Zenova Healing Center
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zenova Healing Center, Health/Beauty, Aftabnagar, Badda, Dhaka.
05/10/2026
পেশেন্ট রিভিউ। পেশেন্টের অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা ছিল এবং সারা শরিরে ব্যাথা।
🦟 ডেঙ্গু নিয়ে সচেতন হোন—জ্বরকে অবহেলা করবেন না!
বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হঠাৎ জ্বর হলেই বিষয়টিকে সাধারণ জ্বর ভেবে অবহেলা না করে ডেঙ্গুর সম্ভাবনাও বিবেচনা করুন।
🌡️ ডেঙ্গুর সাধারণ লক্ষণ—
• হঠাৎ উচ্চ জ্বর
• তীব্র মাথাব্যথা
• চোখের পেছনে ব্যথা
• শরীর ও জয়েন্টে ব্যথা
• প্রচণ্ড দুর্বলতা
• বমি বমি ভাব/বমি
• ত্বকে লালচে র্যাশ
🚨 যেসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যান—
❗ তীব্র পেট ব্যথা
❗ বারবার বমি
❗ নাক/মাড়ি দিয়ে রক্তপাত
❗ বমি বা পায়খানায় রক্ত
❗ শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস
❗ অতিরিক্ত দুর্বলতা/অস্থিরতা
❗ প্রস্রাব কমে যাওয়া
❗ মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা রক্তচাপ কমে যাওয়া
❗ হাত-পা ঠান্ডা ও ফ্যাকাশে হয়ে যাওয়া
💧 ডেঙ্গু হলে কী করবেন?
পর্যাপ্ত তরল ও ORS গ্রহণ করুন, বিশ্রাম নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নিন।
🦟 ডেঙ্গু প্রতিরোধে আজই আপনার বাড়ির চারপাশ পরিষ্কার করুন।
ফুলের টব, ভাঙা বালতি, বোতল, টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি ফেলে দিন। কারণ জমে থাকা অল্প পানিও Aedes মশার প্রজননস্থল হতে পারে।
👉 নিজে সচেতন হোন, পরিবারকে সচেতন করুন।
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করুন।
#ডেঙ্গু #ডেঙ্গুসচেতনতা #জ্বরকে_অবহেলা_করবেন_না
30/09/2026
এরকম অসংখ্য রিভিউ আছে আমাদের কাছে। কিন্তু ব্যাস্ততার কারনে এখন আগের মতো পোস্ট দিতে পারিনা। পেশেন্ট বিভিন্ন পেইন ও মাইগ্রেনের জন্য কাপিং নিয়েছিলেন।আলহামদুলিল্লাহ চমৎকার উপকার পেয়ে নিজের বন্ধুকে সাজেস্ট করেছেন আমাদের থেকে থেরাপি নেওয়ার জন্য।
এখানে শুধু কাপিং করানো হয় না—এখানে কাপিং থেরাপিকে দেওয়া হয় একটি পূর্ণাঙ্গ, বিজ্ঞানভিত্তিক রূপ।
আমাদের প্রতিটি সেশনে রয়েছে Science, Technology & Precision-এর সমন্বয়।
কাপিংয়ের প্রাচীন জ্ঞানকে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ফিজিক্স ও কেমিস্ট্রির ধারণার সঙ্গে সমন্বয় করে তৈরি করা হয়েছে একটি আধুনিক ও ব্যতিক্রমী থেরাপিউটিক অভিজ্ঞতা।
আমাদের কাছে কাপিং মানে শুধু কাপ লাগানো নয়—
Assessment → Technique → Precision → Hygiene → Care
প্রতিটি ধাপেই সর্বোচ্চ গুরুত্ব।
Traditional Knowledge. Modern Technology. Scientific Approach.
