R A RIhal
We are atomy product marketer. We will supply only Atomy products worldwide. I have Atomy worldwide team. This ATOMY only marketing KAERI and Kolmark products.
Both are a Korean Government companies.
09/01/2023
14/10/2021
Atomy Absolute BB cream
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
➡️ বিবি ক্রিম টেক্সচারটি খুব মসৃণ। ময়শ্চারাইজিং শক্তি প্রয়োগের পরে দুর্দান্ত। শোষণ এছাড়াও খুব ভাল।
Application অ্যাপ্লিকেশন পরে, মসৃণ এবং নরম ত্বকের অভিজ্ঞতা। ছিদ্রগুলিও অদৃশ্য হয়ে যায় বলে মনে হচ্ছে!
Power আড়াল করার শক্তি! মুখের দাগগুলি কভার করতে চান এমন বন্ধুদের জন্য আদর্শ
SP এর SPA50 + / PA ++++ দুর্দান্ত সূর্য সুরক্ষা ফ্যাক্টর রয়েছে তবে চটচটে নয়।
2 রঙ বিকল্প আছে 💗
1. 21 মাঝারি (উজ্জ্বল ত্বকের টোন)
2. 23 প্রাকৃতিক (প্রাকৃতিক স্বর সংশোধন)
price:3000/-
14/10/2021
Atomy BB Cream
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
আমাদের প্রতিদিন এর ব্যবহার এর জন্য এবং সূর্যের আলো থেকে বাঁচার জন্য একটি ক্রিম বা ময়েশ্চরাইজার আবশ্যক। এই প্রতিদিনের ময়েশ্চরাইজার আমাদেরকে সব ধরনের ময়লা এবং ধুলাবালি থেকে রক্ষা করে। আর প্রতিদিনের ক্রিমটা হওয়া দরকার একদম হালকা যা ত্বকের সাথে মিশে যায়, যা ত্বককে কোন প্রকার ক্ষতি না করে ত্বককে নরম এবং উজ্জ্বল করবে।
Atomy BB Cream হচ্ছে এমন একটি ক্রিম যা মুখের ত্বককে সব ধরনের ময়লা থেকে দূরে রাখে , ত্বককে টানটান করে, ত্বককে নরম এবং উজ্জ্বল করে। এটিতে আছে মাল্টি ক্যাপ্সুল্যাশন ডেলিভারি সিস্টেম যাতে ত্বক দ্রুত শোষণ করে এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে। এটিতে আরও আছে ফারমেনশন ট্যাকনোলজি যা ক্রিম এর সব উপাদানকে ভেঙ্গে ভেঙ্গে ত্বকের প্রতিটি স্তরে পৌছে দেয়। এটিতে আছে ফ্রেশ হার্ব যা ত্বককে একটি মসৃণ লুক দেয় এবং মুখকে পরিষ্কার এবং সবসময় ফ্রেশ রাখে।
উপাদানঃ পানি, গ্লিসারিন, বাটিলিন গ্লাইকোল, টাইটানিয়াম ডাই অক্সাইড, ডাইমোথিকন, মিষ্টি বাদাম।
উপকারিতাঃ
- ত্বককে ন্যাচারাল লুক দেয়।
- মুখের সব ধরনের ব্রনের দাগ এবং ব্রন ঢেকে ফেলে।
- মুখ রিফ্রেশ করে।
- মুখের ত্বক উজ্জ্বল করে।
- মুখের ত্বক নরম এবং কোমল করে।
- সূর্যের অতি বেগুনি রশ্নি থেকে ত্বককে রক্ষা করে।
- সব ধরনের ময়লা থেকে মুখকে রক্ষা করে।
- ত্বক পরিষ্কার রাখে।
ব্যবহারঃ হাতে বা আঙ্গুল এর আগায় অল্প পরিমান ক্রিম নিয়ে সম্পূর্ণ মুখে মাখতে হবে।
price:1600/-
14/10/2021
Atomy Spot Out Cream
একটি এটমী পণ্য গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
অনেকের মুখে নানা ধরনের জীবানু এবং ব্রনের ফলে মুখে মেছতা সহ বিভিন্ন ধরনের দাগ দেখা যায়। এই মেছতা এবং দাগ মুখের সৌন্দর্য নষ্ট করে। ব্রন, ব্রনের দাগ, মেছতা এইসব সমস্যার জন্য অনেককেই খুব অসস্থিকর অবস্থায় পড়তে হয়। অনেকে মুখের এইসব দাগ দূর করার জন্য ক্যামিকেল ব্যবহার করে যা ত্বকের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু প্রকৃতি আমাদেরকে সব সমস্যার সমাধান দিয়েছে। আমরা প্রকৃতি থেকেই আমাদের সব সমস্যার সমাধান পেতে পারি। মুখের সব সমস্যার জন্য রয়েছে অনেক প্রাকৃতিক উপাদান যা ত্বককে কয়েকস্তর গভীরে গিয়ে ত্বককে সুন্দর করে কোন প্রকার ক্ষতি সাধন করা ছাড়া।
বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানকে বিশ্লেষণ করে নতুন টেকনোলজির মাধ্যমে এটমি তৈরি করেছে এমন ক্রিম যা ত্বকের সব ধরনের দাগ দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করবে। এটিতে আছে হোয়াইটনিং টেকনোলজি যা ত্বককে গভীর থেকে উজ্জ্বলতা আনবে। এটিতে আছে লিকোমিসিন এবং কারনোসিন যা মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এবং ত্বক ফর্সা করবে। এটিতে আছে প্রাকৃতিক বিএইচএ যা মুখে সমানভাবে উজ্জ্বলতা দিবে এবং মুখের ছোপ ছোপ দাগ দূর করবে। এটিতে আছে ওয়েল সোলবেট নির্যাস যা মুখের ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করবে এবং ত্বককে টানটান করবে। এটিতে আছে ড্রাগন ফলের নির্যাস যা মুখের মেছতার দাগ দূর করবে সাথে ব্রনের দাগও দূর করবে। এটিতে আছে সেলএক্টিভ হোয়াইটনিং ফর্মুলা যা ত্বকের ভিতরের সব কোষকে জাগ্রত করে ত্বককে সুন্দর করে। এটিতে আছে মেলানিন ফুলের নির্যাস যা ত্বককে সূর্যের বেগুনি রশ্নির হাত থেকে ত্বককে রক্ষা করে। এটিতে আর আছে বিভিন্ন ফলের নির্যাস যা ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তুলে ত্বককে কোমল করে।
উপাদানঃ ড্রাগন ফলের নির্যাস, প্রাকৃতিক বিএইচএ, ওয়েল সোলবেট নির্যাস, লিকোমিসিন এবং কারনোসিন, মেলানিন ফুলের নির্যাস, সেলএক্টিভ হোয়াইটনিং ফর্মুলা।
উপকারিতাঃ
• মুখের মেছতা দূর করে।
• মুখের সব ধরনের ব্রনের দাগ দূর করে।
• মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
• মুখের ত্বকের মরে যাওয়া কোষকে উজ্জীবিত করে।
• মুখের ছোপ ছোপ দাগ দূর করে।
• ত্বক ফর্সা করে।
• রোদে পোড়া দাগ দূর করে।
• ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্নি থেকে রক্ষা করে।
• ত্বককে সবদিকে সমানভাবে ফর্সা করে।
ব্যবহারঃ মুখ ভালভাবে পরিষ্কার করে টোনার লাগিয়ে এই ক্রিমটি লাগাতে হবে। প্রতিদিন সকালে এবং রাতে অল্প পরিমান ক্রিম নিয়ে সম্পূর্ণ মুখে ভালভাবে লাগাতে হবে।
price:4800/-
14/10/2021
Atomy Foam Cleanser এর উপকারিতাঃ
১) ত্বক উজ্জ্বল করবে।
২)ব্রন দুর করবে।
৩) মৃত চামড়া দূর করবে।
৪)মৃত কোষকে সজাগ করবে।
৫) স্কিনের ময়লা ও মেকাপ সহজেই দূর করে ত্বককে সুস্থ করবে।
৬)স্কিন পরিস্কারসহ একটি রিফ্রেশমেন্ট দিবে।
৭) ত্বকের আদ্রতা বজায় রাখবে।
৮) ত্বকের ছিদ্র গুলি অপসারণ করবে।
৯)ত্বক ময়েশ্চারাইজ করবে।
১০) বিটা গ্লোটেন ত্বকে পুষ্টি দিবে।
১১) টাইক্লারো অ্যাসিড ত্বকের সব সমস্যা সমাধান করবে।
ব্যাবহারঃ পরিমান মত ফোম ক্লিনজার হাতের তালুতে নিয়ে ফেনা উৎপন্ন করুন এরপর মুখে মেসেজ করে উষ্ণ পানি দিয়ে দুয়ে ফেলুন।প্রয়োজন অনুসারে দিনে দুইবার বা তার অধিক ব্যাবহার করতে পারেন।
Price:1600/-
13/10/2021
Atomy Skin Care System fame
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
মুখের যত্নে বাজারে রয়েছে নানা ধরনের ক্রিম আর লোশন। কিন্তু সব ক্রিম বা লোশন সবার ত্বকে একই রকম কাজ করেনা। এক একজনের ত্বক এক এক রকম হওয়ার কারণে সবাইকে এক রকমের ফলাফল দেয়না। ফলে অনেকে ভাল ফলাফল পাওয়ার বদলে তার বিপরীত হয়ে যায়। মুখের ত্বক হচ্ছে খুব সংবেদনশীল তাই যে কোন পণ্য ব্যবহার করা উচিৎ না।
