Qazi's

Qazi's

Share

Your Look, Our Touch ✨
যেখানে সৌন্দর্যের সাথে মেলে
সততা, সঠিক মূল্য আর যত্ন। 🤍

রুচিতে অনন্য, দামে সাশ্রয়ী, বিশ্বাসে অটুট।

📞 Contact number -
01617044419

Photos from Qazi's post 09/09/2026

আসছে পূজা🔴...........
পূজার সাজের মধ্যে কোন জিনিসটা আপনার বেশি পছন্দ?👇👇

( নিচে ছবি দেয়া হলো)
অন্য কোনো পছন্দ থাকলে ছবি দিয়ে কমেন্টে জানাতে পারেন

07/09/2026

ব্যবসা vs চাকুরী

চাকুরীজীবিরা মনে করে ব্যবসা হচ্ছে আরাম আয়েসে বসে লাখ টাকা কামানোর সোর্স। যেখানে কোনো কাজের প্রেশার নেই, হুকুমদারী নেই। আছে স্বাধীনতা আর টাকা😑

ব্যবসায়ীরা মনে করে, চাকুরীজীবিদের সারাক্ষণ এক্টিভ থাকা লাগেনা। একটা সময়সীমা থাকে। এবং মাস শেষে একটা নির্ধারিত অঙ্কের টাকা পেয়ে যায়। টাকার লাভ ক্ষতির চিন্তা নিয়ে ঘুম হারাম হয়না।😏

আর যারা ব্যবসা এবং চাকুরী দুটোই করে, তারা জানে যে খাঁটুনি এর আসল অর্থ কি।
কোনোটাই আপনাকে নিরঅলস ভাবে টাকা দিয়ে যাবেনা। ব্যবসা করতে গেলে ঘুম খাওয়া বাদ ২৪ ঘন্টা এক্টিভ থাকা লাগে, সেটার ভবিষ্যত নিয়ে ভাবতে হয়। সেটাকে কিভাবে স্থায়ী করা এবং আরো বেশি এগিয়ে নাওয়া যায়.. সেটা নিয়ে সার্বক্ষণিক চিন্তাভাবনা করা লাগে।
অপরদিকে একজন চাকুরীজীবি হয় রোবটের মতো। সময় মতো অফিসে উপস্থিত থাকা লাগে। কাজ গুলো নির্ধারিত সময়ের ভিতর নির্ভুলভাবে কমপ্লিট করা লাগবে।ভুল হলে বসের ঝাড়ি ফ্রি মাইন্ডে খাওয়া লাগে।

কোনোটাই পান্তা ভাত না! টাকা রোজগার আরামভাবে করা যায়না। পরিশ্রম এর সঙ্গে টাকা জিনিসটা ওতোপ্রোতোভাবে জড়িত।
ইউটিউবে কন্টেন্ট বানিয়ে টাকা কামাতে গেলেও প্রতিদিন ২-৩ টা ভালো মানের ভিডিও দেয়া লাগে, তাও যেমন তেমন না।
😔😑😏

Photos from Qazi's post 07/09/2026

মেয়েদের দু'টি পছন্দের রং
Pink এবং Purple
আপনার পছন্দ কোনটি ❓❓

06/09/2026

কোনটি দেখলে মার্কেটে গেলে কিংবা অনলাইনে দেখলে কিনার লোভ সামলাতে পারেন না❓

১.আংটি
২. চুড়ি

06/09/2026

টাকাকে দ্বিতীয় ঈশ্বর বলা হয়।
টাকা মানুষের ৯৯% সমস্যা সমাধান করে৷
টাকা ছাড়া ভালোবাসার মানুষকে পাওয়া যায় না, সম্মান থাকেনা, কাফনের কাপড় হয়না, দাফন হয়না, কবরের চিহ্নও বেশিদিন রাখেনা।