এটাই আমাদের কাপিং সেবার স্বতন্ত্রতা।
28/07/2026
বিশ্ব হেপাটাইটিস বি দিবস ২০২৬
"হেপাটাইটিস বি একটি নীরব ঘাতক। কিন্তু সময়মতো পরীক্ষা, টিকাদান এবং সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।"
আজ বিশ্ব হেপাটাইটিস বি দিবস। এই দিনটির মূল উদ্দেশ্য হলো মানুষকে হেপাটাইটিস বি সম্পর্কে সচেতন করা, যাতে সবাই সময়মতো পরীক্ষা, প্রতিরোধ এবং চিকিৎসার গুরুত্ব বুঝতে পারে।
হেপাটাইটিস বি (Hepatitis B) একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা মূলত লিভার (যকৃত) আক্রান্ত করে। অনেক ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি বছরের পর বছর কোনো লক্ষণ অনুভব করেন না। ফলে অজান্তেই রোগটি শরীরে থেকে যায় এবং ধীরে ধীরে লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসা না হলে এটি লিভার সিরোসিস, লিভার ফেইলিউর এবং লিভার ক্যান্সারের কারণ হতে পারে।
হেপাটাইটিস বি কীভাবে ছড়ায়?
🔹 সংক্রমিত রক্ত বা রক্তজাতীয় তরলের মাধ্যমে।
🔹 একই সিরিঞ্জ বা সূঁচ একাধিক ব্যক্তির ব্যবহারে।
🔹 অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে।
🔹 গর্ভাবস্থায় আক্রান্ত মায়ের কাছ থেকে নবজাতকের শরীরে।
🔹 জীবাণুমুক্ত নয় এমন ট্যাটু, পিয়ার্সিং বা চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে।
কীভাবে ছড়ায় না?
অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে। হেপাটাইটিস বি ছড়ায় না— ❌ একসাথে বসে খাওয়া-দাওয়া করলে।
❌ করমর্দন বা আলিঙ্গন করলে।
❌ কাশি বা হাঁচির মাধ্যমে।
❌ একই টয়লেট ব্যবহার করলে।
❌ মশার কামড়ে।
কীভাবে প্রতিরোধ করবেন?
✅ জন্মের পর থেকেই হেপাটাইটিস বি টিকা নেওয়া অত্যন্ত কার্যকর।
✅ প্রাপ্তবয়স্ক যারা আগে টিকা নেননি, তারাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নিতে পারেন।
✅ প্রয়োজনে HBsAg পরীক্ষা করে নিজের অবস্থা জেনে নিন।
✅ সব সময় জীবাণুমুক্ত সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করুন।
✅ নিরাপদ রক্ত গ্রহণ করুন।
✅ নিরাপদ যৌন আচরণ অনুসরণ করুন।
কেন পরীক্ষা জরুরি?
হেপাটাইটিস বি-তে আক্রান্ত অনেক মানুষের কোনো লক্ষণই থাকে না। তাই যারা ঝুঁকিতে আছেন বা আগে কখনো পরীক্ষা করেননি, তাদের অন্তত একবার HBsAg পরীক্ষা করা উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও পরীক্ষা করাতে হতে পারে।
আমাদের দায়িত্ব
হেপাটাইটিস বি সম্পর্কে ভয় নয়, সচেতনতা ছড়িয়ে দিন। পরিবার, বন্ধু এবং সমাজের মানুষকে টিকা নিতে ও প্রয়োজনে পরীক্ষা করাতে উৎসাহিত করুন। মনে রাখবেন, প্রতিরোধই সবচেয়ে কার্যকর চিকিৎসা।
আসুন, বিশ্ব হেপাটাইটিস বি দিবসে আমরা প্রতিজ্ঞা করি— 🟢 সচেতন হব।
🟢 প্রয়োজনে পরীক্ষা করব।
🟢 টিকা নেব।
🟢 অন্যদেরও সচেতন করব।
একটি সচেতন সিদ্ধান্ত আপনার নিজের, আপনার পরিবারের এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে নিরাপদ রাখতে পারে।
28/07/2026
অক্সিডাইজড ফুড: সুস্বাদু খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব স্বাস্থ্যঝুঁকি।
বর্তমান যুগে ফাস্টফুড, ডিপ-ফ্রাই খাবার, বারবার গরম করা তেল, প্যাকেটজাত স্ন্যাকস ও অতিরিক্ত প্রক্রিয়াজাত (Processed) খাবারের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব খাবার দেখতে আকর্ষণীয় ও সুস্বাদু হলেও, অনেক ক্ষেত্রেই এগুলো অক্সিডাইজড ফুড (Oxidized Food)-এ পরিণত হয়। আধুনিক পুষ্টিবিজ্ঞান অনুযায়ী, দীর্ঘদিন এ ধরনের খাবার গ্রহণ করলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস (Oxidative Stress), প্রদাহ (Inflammation) এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়তে পারে।
অক্সিডাইজড ফুড কী?
