Rup Exclusive

Rup Exclusive

Share

সৌন্দর্যের রূপকথা

Photos from Quality Food's post 02/04/2026
04/02/2025

আসসালামু আলাইকুম
শুভরাত্রি সবাইকে 😴
আগামী দিনগুলো সবার অনেক ভালো কাটুক ✅

27/05/2021

সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে। কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয়_ "সেই প্রকৃত সাফল্য অর্জন করে।"

27/05/2021
22/05/2021

গরমকালে শরীরে বেশি মাত্রায় টক্সিন বা দূষিত পদার্থ জমা হয়। তাই গ্রীষ্মে বেশি পানি খাওয়া উচিত। সেই সঙ্গে পানি খেলে ত্বক হাইড্রেটেট থাকবে এবং উজ্জ্বলতা বাড়বে। 💐

20/05/2021

প্রাকৃতিক ভাবে চুল ও ত্বকের যত্নে চাল ধোঁয়া পানির গুনাগুণঃ

ত্বক ও চুলের চর্চায় এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে রাইস ওয়াটার বা চাল ধোয়া পানির ব্যবহার। সেদ্ধ চাল বা পোলাওয়ের চাল যেকোনো ধরনের চালের পানি এ ক্ষেত্রে কার্যকর। চাল ধোয়া পানিতে আছে ভিটামিন বি, যে কারণে ত্বক ও চুল হয়ে ওঠে উজ্জ্বল। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে ক্ষারজাতীয় পদার্থ থাকার কারণে এই পানি ত্বক ও চুল পরিষ্কারে খুব কাজে দেয়।😍সব ধরনের ত্বকের যত্নে চাল ধোয়া পানির ব্যবহার জনপ্রিয় হয়ে উঠলেও তৈলাক্ত ত্বকের যত্নে এই পানিতে তৈরি প্যাকের ব্যবহার বিশেষভাবে উপকারী। এ কথা বললেন হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের রূপ বিশেষজ্ঞ শাহীনা আফরীন।
যেমনঃ ত্বকের যত্নে🌺
১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ চা–চামচ মেথি পাউডারের সঙ্গে পরিমাণমতো চাল ধোয়া পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে।
আবার, ত্বকে মেছতার মতো দাগ পড়লে অনেকেই ভেবে পান না কী করবেন। এ ক্ষেত্রেও চাল ধোয়া পানি হতে পারে সমাধান।
যেমনঃ
আধা কাপ চাল ধোয়া পানিতে ১ চা–চামচ জিরা ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার ভালোভাবে জিরা বেটে নিন। এর সঙ্গে ২–৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে মেছতার ওপর লাগিয়ে নিন। নিয়মিত কয়েক দিনের ব্যবহারে ফল আসবে।
চুলের যত্নে 🌸
শীতের সময় যাঁরা চুলে খুশকির সমস্যায় ভোগেন, তাঁরা চুলের যত্নে চাল ধোয়া পানি ব্যবহার করতে পারেন। দুই কাপ চালের পানিতে এক কাপ মৌরি সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে এর সঙ্গে ১ টেবিল চামচ মেথিগুঁড়া মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালোভাবে চুল ধুয়ে নিন। নিয়মিত সপ্তাহে দুই দিন প্যাকটি ব্যবহার করলে শীতকালের খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

☘️জেনে রাখা ভালো☘️

* শুধু সেদ্ধ চালের ক্ষেত্রে (যে চালের ভাত খাওয়া হয়) প্রথমবার ধোয়া পানি নয়, দ্বিতীয়বার ধোয়া পানি ব্যবহার করতে হবে। বাকি সব ধরনের চালে প্রথমবার ধোয়া পানি ব্যবহার করা ভালো।

* চাল ধোয়া পানি সংরক্ষণ করা যাবে না।

* অন্য কোনো উপকরণ ব্যবহার না করেও শুধু চাল ধোয়া পানি মুখ ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন।

* ঢেঁকিছাঁটা চাল ধোয়া পানি রূপচর্চার জন্য সবচেয়ে ভালো।

Photos from Rup Exclusive's post 15/05/2021

ঈদ বা যেকোনো উৎসব এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো মেহেদী। 💐 মেহেদী ছাড়া যেনো পুরো উৎসব টাই অসম্পূর্ণ!😞 তাই যেকোনো উৎসবে হাতে মেহেদি পরা চাই ই চাই।😍

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Mohammadia Housing Limited
Dhaka