Fresh Anonna
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fresh Anonna, Health/Beauty, Dhaka.
27/08/2026
অভিনন্দন বিজয়ীদের! 🎉
ফ্রেশ অনন্যা-র "মায়ের সাথে প্রথম পিরিয়ড কথন (সিজন ২)" ক্যাম্পেইনে বিজয়ী হয়েছেন:
👑 Mitu Islam
👑 Umee Habiba Ripa
মায়ের সাথে প্রথম সেই আবেগঘন মুহূর্তের গল্প আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাদের জন্য ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সুন্দর স্মৃতি ফ্রেশ অনন্যা-র পুরো টিমকে স্পর্শ করেছে।
মায়ের সাথে কাটানো সেই প্রথম অভিজ্ঞতার মিষ্টি সম্মাননা হিসেবে আপনারা পাচ্ছেন মায়ের সাথে এক দারুণ রয়্যাল ডিনারের এক্সক্লুসিভ সুযোগ! 🍽️❤️
আপনাদের এই মা-মেয়ের বন্ধন অটুট থাকুক আজীবন। আবারও অনেক শুভকামনা! 💐
25/08/2026
ডাবল কমফোর্টের সাথে দারুণ সাশ্রয়!
ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন এখন ডাবল অফারে পাচ্ছো CartUp-এ!
🛍️ ৮ পিসে ৪ পিস ফ্রি!
🛍️ ১৫ পিসে ৮ পিস ফ্রি!
দেরি না করে আজই অডার করো তোমার পছন্দের প্যাকটি।
24/08/2026
ডাবল কমফোর্ট এখন আরও সহজ!
ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন এখন পাওয়া যাচ্ছে যেকোনো নিকটস্থ Fresh Super Mart-এ। পিরিয়ডের দিনগুলোকে লিকেজ ফ্রি করতে ভিজিট করো আজই।
Fresh Super Mart-এর বিস্তারিত লোকেশন কমেন্টে 👇
20/08/2026
পিরিয়ড নিয়ে সচেতনতা ও সুস্থতার বার্তা পৌঁছে দিতে ফ্রেশ অনন্যা'র একটি ছোট প্রচেষ্টা!
সিদরা ফাউন্ডেশন -এর তত্ত্বাবধানে সম্প্রতি ইসলামিয়া হাই স্কুল, নীলফামারী; বর্ণমালা স্কুল, রংপুর এবং আম্বারি গার্লস স্কুল, দিনাজপুর এর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং পিরিয়ডকালীন সময়ে তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।
আমাদের ছোট ছোট পদক্ষেপই বদলে দিতে পারে অনেক কিছু। আসুন, স্বাস্থ্যকর ও সচেতন ভবিষ্যৎ গড়ে তুলতে সবাই এক হয়ে কাজ করি।
20/08/2026
ঘরে বসেই পাও ডাবল কমফোর্ট! 🌸
এখন Shajgoj-এ অর্ডার করলেই ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের ৮ পিসের প্যাকের সাথে পাচ্ছো ৪ পিস ফ্রি, আর ১৫ পিসের প্যাকের সাথে পাচ্ছো ৮ পিস ফ্রি! দেরি না করে আজই অর্ডার করো।
ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনন্যাদের ক্রিকেট লড়াই!
BUFPL-এর টাইটেল স্পন্সর হিসেবে মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে জয়ের সেলিব্রেশন,অনন্যাদের এই জয়যাত্রায় ফ্রেশ অনন্যা ছিল পুরোটা সময় জুড়ে।
17/08/2026
মাঠের লড়াইয়ে ছক্কা হাঁকিয়ে এগিয়ে যাচ্ছে অনন্যারা!
ব্র্যাক ইউনিভার্সিটির উইমেনস ক্রিকেট টুর্নামেন্ট BUFPL-এ টাইটেল স্পন্সর হিসেবে তরুণী ক্রিকেটারদের পাশে ছিল ফ্রেশ অনন্যা। ৬টি দলের দারুণ পারফরম্যান্স আর উদ্দীপনায় মুখরিত ছিল পুরো টুর্নামেন্ট।
অনন্যাদের এই আত্মবিশ্বাস ও পথচলায় ফ্রেশ অনন্যা সবসময় পাশে আছে ও থাকবে!
17/08/2026
সাভারের সাভার কলেজ, এম এম চাকলাদার মহিলা কলেজ এবং বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’-এর বিশেষ স্বাস্থ্য সচেতনতা ও হাইজিন ওয়ার্কশপ।
‘আমার রক্ষক আমি, আমিই অনন্যা’ ক্যাম্পেইনের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস (WFWP) বাংলাদেশ।
ওয়ার্কশপে অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে বিনামূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়াও, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ইপশিতা ইব্রাহিম রিদিতার সঙ্গে পিরিয়ডকালীন স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ক প্রশ্নোত্তর পর্ব, নারীদের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও সামাজিক সচেতনতা নিয়ে বিশেষ আলোচনা এবং আত্মরক্ষার সাহস ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির লক্ষ্যে লাইভ সেলফ-ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WFWP বাংলাদেশের সভাপতি মেহরীন মাহমুদ, ডা. ইপশিতা ইব্রাহিম রিদিতা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ফ্রেশ অনন্যার কর্মকর্তাবৃন্দ।
নারীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা ও আত্মরক্ষার শক্তিকে জাগ্রত করাই ফ্রেশ অনন্যার অঙ্গীকার।
ফ্রেশ অনন্যা’র সাথে এসএসসি মেধাবীদের অনন্য উদযাপন! ✨
এসএসসিতে দুর্দান্ত ফলাফল করা মেধাবী ছাত্রীদের অভিনন্দন জানাতে ফ্রেশ অনন্যা আয়োজন করেছিল “অনন্যা হবার পথে এক ধাপ এগিয়ে”।
এই ক্যাম্পেইনের মাধ্যমে ঢাকার ৩০ টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠেছিল আনন্দ আর উদযাপনে মুখরিত। জিপিএ-৫ প্রাপ্তদের বিশেষ সম্মাননা স্যাশ, আকর্ষণীয় ফটোবুথ ও মজার কুইজ সেশনে দিনটি হয়ে উঠেছিল আরও স্মরণীয়।
আগামীর প্রতিটি চ্যালেঞ্জ জয় করে অনন্যাদের পথচলা যেন আরও কমফোর্টেবল ও মসৃণ হয়—এই প্রত্যয় নিয়ে ফ্রেশ অনন্যা থাকবে তাদের পাশে, সবসময়।
শুভকামনা সকল অনন্যার জন্য!
Category
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Fresh Anonna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