অক্সিডাইজড ফুড হলো এমন খাবার, যার চর্বি, তেল বা অন্যান্য উপাদান অক্সিজেন, অতিরিক্ত তাপ, আলো বা দীর্ঘ সময় সংরক্ষণের কারণে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে ক্ষতিকর যৌগে পরিণত হয়েছে।
বিশেষ করে তেল বা চর্বি যখন বারবার গরম করা হয়, তখন এতে ফ্রি র্যাডিক্যাল, লিপিড পার-অক্সাইড, অ্যালডিহাইড এবং ট্রান্স ফ্যাট-এর মতো ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে।
কোন খাবারে অক্সিডেশন বেশি হয়?
বারবার ব্যবহার করা ভাজার তেল
ফাস্টফুড (ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার)
প্যাকেটজাত চিপস ও স্ন্যাকস
অতিরিক্ত ভাজাপোড়া খাবার
দীর্ঘদিন সংরক্ষিত তেল ও বাদাম
অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস (সসেজ, সালামি, নাগেট)
শরীরে কী ক্ষতি করে?
১. হৃদরোগের ঝুঁকি বাড়ায়
অক্সিডাইজড ফ্যাট রক্তনালিতে ক্ষতিকর কোলেস্টেরল (Oxidized LDL) জমতে সাহায্য করে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।
২. ক্যান্সারের ঝুঁকি
উচ্চ তাপে বারবার ভাজা খাবারে কিছু ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে, যা দীর্ঘদিন বেশি পরিমাণে গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ার সঙ্গে সম্পর্কিত।
৩. প্রদাহ (Inflammation)
অক্সিডাইজড খাবার শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদি প্রদাহ ডায়াবেটিস, হৃদরোগ ও অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের সঙ্গে সম্পর্কিত।
৪. লিভারের ক্ষতি
ক্ষতিকর অক্সিডাইজড চর্বি লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়াতে পারে।
৫. কোষের ক্ষতি ও দ্রুত বার্ধক্য
ফ্রি র্যাডিক্যাল শরীরের কোষ, প্রোটিন ও DNA-এর ক্ষতি করতে পারে, যার ফলে বয়সের ছাপ দ্রুত পড়তে পারে।
৬. মস্তিষ্কের স্বাস্থ্যে প্রভাব
গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন অস্বাস্থ্যকর অক্সিডাইজড ফ্যাটসমৃদ্ধ খাদ্য গ্রহণ স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?
একই তেল বারবার ব্যবহার করবেন না।
অতিরিক্ত ভাজাপোড়া খাবার কম খান।
ফাস্টফুড সীমিত করুন।
প্রতিদিন তাজা ফল ও সবজি খান।
বাদাম ও বীজ বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
রান্নায় পরিমিত পরিমাণে ভালো মানের তেল ব্যবহার করুন।
অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলুন।
খাবার পুড়ে গেলে সেই অংশ খাওয়া থেকে বিরত থাকুন।
ভিটামিন C ও ভিটামিন E সমৃদ্ধ খাবার বেশি খান, যা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার
আমলকি
পেয়ারা
কমলা
লেবু
আঙুর
ব্লুবেরি
টমেটো
পালং শাক
ব্রকলি
গাজর
গ্রিন টি
কাঠবাদাম
আখরোট
উপসংহার:
অক্সিডাইজড ফুড তাৎক্ষণিকভাবে অসুস্থ করে না বলেই অনেক সময় আমরা এর ক্ষতি বুঝতে পারি না। কিন্তু নিয়মিত বারবার গরম করা তেল, অতিরিক্ত ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ শরীরে ধীরে ধীরে এমন পরিবর্তন ঘটাতে পারে, যা হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ক্যান্সারসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়।
