Messy Muse

Messy Muse

Share

A makeup artist-mom's vlog!

11/09/2024

এই যে ইন্ডিয়ার উপর সবাই যে এত্ত বিরক্ত তাহলে কি এখন গুলাপজামুন, রাসমালাই, হালদি, মেহেন্দি বলা বন্ধ করবে? আমি তাহলে খুশিতে কেন্দে দিব! 😂

23/08/2023

রেড ভেলভেট কেক আমার খুব পছন্দ। আজকের এই কেকটা Baba's Baking Zone থেকে নেওয়া। ওদের এই কেকের ফ্রস্টিং হোমমেইড ক্রিম চিজ দিয়ে বানানো। ফ্রস্টিংটা এত্ত স্মুথ আর ক্রিমি এবং এর স্বাদটাও একদম পারফেক্টলি Tangy (টক টাইপের) ফ্লেভারের, কেকটাতেও একটা হালকা Tangy টেস্ট আছে৷ রেডভেলভেট কেক এ এই হালকা টক টক ফ্লেভারটা না থাকলে অথেনটিক লাগে না। ভিনেগার আর বাটারমিল্কের ব্যবহারের কারনে এই টক স্বাদটা আসে। যাদের রেড ভেলভেট কেক পছন্দ তারা অবশ্যই এই কেক খেয়ে দেখতে পারেন৷

দাম: ৳ ৮৫০
রেটিং : ৯/১০
সাইজ: ৭৫০ গ্রাম+

M***a Re | Ananya Chakraborty with #soundsofisha | Amit Trivedi | Live at MahaShivratri 2023 23/06/2023

This song in her voice touches the soul!

M***a Re | Ananya Chakraborty with #soundsofisha | Amit Trivedi | Live at MahaShivratri 2023 Watch perform with Sounds of Isha at - A Night with the Divine!Music: AMIT TRIVEDILyrics: AMITABH BHATTACHARYAF...

05/03/2023

টক্সিক রিলেশনশিপ থেকে বের হওয়ার চেষ্টা করছি! অনেক চেষ্টা করলাম আর পারছি না। দিন দিন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে এই সম্পর্কের জন্য৷ অনেকেই বার বার বলেছে ছেড়ে দাও, আমি পারিনি। পারিনি ভালবাসার টানে৷ কিন্তু এই একপেশে সম্পর্ক থেকে আমার বের হয়ে আসতেই হবে৷ খুব কষ্ট হলেও ৫ দিন হল চিনির সাথে আমার সেপারেশন৷ দোয়া করবেন যেন এই টক্সিক বস্তুর কাছে আমার যেন ফিরে যেতে না হয়।
চিনি জীবনটা বিলা করে দিল, what an irony!

19/01/2023

Everytime! 😅

Photos from Messy Muse's post 30/12/2022

নানা নাতনীকে নিয়ে রমনা পার্কে বেরাতে গিয়েছিল। খুব মজা করে এসেছে আজওয়া। আমি যেহেতু এই এলাকায় বড় হয়েছি, রমনা পার্কে ভোরবেলা আরো অনেক এসেছি৷ আম্মু বাবাও বহু বছর ধরে এখানে হাটে ভোরবেলা। আর এখন আমার মেয়েও যায়৷ সকালে পার্কের পরিবেশ খুব সুন্দর থাকে। গরমের সময় আসা সম্ভব হয় না। তাই শীতের মধ্যে চেষ্টা করছি মাঝে মধ্যেই আজওয়াকে নিয়ে এখানে আসার। এই দালানকোঠায় বড় হওয়া, খেলার মাঠহীন শহরে একটু দোড়ানোর, ছোটাছুটি করার সুযোগ পায়। সম্প্রতি সংস্কারের কাজ করা হয়েছে রমনা পার্কে, খুব সুন্দর হাটার ব্রীজ আর খেলার জায়গা করেছে৷ এই সুন্দর আবহাওয়া বাচ্চাদের নিয়ে সকাল সকাল ঘুরে যেতে পারেন রমনা পার্কে৷ এরকম বড় আর সুন্দর পার্ক ঢাকা শহরে মনে হয়না আর আছে।

26/11/2022

সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা ব্যস্ত! হাবিজাবি কথা শোনার মানুষ নাই। 😭
এখানে যা খুশি তাই পোস্ট দিব। ব্লগার ভ্লগার হব৷ 🫢
এখানে মেকাপ, খাওয়া দাওয়া, বাচ্চাকাচ্চা, সংসার, ওজন বেড়ে যাওয়া সংক্রান্ত হাহুতাশ, ট্রাভেল আর কিছু জ্বালাময়ী- প্রতিবাদমূলক পোস্ট পাবেন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka