SAGOR

SAGOR

Share

sagor Hossain Sourav,, Sagor hossain,,

06/05/2023
30/08/2021

বর্তমানে পর্ণগ্রাফি এতটা সহজলভ্য হয়ে গেছে যে না দেখতে চাইল চলে আসে বিভিন্ন ভিপিএন সহ বিভিন্ন পেজ থেকে!
আজকাল পর্নোগ্রাফি থেকে নিজেকে হেফাজত করা খুবই মুস্কিল হয়ে গেছে!

আল্লাহ বলেন.....
قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَ یَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ ﴿۳۰﴾

মু’মিনদেরকে বলঃ তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাযাত করে। এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে; তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অবহিত। (সূরা নূর আয়াত 30)
আল্লাহ অন্য আয়াতে মুমিনদের জন্য নির্দেশ দিয়েছে তারা যেন অশ্লীলতার ধারের কাছেও না যায়।
আল্লাহ বলেন......
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ وَ مَنۡ یَّتَّبِعۡ خُطُوٰتِ الشَّیۡطٰنِ فَاِنَّہٗ یَاۡمُرُ بِالۡفَحۡشَآءِ وَ الۡمُنۡکَرِ ؕ وَ لَوۡ لَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَ رَحۡمَتُہٗ مَا زَکٰی مِنۡکُمۡ مِّنۡ اَحَدٍ اَبَدًا ۙ وَّ لٰکِنَّ اللّٰہَ یُزَکِّیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَ اللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ
হে মু’মিনগণ! তোমরা শাইতানের পদাংক অনুসরণ করনা; কেহ শাইতানের পদাংক অনুসরণ করলে শাইতানতো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়; আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকলে তোমাদের কেহই কখনও পবিত্র হতে পারতেনা, তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সূরা নূর আয়াত 21)
আল্লাহ অন্য আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য সম্বন্ধে বলছেন মুমিনরা পাপ কাজ পুনরাবৃত্তি করে না।
আল্লাহ বলেন........
یَعِظُکُمُ اللّٰہُ اَنۡ تَعُوۡدُوۡا لِمِثۡلِہٖۤ اَبَدًا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿ۚ۱۷﴾

আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেনঃ তোমরা যদি মু’মিন হও তাহলে কখনও অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করনা। (সূরা নূর আয়াত 17)
অতএব তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে আল্লাহকে ভয় করে দ্বীনের পথে ফিরে এসো আল্লাহর সন্তুষ্টির জন্য।
আল্লাহ আমাকে আপনাকে সবাইকে যেন এই জঘন্য কাজ থেকে মুক্তি দান করেন।
(আমিন)

17/06/2021

দুনিয়াতে আদর্শ দম্পতি দেখতে চাইলে আবু ত্বহা আদনান-সাবিকুন নাহার দম্পতিকে দেখো। এরাই আমাদের জন্য জান্নাতি দম্পতির আদর্শ।

"আমি তাকে ভালোবাসি। অনেক বেশি ভালোবাসি। আমি আপনাদের বোন। আমি আপনাদের বোন। আমি আর কিছু বলতে পারছিনা। আপনারা তাঁকে আমার কাছে ফিরিয়ে দিন"।

" আপনারা আদনান সাহেবকে ফিরিয়ে দিন। নয়তো আমাকে তাঁর কাছে পৌঁছে দিন। আমরা আপনাদের কারো সমস্যার কারণ হবোনা বিশ্বাস করেন"।

" আমি নামাযে দাঁড়াতে পারছিনা। আমার নামাযে সমস্যা হচ্ছে। আপনারা দয়া করে তাঁকে আমার কাছে ফিরিয়ে দিন"।

" সে মানুষটা খুব বেখেয়ালি। ঠিকমতো খাওয়াদাওয়া করেনা। আমি কষ্ট পাচ্ছি৷ সে হয়তো ক্ষুধার্ত, আমি তাকে খাবার দিতে পারছিনা। তার হয়তো মেডিসিন দরকার, আমি এগিয়ে দিতে পারছিনা"

" আমার স্বামী বোকা, সহজ-সরল। সে নিজের পরিণাম সম্পর্কে সচেতন ছিলোনা। আপনারা তাকে ফিরিয়ে দিন। প্রয়োজনে আমরা দেশ ছেড়ে চলে যাবো"।

কতই না উত্তম সে যে এমন একজন স্ত্রী পেল।

" তোমাদের মধ্যে সেই উত্তম, যে নিজ স্ত্রীর কাছেও উত্তম " (রিয়াদুস সালেহীন, ১/১৯৭)।