যেহেতু সবার মুখের ত্বক একই রকম নয়। তাই এই কথাটা মাথায় রেখে এটমী ফারমেনশন ট্যাকনোলজি দিয়ে এমন একটি সেট তৈরি করেছে যা যে কোন ত্বকের সাথে খাপ খেয়ে ত্বকের সমস্যা দূর করবে। ত্বককে ভিতর থেকে সমস্যা মুক্ত করবে।
এই সেটে আপনি পাবেন
১- টোনার
২- এসেন্স
৩- আই ক্রিম
৪- লোশন
৫- নিউট্রিশন ক্রিম
টোনারঃ এই টোনার ত্বক হাইড্রেট করে ত্বকের গভীরে গিয়ে ত্বককে ভিতর থেকে রিফ্রেশ করে। ত্বককে ভিতর থেকে সুস্থ করে তোলে। আমাদের ত্বকের উপরের সমস্যাগুলো হয় প্রধানত ত্বকের ভিতেরের সমস্যার কারণে। যদি ত্বককে ভিতর থেকে ঠিক করা যায় তাহলে মুখের ত্বক থাকে সবসময় উজ্জ্বল ও স্বাস্থ্যকর। আর এই টোনার ত্বকের ভিতরের কোষকে তরতাজা করে।
এসেন্সঃ এই এসেন্স ত্বকে প্রয়োজন অনুযায়ী নিউট্রিশন্স প্রদান করে ত্বককে সুস্থ রাখে। এটি ত্বকের মরা কোষ দূর করে এবং লোমকূপ ছোট করতে সাহায্য করে। লোমকূপ ছোট হয়ে গেলে ত্বকে ময়লা কম জমে এবং জীবাণু কম সংক্রমিত হয়। এটি মুখের ত্বকের তেল এর মাত্রা নিয়ন্ত্রণ করে যাতে ত্বক বেশি শুষ্ক বা বেশি তৈলাক্ত হয়ে না যায়। অর্থাৎ এটি সবরকম ত্বকে ব্যবহার করতে পারে এবং এটি ত্বকে সহজে মানিয়ে যাওয়ার ফলে যার ত্বক তৈলাক্ত তার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে এবং যার মুখ শুষ্ক তার ত্বকে তেলের মাত্রা স্বাভাবিক করে।
আই ক্রিমঃ এটি চোখের ত্বকের রিংকেলস দূর করতে অনেক বেশি কার্যকর। এটি চোখের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং চোখে বয়সের ছাপ হওয়া থেকে প্রতিরোধ করে। এটি চোখের চারপাশের ডার্ক সার্কেল দূর করে চোখের চারপাশের ত্বক উজ্জ্বল করে।
লোশনঃ এটি ত্বককে সারাদিন হাইড্রেট রাখে এবং ত্বকের তেল এবং পানির মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি ত্বককে কোমল এবং নরম করে। এটি ত্বককে সূর্যের তাপ থেকেও রক্ষা করে ত্বককে অনেক বেশিক্ষণ সময় ধরে ময়লা এবং রোদের হাত থেকে রক্ষা করে।
নিউট্রিশন ক্রিমঃ এটি ত্বককে ফর্শা এবং উজ্জ্বল করে এবং ত্বকে পুষ্টি সরবরাহ করে এবং ত্বক হওয়া ব্রণের দাগ দূর করতে অনেক বেশি কার্যকর।
ব্যবহারবিধিঃ এটমী ফোম ক্লিনজার দিয়ে প্রথমে মুখ ভাল করে পরিষ্কার করতে হবে। তারপর ২ ফোটা টোনার নিয়ে চোখের জায়গা বাদের পুরা মুখে ভাল করে ম্যাসাজ করতে করতে হবে। তারপর চোখের এরিয়া বাদে এসেন্স ম্যাসাজ করতে হবে। তারপর শুধু চোখের চারপাশে এবং চোখের উপরে ভাল করে আই ক্রিম ম্যাসাজ করতে হবে। তারপর লোশন এবং নিউট্রিশন ক্রিম লাগাতে হবে। এই ২টি ম্যাসাজ করার সময় ও চোখের জায়গা বাদ দিতে হবে। দিনে ১/২ বার যেকোন সময় এই সেটটি ব্যবহার করা যাবে।
price:16000/-
13/10/2021
Atomy Rhodiola Milk Thistle
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
আমরা আমাদের শরীর এর পুষ্টির জন্য অনেক খাদ্য খেয়ে থাকি। কিন্তু সব খাদ্য আমাদের জন্য প্রয়োজনীয় হয় না উল্টা ক্ষতির কারন হয়ে দাড়ায়। এইসব খাদ্য আমাদের শরীরে গিয়ে বিভিন্ন ধরনের ক্ষতি সৃষ্টি করে। ফলে আমাদের লিভার , ত্বক, খাদ্যনালী সহ বিভিন্ন অঙ্গ ক্ষতির সম্মুখীন হয়। এইসব ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন প্রাকৃতিক উপাদান যা আমাদের শরীরে খুব দ্রুত কাজ করবে কোনো প্রকার ক্ষতি ছাড়া।আমাদের শরীর বেশিরভাগ গ্রহণ করে প্রাকৃতিক উপাদান এবং পুষ্টি সমৃদ্ধ খাদ্য। আর এইসব পুষ্টিকর খাদ্যই আমাদের শরীরকে সুস্থতা দান করে।
মিল্ক তিশাল কি?
