My Health
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from My Health, Health/Beauty, mohakhali, Dhaka.
# পু*রু*ষে*র শ*ক্তি
# সু*খী হোন
দুইজন পিএইচডি ডিগ্রিধারী ডক্টর ধারা পরামর্শকৃত, ফেইসবুক রুলস এর কারণে ডিটেলস বলা গেল না, কল করুন অথবা ইনবক্সে আসুন।
হেলপ্লাইন : 01721 309 978
31/05/2022
বাসকপাতার গুনাগুনঃ
31/05/2022
তেজপাতার উপকারীতাঃ
31/05/2022
থানকুনি পাতার উপকারীতাঃ
30/05/2022
ড্রাগন ফলের কাজঃ
ড্রাগন ফলের দাম বেশি হলেও এর স্বাস্থ্য উপকারিতা কিন্তু চমকে ওঠার মতো। বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে বিদেশি এই ফল চাষ করা হচ্ছে।
একটি ড্রাগন ফলে ৬০ ক্যালরি এবং প্রচুর ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ওমেগা ৩ ও ওমেগা ৯ থাকে। এই ফলে বিটা ক্যারোটিন ও লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্টও রয়েছে। বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়ে ত্বক, চোখ ও ইমিউন সিস্টেমের উন্নতি করে। এখানে ড্রাগন ফলের কিছু স্বাস্থ্য উপকারিতা উল্লেখ করা হলো।
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে: একটি ড্রাগন ফলে প্রায় ৭ গ্রাম ফাইবার থাকে, যা দৈনিক সুপারিশকৃত পরিমাণের চারভাগের প্রায় একভাগ। এটা অন্ত্রের বর্জ্য দূরীকরণে সহায়তা করে। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবণতা রয়েছে তারা এই ফল খেলে উপকার পেতে পারেন। সালসা তৈরি করে অথবা ফ্রুট সালাদ বা স্মুদিতে যোগ করে ড্রাগন ফল খেতে পারেন। এই ফলের স্বাদ হালকা।
হার্টের উপকার করে: ড্রাগন ফলের বীজে হার্টের জন্য উপকারী ওমেগা ৩ ও ওমেগা ৯ ফ্যাটি অ্যাসিড রয়েছে। নিউ ইয়র্কের পুষ্টিবিদ ও দ্য স্মল চেঞ্জ ডায়েটের লেখক কেরি গানস বলেন, ‘ড্রাগন ফলের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে প্রদাহনাশক উপাদান রয়েছে। একারণে এই ফল খেলে হার্টের রোগের ঝুঁকি ও জয়েন্টের ব্যথা কমে যায়। ড্রাগন ফল খেলে বিষণ্নতাও কমতে পারে।’
হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে: অধিকাংশ ফলের চেয়ে ড্রাগন ফলে ম্যাগনেসিয়াম বেশি থাকে। এটা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে ও অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। অস্টিওপোরোসিসে হাড় এতই দুর্বল হয়ে যায় যে সহজেই ভেঙে পড়তে পারে। এক বাটি ড্রাগন ফলে দৈনিক সুপারিশকৃত ম্যাগনেসিয়ামের প্রায় ১৮ শতাংশ পাওয়া যায়। জার্নাল অব ইন্টারন্যাশনাল মেডিক্যাল রিসার্চে প্রকাশিত গবেষণা বলছে, মাসিক চক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এমন নারীদের হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখতে ড্রাগন ফল বিশেষ সহায়ক হতে পারে।
29/05/2022
আমের উপকার ঃ
গরমের সময় মার্কেটে বিভিন্ন রকমের ফল উঠলেও সবার আগে কিন্তু আমের দিকেই চোখ যায়। সব বয়সের মানুষেরই অত্যন্ত পছন্দের ফল আম। তবে আমের জনপ্রিয়তা কেবলমাত্র স্বাদের দিক থেকে নয়, রয়েছে এর প্রচুর স্বাস্থ্য উপকারিতাও। নানা পুষ্টিগুণে ভরপুর আম। প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি-৬, ভিটামিন কে এবং পটাশিয়াম সমৃদ্ধ এ ফল বিভিন্ন রোগ থেকে আমাদের বাঁচাতে পারে
তবে কেবল আমই নয়, আমের খোসাও কিন্তু স্বাস্থ্যগুণে ভরপুর!
আমের যেমন গুণ তেমনি আমের খোসারও বহু গুণ আছে। সাধারণত আমরা আম খেয়ে খোসা ফেলে দিই, কারণ আমের খোসাও যে কোনও উপকারে আসতে পারে তা আমাদের মাথায়ই আসে না। আসুন জেনে নেয়া যাক, আমের খোসা স্বাস্থ্যের কী কী উপকার করে -
হার্ট ভাল রাখে: হৃদরোগ থেকে বাঁচাতে আমের খোসা দারুণ কার্যকরী। গবেষণায় অনুযায়ী, আমের খোসা ক্যারোটিনয়েড এবং ফেনোলিক্সের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এ অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো শরীরকে ফ্রি র্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে, স্থূলতা কমায়, উচ্চ রক্তচাপ এবং ডিসলিপিডেমিয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ সমস্যাগুলোই হৃদরোগ হওয়ার অন্যতম কারণ।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে: আমের খোসা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এতে অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে। শরীরে গ্লুকোজের মাত্রার আকস্মিক বৃদ্ধি রোধ করে এবং অগ্ন্যাশয়ের ক্ষতি থেকেও বাঁচায়। অগ্ন্যাশয় ইনসুলিন উৎপাদনে সাহায্য করে, যার ফলে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রিত হয়।
ওজন কমায়: আমের খোসায় পাওয়া একটি অনন্য ফাইবার হল পেকটিন। এই পেকটিন ওজন নিয়ন্ত্রণে দারুণ কাজ করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আমের খোসা ভিটামিন সি সমৃদ্ধ। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি কতটা কার্যকরী, তা আমরা সকলেই জানি।
ত্বক ও চুলের জন্য ভাল: আমের খোসা, বিশেষ করে পাকা আম ভিটামিন ই-তে পরিপূর্ণ। ত্বক ও চুল ভাল রাখতে এ ভিটামিন খুবই কার্যকর। এটা ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, ত্বকে বার্ধক্যের লক্ষণ এবং প্রদাহও দূর করে। এছাড়াও, আমের খোসা চুলের বৃদ্ধি এবং স্ক্যাল্প ভাল রাখতে অত্যন্ত সহায়ক।
অন্ত্র ভাল রাখে: আমের খোসা হেলদি ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে। ফলে অন্ত্র এবং পাচনতন্ত্র সুস্থ থাকে। শুকনো আমের খোসায় প্রায় ৪০ শতাংশ ফাইবার থাকে, এটি ফ্রেশ আমের খোসার চেয়ে বেশি কার্যকরি।
ক্ষত নিরাময় করে: ভিটামিন-ই ক্ষত নিরাময়ে দারুণ কাজ করে। দ্রুত ক্ষত নিরাময় করে এবং নতুন ত্বক উঠতে সহায়তা করে। আমের খোসা পোড়া ত্বক এবং অস্ত্রোপচারের ক্ষত সারাতেও সাহায্য করে।
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Website
Address
Mohakhali
Dhaka