হে আল্লাহ! আপনি দুনিয়াতে তাদের আবারো পুনর্মিলন করিয়ে দিন। অন্যথায় জান্নাতের সবচেয়ে সুন্দর ঘরটি এই দম্পতির জন্য বরাদ্দ করে দিন।

♥আমীন♥

11/06/2021

আসসালামু আলাইকুম

"একজন পুরুষ কে একদিন জিজ্ঞেস করা হল যে আপনার জীবনে সবথেকে গুরুত্তপূর্ণ মহিলা কে? উত্তরে সে হালকা হেসে বললো,

--"আমার স্ত্রী!

প্রশ্নকারী ব্যক্তি একটু আশ্চর্য হয়ে বললেন, -"বাকিরা তো সবাই মা বলছে।

এবার সেই পুরুষটি বললেন,
--"হ্যাঁ অনেকেই বলতে পারে মা, তবে আমার মতে সে তো আমার মা! সে আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেন-ই! কারন- তার সাথে তো আমার রক্তের সম্পর্ক রয়েছে, তার পেট থেকেই আমার জন্ম
তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোন সম্পর্কই ছিল না! তাও সে আমাকে ভালোবেসে, আমার পাশে দাঁড়িয়েছে! আমার জীবনে সব সময় আমাকে শক্তি দিয়ে সামনে এগোতে সাহায্য করেছে!

নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবার প্রিয়জন ছেড়ে আমার সাথে সেই অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে সে শুধু আমার ভালোবাসার কথা ভেবেই
তাই সেই আমার জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা!

আল্লাহ প্রতিটি স্বামীকে তার স্ত্রীকে এমন ভাবে বুঝার তৌফিক দান করুন।(আমীন)

🙂আমার মতে দু'জনেই আলাদা জায়গায় খুব গুরুত্বপূর্ণ ❤️

10/06/2021

বজ্রপাত থেকে বাঁচার নিচের নিয়মগুলো অনুসরণ করুন :

> এপ্রিল-জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয়; বজ্রপাতের সময়সীমা সাধারণত ৩০-৪৫ মিনিট স্থায়ী হয়। এ সময়টুকু ঘরে অবস্থান করুন।

> ঘন কালাে মেঘ দেখা দিলে ঘরের বাহির হবেন না; অতি জরুরি প্রয়ােজনে রবারের জুতা পড়ে বাইরে বের হতে পারেন।

> বজ্রপাতের সময় খােলা জায়গা, খােলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না।

> বজ্রপাতের সময় ধানক্ষেত বা খােলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন।

> যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন।

> উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুটি, মােবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।

> কালাে মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডােবা বা জলাশয় থেকে দূরে থাকুন।

> বজ্রপাতের সময় গাড়ির ভেতর অবস্থান করলে, গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযােগ ঘটাবেন না; সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনাে কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

> বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।

> বজ্রপাতের সময় মােবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলাে বন্ধ রাখুন।

> বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। জরুরি প্রয়ােজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারবেন।

> বজ্রপাতের সময় শিশুদের খােলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।

> বজ্রপাতের সময় ছাউনি বিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না, তবে এ সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

> বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।

> প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরােধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।

> খােলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।

> কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।

> বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা করতে হবে। প্রয়ােজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। বজ্র আহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।

Collected,,,

04/06/2021

শিক্ষণীয় , একটু মনোযোগ সহকারে পড়ুন ।

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি
বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।
হটাৎ তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে জোরে কান্না করতে লাগলো।বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই ঘুম ভেঙ্গে গেলো।
স্বামী বললেন,
ওকে একটু থামাও.....!
আর মা বাচ্চাটিকে বুকে জরিয়ে
নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।
:
কিছুক্ষন পর ,
বাচ্চাটির বাবা বিছানা থেকে
উঠে ঘর থেকে
বের হয়ে গেলেন।
:
কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে
ফিরে এলেন
আর
বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস
করলেন,
কোথায় গেছিলে ?
:
তিনি বললেন ,
:
মায়ের কবরটা দেখতে
গিয়েছিলাম।
:
বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,
:
এত রাতে কেন ?
:
সে উত্তর দিল ,
আমাদের বাচ্চাটি যখন
কাঁদতেছিলো
তখন আমার খুব বিরক্ত লাগছিল।
:
কিন্তূ
:
তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে
করতে
হাটতেছ।
কারন,
তুমি তার মা।
:
তখনি মনে পরে গেলো।
:
হয়তো , আমি যখন ছোট ছিলাম
তখন
আমার মা ও আমাকে এভাবেই যত্ন
করেছিলেন।
:
তাই মাকে দেখতে গেছিলাম।
:
আজ আমি মায়ের যত্নে এত বড়
হয়েছি। কিন্তু
জানি না মা আমার সেখানে
কতটুকু যত্নে
আছেন।
:
পৃথিবীতে মা একমাত্র আপন।
:
হে আল্লাহ্ আপনি আমাদের মা
বাবার সেবা করার তৌফিক দিন।
যাদের মা বাবা পৃথিবী তে নেই
তাঁদের কে জান্নাত বাসি করুন।।
(আমিন)