আমাদের প্রাকৃতিক উপাদান গুলোর মধ্যে মিল্ক তিশাল এমন একটু ফুল যাতে আছে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইনফ্লেমেটরি উপাদান যা সাধারনত ব্যবহৃত হয় শরীর এবং বিশেষ করে লিভার ডিটক্সিফাই করার জন্য। এটি বিশেষত আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জন্মে। এটি আরও দুই এক জায়গায় গরম আবহাওয়াতে জন্মে।এটির নির্যাসে আছে এমন সব উপকারি প্রাকৃতিক উপাদান যা শরীরের কোষকে জাগ্রত করে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে শরীর সুস্থ রাখে। এটিতে আছে ভিটামিন ই এবং ভিটামিন সি যা রেডিকেল নষ্ট হওয়ার বিরুদ্ধে যুদ্ধ করে এবং ত্বকে বয়স্ক হওয়ার প্রক্রিয়াটির কাজের গতি কমিয়ে দেয়। এটিতে আছে লিপোফিলিক যা শক্তি বৃদ্ধি করে এবং কাজের চাপে হওয়া টেনশনকে কমিয়ে দেয়।
মিল্ক তিশাল ফুল এবং রোধিওলা রোসি ফুলের নির্যাস দিয়েই তৈরি এটমি মিল্ক তিশাল যা আমাদের অনেক রোগ এর সমাধান। রোধিওলা রোসি ফুলেও আছে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক প্রাকৃতিক নির্যাস যা আমাদের শরীরকে সুস্থ এবং সুন্দর রাখার পাশাপাশি আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করবে, পেশী সুগঠন করবে, পেশীতে হয়ে যাওয়া ক্ষত সুস্থ করে তুলতে খুব ই উপকারি।
এছাড়াও Atomy Milk Thistle এ আছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান যা আমাদেরকে সুস্থ রাখবে এবং শরীরের জীবাণু ধ্বংস করবে।
এটমি মিল্ক তিশাল এমন একটি সাপ্লিমেন্ট যা
• লিভার ডিটক্সিফিকেশন করে।
• ক্যান্সার এর বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে।
• কোলেস্ট্রল কমাতে সাহায্য করে।
• ডায়াবেটিস নিয়ন্ত্রন করে।
• ত্বকের উন্নতি করে।
• অ্যান্টি এজিং এর জন্য ভাল কাজ করে।
• রক্ত চলাচল বৃদ্ধি করে।
• গল্ড ব্লাডার এর সব সমস্যা দূর করে। গল্ড ব্লাডার ডিটক্সিফাই করে এবং পাথর জমতে বাঁধা প্রদান করে।
• কেমোথেরাপির ফলে হওয়া বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দূর করে।
• অ্যালকোহলের মাধ্যমে হয়ে যাওয়া ক্ষতি নিরাময় করে।
• ত্বকের ক্ষতি নিরাময় করে।
• স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
• পেশী সুগঠিত করবে।
উপাদানঃ ভিটামিন বি১ ,বি২ , বি৩, ব্রোকলি , কারডিসেপ্স ইনসিটল, নিয়াসিন্ড বিসিএ এ, কোলিন, মিল্ক তিশাল ফুল এর নির্যাস, রোধিওলা রোসি নির্যাস।
ব্যাবহার এর নিয়মঃ একটি করে দিনে ২বার।
price:5000/-
13/10/2021
Atomy Pomegranate Beauty
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
রূপচর্চায় আনার বহুকাল থেকে প্রচলত। আনার যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি এটি ত্বকের জন্য ও খুব উপকারী। প্রথম শতাব্দীর সুন্দরী কিউপেট্রা হতে ৮ম শতাব্দীর সুন্দরী ইয়াং কিউ-ফি তাদের প্রতিদিনের রূপচর্চায় আনারকে প্রাধান্য দিয়েছেন। তাছাড়া তারা প্রতিদিন আনারের পানি পান করতেন শারীরিক সুস্থ্যতার জন্য। আনার মেয়েদের বাহ্যিক এবং ভিতরের সুস্থতার জন্য খুব ই প্রয়োজনীয়। আনার ত্বকের সব ধরনের সমস্যা সমাধান করে। তাছাড়া এটি মেয়েদের মনোপোজ এর লক্ষণগুলোকে উপশম করে। কিন্তু আনার কাঁটা কষ্টসাধ্য হওয়ার কারণে অনেকে এটি খাওয়ার প্রতি অনীহা থাকে। কিন্তু আনারের জুস বা আনার যেমন ত্বকের সুস্থতা দান করে তেমনি শরীরে রক্ত বৃদ্ধি করে, রক্তশূন্যতা দূর করে এবং মহিলাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে সাহায্য করে। অনেক কসমেটিক্স কোম্পানি তাদের অনেক পণ্যে আনারের নির্যাস ব্যবহার করে থাকে।