মনে রাখবেন—"স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্য খাবার বেছে নিন। আজকের সচেতন খাদ্যাভ্যাসই আগামী দিনের সুস্থ জীবনের ভিত্তি।"
02/07/2026
পেশেন্ট অতিরিক্ত ধূমপায়ী ছিলেন, হিজামা থেরাপি নেওয়ার পর অনেকটাই কমিয়ে দিতে পেরেছেন। পরিপূর্ণ ভাবে ছাড়ার জন্য আবার আজকে আসলেন নেওয়ার জন্য।
আসক্তি থেকে মুক্তির পথে হিজামা হতে পারে একটি সহায়ক পদক্ষেপ
ধূমপান, অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা বা মাস্টারবেশনের অভ্যাস অনেকের জন্য মানসিক চাপ, উদ্বেগ ও আত্মনিয়ন্ত্রণের চ্যালেঞ্জ তৈরি করে।
হিজামা (Cupping Therapy) শরীর ও মনের প্রশান্তি, স্ট্রেস হ্রাস এবং সার্বিক সুস্থতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে বহু মানুষ গ্রহণ করে থাকেন। অনেকেই জানান যে নিয়মিত হিজামা, স্বাস্থ্যকর জীবনযাপন, ইবাদত, ব্যায়াম এবং আত্মনিয়ন্ত্রণের চর্চার মাধ্যমে তারা খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে বেশি সক্ষম হয়েছেন।
✅ মানসিক প্রশান্তি অর্জনে সহায়ক
✅ শরীরের ক্লান্তি ও অবসাদ কমাতে সহায়ক
✅ সুস্থ জীবনযাপনের প্রতি উৎসাহ বৃদ্ধি করে
✅ আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক পরিবর্তনের যাত্রায় সহায়ক ভূমিকা রাখতে পারে
আসক্তি থেকে মুক্তি একটি প্রক্রিয়া। সঠিক মানসিকতা, জীবনধারা পরিবর্তন এবং প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি হিজামা হতে পারে আপনার সুস্থতার যাত্রার একটি অংশ।
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন।
⭕ চুল পড়া রোধে ও নতুন চুল গজাতে হিজামা বা কাপিং থেরাপির উপকারিতা : হিজামা করানোর মাধ্যমে মাথার ইনেক্টিভ নার্ভ সিস্টেম এক্টিভ হয়। ফলে নতুন করে রক্ত চলাচলের কারণে নতুন চুল গজায়, খুসকি দূর হয়। যা বাহ্যিক তেল, সাবান, শ্যাম্পুর মাধ্যমে সম্ভব নয়।চুল পড়ার জন্য DHT হরমোন দায়ী,এই হরমোনের জন্য Hair follicle দুর্বল হয়ে যায় এবং blood circulation কমে যায়।যদি Hair follicle এ blood circulation বাড়ানো যায়, আর বয়স যদি ৪০ এর কম হয়, তাহলে হেয়ারফলের পরিমান কমবে ৯৯% এবং নতুন চুল গজানোর সুযোগ থাকবে ইনশাআল্লাহ। যদি হেয়ার ফলিকলে ব্লাড সার্কুলেশান বাড়ানো যায় তাহলে, DHT হরমোনের পরিমান কমে যাবে এবং চুল পড়ার পরিমান কমাবে আর নতুন চুল গজাতে সহযোগীতা করবে ইনশাআল্লাহ ( যদি বয়স ৪০ এর কম হয়)। আলহামদুলিল্লাহ "হিজামাতে" রক্তনালী প্রসারিত হয় এবং ব্লাড সার্কুলেশানও বাড়ে।সুতরাং এই ক্ষেত্রে হিজামা অনেক ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ।
যাদের চুল পড়ছে, অল্প বয়সে টাক পড়ে ফাঁকা হচ্ছে মাথার তালু তাদের কাছে যদি চিকিৎসার ব্যাপারে জানতে চাওয়া হয়, তাহলে শতকরা ৯৫ ভাগ রোগীই বলবেন চুলের জন্যে যেসব চিকিৎসা তারা নিয়েছেন তাতে তারা সন্তুষ্ট ছিলেন না!
New York Times এর একটা প্রতিবেদনে উঠে এসছে চুলের পেছনে যে পরিমাণ মিলিয়ন মিলিয়ন ডলার গড় আমেরিকানরা খরচ করেন তার তুলনায় যে উপকার তারা পান সেটা অত্যন্ত নগন্য এবং অধিকাংশ ক্ষেত্রে ক্ষণস্থায়ী!
