Amirul khan
ডাক্তারদের কাছে নিজেদের ইচ্ছার কোন মুল্য নেয়, তারা মানুষের ইচ্ছা পূরণেই ব্যস্ত সারাজীবন🩺
06/10/2026
চাকরির সুবাদে দেশটা ঘুরে দেখার সুযোগ হয়েছে। এ পর্যন্ত প্রায় ৪৪টি জেলায় পা রাখার সৌভাগ্য হলো। কাজের প্রয়োজনে ভ্রমণ হলেও, প্রতিটা জায়গাই এক একটা নতুন অভিজ্ঞতা আর স্মৃতির আধার। এই সুন্দর পথচলা এভাবেই এগিয়ে চলুক।
06/10/2026
তুমি আমার চোখের শীতলতা, আলহামদুলিল্লাহ।"
11/01/2026
ভিডিওটা দেখেছেন ? জাস্ট দু চোখ বন্ধ করে ভাবুনতো ? এরকম একটি ছোট্ট ঘড়ে আপনাকে রেখে আসা হবে একদিন, হবেই! কেমন ফিল করছেন?
আহা, জীবন!!
14/05/2025
Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
22/04/2025
বাচ্চার ওপর প্রচুর রা*গ উঠে যায়, কোনোভাবে নিজেকে সংযত করতে পারেন না🤦♀️
করনীয় কি?
👶 যখন প্রচুর রাগ উঠবে, একটু থামুন, বাবুকে একটা নিরাপদ জায়গায় বা কারো কাছে রেখে, দ্রুত আপনি একটু নিরিবিলি জায়গায় যান।
👶গভীর ভাবে শ্বাস নিন, ৪-৬বার চোখ বন্ধ করুন, গভীর নিশ্বাস নিন।
👶ভালো কিছু মনে করুন, প্রথম যখন সন্তানকে কোলে নিয়েছিলেন, তার প্রথম "মা" ডাক, টলমল পায়ে চলা।
👶নিজেকে একটু শান্ত করুন, ২৪ ঘন্টায় অন্তত ২০মিনিট আপনার জন্য রাখুন। একটু গান শুনুন, বন্ধুদের সাথে গল্প করুন, কোথায় একটু বেড়িয়ে আসুন।
👶নিজেকে কোনোভাবে কনট্রোল করতে না পারলে, আপনার সমস্যা গুলো খুলে বলুন কাউকে, কোনো স্পেশালিষ্ট, কোনো অভিজ্ঞ কেউ বা আপনার বন্ধু বা আমাকেও বলতে পারেন☺️।
রেগে যাওয়া অস্বাভাবিক কিছুনা, তবে কোনোভাবে সন্তানকে আ*ঘাত করা যাবেনা।
বিদ্র: বাচ্চার বাবারা সর্বোচ্চ সহযোগিতা করতে পারেন এই ক্ষেত্রে। এবং পরিবারের সবার উচিত, সন্তান জন্মদানের পর মায়ের একটু খেয়াল রাখা যত্ন নেয়া।
মা ভালো থাকলে সন্তান ভালো থাকবে।
ধন্যবাদ ❤️
পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -
"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"
يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي
তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,
يَغْسِلُونَني
আমাকে গোসল করাবে,
يَكْفِنُونَنِي
(তারপর) আমাকে কাফন পড়াবে,
يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي
আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,
يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)
আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,
وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي
আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,
بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي
অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,
وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ
কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,
أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا
আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,
مَفَاتِيحِي
আমার চাবির গোছাগূলো,
كِتَابِي
আমার বইপত্র,
حَقِيبَتِي
আমার ব্যাগ,
أَحْذِيَتِي
আমার জুতোগুলো,
وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي
হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,
تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ
এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,
وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ
এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,
وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ
অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,
وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها
আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,
وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ
আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,
بَينَمَا أنا سَأُحَاسِبُ عَليها
অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,
القَلِيلُ والكَثِيرُ.....النَقِيرُ والقَطمِيرُ......
ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)
وَإن أَوَّلَ ما مَوتِي هو اِسمِي !!!!
আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!
لِذَلكَ عِنْذَما يَمُوتُ سَيَقُولُونَ عَنِّي أَينَ "الجُنَّةُت"...؟
কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”?
وَلَن يَنَادُونِي بَاِسمِي....
কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,
وَعِندَما يُرِيدُونَ الصَّلاةَ عَلَيَّ سِيَقُلُونَ اُحْضُرُوا "الجَنَازَةَ" !!!
যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,
وَلَن يُنَادُونِي يِاسْمِي ....!
তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!
وَعِندَما يَشْرَعُونَ بِدَفنِي سَيَقُولُونَ قَرِّبُوا المَوتَ وَلَنْ يَذكُرُوا اِسمِي ....!
আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না…!
لِذَلِكَ لَن يَغُرَّنِي نَسبِي وَلا قَبِيلَتِي وَلَن يَغُرَّنِي مَنْصَبِي وَلا شَهرَتِي ....
এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,
فَمَا أَتْفَهُ هَذِهِ الدُّنْيَا وَمَا أَعْظَمَ مُقَلِّبُونَ عَليهِ .....
এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়…
فَيا أَيُّهَا الحَيُّ الآنَ ..... اِعْلَمْ أَنَّ الحُزْنَ عَليكَ سَيَكُونُ على ثَلَاثَةٍ أَنْواعٍ:
অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,
1ــ النَّاسُ الَّذِينَ يَعْرِفُونَكَ سَطْحَيّاً سَيَقُولُونَ مِسْكِينٌ
১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,
2ــ أَصْدِقَاؤُكَ سَيَحْزُنُونَ سَاعَات أَو أَيَّامَاً ثُمَّ يَعُودُونَ إِلَى حَدِيثِهِم بَلْ وَضَحِكَهُم.....
২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে,
3ــ الحُزْنُ العَمِيقُ فِي البَيْتِ سَيَحْزُنُ أَهْلِكَ أُسْبُوعاً.... أُيسْبُوعَينِ شَهراً ....شَهرَينِ أَو حَتَّى سَنَةً وَبَعْدَهَا سَيَضْعُونَكَ فِي أَرْشِيفِ الذَّكَرِيّاتِ !!!
৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!
اِنْتَهَتْ قِصَّتُكَ بَينَ النَّاسِ وَبَدَأَتْ قِصَّتُكَ الحَقِيْقِيّةِ وَهِيَ الآخِرةُ ....
মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,
لَقدْ زَالَ عِندَكَ:
তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):
1ــ الجَمَالُ
১. সৌন্দর্য্য
2ــ والمَالُ
২. ধনসম্পদ
3ــ والصَحَّةُ
৩. সুস্বাস্থ্য
4ــ والوَلَدُ
৪. সন্তান-সন্তদি
5ــ فَارقَت الدَّور
৫. বসতবাড়ি
6ــ القُصُورُ
৬. প্রাসাদসমূহ
7ــ الزَوجُ
৭. জীবনসঙ্গী
وَلَمْ يَبْقِ إِلَّا عَمَلُكَ
তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,
وَبَدَأَتِ الحَيَاةُ الحَقِيقَيَّةُ
শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,
وَالسُّؤَالُ هُنا : ماذا أَعْدَدْتَ لِلقُبَرِكَ وَآخِرَةَكَ مِنَ الآنَ ؟؟؟
আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?
هَذِهِ حَقِيقَةٌ تَحْتَاجُ إلى تَأمَّلٍ
*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,*
لِذَلِكَ أحرصُ عَلى :
এজন্য তুমি যত্নবান হও,
1ــ الفَرَائِضِ
১. ফরজ ইবাদতগুলোর প্রতি
2ــ النَّوَافِلِ
২. নফল ইবাদতগুলোর প্রতি
3ــ صَدَقَةُ السِّرِّ
৩. গোপন সাদাকাহ’র প্রতি
4ــ عَمَلُ الصَّلِحِ
৪. ভালো কাজের প্রতি
5ــ صَلاةُ اللَّيلِ
৫. রাতের নামাজের প্রতি
لَعَلَّكَ تَنْجُو....
যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….
إِنْ سَاعَدْتَ عَلى تَذْكِيرِ النَّاسِ بِهَذِهِ المُقَالَةِ وَأنتَ حَيُّ الآنَ سَتَجِدُ أَثَرَ تَذكِيرِكَ في مِيزَانِكَ يَومَ القِيامَةِ بِإِذْنِ اللهِ .....
এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,
قال الله تَعالى : ((فَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ المُؤمِنِينَ))
আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))
لِمَاذَا يَخْتَارُ المَيِّتِ "الصَّدَقَةَ لو رَجَعَ للدُّنيا....
তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?
كَمَا قَالَ تَعَالى: ((رَبِّ لَو لا أَخَّرْتَنِي إلى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ....))
আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))
ولَمْ يَقُلْ :
তারা বলবে না,
لِأعتَمَرَ
উমরাহ পালন করতাম,
أو لِأُصَلَّي
অথবা, সালাত আদায় করতাম,
أو لِأصُومُ
অথবা, রোজা রাখতাম,
قالَ العُلَماءُ : ما ذَكَرَ المَيِّتُ الصَّدَقَةَ إلا لِعَظِيمِ مَا رَأى مِن أَثَرِها بَعدَ مَوتِهِ
আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,
فَأَكْثِرُوا مِنَ الصَّدَقَةِ وَمِن أَفضَلِ ما تَتَصَدَّقُ بِهِ الآنَ 10 ثَوَان مِنْ وَقْتِكَ لِنشَرِ هذا الكَلامَ بِنِيَّةِ النَّصْحِ فَالكَلمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ.
-সংগৃহীত
゚ ゚
25/02/2025
কোমর ব্যথা ব্যবস্থাপনায় লুম্বার করসেট বা বেল্ট ব্যবহারের সময়কাল: বৈজ্ঞানিক প্রমাণের পর্যালোচনা
কোমর ব্যথা ব্যবস্থাপনায় লুম্বার করসেট বা বেল্ট ব্যবহারের উপযুক্ত সময় নির্ভর করে ব্যথার প্রকৃতি, তীব্রতা এবং রোগীর ব্যক্তিগত অবস্থার উপর। নিচে এই বিষয়ে পাবমেড এবং গুগল স্কলার থেকে প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যের সংক্ষিপ্তসার প্রদান করা হলো:
১. হঠাৎ কোমর ব্যথা:
স্বল্পমেয়াদি ব্যবহার: আকস্মিক কোমর ব্যথার ক্ষেত্রে, যেমন মাংসপেশির টান, লুম্বার বেল্ট সাময়িকভাবে ব্যথা লাঘব এবং কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। একটি গবেষণায় দেখা গেছে, মাঝারি পেইন রোগীদের মধ্যে ৯০ দিন পর্যন্ত লুম্বার বেল্ট পরিধান ব্যথার মাত্রা এবং ওষুধের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।
২. দীর্ঘস্থায়ী কোমর ব্যথা:
দীর্ঘমেয়াদি ব্যবহারের প্রমাণ সীমিত: দীর্ঘস্থায়ী কোমর ব্যথার ক্ষেত্রে লুম্বার সাপোর্টের দীর্ঘমেয়াদি ব্যবহারের কার্যকারিতা সম্পর্কে মিশ্র প্রমাণ রয়েছে। কিছু গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি ব্যবহার ব্যথা কমানো বা কার্যকারিতা উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে না।
সম্ভাব্য সুবিধা: অন্যদিকে, কিছু গবেষণায় দেখা গেছে, ছয় মাস ধরে করসেট পরিধান মাংসপেশির সহনশীলতা বাড়াতে পারে, যা নির্দিষ্ট ক্ষেত্রে উপকারী হতে পারে।
৩. কোমর ব্যথা প্রতিরোধ:
প্রমাণের অভাব: গবেষণায় দেখা গেছে, লুম্বার সাপোর্ট ব্যবহার কোমর ব্যথা প্রতিরোধ বা ব্যথার কারণে কর্মস্থল থেকে অনুপস্থিতি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে না।
গুরুত্বপূর্ণ বিবেচনা:
মাংসপেশির দুর্বলতা এড়ানো: দীর্ঘসময় ধরে লুম্বার সাপোর্ট ব্যবহার মাংসপেশির দুর্বলতা সৃষ্টি করতে পারে। সাপোর্টের পাশাপাশি সক্রিয় পুনর্বাসন প্রয়োজন।
ব্যক্তিগতকৃত পদ্ধতি: প্রতিটি রোগীর নির্দিষ্ট রোগ নির্ণয়, জীবনধারা এবং থেরাপির প্রতিক্রিয়া বিবেচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা উচিত।
স্বাস্থ্যসেবা পেশাজীবীদের পরামর্শ:
লুম্বার সাপোর্টের ব্যবহার এবং সময়কাল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা উচিত, যাতে সর্বোত্তম ফলাফল নিশ্চিত হয়।
সারসংক্ষেপে, লুম্বার করসেট বা বেল্ট আকস্মিক কোমর ব্যথার ক্ষেত্রে স্বল্পমেয়াদি উপশম প্রদান করতে পারে, তবে দীর্ঘস্থায়ী অবস্থায় এর দীর্ঘমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, কারণ কার্যকারিতা এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে প্রমাণ মিশ্রিত। দীর্ঘস্থায়ী কোমর ব্যথা ব্যবস্থাপনার জন্য শারীরিক থেরাপি এবং ব্যায়ামসহ সমন্বিত চিকিৎসা পদ্ধতি সুপারিশ করা হয়।
25/02/2025
কোমর ব্যথা প্রতিরোধের জন্য কিছু কার্যকরী পরামর্শ হলো:
1. সঠিক ভঙ্গি বজায় রাখা: বসা, দাঁড়ানো এবং হাঁটার সময় সোজা হয়ে থাকুন। কম্পিউটার বা ডেস্কে কাজের সময় সঠিক উচ্চতার চেয়ার এবং টেবিল ব্যবহার করুন।
2. ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন কোমরে বাড়তি চাপ সৃষ্টি করে, যা ব্যথার কারণ হতে পারে।
3. নিয়মিত ব্যায়াম: কোমরের পেশি ও হাড় শক্তিশালী রাখতে নিয়মিত হালকা স্ট্রেচিং, হাঁটা, সাঁতার বা যোগব্যায়াম করুন।
4. ভার উত্তোলনের সময় সতর্কতা: ভারী কিছু তুলতে হলে হাঁটু ভাঁজ করে কোমর সোজা রেখে তুলুন। হঠাৎ ঝুঁকে কিছু তোলা থেকে বিরত থাকুন।
5. লম্বা সময় বসে থাকা এড়িয়ে চলা: যদি দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয়, প্রতি ৩০ মিনিট পরপর উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন।
6. সঠিক বিছানা ও বালিশ ব্যবহার: খুব নরম বা খুব শক্ত বিছানা কোমর ব্যথা বাড়াতে পারে। আরামদায়ক ও সহায়ক ম্যাট্রেস এবং বালিশ ব্যবহার করুন।
7. সঠিক জুতা পরা: খুব উঁচু হিল বা খুব নরম সোলের জুতা পরা থেকে বিরত থাকুন। আরামদায়ক ও সাপোর্টিভ জুতা ব্যবহার করুন।
8. মানসিক চাপ কমানো: অতিরিক্ত মানসিক চাপ পেশির টান সৃষ্টি করতে পারে, যা কোমর ব্যথার কারণ হতে পারে।
যদি নিয়মিত কোমর ব্যথা থাকে বা ব্যথা তীব্র হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
24/02/2025
বসন্তকালে হতে পারে
জলবসন্ত!
এসময় সুস্থ থাকতে হাইড্রেটেড থাকুন বাসায় রাখুন ওরস্যালাইন-এন
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Amirul khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