কিন্তু এটমী আনার দিয়ে তৈরি করেছে এমন একটি পণ্য যা খাওয়া যাবে এবং শরীরের ভিতরের এবং বাইরের যত্ন নিবে। সম্পুর্ন আনার দিয়ে তৈরি করেছে খাওয়ার জেল যা খুবই স্বাস্থ্যকর। আনারের প্রধান উপাদান যা আমাদের শরীরের জন্য প্রয়োজন তা হচ্ছে এলাজিক এসিড। এই এসিডটি ত্বক ফর্শা করতে, ত্বকে বয়সের ছাপ দূর করতে এবং ত্বক থেকে মরা কোষ দূর করতে অনেক বেশি কার্যকর। এটমীর এই জেলটি পানির সাথে মিশিয়ে খাওয়াও যায় আবার মুখে এবং শরীরে মাস্ক বা রূপচর্চার উপাদান হিসেবেও ব্যবহার করা যায়। আনার মনোপোজের বিভিন্ন লক্ষণকে উপশম করে ফলে এটি খেলে মধ্য বয়স্ক নারীদের খুব উপকার সাধন হয়। এটি খেলে পিরিয়ডের সময় শরীরে স্বাভাবিক ভাবে রক্ত চলাচল হয় এবং রক্তস্বল্পতা দূর করে। এটমী পোমেগ্রান্ড তৈরি হয় ৩০ টি ধাপে। অর্থাৎ ৩০টি প্রক্রিয়ার মাধ্যমে এটমী পোমেগ্রান্ড তৈরি করা হয় যেখানে প্রতিটি প্যাকেটে থাকে ৮০০ গ্রাম আনারের পুষ্টিগুণ এবং ২৬ গুণ এলাজিক এসিড। এই ৩০টি ধাপে আনারের পুষ্টিগুণ আরও বাডিয়ে তোলা হয় যাতে শরীর সরাসরি পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। এটমী পোমেগ্রান্ড তৈরি করার জন্য এর কাঁচামাল অর্থাৎ আনার আনা হয় তুর্কির আন্টালয়া শহর থেকে যেখানের আনার বিশ্ববিখ্যাত। পরিবেশ এবং মাটির জন্য এই জায়গার আনারে রয়েছে অন্যান্য জায়গার আনার থেকে অনেক বেশি পুষ্টিগুণ এবং পুরিপুষ্ট এবং লাল।
ঊপাদানঃ আনারের জুস, পানি, লোকাস বইন গাম, আগার আগার, জিলাটিন, স্টার্চ সিরাপ, গ্লকোজ সিরাপ, আমের পাল্প, স্ট্রবেরি পাল্প, হলুদের নির্যাস, স্টিভিলো গ্লাইকোসাইড।
ঊপকারিতাঃ
• ভিতর থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
• বয়সের ছাপ কমানোর জন্য শরীরের ভিতর থেকে কাজ করে।
• মনোপোজের লক্ষণ উপশম করে।
• শরীরে শক্তি জোগায়।
• রক্ত বিশুদ্ধ করে।
• রক্তশূন্যতা দূর করে।
• ত্বক ফর্শা করে।
• ত্বকের মৃত কোষ দূর করে।
• ত্বক নরম এবং কোমল করে।
• ত্বকে মৃত কোষ তৈরি হওয়া প্রতিরোধ করে।
• ত্বকের পানি ধরে রেখে ত্বক শুষ্ক হওয়া রোধ করে।
• অনিয়মিত পিরিয়ড বন্ধ করে।
ব্যবহারবিধিঃ প্রতিদিন ২টি স্টিক পানির সাথে বা সরাসরি গ্রহণ করা যাবে। শরীরের বাইরের অংশে প্যাক হিসেবে ব্যবহার করা যাবে। ঠাণ্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে। ফ্রিজে সংরক্ষণ করতে হবে।
price:10500/-
13/10/2021
Atomy Café Arabica (Premium Coffee)
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় চা অথবা কফি থাকে। অনেকে ২বারের বেশি এই পানীয় পান করে থাকে। এই ২টি পানীয়র মধ্যে অনেকে কফিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আবার অনেকের কফি বেশি পছন্দের। চা বা কফি প্রতিদিনের এই ২টি পানীয় শরীরকে চাঙ্গা করতে এবং আলসেমী দূর করতে সাহায্য করে। কিন্তু চা থেকে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে কফিতে। কফিতে আছে প্রোটিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। যার ফলে এটি শরীরের উপকার সাধন করতে সাহায্য করে।
