Purefem
Skincare Product. Health & Beauty. Cosmetics.
01/12/2022
"চুল কে আরো ঘন করতে sookh.com নিয়ে এসেছে সম্পুর্ণ অর্গানিক 𝐏𝐮𝐫𝐞𝐟𝐞𝐦 𝐂𝐚𝐬𝐭𝐨𝐫 𝐎𝐢𝐥.
থাকছে মাত্র ১৬ টাকা ডেলিভারি চার্জ।
অর্ডার করতে ভিজিট করুনঃ https://www.sookh.com/product/PUREFEM-CASTOR-OIL-100-ORGANIC-200ml
01/08/2022
খুসকির সমস্যায় হয়রান? আপনার মুশকিল আসান করবে পিওরফেম নারকেল তেল।
যতই চুলের পরিচর্যা করুন, কিছুতেই পিছু ছাড়তে চায় না খুসকি। শুধু শ্যাম্পু আর কন্ডিশনিং করে সে খুসকি সামাল দেওয়া মুশকিল, ফলে দরকার বিশেষ যত্ন। এতদিন স্পেশাল ড্যানড্রাফ ট্রিটমেন্ট করে যাও বা খুসকি বশে থাকছিল, ইদানীং লকডাউনের সুবাদে পার্লারে তালা পড়ে যাওয়ায় সে সুবিধেটুকুও আপাতত অতীত! এদিকে খুসকিও ক্রমশ বেড়েই চলেছে! কীভাবে মুক্তি পাওয়া যায় এই সমস্যা থেকে?
এমন প্রশ্ন হয়তো অনেকের মাথাতেই ঘুরছে, আর মুশকিল আসানও রয়েছে হাতের কাছেই! আপনার চিরপরিচিত নারকেল তেল দিয়েই সহজে কমিয়ে ফেলতে পারবেন খুসকি। নারকেল তেলের ছত্রাক বিনষ্ট করার ক্ষমতা রয়েছে এবং তা চুলের গভীরে ঢুকে চুলের পুষ্টি জোগায় এবং যে কোনওরকম সংক্রমণ থেকে স্ক্যাল্পকে মুক্ত রাখতে পারে। তা ছাড়া নারকেল তেলের ছোঁয়া লেগে রুক্ষ, জৌলুসহীন চুলও আর্দ্রতা ফিরে পায়।
কীভাবে খুসকি তাড়াতে ব্যবহার করবেন নারকেল তেল? রইল হদিশ।
নারকেল তেল দিয়ে ডিপ কন্ডিশনিং
সহজেই চুলের গভীরে ঢুকে চুল মসৃণ কোমল করে তুলতে জুড়ি নেই নারকেল তেলের। কাজেই নারকেল তেল দিয়ে ডিপ কন্ডিশনিং করলে শুষ্ক স্ক্যাল্পের সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন আপনি। প্রথমে চুলটা শ্যাম্পু করে নিন, কন্ডিশনিং করবেন না। তারপর আধভেজা চুল কয়েকটা ভাগে ভাগ করে হাতের পাতায় পরিমাণমতো নারকেল তেল নিয়ে স্ক্যাল্পে আর চুলে লাগাতে শুরু করুন। গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগাবেন। তারপর শাওয়ার ক্যাপে চুল ঢেকে আধঘণ্টা অপেক্ষা করুন। হয়ে গেলে আর একবার ভালো করে শ্যাম্পু করে নিন। চুলে তেলের অবশেষ যেন থেকে না যায়।
30/07/2022
এখন থেকে Purefem এর সকল পন্য পেয়ে যাবেন Sookh.com 🤗
PUREFEM CASTOR OIL OIL 100% ORGANIC 200ml Price In Bangladesh - Buy From Sookh PUREFEM CASTOR OIL OIL 100% ORGANIC 200ml - Get authentic product with best pricing from Sookh.com
29/07/2022
আপনারা হয়ত জানেনই, বাংলাদেশ এখন অনেকটা ঘোষণা দিয়েই এমন একটা অর্থনৈতিক সংকট এর মধ্যে প্রবেশ করেছে, যার থেকে হয়তো খুব সহসা
মুক্তি নেই!
বিভিন্ন সূত্র মতে, রিজার্ভে ব্যবহার উপযোগী ডলার আছে ৩২ বিলিয়ন বা তার থেকে কম, যা দিয়ে মাত্র ৩ মাসের আমদানি ব্যায় মিটানো যাবে!
রেমিট্যান্স কমেছে ২০% এর মত, রেডিমেড গার্মেন্টস এর অর্ডার কমেছে ৩০%, এছাড়াও আরো ভয়ের বিষয় হচ্ছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য যে, প্রায় ১৫০ বিলিয়ন ডলারের লোনের কিস্তি সুদ সহ সামনের বছর থেকে ডলারে পরিশোধ করতে হবে!
তার ধারাবাহিকতায় গত কয়েক দিন আগে বাংলাদেশে ব্যাংক ডলার সাশ্রয়ের যে নীতিমালা প্রকাশ করেছে, ফলে, সামনে যে অর্থনৈতিতে বড় রকমের পরিবর্তন আসবে, সেটা নিশ্চিত।
তাতে অবধারিতভাবেই বিভিন্ন রকম বিদেশি পণ্য আর হয়ত দেশে পাওয়া যাবে না আর পাওয়া গেলেও দাম হবে আকাশচুম্বী!
তাই আমাদের ও সেটাতে মানিয়ে চলার জন্য আমাদের বিজনেস ও জীবন যাত্রায় পরিবর্তন আনতেই হবে। এর কোন বিকল্প নাই।
তাই আমাদের আগের ঘোষণা মতোই, আমরা বিদেশি পণ্যের উত্তম বিকল্প, আমাদের কাছে থাকা দেশি পণ্য সম্পর্কে ধারাবাহিকভাবে লিখবো ইনশাআল্লাহ। আজ সেরকম একটি পণ্য সম্পর্কে লিখছি...
আমাদের নিজেদের তত্ত্বাবধানে প্রস্তুত করা দেশি ন্যাচারাল ক্যাস্টর অয়েল। বিদেশ থেকে আমদানি করা ক্যাস্টর অয়েল থেকে, আমাদের ক্যাস্টর অয়েল কোয়ালিটি ভালো হবে।
28/07/2022
📢📢📢📢
Goat Milk soap
27/07/2022
খুসকির সমস্যায় হয়রান? আপনার মুশকিল আসান করবে পিওরফেম নারকেল তেল।
যতই চুলের পরিচর্যা করুন, কিছুতেই পিছু ছাড়তে চায় না খুসকি। শুধু শ্যাম্পু আর কন্ডিশনিং করে সে খুসকি সামাল দেওয়া মুশকিল, ফলে দরকার বিশেষ যত্ন। এতদিন স্পেশাল ড্যানড্রাফ ট্রিটমেন্ট করে যাও বা খুসকি বশে থাকছিল, ইদানীং লকডাউনের সুবাদে পার্লারে তালা পড়ে যাওয়ায় সে সুবিধেটুকুও আপাতত অতীত! এদিকে খুসকিও ক্রমশ বেড়েই চলেছে! কীভাবে মুক্তি পাওয়া যায় এই সমস্যা থেকে?
এমন প্রশ্ন হয়তো অনেকের মাথাতেই ঘুরছে, আর মুশকিল আসানও রয়েছে হাতের কাছেই! আপনার চিরপরিচিত নারকেল তেল দিয়েই সহজে কমিয়ে ফেলতে পারবেন খুসকি। নারকেল তেলের ছত্রাক বিনষ্ট করার ক্ষমতা রয়েছে এবং তা চুলের গভীরে ঢুকে চুলের পুষ্টি জোগায় এবং যে কোনওরকম সংক্রমণ থেকে স্ক্যাল্পকে মুক্ত রাখতে পারে। তা ছাড়া নারকেল তেলের ছোঁয়া লেগে রুক্ষ, জৌলুসহীন চুলও আর্দ্রতা ফিরে পায়।
কীভাবে খুসকি তাড়াতে ব্যবহার করবেন নারকেল তেল? রইল হদিশ।
নারকেল তেল দিয়ে ডিপ কন্ডিশনিং
সহজেই চুলের গভীরে ঢুকে চুল মসৃণ কোমল করে তুলতে জুড়ি নেই নারকেল তেলের। কাজেই নারকেল তেল দিয়ে ডিপ কন্ডিশনিং করলে শুষ্ক স্ক্যাল্পের সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন আপনি। প্রথমে চুলটা শ্যাম্পু করে নিন, কন্ডিশনিং করবেন না। তারপর আধভেজা চুল কয়েকটা ভাগে ভাগ করে হাতের পাতায় পরিমাণমতো নারকেল তেল নিয়ে স্ক্যাল্পে আর চুলে লাগাতে শুরু করুন। গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগাবেন। তারপর শাওয়ার ক্যাপে চুল ঢেকে আধঘণ্টা অপেক্ষা করুন। হয়ে গেলে আর একবার ভালো করে শ্যাম্পু করে নিন। চুলে তেলের অবশেষ যেন থেকে না যায়।
09/07/2022
Happy client❤️
03/07/2022
ক্যাষ্টর ওয়েলের সাথে আমরা অনেকেই পরিচিত। কিন্তু এই তেলের উৎপত্তি কোথায়, কোন বীজ থেকে এই তেল পাওয়া যায় এগুলো আমরা জানি না।
কেস্টর অয়েল কে বাংলায় রেড়ি তেল বলা হয় এবং হিন্দিতে আরান্ডি তেল বলা হয়। এই তেল ভারত ও আফ্রিকায় পাওয়া যায়। ক্যাস্টর অয়েল ওমেগা – ৯ ফ্যাটি আসিড (Omega-9 fatty acids) এবং এসেন্সিয়াল ভিটামিনস এ সমৃদ্ধ যা চুলকে মজবুত এবং উজ্জল করে ও পুনরায় চুল বৃদ্ধিতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রধান কাজই হলো চুলের এবং স্ক্যাল্পের বিষাক্ত পদার্থ হ্রাস করে চুলের বৃদ্ধিকে তরান্বিত করা।
Price - 200ml - 450tk
উপকারীতা -
১.চুলের বৃদ্ধি বাড়ায়,
২.চুলের গোড়া মজবুত করে,
৩.চুল পড়া কমায়,
৪.চুলের উজ্জ্বলতা বাড়ায়,
৫.চুল ঘন করে,
৬.চোখের পাপড়ি ও ভ্রু ঘন করে।
৭.চুলের ন্যাচারাল কালার ধিরে নধর রাখে।
ব্যবহারবিধি -
- কোকোনাট অয়েল, অলিভ অয়েল, আমন্ড অয়েল এগুলো এক সাথে মিশিয়ে লাগাতে হবে। স্ক্যাল্পে ভালো মতো ম্যাসাজ করে কমপক্ষে ২ ঘণ্টা রাখতে হবে। তেল লাগানোর পর হেয়ার ক্যাপ অথবা হট টাওয়েল চুলে পেঁচিয়ে রাখলে ভালো ফল পাওয়া যাবে। এরপর চুলে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। আরও ভালো ফল চাইলে তেল লাগিয়ে পুরো রাত রেখে দিতে পারেন।
- হট অয়েল ট্রিটমেন্ট হিসেবেও ক্যাস্টর অয়েল ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে তেল গরম করে নিতে হবে। প্রক্রিয়া টি সহজ করার জন্য ক্যাস্টর অয়েলের বোতলটি গরম পানির একটি গ্লাসে কিছুক্ষণ রেখে দিন। এরপর স্ক্যাল্পে ভালো মতো ম্যাসাজ করূন।
- চোখের পাপড়ি ঘন করতে চাইলেও আপনি ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। প্রতি রাতে ঘুমানোর আগে কটন বাড্স বা তুলার সাহায্যে ব্রু বা পাপড়িতে লাগাবেন তেলটি। সকালে ধুয়ে ফেলবেন। এক মাসের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন।
- এক চা চামচ মধু, দুই চা চামচ ক্যাস্টর অয়েল এবং একটি ডিম ভালো মতো মিশিয়ে চুলে ভালো মতো লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এটি আপনার নিষ্প্রাণ এবং রুক্ষ চুলের উজ্জলতা বাড়িয়ে একে নরম করবে।
- সমান পরিমাণ ক্যাস্টর অয়েল, তিলের তেল এবং অলিভ অয়েল ভালো মতো মিশিয়ে চুলে এবং স্ক্যাল্পে ভালো মতো লাগিয়ে গরম তোয়ালে দিয়ে পেঁচিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। এটি একটি খুবই কার্যকর হেয়ার টনিক হিসেবে কাজ করে যা চুল এবং স্ক্যাল্পকে খুব ভালো ভাবে কন্ডিশন্ড করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
⚠️সতর্কতা -
ক্যাষ্টর অয়েল যেমন উপকারী তেমন এর কিছু সাইড ইফেক্ট ও রয়েছে। অতিরিক্ত এই তেল ব্যাবহার করলে মাথা ঘুরবে, বমি বমি ভাব, মাথা ঘোরা, স্কিনে রেস হওয়ার সম্ভাবনা থাকে।
02/07/2022
❤️
02/07/2022
নারকেল তেল ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে। বহু গুণে সমৃদ্ধ, এই তেলটি প্রজন্মের পর প্রজন্ম ধরে তার স্বাস্থ্যগত উপকারিতার জন্য ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্যের পাশাপাশি নারকেল তেলও ত্বক সংক্রান্ত সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে।
🥥নারকেল তেল ব্যবহারের অনেক উপকারিতা
রয়েছে
🥥নারকেল তেল ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার
হিসেবে কাজ করে
🥥চুল ঘন, লম্বা ও ঝলমলে করতে নারকেল তেল খুবই সহায়ক
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
364/4 Ahmed Nagar Mirpur
Dhaka
1216