Alone Life
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alone Life, Health/Beauty, Dhaka.
13/01/2022
"স্মৃতির দেয়ালে ছায়া পড়ে। তারপর একদিন হারিয়ে যায় শূন্যতায়। সময়ের পথে আমাদের পথচলা কার আশায়, রূপকের মৃত্যু সবকিছু ভেঙে দেয়। রূপক দাঁড়িয়ে রয় অন্যসময়ে স্মৃতির চৌকাঠ পেড়িয়ে। হাত বাড়িয়ে আর যায় না ছোঁয়া, তবু সমস্ত অস্তিত্বের বিষণ্ণ বিরান দুপুর হয়ে পড়ে থাকে চেতনায়। এই গান, সুর, কোলাহল সব একদিন যার সাথে মিশে যেত সে আজ ঝাপসা চোখের দূর অতীত।
পথহারা আমরা ক'জন এখনও চেয়ে থাকি অসীম আকাশের সীমানায়, চেয়ে থাকি আমাদের ফেলে আসা পথে। কোনোদিন ভাবিনি অন্যসময়ের চৌকাঠে ওপারে রূপক আর এপারে পড়ে রবে রূপকহীন কবিতা গানের মৃত শরীর। আমাদের মনের গহন রুদ্ধতার দরজা খুলে তোকে উৎসর্গ করছি আমাদের সময়। সময়ের কোলাহল নির্জনতা তোর শরীর ছুঁয়ে আজ দাঁড়িয়ে থাকে আমাদের অন্যসময়।"
- Quote from 'অন্য সময়' album cover.
২০ বছর আগে এই দিনেই ছেড়ে চলে যায় আমাদের সবার প্রিয় রুপক।
প্রিয় রুপক, ভালো থেকো অদেখা স্বর্গে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