এটমী সবার প্রতিদিনের প্রয়োজনের কথা চিন্তা করে তৈরি করেছে প্রিমিয়াম কফি যা এ গ্রেড কফি বীজ থেকে তৈরি। প্রিমিয়াম কফি বলতে বোঝায়, তৈরি করা কফি প্যাকেট যা সহজেই গরম পানি দিয়ে সেবনযোগ্য। এটমী ক্যাফে এ্যারাবিকা তৈরি করা হয় ১০০% এ্যারাবিক কফির বীজ দিয়ে যা বিশ্বের ১নং কফি বীজ যা ব্রাজিলের সব থেকে বড় কফি উৎপাদনের জায়গা থেকে সংগ্রহ করা হয়। এ্যারাবিক কফির প্রধান বিশিষ্ট হচ্ছে এর স্বাদ এবং ঘ্রাণ। এ্যারাবিক কফির ঘ্রাণ এবং স্বাদ অন্য সব কফি বীজ থেকে আলাদা। এটমী ক্যাফে এ্যারাবিকা তৈরি হয় ১০০% উচ্চ মানসম্পন্ন এ্যারাবিক কফি থেকে যা স্বাদে এবং মানে বিশ্ববিখ্যাত। কফি প্রেমীদের কাছে ব্রাজিল, কেনিয়া এবং জামাইকার নীল পর্বতের কফি জনপ্রিয়। এ্যারাবিকা কফি চাষ করা হয় শীতল এবং ১,০০০-২,০০০ মিটার উঁচু জায়গায় তাই এর দাম ও কদর বেশি। আর এটমী ক্যাফে এ্যারাবিকার কফি বীজ সংগ্রহ করা হয় ব্রাজিলের সবথেকে বড় চাষের জায়গা থেকে এবং এই কফি বীজ হাতে সংগ্রহ করা হয় যার ফলে এর স্বাদ এবং ঘনত্ব অনেক বেশি এবং অন্যান্য কফি থেকে দাম ও বেশি হয়ে থাকে।
তাছাড়া এটমী কফি যেহেতু প্রিমিয়াম কফি তাই এইখানে দুধ ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। সাধারণত দুধে থাকে চর্বি, ল্যাকটোস এবং প্রোটিন। যদি তার থেকে চর্বি এবং ল্যাকটোস নিয়ে নেওয়া হয় তাহলে সেই দুধকে বলে স্কিম দুধ যাতে থাকে শুধু প্রোটিন। এই স্কিম দুধ ই শরীরের জন্য প্রয়োজনীয় এবং স্বাস্থ্যকর যা আমাদের শরীরে প্রোটিন এর চাহিদা পূরণ করে। এটমী ক্যাফে এ্যারাবিকা কফিতে দেওয়া হয় প্রাকৃতিক দুধ অর্থাৎ স্কিম দুধ যাতে আছে শুধু প্রোটিন যা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। এই দুধ থেকে ফ্যাট এবং ল্যাকটোস নিয়ে নেওয়া হয় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই ক্যাফে এ্যারাবিকাতে দেওয়া হয় ১০০% স্কিম দুধ যা শরীরের পুষ্টি যোগায়। তাই বলা যায় এটমী ক্যাফে এ্যারাবিকা হচ্ছে ১০০% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যার স্বাদ এবং গন্ধ অন্যান্য কফি থেকে একদম আলাদা এবং পুষ্টিকর।
ঊপাদানঃ ১০০% ন্যাচারাল এ্যারাবিক কফি এবং ন্যাচারাল দুধ।
উপকারিতাঃ
• এটি প্রোটিনের ঘাটতি পূরণ করে।
• ন্যাচারাল কফির স্বাদ দেয়।
• কফিতে থাকা গুনাগুণ সরবরাহ করে।
ব্যবহারবিধিঃ গরম পানির সাথে এক প্যাকেট বা প্রয়োজন মত কফি মিশিয়ে খেতে হবে।
price:6300/-
13/10/2021
Atomy Eye Premium Lutein
একটি এটমী পণ্য
গবেষণা এবং মান উন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোমলার কোরিয়া (বিএনএইচ)
আমাদের বাহ্যিক শারীরিক অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্তপুর্ণ হচ্ছে আমাদের চোখ। চোখ এমন একটি অঙ্গ যা দ্বারা আমরা সব কিছু দেখতে পাই। কিন্তু চোখ খুব ই স্পর্শকাতর অঙ্গ। তাই আমাদের এটি সবসময় যত্নে রাখা বা এটির প্রতিদিন যত্ন নেওয়া খুব প্রয়োজন। আমরা চোখের তেমন একটা যত্ন নেইনা। যার ফলে খুব অল্প বয়সে বা খুব সহজেই চোখের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। চোখে ছানি পরা, চোখে কম দেখা বা একেবারেই না দেখা সহ আর বিভিন্ন ধরনের রোগ আমাদেরকে সহজেই গ্রাস করে। ফলশ্রুতিতে অনেকে চোখে কিছু দেখতে পায়না বা দেখলেও চশমার উপর ভরসা করতে হয় বা ঔষধ গ্রহণ করতে হয়। কিন্তু আমরা যদি সঠিক সময়ে এর পরিচর্যা করতে পারি এবং যত্ন নিতে পারি তাহলে আমাদের চোখ সবসময় ঠিক থাকবে। বয়স বৃদ্ধির ফলেও চোখের কোন ক্ষতি হবেনা।
