Project Baby Land
Project Baby land is not one mom telling her stories.it is a group of mom and parents around the wor
17/06/2021
অনেক দিন কোন টপিক নিয়ে লাইভে আশা হয় না, ইদানিং মায়েদের সবচেয়ে বড় কনসার্ন হল বাচ্চাদের ডেভলপমেন্ট নিয়ে এই বিষয়ে যদি আমরা সিঙ্গাপুরের একজনকে ডেভলপমেন্ট স্পেশালিস্ট নিয়ে আসতে পারি কেমন হবে এবং আমরা কি ধরনের প্রশ্ন রাখতে পারি তার কাছে,যেহেতু এখন অনেকেরই কমপ্লিকেটেড প্রেগন্যান্সি আর অনেকেরই সময়ের আগে বাচ্চা হয়েছে আমাদের এমনিতেই একটা উত্তেজনা কাজ করে বাচ্চার ডেভলপমেন্ট ঠিক ভাবে হচ্ছে নাকি? আশা করি আমরা এই বিষয় একটু বিস্তারিত জানতে পারবো?কমেন্ট সেকশান এ আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম এবং ইনবক্স ও করতে পারেন আমাদের কে।
২ বছর হলে বাচ্চাকে বুকের দুধ বন্ধ করবেন কিভাবে?
প্রকৃতির লীলা বুঝা ভার। যে শিশুকে জন্মের পর বুকের দুধ খাওয়ানোর জন্য ঘুম খাওয়া হারাম করেন মা, তাকেই একদিন সময় আসে বুকের দুধ ছাড়ানোর। কারণ, তখন তার পুষ্টি নিশ্চিত হবে বাড়তি খাবারে, বুকের দুধের প্রয়োজনীয়তা তখন ফুরিয়ে যায়।
বুকের দুধ ছাড়ানোর সেই ক্ষনটা মা ও বাচ্চা দুজনের জন্যই হৃদয়বিদারক হয়ে থাকে। চেষ্টা করতে গিয়ে মায়ের মন কেঁদে উঠে আর ছাড়তে না চেয়ে বাচ্চার। তবুও নিয়ম মেনে চলতে হয় সবাইকে। আর এই পরিবর্তনটুকু কিভাবে সহজে আনবেন তাই আজ আলোচনা করা হবে।
বুকের দুধ ছাড়ানোর উপায়ঃ
১. সময় নির্বাচনটা খুবই জরুরি। মাকে মনস্থির করতে হবে এবং বাচ্চাকেও প্রস্তুত করতে হয় এ জন্য। এমন একটা সময় বেছে নিবেন যখন বাচ্চার জীবনে আর কোনো নতুন পরিবর্তন না হয়। যেমন, বাসা পরিবর্তন, পটির অভ্যাস করানো বা নতুন শিশুর আগমন। আর এ কাজে পরিবারের সাপোর্ট খুবই জরুরি।
২. হুট করে বুকের দুধ বন্ধ না করে আস্তে আস্তে সময় ও বারে কমিয়ে আনবেন। প্রথমে দিনের বেলায় ও পরবর্তীতে সময় নিয়ে রাতের বেলাও বন্ধ করতে হবে। এতে মায়েরও সুবিধা হবে, বুকের দুধ জমে ব্যথা বা ঘা হওয়ার সম্ভাবনা কমে যায়।
৩. বিকল্প কিছু দিন বুকের দুধ বন্ধ করার জন্য। সেটা হতে পারে গরুর দুধ, সয়ামিল্ক, হালকা কোনো নাস্তা কিংবা বাচ্চাকে গান বা গল্প শুনিয়ে ঘুম পাড়ানো। এমনকি কাপে করে ফর্মুলা বা পানিও দেয়া যেতে।
৪. প্রতিদিনের রুটিনে পরিবর্তন আনুন। যেসময়টা বাচ্চা বুকের দুধ খায়, ঐ সময় তাকে অন্য কোনোভাবে ব্যস্ত রাখুন। সকালে ঘুম ভেঙে দুধ খাওয়ার অভ্যাস থাকলে, গুম থেকে আগেই উঠে যান ও বাচ্চাকে নিয়ে নাস্তা খেতে বসুন। দুপুরে বা বিকালে বাচ্চাকে খেলা দিয়ে বা বাইরে ঘুরিয়ে আনুন। রাতে বাবা বা পরিবারের অন্য কাউকে দিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিন।
৫. মনোযোগ অন্য দিকে ঘুরিয়ে দিন যেন বাচ্চা বুকের দুধ খাওয়ার কথা মনে না করে। খেলনা, ছড়ার বই, গল্পের বই, গান শুনিয়ে বা বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে সহজেই বাচ্চার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে পারেন।
৬. স্ট্রাটেজীটা হবে বাচ্চাকে নিজের থেকে বুকের দুধ দিতে চাইবেন না আবার বাচ্চা যদি খেতে চায় তাহলে নাও করবেন না। বুকের দুধে তিতা কিছু লাগিয়ে দিবেন যেন বাচ্চা নিরুৎসাহিত হয়।
৭. বুঝিয়ে বললে বাচ্চারা অনেক সময় বুঝে, বড় হয়ে গেলে আর খেতে হয় না, বুকের দুধ পচা, ময়লা বা তিতে হয়ে যায় বড় হলে এগুলো বিশ্বাস করাতে পারেন বা সত্যিটাও অনেকসময় বাচ্চারা মেনে নেয় যে,বড় হলে বুকের দুধ আর খেতে হয় না।
৮. বুকের দুধ বাচ্চা শুধু পেট ভরার জন্যই খায় না, এটাকে সে আদর ও ভরসার একটা জায়গা মনে করে। তাই বুকের দুধ বন্ধ করার পর তাকে বাড়তি আদর ও সময় দিতে হবে, তার সাথে গল্প করা, সময় কাটানো, খেলা করতে সময় দিতে হবে।
৯. একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারেন বাচ্চাকে যদি সে সময় বুঝে। বলা যেতে পারে আগামী জন্মদিনের আগেই তোমাকে বুকের দুধ খাওয়া বন্ধ করতে হবে এবং সময় এগিয়ে আসলে তাকে তা মনে করিয়ে দিতে হবে।