13/05/2021

🌙ঈদ মোবারক ,,
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

عيد سعيد.

03/05/2021

Alhamdulillah,,,,

24/03/2021

[ইয়াসীনঃ আয়াত নং 15]

قَالُوا مَآ أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَمَآ أَنزَلَ الرَّحْمٰنُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا تَكْذِبُونَ

অর্থঃ তারা বলল, তোমরা তো আমাদের মতই মানুষ, রহমান আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ।

21/03/2021

সবার পড়ার অনুরোধ রইল !!!
-ছেলে/মেয়ে,,
🔵নামাজ পড়ো ,
2 মিনিটে নামাজ শেষ করে বান্ধবিদের সাথে/ পরপুরুষের সাথে কথা ও বলো।
কোনো লাভ নেই।
#বরং তুমি নামাজের সাথে ঠাট্টা করছো।
-
মেয়ে,,
🔵বোরকা পড়ো,
সাথে পারফিউম মেখে বাহিরে যাও,
কোনো লাভ নেই।
#বরং তুমি ব্যভিচারীর পরিচয় দিচ্ছ।
-
মেয়ে,,
🔵কোরআন তিলাওয়াত করো,
সাথে গান বাজনায় DJ পার্টি করো ,
কোনো লাভ নেই।
#বরং তুমি পবিত্র গ্রন্থ কে অসম্মান করছ।
-
মেয়ে,,
🔵বিয়ের আগে প্রেম হারাম জেনে প্রেম করো না, অথচ চ্যাটলিস্ট ছেলে দিয়ে ভর্তি।
কোনো লাভ নেই!
#বরং তুমি শয়তান কে জিতিয়ে দিচ্ছ।
-
মেয়ে,,
🔵স্বামীকে বলো ভালবাসি,
সাথে পরপুরুষের সাথে ফোনালাপ করো,
কোনো লাভ নেই!
#বরং তুমি ব্যভিচারিনীর পরিচয়ে পরিচিত হচ্ছ।
-
🔵মেয়ে,,
ফুল পর্দা করো , আবার মাথায় ফুলকপির বোঝা বাঁধো ,
কোনো লাভ নেই!
#বরং তুমি জাহান্নামে যাওয়ার রুলসকে আপন করছো।

ছেলে,,
নামাজ পর ৫ ওয়াক্ত কিন্তু রাস্তায় মেয়ে দেখলেই তাকিয়ে থকো অশ্লীল কথা বল,
কোনো লাভ নেই!
তুমি জাহান্নামীদের একজন।

ছেলে/মেয়ে,,
🔵হারাম কোনটা, হালাল কোনটা সব ই বোঝো
তবুও কেন হারাম ছাড়ছো না???
এতে অন্য কারোর ক্ষতি হবে না ।
একটু ভেবে দেখো তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করছো।

যে নামাজ ইবাদত তোমার দুনিয়া বদলাতে পারে নি তা তোমার কি করে আখিরাত বদলাবে???
-
সমাজের সাথে আজ নিজেকে মানাতে গিয়ে যে চির শান্তির স্থান জান্নাত তুমি হারাচ্ছো এটা কি মাথায় আছে ভাই/বোন???
-
কেউ একজন হারাম টা ধরাই দিলে বলো
এটা না করলে আমার Prestige থাকবে না।
🔵একবার ভেবে দেখো হাশরের মাঠে যখন তোমাকে অপমানজনক লাঞ্ছনা করা হবে তখন তোমার এই Prestige কোনো কাজে আসবে কি না।
কত ই না নিকৃষ্ট আর যন্ত্রণাদায়ক হবে সেই শাস্তি!!!!
👉 ভাইয়া/বোন সময় থাকতে নিজেকে Solve করে নিন

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka