Jannat's Cosmetics Gallery

Jannat's Cosmetics Gallery

Share

স্কীন কেয়ার বিউটি,মেকাপ,ইলেক্ট্রনিক, হেল্থ প্রোডাক্ট

28/05/2026

Exacly 😁

28/05/2026

যার ওপর দিয়ে যায় সে যানে তার রব জানে...

_হুমায়রা

28/05/2026

🙃

28/05/2026

“যে ঘরে কৃতজ্ঞতা থাকে, সে ঘরে ভালোবাসা কখনো মরে না”

একজন মানুষ তার স্ত্রীকে কখন সবচেয়ে বেশি ভালোবাসে জানেন?

যখন সে অনুভব করে—বাইরের পুরো পৃথিবী তার বিরুদ্ধে গেলেও, ঘরে ফিরে অন্তত একজন মানুষ তাকে বুঝবে, তার ক্লান্তিকে সম্মান করবে, আর তার ছোট ছোট চেষ্টাগুলোর মূল্য দেবে।

এক বৃদ্ধ লোকের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই। পঞ্চান্ন বছর ধরে একই ছাদের নিচে স্ত্রীকে নিয়ে সংসার করছেন। আশ্চর্যের বিষয় হলো—তাদের সংসারে কখনো বড় কোনো অশান্তি হয়নি। না ছিল অহংকারের লড়াই, না ছিল প্রতিযোগিতা কে কাকে হারাবে।

সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, “চাচা, এত বছর দাম্পত্য জীবন টিকিয়ে রাখার রহস্য কী?”

লোকটি মুচকি হেসে বললেন, “আমরা কেউই একে অপরের কাছে বড় হতে চাইনি; বরং প্রয়োজনীয় হতে চেয়েছি।”

সাংবাদিক অবাক হয়ে বললেন, “মানে?”

বৃদ্ধ বললেন, “আজকাল অনেক সংসার ভেঙে যায় অভাবের কারণে না, বরং কৃতজ্ঞতার অভাবে। মানুষ ভাবে—আমি এত কিছু করি, কিন্তু সে আমার মূল্য দেয় না।”

তিনি একটু থেমে আবার বললেন,

“আমি যখন কাজ শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরতাম, আমার স্ত্রী কখনো আমাকে জেরা করত না—কেন দেরি হলো, কেন ফোন ধরোনি। বরং এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলত, ‘অনেক কষ্ট হয়েছে তাই না?’ এই একটা বাক্য মানুষের অর্ধেক ক্লান্তি দূর করে দেয়।”

সাংবাদিক বললেন, “শুধু এই কারণেই এত ভালোবাসা টিকে গেল?”

বৃদ্ধ হেসে বললেন, “না, আরও একটা জিনিস ছিল—আমরা ছোট ছোট কাজেরও প্রশংসা করতাম।”

“আমার স্ত্রী নতুন কোনো রান্না করলে আমি বলতাম, ‘খুব সুন্দর হয়েছে।’ যদিও কখনো কখনো লবণ কম হতো। আর আমি বাজার থেকে সামান্য কিছু আনলেও সে এমন খুশি হতো, যেন আমি অনেক বড় কিছু করেছি।”

“মানুষ আসলে প্রশংসার কাঙাল। বাইরে সবাই সমালোচনা করে, কিন্তু ঘরে যদি একজন মানুষও আপনার চেষ্টার মূল্য দেয়, তাহলে জীবনটা সহজ হয়ে যায়।”

সাংবাদিক বললেন, “বর্তমানে তো অনেকেই বলে—ভালোবাসা সময়ের সাথে কমে যায়।”

বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন,

“ভালোবাসা কমে না, কৃতজ্ঞতা কমে যায়। মানুষ তখন শুধু ভুলগুলো দেখতে শুরু করে। স্ত্রী ভাবে—স্বামী কিছুই করে না। স্বামী ভাবে—স্ত্রী আমাকে বোঝে না। অথচ দুজনই নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে।”

“সংসার টিকে থাকে না সৌন্দর্যে, টিকে থাকে সম্মানে। টিকে থাকে এই অনুভূতিতে—‘আমি এই মানুষটার কাছে গুরুত্বপূর্ণ।’”

সাংবাদিক শেষ প্রশ্ন করলেন, “আপনার স্ত্রীকে সবচেয়ে সুন্দর কখন লাগে?”

বৃদ্ধ চোখ নিচু করে বললেন,

“যখন সে আমার ক্লান্তি বুঝে চুপচাপ পাশে বসে থাকে। মানুষ তখনই সবচেয়ে সুন্দর লাগে, যখন সে আপনাকে শান্তি দেয়।”

দাম্পত্য জীবন মানেই প্রতিদিন নতুন নতুন ভালোবাসার কথা না; কখনো কখনো এটি শুধু একজন আরেকজনের জন্য নিরাপদ আশ্রয় হয়ে থাকার নাম।

মহান আল্লাহ আমাদের সম্পর্কগুলোতে ভালোবাসা, সম্মান, কৃতজ্ঞতা ও শান্তি দান করুন। আমীন।

---লেখা আইন উদ্দিন আইনী
:
#হাদিস

28/05/2026

কুরবানির গোশত এত স্বাদ হওয়ার কারণটা হচ্ছে দুনিয়াতে এটাই একমাত্র খাবার সেটাতে স্বয়ং আল্লাহ্ মেজবান, আর আমরা আল্লাহর মেহমান!

28/05/2026

করবেন???

27/05/2026

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।💖🌙

27/05/2026

◾ তাকবীরে তাশরীক

তাশরীকের দিনগুলোতে (৯ জিলহজ্ব ফজর থেকে ১৩ জিলহজ্ব আসর পর্যন্ত) প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চঃস্বরে একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে।

[ফতোয়ায়ে শামি : ২/১৭৮; কিতাবুন নাওয়াযেল : ১৪/৫৯৫]

#সীরাহ

27/05/2026

বিকাশ নাম্বার নিচ্ছেন না কেন?
সালামি-টা কি কবুতরের ঠ্যাং-এ বেঁধে পাঠাবেন?😒

26/05/2026

‎অতিরিক্ত ভাবনা মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। এটা এমন এক ধীর বিষ, যা আস্তে আস্তে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে আঘাত করে। আর এর একমাত্র প্রতিকার হলো সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তিঁনিই আপনার সব সমস্যার সমাধানকারী। তিঁনি চাইলে অসম্ভবকেও সহজেই সম্ভব করে দিতে পারেন। শুধু তাঁর উপর ভরসা রাখুন, দেখবেন আপনার জীবন আপনাতেই শান্ত ও খুব সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ। 💚🧡

Photos from Jannat's Cosmetics Gallery's post 26/05/2026

ইয়া রব, যদি আমার নসীবে লিখে রাখো, কিংবা লিখে দাও, কোনো একদিন তোমার পবিত্র ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য…!🤍🕊️

তখন কাবার কোনো এক কোণে বসে, ছোট্ট শিশুর মতো ঝরঝর করে কাঁদবো। বুকের সব না বলা কথা আর জমে থাকা অনুভূতিগুলো, সেদিন তোমার(রবের) কাছে উজাড় করে দিবো। হয়তো সেদিন কোনো ভাষা থাকবে না, শুধু চোখের পানি আর কাঁপা হৃদয়টাই বলে দিবে;বান্দা তার রবকে কতটা ভালোবাসে...........🌷

আল্লাহ এমন সৌভাগ্য দান করুন, যেন কোনো একদিন সত্যিই তোমার ঘরের মেহমান হতে পারি।🖤🌸✨

🖊

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Main Town
Dhaka