Choice Of Ayat
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Choice Of Ayat, Dhaka.
27/09/2026
আমার কাছে হিবা বুখারী আর আমাদের আনিকা কবির শখের চেহারা অনেকটা সেম লাগে। পুরোটা নয়,,তবে দুজনের চোখ, চুল, ভ্রুর যথেষ্ট মিল আছে।
26/09/2026
জীবন যখন আবু বক্করময়😁
Rain
26/09/2026
Episode 16 দেখার পর এবার সত্যিই আমার আবু বক্করের জন্য ভীষণ খারাপ লাগছে। জারিয়াবের মতো বেহা*য়া নির্ল*জ্জ মেয়ে আবু বক্করকে ডিজার্ভ করেনা। কতটা বেহায়া হলে মানুষ জামিলের মতো জা*উরাকে আবার সুযোগ দেওয়ার কথা চিন্তা করে। জামিল নাকি ধার্মিক হয়েছে। আগেই বলেছিলাম সা*লা একটা ভন্ড। কোনো ধার্মিক ছেলে কখনওই গার্লফ্রেন্ডের অতীত তার হবু বরের সামনে তুলে ধরবেনা। সা*লা নিজেই আগে বিয়ে করলো ধর্মের দোহাই দিয়ে। এখন যখন আবু বক্করের মতো ভালো ছেলের সাথে জারিয়াবের বিয়ে হচ্ছে তখন তার হা*রামির সহ্য হচ্ছে না। কি পরিমাণ জা*উরা ভাবা যায়? গ্রুপের সোনার চাঁনগুলা কই যারা জামিলের পক্ষ নিয়েছিলেন? আপনাদের চাঁদমুখ গুলো দেখতে চাই।
25/09/2026
সম্প্রতি নতুন পাকিস্তানি সিরিয়াল "গুলবাহার "দেখছি,,আনকমন কাহিনী। অনেক সুন্দর ন্যাচারাল অভিনয় সবার। দানিশের একঘেয়ে কাহিনীর চেয়ে অনেক ভালো। সানাম সাইদ আর ইম্মাদ ইরফানিকেও বেশ সুন্দর মানিয়েছে। আর কোমল মীরকে হালকা গলুমলু হওয়ার পর ভীষন কিউট লাগছে। চাইলে দেখতে পারেন সিরিয়াল টা।
25/09/2026
আয়েজা খানকে আমার তেমন ভালো লাগেনি কখনওই তবে Mere pass tum ho তে একটু সুন্দর লেগেছিলো। মাঝে মাঝে কিছু ফটোশ্যুটেও বেশ ভালো দেখায়। তবে ইদানীং অতিরিক্ত মডার্ন সাজতে গিয়ে এমন সব সাজ সাজে,, ভীষণ অদ্ভুত লাগে।
21/09/2026
দানিশের বিপরীতে কেনো হানিয়া আমিরের মতো ফেমাস,সুন্দরী নায়িকাদেরকে কাস্ট করা হয়না জানেন? ডিরেক্টরও হয়তো চান কাস্ট করতে কিন্তু পারেন না। এর সবচেয়ে বড় কারণ হলো টাকা। আনমোল বেলোচ বা সেহের হাশমির মতো নতুন এবং অখাদ্য নায়িকাদের পার এপিসোডে দিতে হয় মাত্র ৭০-৮০ হাজার পাকিস্তানি রুপি যা বাংলাদেশী টাকায় মাত্র ৩০-৪০ হাজার টাকা।অপর দিকে শুধু দানিশকেই দিতে হয় ২.৫ থেকে ৩.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি মানে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকা। আর হানিয়া আমিরের প্রতি এপিসোডে চার্জ প্রায় ২.৫ থেকে ৫ লাখ টাকা। তাছাড়া দানিশ সবসময় চায় ড্রামার কাহিনী তাকে ফোকাস করেই হোক। তাই যেকোনো নায়িকা হলেই তার চলে,,তার পকেট ভরলেই হলো। আর ডিরেক্টরও জানে দানিশ মানেই হিট। কিন্তু হানিয়ার মতো ফেমাস কাউকে নিলে দানিশের প্রতি ফোকাস কমে যাবে। সেজন্যই হয়তো দানিশ নিজেও চায়না ফেমাস কাওকে নিতে। যাইহোক,, দর্শকের ডিমান্ড বলতেও তো একটা ব্যাপার আছে। তাই সেদিকে খেয়াল করে হলেও রিস্ক নিয়ে একবার যদি হানিয়া আর দানিশকে কাস্ট করা হয় তাহলে আমার বিশ্বাস সেটা হবে পাকিস্তানের ইতিহাসের সেরা ব্লক বাস্টার ড্রামা।
20/09/2026
Nashtar সিরিজের ডিরেক্টরের রুচি এত জ*ঘন্য কেনো?
মানে কি একটা অবস্থা! তামসিল সাইড ক্যারেক্টার হলেও অনেক স্মার্ট আর সুন্দর। কিন্তু নায়িকার এক্সপ্রেশন দেখলে গা গুলিয়ে ব*মি আসে আমার। নায়িকা অসুন্দর সেটা বলছিনা। কিন্তু এই চেহারা আর এই এক্সপ্রেশন মেইন রোলের জন্য উপযুক্ত? আপনারাই বলেন।দানিশের মতো মোস্ট হ্যান্ডসাম একটা হিরোর বিপরীতে জি মনে করে ডিরেক্টর এমন কাউকে সিলেক্ট করে,,যার না আছে গ্ল্যামার, না আছে অভিনয় দক্ষতা। বারবার এই সিরিয়াল দেখতে শুরু করি আর নায়িকা সামনে আসলেই রুচি চলে যায়।কালকের এপিসোডে নায়িকার সাজ দেখে আমি কেন্দে দিছি। এমনেই ভালো না দেখতে তার উপর সাজটা এত বি*শ্রি লাগছে!
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Choice Of Ayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