জীবনে সব বাদ দিয়ে টাকার পেছনে ছুটি কেন....
এই প্রশ্নের উত্তর যদি বুঝতে চান, তাহলে আপনাকে অনেক অনেক বছর ধরে অসুস্থ বাবা মাকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছোটাছুটি করতে হবে।
এই অভিজ্ঞতা না থাকলে টাকা কী জিনিস, বুঝবেন না।

দোয়া করি, এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে আপনাকে যেতে না হোক।

অর্থাৎ, টাকা ছাড়া কিছুই হয়না৷
সুখ আসে টাকার মাধ্যমে।

05/09/2026

আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে প্রত্যেকটা মানুষকে বলি, যেন তারা সাদকা করে... বেশি বেশি করে সাদকা করে। এমন করে সাদকা করেন, যেন আপনি নিজেই ভয় পেয়ে যান।

দেখেন আপনার অর্থ করি, টাকা পয়সা এগুলো আপনার না। আল্লাহ আপনাকে নিয়ামত হিসাবে দিয়েছেন। তিনি চাইলে কেড়েও নিতে পারেন।
আর সাদকা করলে, কখনও আপনার অর্থ কমবে না, বরং আরও বৃদ্ধি পাবে।

আপনার কাছে ১০০ টাকা আছে, ১০ টাকা সাদকা করেন। সহিহ নিয়তে নিয়মিত করেন।

কেই আমার কাছে financial advice চাইলে, আমি প্রথমেই বলি donate, donate, donate!

এখন পর্যন্ত কোনো মানুষ পাবেন না যারা কিনা রেগুলার সাদকা করে bankrupt হয়ে গেছে!

সাদকা করার সময় শয়তান আপনাকে "subtraction" এর ম্যাথ বুঝাবে অর্থাৎ আপনার তো অর্থ কমে যাচ্ছে... আপনি তখন শয়তানকে "multiplication" এর ম্যাথ বুঝাবেন... রিজিক মাল্টিপ্লাই হবে ইনশাআল্লাহ, ভয়ের কোনোই কারণ নাই......

ভাই, পাগল এর মতন সাদকা করেন...
রিজিকের টেনশন কইরেন না, ওইটা দেখবেন কিভাবে কিভাবে জানি চলে আসছে এবং চলে আসবেই.....

আমি এরকম মিরাকেল ছোট থেকে দেখতে দেখতে এখন প্রায় অভস্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন ক্লোজ মানুষদেরও মিরাকেল দেখি, কীভাবে লাইফ চেঞ্জ হয়ে গেছে!
:
সংগৃহীত

31/03/2026

⚠️ কেন নিয়মিত "প্রেশার" মাপা জরুরি?

--- হাই প্রেশার চুপচাপ হার্ট, কিডনি, ব্রেইন ক্ষতি করতে পারে।
--- লো প্রেশার হলে হঠাৎ পড়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে।
--- ওষুধ কাজ করছে কিনা বুঝতে সাহায্য করে।

কখন মাপা জরুরী?

🔴 ব্লাড প্রেশার
নতুন ধরা পড়লে / অনিয়ন্ত্রিত থাকলে:
👉 প্রতিদিন ১–২ বার (সকাল ও রাত)

ওষুধ শুরু করার পর:
👉 সপ্তাহে ৩–৪ দিন

🔵 বারবার মাথা ঘোরা / দুর্বলতা থাকলে:
👉 প্রতিদিন বা যখন উপসর্গ হয়
স্টেবল থাকলে:
👉 সপ্তাহে ১–২ বার

হঠাৎ সমস্যা হলে (ঝিমুনি, অজ্ঞান ভাব):
👉 সাথে সাথে মাপতে হবে

31/03/2026

গরমের দিনে ব্লাড প্রেশার হাই হয়ে যায়।
আজ আপনার ব্লাড প্রেশার কত? মেপে দেখেছেন?

Telephone

Website

Address


Khilgaon
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Qazi's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.