Glitter Girls by Ratri

Glitter Girls by Ratri

Share

I'm a Makeup artist, l do bridal and party makeup and also l train makeup to my students at workshop

Photos from Glitter Girls by Ratri's post 09/03/2022

A modern bridal shoot
Makeup : Ratri Islam
Assisted by : Megha Sharma
Photographer : Namim Ashraf
Model : Eyana Aziz
Outfit : Anzara
Jewellery : দুল চুড়ি মালা

Photos from Glitter Girls by Ratri's post 23/02/2022
ব্রাইডাল ফটোশ্যুট | ঘরে বাইরে | Nagorik TV 02/02/2022

ব্রাইডাল ফটোশ্যুট | ঘরে বাইরে | Nagorik TV নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন 'ঘরে বাইরের' আজকের পর্বে থাকছে ব্রাইডাল ফটোশ্যুট নিয়ে বিস্তারিত....👉 নাগরিক টেলিভি...

Photos from Glitter Girls by Ratri's post 07/10/2021

Makeup : Ratri Islam
Photographer : Kaif Talukder Apon
Model : Jannatul Sumaiya
Outfits : Anzara
Jewellery : দুল চুড়ি মালা
Co makeup artist: Subal Shill

09/07/2021

Tips of the week💕

হলুদঃ
হলুদ রান্নার ক্ষেত্রে যেমন্ একটি গুরুত্বপূর্ণ উপাদান তেমনি রূপচর্চায়ও এর গুরুত্ব অনেক। আসুন জেনে নেই সৌন্দর্য চর্চায় কাঁচা হলুদের কিছু ব্যবহার

১. ব্রণ সারাতে:

হলুদ অ্যান্টি সেপটিক হিসাবে চমৎকার কাজ করে, তাই ব্রণ দূর করতে বা ক্ষত সারাতে অতুলনীয়।

* কাঁচা হলুদ বাটা, মুলতানি মাটি ও নিম পাতার রস একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে গোলাপ জল বা পানি দিয়ে ম্যাসেজ করে ধুয়ে ফেলুন।

* কাঁচা হলুদ বাটা, আঙ্গুরের রস ও গোলাপ জল মিশিয়ে ব্রণের উপর লাগান। কিছুক্ষন পর ধুয়ে ফেলুন। ব্রণ মিলিয়ে যাবে এবং ইনফেকশন দূর হবে।

* ব্রণের দাগ দূর করতে কাঁচা হলুদ ও নিম পাতা বেটে দাগের উপর লাগান। এটি কিছুদিন করলে দাগ দূর হবে।

* ব্রণ বা দাগ দূর করতে টমেটোর রস, কাঁচা হলুদ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করুন।

২. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে:

* এক চা চামচ হলুদের রস, এক চা চামচ দুধ, এক চা চামচ বেসন ও আধা চা চামচ চন্দন গুঁড়ো এক সাথে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ – ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক ফর্সা করবে। দুধ ত্বকের শুষ্ক ভাব দূর করবে।

* কাঁচা হলুদ, মসুর ডাল এক সাথে বেটে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে।

* হলুদের গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

* প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ধীরে ধীরে ত্বকের রং ফর্সা হয় এবং রক্ত পরিষ্কার হয়।

৩. ত্বক মসৃণ করতে:

* কাঁচা হলুদ বাটা, বেসন, চালের গুঁড়ো ও টক দই একসাথে পেস্ট করে মুখে ও গলায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়।

* অল্প দুধের ক্রিমের সাথে হলুদ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক কোমল, মসৃণ ও সতেজ হবে।

* হলুদের গুঁড়োর সাথে শশার রস বা লেবুর রস মিশিয়ে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ হবে।

৪. বলিরেখা ও রোদে পোড়া দাগ দূর করতে:

* কাঁচা হলুদের সাথে দুধের সর মিশিয়ে নিয়মিত মুখে মাখুন। ত্বকের বলিরেখা দূর হবে।

* রোদে পোড়া দাগ দূর করতে মসুর ডালবাটা, কাঁচা হলুদ বাটা ও মধু এক সাথে মিশিয়ে ত্বকে লাগান।

* ২ – ৩ চিমটি হলুদের গুঁড়ো, চালের গুঁড়ো, টমেটোর রস, কাঁচা দুধের সাথে মিশিয়ে মুখে মাস্ক হিসাবে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের ফাইন লাইন এবং ঝুলে যাওয়া ত্বক স্বাভাবিক করে, সাথে ত্বক ফর্সা করতেও অত্যন্ত কার্যকরী।

৫. ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে:

* প্রতিদিন ময়দা এবং কাঁচা হলুদ বাটা মিশিয়ে স্ক্রাব করলে, ত্বকের অবাঞ্ছিত লোম ধীরে ধীরে কমে যাবে।

* ১ চা চামচ হলুদের গুঁড়ো,২ টেবিল চামচ দুধ ও ১ টেবিল চামচ বেসন এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. চোখের নীচে কালো দাগ দূর করতে:

* ১ চা চামচ হলুদ বাটা, ১ টেবিল চামচ টক দই ও ১ চা চামচ টমেটোর রস মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে ১০ – ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।



*** যাদের অ্যালার্জি আছে তারা হলুদ মেশানো পানিতে গোসল করলে অ্যালার্জি বা র‌্যাশের সমস্যা অনেকটাই কমে যাবে।

*** ২ – ৩ চিমটি হলুদ, চিনি এবং চালের গুঁড়ো মিশিয়ে মুখে স্ক্রাব করলে মুখের সব মরা কোষ দূর হবে। শুষ্ক এবং কালো ঠোঁট এর জন্য হলুদ গুঁড়ো ও কাঁচা দুধ মিশিয়ে স্ক্রাব করলে ঠোঁটের কালচে ভাব দূর হবে।

** সাবধানতা **

* হলুদ দিয়ে কখনও রোদে বের হবেন না। তাহলে ত্বক পুড়ে যাবে। হলুদ দিয়ে রূপচর্চা করবেন রাতে।

* সপ্তাহে ২ দিনের বেশি কোনো প্যাক ব্যবহার না করাই ভালো। এটা ত্বকের ক্ষতি করে।

* কাঁচা হলুদ কখনও সরাসরি ব্যবহার করা ঠিক না, এর সাথে কিছু মিলিয়ে লাগাতে হবে।

* প্রত্যেক মানুষের ত্বক আলাদা। তাই আগে হলুদ মুখে ব্যবহার না করে, হাতে বা ঘাড়ে দিয়ে পরিক্ষা করে নিতে হবে।

* হলুদের প্যাক লাগানোর পর ২০ মিনিটের বেশি রাখা ঠিক না। এতে ত্বক কালো হয়ে যেতে পারে।

02/07/2021

Tips of the week💕

নিত্যদিনের রান্নায় একটি বহুল ব্যবহৃত উপাদান হলো আদা ত্বকের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। চলুন জেনে নেওয়া যাক আদা আমাদের ত্বকের ক্ষেত্রে কোন কোন ভূমিকা পালন করতে সক্ষম:

১. হাইপারপিগমেন্টেশন প্রতিরোধে আদার রস শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করে।

২. প্রাকৃতিক ক্লিনজার হিসেবে আদার রস অত্যন্ত কার্যকরী।

৩. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আদার রস বার্ধক্য রোধে সাহায্য করে।

৪. এছাড়াও ব্রণ রোধে আদার পাউডারের সাথে দুধ দিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগান উজ্জ্বল ত্বক আপনার হাতের মুঠোয়।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhanmondi
Dhaka
1209