এটমী শরীরের সব সমস্যা সমাধান করার পাশাপাশি কাজ করেছে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের জন্য। এটমী নিয়ে এসেছে এমন একটি ফুড সাপ্লিমেন্ট যা চোখের সার্বিক খেয়াল রাখবে এবং চোখের যত্ন নিবে যা সম্পুর্ণ পার্শপতিক্রিয়া মুক্ত এবং স্বাস্থ্য পরিপূরক। এটিতে আছে সব ধরনের প্রাকৃতিক ফলের নির্যাস যা চোখের জন্য খুব ই প্রয়োজনীয়। আমরা আমাদের প্রতিদিনের খাদ্যে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি যা শরীরের জন্য প্রয়োজনীয়। তেমনি চোখের সুস্থতার জন্য ও অনেক প্রকার খাদ্য প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যার মধ্যে অনেক গুলোই আমাদের হাতের নাগালে আব্র অনেক প্রাকৃতিক উপাদান অনেক দুষ্প্রাপ্য। আমাদের হাতের কাছে যেইসব উপাদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা আমরা অনেক সময় খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেই বা তেমন একটা প্রয়োজন মনে করিনা। আবার যেইসব উপাদান দুষ্প্রাপ্য ওইসব উপাদান সংগ্রহ করা কষ্টকর। যার ফলে আমাদের চোখ প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয় এবং সহজেই ক্ষতির সম্মুখীন হয়। তাই এটমী আই লুটিন এমন সব উপাদানের সংমিশ্রণে তৈরি করেছে যা আমাদের চোখের জন্য খুব প্রয়োজনীয় এবং সব ধরনের প্রাকৃতিক যা সহজে প্রাপ্য এবং যা দুষ্প্রাপ্য উপাদানের সংমিশ্রণ। যা আমাদের চোখের সম্পূর্ণ পরিচর্যা করবে এবং চোখ সুস্থ রাখবে। এটি সাধারণত একটি ফুড সাপ্লিমেন্ট বা পুষ্টি সম্পূরক খাদ্য। এটিতে আছে সব ধরনের তাজা ফলের নির্যাস এবং বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন এ এবং আরও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিটামিন যা চোখের জন্য এবং চোখকে সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজন। এটমী আই লুটিন বিশেষত কাজ করে চোখের রেটিনার জন্য যা চোখের প্রধান কার্জকরী অংশও। এটির দ্বারাই আমরা দেখতে পাই এবং এটি চোখের সব কাজ সম্পাদন করে থাকে।
উপাদানঃ লুটিন ফুলের নির্যাস, ভিটামিন এ, ভিটামিন সি, জিঙ্ক, ক্রানবেরি আরোনিয়ে ফলের নির্যাস, বিলবেরি ফলের নির্যাস, ব্ল্যাক কিউরেন্ট ফলের নির্যাস, এল্ডার বেরি ফলের নির্যাস, এরোনিয়া ফলের নির্যাস, নীলবেরি ফলের নির্যাস, লাল কমলার নির্যাস, বোরাগি তেল, হায়ালুরনিক এসিড।
উপকারিতাঃ
• চোখে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে।
• চোখের রেটিনার যত্ন নেয়।
• চোখে ছানি পরা থেকে চোখকে রক্ষা করে।
• দৃষ্টিশক্তি প্রখর করে।
• বয়স ৪০ এর পরের সময় চোখের বিভিন্ন ধরনের সমস্যা থেকে চোখকে সুস্থ্য রাখে।
• চোখের চারপাশের ত্বকে প্রয়োজনীয় ভিটামিন প্রদান করে।
• চোখে প্রয়োজনীয় ভিটামিন প্রদান করে চোখ সুস্থ্য রাখে।
• চোখের টিস্যুর উন্নতি সাধন করে।
• রেটিনার ভিতরের টিস্যুর নাম হচ্ছে মেকুলা। এটিকে রেটিনার হার্ট বলা হয়। আই লুটিন এই রেটিনার হার্টকে সুরক্ষা দেয় এবং এটিতে পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ করে এটির কার্যক্ষমতা বৃদ্ধি করে।
• ডায়েট, দুশ্চিন্তা, ইনসোমনিয়া এবং অবসিটির কারণে চোখে হয়ে যাওয়া ক্ষতি সারিয়ে তোলে।
ব্যবহারবিধিঃ দিনে একবার যে কোন সময় একটি করে নরম আই লুটিন জেল গ্রহণ করতে হবে।
price:5000/-
13/10/2021
Atomy Saw Palmetto
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোমলার কোরিয়া (বিএনএইচ)
প্রোস্টেট গ্ল্যান্ড কি?
