Taqwa-Fragrance

Taqwa-Fragrance

Share

Taqwa fragrance This is the brand of Taqwa.Here you will get premium fragrances, Honey etc...

14/05/2026

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারিতে এই চারটা আইটেম ছিল।

14/05/2026

সেনসুয়াল

সুইট, সফট, এবং রিফ্রেশিং স্মেলের এক দারুণ কম্বিনেশন পাওয়া যাবে এই আতরে।

নারী-পুরুষ যে কারো জন্যই এটা হবে পারফেক্ট চয়েস🖤
নিজের জন্য অথবা প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য বেস্ট।

16/01/2026

আজ জুম্মার নামাজের পর এক ভদ্রলোক দোকানে প্রবেশ করলেন। তিনি ঢুকতেই পুরো দোকানজুড়ে ছড়িয়ে পড়ল এমন এক অপূর্ব সুবাস—যা ভাষায় প্রকাশ করার মতো নয়। বারবার নাকে এসে লাগছিল সেই ঘ্রাণ, যেন নিজেই দৃষ্টি আকর্ষণ করছে।

নিশ্চিত হওয়ার জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম,
— আপনি কোন আতর ব্যবহার করেছেন?

তিনি হালকা হাসিতে উত্তর দিলেন,
— “আলিফ জাহার।”

এই ঘটনাটা বলার কারণ হলো, আমি আগে কখনো এই আতর নিজে ব্যবহার করিনি। এমনকি কাস্টমারদেরও সচরাচর দেখাতাম না—অথচ আতরটি দোকানে আগে থেকেই ছিল।

আজ একজনের ব্যবহারে প্রথমবার বুঝতে পারলাম, এই আতরের আসল ম্যাজিকটা কোথায়।
এর প্রজেকশন ও লংজিভিটি সত্যিই অসাধারণ—যা এক কথায় মুগ্ধ করার মতো।

নিজের রুচি, ব্যক্তিত্ব ও আভিজাত্য মনোভাব নিঃশব্দে প্রকাশ করার অন্যতম সুন্দর মাধ্যম হতে পারে আলিফ জাহার আতর।

15/01/2026

আলহামদুলিল্লাহ, আমাদের মধুর স্টক চলে এসেছে আবারও।

20/10/2025

৬ মিলি স্প্রে বোতলেও কিন্তু আপনি আমাদের এই ডিওর সভেজ টা নিতে পারেন।

পারফিউম ওয়েলের মধ্যে বেস্ট কালেকশন!!

10/10/2025

১২মিলি- এরাবিয়ান বাখুর
৬মিলি- প্যারিস হিল্টন
১২মিলি- বাকারাত রওজ

🧡💛💚

05/10/2025

একটা আতর দেন ভাই, যাতে কড়া না হয় আবার ঘ্রাণ টাও সফট আর মিষ্টি হয়....

আছে নাকি এমন কিছু????

আরে হ্যা আছে তো!! এই যে নেন প্যারিস হিলটন --

এটা আমি যেমন বলছি তেমন হবে তো??

একদম ভাই, যেটা বলছেন ঠিক তেমনই এটা __

04/10/2025

একজন এসে বললো ভাই " আমার আতর টা ভুল নিয়ে গেছে, আমি যেটা ব্যবহার করি ঘ্রাণ ওইটা নাহ "

এই বলে তার আগের পুরানো আতরের বোতল টা আমার হাতে দিলো। দেখলাম আতর একদমই শেষ। ঘ্রাণ টাও একেবারে হালকা হয়ে গেছে.....

তারপরও ২ বার ভালো মতো স্নিফ করে ঘ্রাণ টা মনে করার চেষ্টা করলাম। ৫ সেকেন্ডের মধ্যেই মাথায় চলে আসলো এই আতর টার ঘ্রাণ কোনটা হইতে পারে, কিন্তু আমি শিউর নাহ।

তারপর এই Excellent এর বোতল টা হাতে নিলাম। চমৎকার একটা সুইট আর সফট স্মেল। সাথে সাথেই একটা ফিল কাজ করে আতর টা মাখলে।

যাই হোক,তাও হাতে নিয়ে ঘ্রাণ টা দেখলাম। ফলাফল একদম পারফেক্ট।

তারপর কাস্টমারকে হাতে দিয়ে বললাম দেখেন এটা কিনা??

সে আর তার বন্ধু মিলে ঘ্রাণটা ভালো মতো দেখে বললো" হ ভাই এডাই. দেন এডা একটা"

আতরের ব্যবসার অন্যতম বড় পুঁজি হলো,এই ঘ্রাণ ধরতে পারা। ঘ্রাণ ধরতে না পারলে কাস্টমারও ধরতে পারবেন নাহ.......!!!!

03/10/2025

রাত বাজে ১১:১০ এখনো কাজের মধ্যেই আছি। তবুও শেষ হওয়ার নাম নেই........

আপনারা মনে করেন আমরা সারাদিন যা ইচ্ছা তা করে বেড়াই..!!!

03/10/2025
Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


138, Jahaj Building Er Shathei, Opda Road, Rampura-Dhaka
Dhaka
1219