The Quite Bloom

The Quite Bloom

Share

A gentle space where flowers bloom, rain falls softly, and every journey tells a story.

Photos from The Quite Bloom's post 31/07/2026

অবসন্ন সন্ধ্যায়

Photos from The Quite Bloom's post 29/07/2026

🍀🍀

Photos from The Quite Bloom's post 28/07/2026

আমি বাগান করে কখনো অসন্তুষ্ট হইনা। তার কারণ এই অনাবিল মুগ্ধতা।

26/07/2026

সিন্গ্ধতা🤍

Photos from The Quite Bloom's post 25/07/2026

আপনি যদি সৃষ্টির যত্ন নেন তাহলে স্রষ্টা কখনোই আপনাকে নিরাশ করবেন না।

24/07/2026

মাসির বাগানে একদিন🍀

05/07/2026

আমি তো এমন কথা বলিইনি!
তুমি ভুল মনে করছ!
তুমি সবকিছু এত বেশি ভেবে ফেলো!

সমস্যাটা আসলে তোমার। সবাই তো ঠিকই আছে।

ধরুন, এই কথাগুলো আপনি একদিন নয়, মাসের পর মাস শুনছেন। শুরুতে হয়তো মনে হবে 'হয়তো সত্যিই আমি ভুল বুঝেছি'।

কিন্তু ধীরে ধীরে আপনি নিজের স্মৃতি, অনুভূতি, এমনকি নিজের সিদ্ধান্ত নিয়েও সন্দেহ করতে শুরু করলেন।

আসলেই কি ঘটনাটা এমন হয়েছিল?

হয়তো আমিই অতিরিক্ত সংবেদনশীল।

সমস্যাটা কি সত্যিই আমার?

যদি এমন অনুভূতি বারবার তৈরি হয়, তাহলে বিষয়টি শুধুই ভুল বোঝাবুঝি নাও হতে পারে। এটি হতে পারে Gaslighting এক ধরনের সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মানসিক নিয়ন্ত্রণের কৌশল।

সম্পর্কে মতবিরোধ, ভুল বোঝাবুঝি বা তর্ক হওয়া স্বাভাবিক। কিন্তু যখন একজন ব্যক্তি বারবার এমনভাবে আপনার বাস্তবতা, অনুভূতি এবং বিচারক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেন যে আপনি নিজের স্মৃতি বা সিদ্ধান্ত নিয়েই সন্দেহ করতে শুরু করেন তখন সেটি শুধু খারাপ যোগাযোগ (poor communication) নয় ,এটি Gaslighting হতে পারে।

মনোবিজ্ঞানে Gaslighting-কে এক ধরনের Psychological Manipulation বা Emotional Abuse হিসেবে বিবেচনা করা হয়। এর উদ্দেশ্য সাধারণত অন্য ব্যক্তির আত্মবিশ্বাস কমিয়ে তাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করা। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বা দুটি ঘটনা দিয়ে কাউকে “গ্যাসলাইটার” বলা যায় না। এটি সাধারণত ধারাবাহিক (persistent), পুনরাবৃত্তিমূলক (repeated) এবং একটি স্পষ্ট আচরণগত প্যাটার্ন হিসেবে দেখা যায়।

গ্যাসলাইটিংয়ের সাধারণ কিছু বৈশিষ্ট্য:

🔹নিজের ভুলের দায়িত্ব না নেওয়া এবং সবসময় অস্বীকার করা।

🔹স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ঘটনাকে অস্বীকার করা বা বলা, তুমিই ভুল মনে করছ।

🔹সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়া।

🔹আপনার অনুভূতিকে ছোট করা যেমন, “তুমি অতিরিক্ত সংবেদনশীল” বা “এত নাটক করার কিছু নেই”।

🔹নিজের ভুলের দায় উল্টো আপনার ওপর চাপিয়ে দেওয়া (blame shifting)।

🔹নিজের করা আচরণের অভিযোগই আপনার বিরুদ্ধে ব্যবহার করা (projection)।

🔹পরিবার, বন্ধু বা সহকর্মীদের থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করার চেষ্টা করা।

🔹অন্যদের সামনে আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করা

🔹এমন পরিবেশ তৈরি করা, যেখানে আপনি সবসময় সতর্ক থাকেন এবং নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ করতে শুরু করেন।

প্রতিটি মতবিরোধ, ভুলে যাওয়া ঘটনা বা তর্ক গ্যাসলাইটিং নয়। কিন্তু যদি কেউ ধারাবাহিকভাবে আপনাকে নিজের বাস্তবতা নিয়েই সন্দেহ করতে বাধ্য করেন, তাহলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। একটি সুস্থ সম্পর্ক এমন হওয়া উচিত, যেখানে মতের অমিল থাকতে পারে, কিন্তু আপনার অনুভূতি, অভিজ্ঞতা এবং বাস্তবতাকে অস্বীকার করা হয় না।

✒️ মুন হীরা
অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
লেট'স টক
অ্যাপয়েন্টমেন্ট: 01313-965511

Website

Address


Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Quite Bloom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.