১০. যাদের একেবারেই বন্ধ করা যায় না, তাদের অনেক সময় নিজে থেকেই একসময় বন্ধ করে দেয়ার প্রবনতা চলে আসে, সে পর্যন্ত ধৈর্য্য ধরতে হয় যদি এ ব্যাপারে শুধু ধর্মীয় বাধানিষেধ আছে তা নয়, WHO থেকেও বলা আছে, ২ বছর হলে বাচ্চাকে যেন আর বুকের দুধ না কাওয়ানো হয়।
এরপরও বুকের দুধ বন্ধ করা কষ্টকর হয়। বুকের দুধে করলা, তেঁতুল , তিতা ঔষধ লাগিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়। একেক বাচ্চা একেক রকম তাই মাকে নিজেই চিন্তা করে বের করতে হবে কিভাবে বুকের দুধ বন্ধ করবেন।
#শিশুর_যত্নে_মায়ের_জিজ্ঞাসা ২
ডাঃ লুনা পারভীন
শিশু বিশেষজ্ঞ, বহির্বিভাগ
ঢাকা শিশু হাসপাতাল
শ্যামলি।
16/04/2021
06/02/2021
#প্রসঙ্গঃ_এমআর_ভ্যাক্সিন
হাম ও রুবেলা টিকাদান ( এমআর ভ্যাক্সিন) ক্যাম্পেইন চলছে সারা দেশে। সবারই এই নিয়ে দেখছি নানা প্রশ্ন, মত দ্বিমত চলছে। তাই ছোট করে কনফিউশান দূর করার জন্য লিখছি।
★এটা কিসের টিকা?
মিজেলস এবং রুবেলা নামক দুটো ভাইরাসের বিরুদ্ধে একসাথে দেয়া এই টিকা শিশুকে হাম ও রুবেলা নামক দুটো মারাত্মক ক্ষতিকর রোগ থেকে রক্ষা করা।
★ কারা পাবে?
৯ মাস থেকে ১০ বছরের নিচে যেসকল শিশু আছে সবাই এক ডোজ করে এই টিকা পাবে। সরকারি টিকাতে এর যে দুটো ডোজ আছে, ৯ মাস ও ১৫ মাসে ; এটা তারসাথে অতিরিক্ত ডোজ হিসেবে গণনা করা হবে। অর্থাৎ যাদের বয়স ৯মাস থেকে ১০ বছর তাদের প্রত্যেকেই নিয়মিত ২টা ডোজের পাশাপাশি এই ডোজটাও পাবে যখনই টিকা দিয়ে থাকুক।
★ কেন পাবে?
দেখা গেছে, এমআর ভ্যাক্সিন পাওয়ার পরও অনেকের হাম হচ্ছে। অনেকই একটা ডোজ দিয়ে পরবর্তীতে ২য় ডোজটা মিস করছেন। অনেকসময় টিকা ঠিকমতো কার্যকর হচ্ছে না নানা জটিলতায়। এজন্য, হাম রোগটাকে পোলিও রোগের মত একেবারে নির্মূল করার জন্য এই অতিরিক্ত ডোজটি কার্যকর হবে বলে ধরে নেয়া হচ্ছে।
★ ছবিতে দেখা যাচ্ছে মুখে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হচ্ছে। তাহলে এমআর টিকাও কি মুখে খাওয়ার ভ্যাক্সিন?
জ্বি না, এটা চামড়ার নিচে দেয়ার ইনজেকশন। রুটিন টিকার দুটো ডোজ যেভাবে সাবকিউটেনিয়াস দেয়া হয়েছে, এটাও তেমনই দেয়া হবে।
★ কতদিন পর্যন্ত এই টিকা দেয়া হবে?
১২ই ডিসেম্বর শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী বছর ২৪শে জানুয়ারি পর্যন্ত চলবে।
ডাঃ লুনা পারভীন
শিশু বিশেষজ্ঞ
ঢাকা শিশু হাসপাতাল
শ্যামলী।
13/12/2020
https://www.youtube.com/watch?v=YtAY9F0kcQc&feature=share
Febrile seizure (জ্বরসহ খিচুনি) এটি খুব কমন একটা সমস্যা। হোম ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এখানে। আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হবেন।
30/11/2020
Every new parent has a common questions that my child can see or hear properly??
Your new born can not only see or hear but can also do a lot more. He/She can see your face while you breast-feed him/her and the bright,colored objects at a distance of 9 inches(22 cm) or so.Distant object, however ,are just a blur to him/her. He/she reacts to the tone of your voice. He/she is happy when you talk softly and soothingly and he may feel frightened and cry when he/she hears hears harsh and sharp speech. He/She feels contented when held close and firm with affection and may prefer the hug of one to that of another. He/She soon learns to recognize the distinctive smell of your body and breastmilk. While he/she can sense heat and cold, He/She needs extra protections against an excessively cold and hot enviroment because of his limited capacity to regulate his own body tempratures. He/She dislikes bitter and sour tastes and prefer very sweet to just sweet.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mohammadpur
Dhaka
1207
