থান ঘটানোর দায়িত্বও তাঁর। তিনিই অভামুক্ত করেন আর বিত্তবানও তিনিই করেন। তিনিই উজ্জ্বলতম নক্ষত্রের নিয়ন্ত্রক।
সূরা- নজম, আয়াত- ৪২-৪৯
স্রষ্টার ইবাদত করা যেমন তোমার কর্তব্য, একইভাবে নিজের প্রতিও তোমার দায়িত্ব রয়েছে। দায়িত্ব রয়েছে পরিবারের প্রতি। তোমার কর্তব্য হচ্ছে - পরিবারের সকলের প্রতি তোমার দায়িত্ব সুন্দরভাবে পালন করা।
-আবু জুহাইফা(রা); বোখারী
তাঁর মহিমার নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবীর স্থিতিশীলতা, যা বজায় রয়েছে তাঁরই নির্দেশে। এরপর যখন আল্লাহ তোমাদেরকে জমিন থেকে উঠে আসার আহ্বান জানাবেন, প্রথম আহবানেই তোমরা উঠে এসে মহাবিচারের সম্মুখীন হবে।
সূরা- রুম, আয়াত-২৫
কেউ যদি ঘর থেকে বেরোনোর সময় বলে 'আল্লাহর নামে বের হচ্ছি। তাঁরই ওপর ভরসা করছি।অন্যায় থেকে বাঁচার এবং ভালো কাজ করার শক্তি তিনিই আমাকে দিয়েছেন '। তখন আল্লাহ তাকে সঠিক পথ দেখান। তাকে হেফাজত করেন। শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়।
-আনাস ইবনে মালেক (রা); আবু দাউদ, তিরমিজী
আর তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও, যেদিন কোনো মানুষ কারো কোনো কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো মুক্তিপণ নেয়া হবে না এবং কেউ অন্যের কোনোরকম সাহায্যও পাবে না।
সূরা- বাকারা, আয়াত-৪৮
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1200
