Putul's Care

Putul's Care

Share

All Kinds of Colour Cosmetics & Toiletries Item Available Here.

11/10/2026
24/06/2026

আর সাজুগুজু করবা? মেকাপ নিবা?
নতুন বাজেটে এ বছর থেকে বিউটি পার্লারে সাজতে দিতে হবে ট্যাক্স।
জানিয়েছেন অর্থমন্ত্রী

30/05/2026

কোন চোখে কেমন আইলাইনার মানায়?

সঠিক আইলাইনার আপনার চোখকে আরও সুন্দর, শার্প ও আকর্ষণীয় দেখাতে পারে।
কিন্তু সব ধরনের আইলাইনার সব চোখে একইরকম মানায় না। তাই নিজের চোখের শেইপ বুঝে আইলাইনার দিলে পুরো মেকআপ লুক আরও পারফেক্ট লাগে।

কোন চোখে কেমন আইলাইনার সবচেয়ে বেশি সুন্দর লাগে —

━━━━━━━━━━━━━━━
১. ছোট চোখ (Small Eyes)

ছোট চোখে খুব মোটা আইলাইনার দিলে চোখ আরও ছোট দেখাতে পারে। তাই পাতলা লাইনার সবচেয়ে ভালো মানায়।

যেভাবে আইলাইনার দিবেন:
• পাতলা আইলাইনার
• ছোট উইং
• চোখের বাইরের দিকে সামান্য টান

এতে চোখ বড় ও ওপেন দেখায়।

টিপস:
ওয়াটারলাইনে নিউড বা হোয়াইট কাজল ব্যবহার করলে চোখ আরও বড় লাগে।

━━━━━━━━━━━━━━━
২. বড় চোখ (Big Eyes)

বড় চোখে মাঝারি থেকে একটু মোটা আইলাইনার খুব সুন্দর লাগে এবং চোখকে আরও ডিফাইন্ড করে।

পারফেক্ট স্টাইল:
• মাঝারি বা মোটা লাইনার
• স্মাজড লুক
• ক্যাট আই বা উইংড লাইনার

এতে চোখ আরও ড্রামাটিক ও সুন্দর দেখায়।

টিপস:
লোয়ার ল্যাশ লাইনে হালকা কাজল দিলে লুক আরও গর্জিয়াস লাগে।

━━━━━━━━━━━━━━━
৩. বাদামি আকৃতির চোখ (Almond Eyes)

এই চোখের শেইপকে সবচেয়ে ব্যালেন্সড ধরা হয়। তাই প্রায় সব ধরনের আইলাইনারই সুন্দর মানায়।

যেসব স্টাইল মানায়:
• উইংড লাইনার
• ক্যাট আই
• ফক্স আই
• স্মোকি লাইনার

প্রায় সব ধরনের এক্সপেরিমেন্ট এই চোখে সুন্দর লাগে।

টিপস:
চোখের বাইরের কর্নারে একটু লম্বা উইং দিলে চোখ আরও এলিগেন্ট দেখায়।

━━━━━━━━━━━━━━━
৪. গোল চোখ (Round Eyes)

গোল চোখে লম্বা উইং দিলে চোখ আরও লম্বাটে ও শার্প দেখায়।

যেভাবে দিবেন:
• বাইরের দিকে টানা উইং
• মাঝারি লাইনার
• আউটার কর্নারে বেশি ফোকাস

এতে চোখ স্লিম ও স্টাইলিশ লাগে।

টিপস:
পুরো চোখ গোল করে মোটা লাইনার না দিলেই ভালো, এতে চোখ আরও গোল দেখাতে পারে।

━━━━━━━━━━━━━━━
আইলাইনার ব্যবহারের গুরুত্বপূর্ণ টিপস:

ডেইলি লুকে পাতলা লাইনার সবচেয়ে ন্যাচারাল লাগে।
পার্টি মেকআপে উইংড বা স্মোকি লাইনার বেশি সুন্দর লাগে।
ওয়াটারপ্রুফ আইলাইনার দীর্ঘসময় টিকে থাকে।
আইলাইনার দেওয়ার আগে চোখে সামান্য পাউডার দিলে স্মাজ কম হয়।
ছোট ছোট স্ট্রোক*&%দিয়ে লাইনার দিলে শেপ সুন্দর আসে।

27/05/2026

ঈদ মোবারক 🌙
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
হিংসা, অহংকার, লোভ - এই পশুত্ব ত্যাগ করাই হোক আসল কুরবানী।
ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষায় আলোকিত হোক আমাদের প্রতিটি দিন। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

19/03/2026

আজকে বিদায় নিবে তারাবি, সকালে বিদায় নিবে সাহরী, আগামীকাল সন্ধ্যায় বিদায় নিবে ইফতার, দেখতে দেখতে ৩০ টি রোজা শেষ হয়ে গেলো। জানিনা আগামী রমজান পাবো কি না, আল্লাহ তায়ালা আমাদের হায়াতে তৌয়িবা দান করেন। আমিন 🤲

08/03/2026

একজন নারীর প্রতিদিনের লড়াইটা সহজ নয়। সংসার, নিজের স্বপ্ন আর পেশার মাঝে ভারসাম্য রাখাটা এক বিশাল যুদ্ধ। কিন্তু দিন শেষে সেই ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়, যখন প্রিয় মানুষটি পরম মমতায় পাশে এসে দাঁড়ায়। ​এই নারী দিবসে আমাদের প্রতিশ্রুতি হোক একে অপরের পাশে থাকার এবং তার প্রতিটি স্বপ্নকে সমানভাবে সম্মান করার। আজ বিশ্ব নারী দিবসে পৃথিবীর সকল অসামান্য নারীকে নারী দিবসের শুভেচ্ছা।

25/02/2026

২৫ ফেব্রুয়ারি আমাদের ইতিহাসের এক গভীরতম বেদনার দিন।
সেদিন শুধু কিছু প্রাণ ঝরে যায়নি,
মনে হয়েছিল যেন জাতির মেরুদণ্ডে আঘাত লেগেছে।

হঠাৎ করেই নিভে গিয়েছিল অসংখ্য স্বপ্নের আলো।
অগণিত পরিবার হারিয়েছিল তাদের প্রিয়জনকে,
আর আমরা হারিয়েছিলাম এক টুকরো নিরাপত্তাবোধ, এক টুকরো আত্মবিশ্বাস।

সেই দিনের রক্তাক্ত স্মৃতি আজও আমাদের মনে করিয়ে দেয়,
দেশের প্রতি আনুগত্য, দায়িত্ব আর ত্যাগের মূল্য কত গভীর হতে পারে।

এই দিনটি শোকের, কিন্তু একই সঙ্গে প্রতিজ্ঞারও,
যেন এমন অন্ধকার আর কখনো ফিরে না আসে।

গভীর শ্রদ্ধা ও দোয়া সকল শহীদদের প্রতি।
আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন।

20/02/2026

ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Telephone

Website

Address


Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Putul's Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.