এক অর্থে এই Hair Treatment ইন্ডাস্ট্রিটি আসলে বিক্রি করে মিলিয়ন ডলারের 'Hope'! আমরা টাকা দিয়ে 'আশা' কিনি - যদি লেগে যায় কোনভাবে!
পুরুষদের ক্ষেত্রে অল্প বয়সেই মাথার তালু থেকে চুল পড়ে যাওয়ার প্রধান কারন মাথার তালুর চুলের গোড়ায় যে Hair follicle রয়েছে তাতে মাত্রাতিরিক্ত Dihydrotestosterone (DHT) জমা হওয়া।
FDA approved যে দু'টো drug চুল পড়া বন্ধে বহুল ব্যবহার হয় তার একটি Minoxidil যা চুলের গোড়ার blood circulation উন্নত করে। কিন্তু প্রতিদিন ২ বার ১০ চাপ করে স্প্রে নিয়ম মেনে দেওয়া আসলে কঠিন! আবার সবার জন্যে যে এটি ফলদায়ক তাও কিন্তু নিশ্চিত না!
আরেকটি ড্রাগ Fenesteride DHT উৎপাদনে বাঁধা দেয়। কিন্তু sexual desire কে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি এর ব্যবহার এর জনপ্রিয়তা কমিয়েছে।
PRP (Platelet rich plasma) চুল পড়া সমাধানে বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা অনেকেই হয়তো জানিনা FDA কিন্তু PRP কে Hair Transplantation এর medication হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি। কিন্তু efficacy- র বিবেচনায় ব্যয়বহুল হলেও এই চিকিৎসা পদ্ধতিকেই এখন সবাই গ্রহণযোগ্য ভাবছেন।
#কাপিং এর সাথে কী চুল গজানোর কোন যোগসূত্র আছে? অনেকেই আজকাল জানতে চান আমাদের কাছে।
মাথায় বিভিন্ন রোগের জন্যেই দেখা যায় কাপিং পয়েন্টস রয়েছে। আমরা যেহেতু বিভিন্ন রোগের জন্যেই কাপিং করি তাই মাথাতেও সংশ্লিষ্ট রোগের জন্যে কাপিং করা হয়েছে বিভিন্ন রোগীর!
আমরা দেখলাম, রোগীদের ভাষ্যমতে এসব জায়গাগুলোতে নাকি খুব দ্রুত চুল গজাচ্ছে এবং আশেপাশের জায়গাগুলোতেও চুল পড়ে যাওয়ার মাত্রা বেশ কমে যাচ্ছে!
থিওরিটিক্যালি চুল গজানোর ক্ষেত্রে কাপিং এর উল্লেখযোগ্য অবদান আছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত অনেক আগে থেকেই ! যেভাবে কাপিং কাজ করে তা সত্যিই ভীষণ আশান্বিত হবার মত!
১) Androgenic Alopecia তে Causative pathologic substance হল DHT(Dihydrotestosterone)। প্রতি সেশন কাপিং এ মাথার তালুর আক্রান্ত জায়গা থেকে কাপিং ব্লাড এর সাথে প্রচুর DHT বের হয়ে আসে। এটি কাপিং এর excretory benefit এর একটা উদাহরণ।
২) অন্যদিকে কাপিং এর মাধ্যমে তৈরি হওয়া নাইট্রিক অক্সাইড একটি potent vasodilator।তাই কাপিং local healthy blood circulation promote করে।
চুলের চিকিৎসায় সব প্রচলিত পদ্ধতিগুলোর ব্যর্থতা বা অনিশ্চয়তা দেখে কাপিং কে এদের মাঝে নিয়ে আসার কোন ইচ্ছে ছিল না আমাদের। এর একটা কারন বেশিরভাগ রোগে এই সুন্নাহ চিকিৎসাটি এরই মাঝে আমাদের রোগীদের মাঝে তার নির্ভরতার জায়গা করে নিয়েছে! সেটা ধরে রাখাটা আমাদের জন্যে দরকার!