প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে ছেলেদের প্রজনন ক্ষমতার অর্গান যা সাইজে ওয়ালনাট এর মত হয়ে থাকে। এটি প্রস্রাবের থলের পাশে অবস্থান করে এবং প্রজনন করার অর্গানকে সুরক্ষিত করে এবং ছেলেদের স্পার্মকে সুরক্ষা প্রধান করে এবং স্পর্ম তৈরিতে সরাসরি অংশ নেয়।
পুরুষ মানুষদের বয়স ৪০ এর পর থেকে বিভিন্ন ধরনের হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। তাছাড়া এখন ছেলেদের বিভিন্ন ধরনের অভ্যাস যেমন মদ্যপান, অনেকক্ষণ বসে কাজ করা, ধূমপান করা সহ আর অনেক অভ্যাস এর কারণে প্রোস্টেট ব্লাডারের ক্ষতি হয়ে থাকে। যার ফলে ছেলেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ফলে ছেলেরা প্রজনন ক্ষমতা হারানো সহ আর অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। প্রোস্টেট গ্ল্যান্ড এর সমস্যা হলে যেইসব সমস্যা হয়ে থাকে বা যেইসব সমস্যা দেখা দিলে বুঝতে হবে যে প্রোস্টেট গ্ল্যান্ড ক্ষতির সম্মুখীন তা হল-
১/ প্রস্রাব করার পরও আপনার মনে হবে বা বুঝতে পারবেন আপনার ইউরিন থলি সম্পুর্ন খালি হয়নি।
২/ যদি আপনি দেখেন আপনি ২ ঘণ্টায় ২বারের বেশি প্রস্রাব করছেন।
৩/প্রস্রাবের সময় প্রস্রাবের প্রবাহ যদি বারবার বন্ধ হয়ে বারবার শুরু হয়।
৪/প্রস্রাব আটকে রাখা যদি খুব কষ্টকর হয়।
৫/প্রস্রাব করার জন্য যদি চাপ দেয়া লাগে।
৬/রাতে প্রস্রাব করার জন্য যদি বারবার উঠার প্রয়োজন হয়।
উপরোক্ত সমস্যার সম্মুখীন হলে বুঝতে হবে প্রোস্টেট গ্লান্ডে সমস্যার সৃষ্টি হয়েছে এবং এটির দ্রুত চিকিৎসা করা প্রয়োজন।
ছেলেদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য এটমী সম্পুর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছে এমন একটি পণ্য যা ছেলেদের এই সমস্যা সমাধানের পাশাপাশি শরীরে সুস্থতা দান করে এবং সার্বিক উন্নতি সাধন করবে। এটিতে আছে সব ধরনের প্রাকৃতিক উপাদান এবং বিভিন্ন ধরনের ভিটামিন। এটির মূল উপাদান হচ্ছে সও পালমেট্টো ফল। এটি এক প্রকার তাল গাছের মত যা আমেরিকার ফ্লোরিডা শহরের নদীর তীরে জন্মে। এই গাছটি ৭০০ বছর বেঁচে থাকে এবং ৭০০ বছর ফল প্রদান করে। আমেরিকানরা প্রোস্টেট এর সুস্থতার জন্য এই ফল খেয়ে থাকে। এটি প্রোস্টেট গ্ল্যান্ড এর সমস্যা সমাধানের পাশাপাশি প্রস্রাবের ইনফেকশন ও দূর করে এবং এটি শরীরের শক্তি প্রদান করে শরীরকে কর্মক্ষম করে তোলে।
উপাদানঃ সও পালমেট্টো নির্যাস, অস্টিকোসানোল নির্যাস, ডিম এবং ডিমের সমপরিমাণ সব ধরনের উপাদান, ভিটামিন ই, সিলেনিয়াম, জিঙ্ক, আয়রন, মিষ্টি কুমড়ার বিচির তেল, আঙ্গুরের বিচির তেল, মাকা ফলের নির্যাস, টমেটোর নির্যাস, রুবুর কোরিয়ানাস নির্যাস, আদার নির্যাস।
উপকারিতাঃ
• যাদের জীবনযাপনে প্রচুর শক্তি প্রয়োজন।
• যারা শক্তি বৃদ্ধি করতে চাই তাদের জন্য খুব উপকারী স্বাস্থ্য সম্পূরক খাদ্য।
• এটি মেটাবোলিজম বৃদ্ধি করে।
• প্রোস্টেট গ্র্যান্ড এর জন্য সবথেকে বেশি উপকারী।
• যাদের প্রায়সময় প্রস্রাব হয় তাদের জন্য খুব উপকারী।
• যাদের প্রস্রাবের সময় চাপ প্রয়োগ করতে হয় তাদের জন্য উপকারী।
• যারা সহজেই ক্লান্ত হয়ে পরে তাদের জন্য এটি প্রয়োজনীয়।
• যারা শরীরের এন্টি অক্সিডেন্ট এর পরিমাণ বৃদ্ধি করতে চাই তাদের জন্য।
• প্রস্রাব করার পরও যাদের প্রস্রাবের থলে খালি হয়না মনে হয় তাদের জন্য।
• যারা হরমোনের ব্যলেন্স করতে চান তাদের জন্য।
• এটি স্পর্ম তৈরিতেও সাহায্য করে।
ব্যবহারবিধিঃ প্রতিদিন একটি করে দিনে ১বার।
price:5300/-
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
House #6 Road #9 Sector #4 Uttara
Dhaka
1230