Hairfall এর চিকিৎসায় কথা দেয়ার ঝুঁকি আছে, অনিশ্চয়তা আছে!
পরে আমরা ভেবে দেখলাম যদি কারো উপকারে আসে তার জন্যে হলেও আমরা চেষ্টা করে দেখতে পারি!
রাসূল সা: হিজামা কে 'সর্বোৎকৃষ্ট' চিকিৎসা বলেছেন। তাহলে চুলের চিকিৎসাতেই বা কেন নয়?
যে লাভগুলো হিজামা করালে হবে :
১) এটি একসাথে দুটি pathologic target কে cover করে।
তাই চুল পড়া বন্ধে প্রতিদিন শ্যাম্পু,লোশন,স্প্রের অত্যাচার থেকে বাঁচতে কাপিং নতুন আশা বয়ে নিয়ে আসবে।
২) খরচের দিক বিবেচনায় কাপিং/হিজামা PRP এর তুলনায় অনেক বেশি সহজলভ্য।
৩) Prophetic Medicine এর অংশ হিসেবে হিজামা একদম নিরাপদ।
৪) চিকিৎসা হিসেবে একটা সুন্নাহ কে বেছে নেওয়ার spiritual benefits and rewards তো আছেই!
৫) মাথা ব্যথা বা রিলাক্সেশন এ মাথায় কাপিং অত্যন্ত উপকারী।চুলের জন্যে চিকিৎসা নিলেও এই উপকারগুলো বাড়তি পাওয়া।
#কাপিং সেশন প্ল্যান :
মোট সেশন : ৪ টি
প্রথম সেশন এর ১৫ দিন পর ২য় সেশন।
২য় সেশন এর ১ মাস পর ৩য় সেশন এবং এর ঠিক ১ মাস পর ৪র্থ সেশন।
এরপর চুলের যত্নে ৩ মাস পর পর অথবা রেসপন্স এর উপর নির্ভর করে ৬ মাস পর পর হিজামা/কাপিং করানো যেতে পারে।
যে বিষয়গুলো মাথায় রাখতে হবে :
১) একটা লজিক্যাল এক্সপেক্টেশন রাখবেন।Response vary from person to person! Its widely dependent on existing damage to the hair follicles!
কাপিং করে সাথে সাথেই অজস্র চুল আশা করবেন ব্যাপারটা একদম সেরকম না! কাপিং ন্যাচারাল গ্রোথ বুস্ট আপ করে।তাই কাপিং করে হেয়ার ট্রান্সপ্লান্টেশন এর মত কৃত্রিম পরিবর্তন আশা করা যাবে না।
প্রতিটা সেশনেই পরিবর্তন আসে।তাই ধৈর্য্য রাখতে হবে কমপক্ষে ৩ মাস। চুল পড়ার হার যে কমে যাচ্ছে এই পরিবর্তন টা সবার আগে বুঝতে পারা যাবে।
২) ট্রিটমেন্ট শিডিউল মেনে চলার মানসিকতা থাকতে হবে।মাঝপথে চিকিৎসা বন্ধ করবেন না।সেক্ষেত্রে বুঝে শুনে প্ল্যান করুন।
৩) হিজামার ব্যাপারে যেটা ভাল দিক সেটা হল এর কোন সাইড এফেক্ট নেই যা ওষুধগুলোতে আছে!তাই দীর্ঘদিল বিনা সংকোচে কাপিং এর উপর নির্ভর করা যায়।রোজ রোজ চুলের পেছনে সময় দেয়ার ঝামেলাও নেই।
তাই চুলের চিকিৎসায় যারা হাঁপিয়ে উঠেছেন তারা এই সুন্নাহ চিকিৎসা পদ্ধতিটি বেছে নিতে পারেন। আমরা বিশ্বাস করি যেকোন চিকিৎসা পদ্ধতির চেয়ে কাপিং/হিজামা আপনার কাছে অনেক বেশি কার্যকর ও সহজতর মনে হবে।
Shajid Hossain Shovon
Hijama Cupping Expert
BAMS(Student)
Faculty of medicine (Dhaka University)
Government Unani & Ayurvedic Medical College & Hospital,Mirpur 13.Dhaka
Category
Telephone
Website
Address
Aftabnagar, Badda
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Zenova Healing Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
