Coxbarta 24
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Coxbarta 24, Health/Beauty, Cox’s Bazar, Dhaka.
কক্স বার্তা ২৪ | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
কক্সবাজারের সর্বশেষ সংবাদ, পর্যটন আপডেট, এবং জনদুর্ভোগের খবর সবার আগে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমরা আপসহীন।
- কক্সবাজার, বাংলাদেশ।
26/08/2026
উখিয়ার তরুণ স্বেচ্ছাসেবক মোহাম্মদ তোহা VDF নির্বাচনে কক্সবাজার জেলার সহ-সভাপতি নির্বাচিত
বিস্তারিত কমেন্ট,,,,,,,
22/08/2026
২৫ বছর পর নিজ গ্রামে ফিরলেন ফরিদ, আপনজনদের ভালোবাসায় আবেগাপ্লুত
মাত্র ১৫ বছর বয়সে বাবার সঙ্গে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ফরিদ। এরপর কেটে গেছে দীর্ঘ ২৫ বছর। সময়ের পরিক্রমায় জীবন বদলেছে, বদলেছে চারপাশের পরিবেশও। তবে নিজের গ্রাম, শৈশবের স্মৃতি আর আপনজনদের প্রতি টান কখনোই কমেনি।
দীর্ঘ ২৫ বছর পর অবশেষে নিজের জন্মভূমির মাটিতে ফিরে এসেছেন ফরিদ। গ্রামে ফিরে ছোট-বড় সবার সঙ্গে দেখা করে আপন করে নিয়েছেন সবাইকে। দীর্ঘদিন পর স্বজন ও পরিচিত মানুষদের কাছে পেয়ে তাঁর আনন্দ যেন বাঁধ মানছে না।
গ্রামে ফিরে ফরিদ দেখতে পান, তাঁর শৈশবের সেই পরিচিত জায়গাগুলো অনেকটাই বদলে গেছে। গ্রামের উন্নয়ন ও পরিবর্তন দেখে তিনি আনন্দিত ও মুগ্ধ। এতদিন পর নিজের গ্রামে ফিরে এমন পরিবর্তন দেখতে পাবেন—তা তিনি কখনো স্বপ্নেও ভাবেননি।
সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন দীর্ঘদিন পর আপনজনদের আবার কাছে পেয়ে। পুরোনো স্মৃতি, পরিচিত মুখ আর গ্রামের মানুষের আন্তরিক ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন ফরিদ।
ফরিদের এই ফিরে আসা যেন শুধু একজন মানুষের নিজ গ্রামে ফেরার গল্প নয়; এটি শেকড়ের টান, আপনজনের ভালোবাসা এবং দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া সম্পর্কের কাছে ফিরে আসার এক আবেগঘন গল্প।
16/08/2026
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের নির্দেশনা ও স্থানীয় সালিশি সিদ্ধান্ত অমান্য করে একটি বাড়ির বিতর্কিত সীমানায় জোরপূর্বক চারা রোপণ ও দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মোঃ জাফর আলমের বিরুদ্ধে। অভিযোগকারী আবু ছিদ্দিক (পিতা: আব্দুল জলিল), ভোলাইয়াঘোনা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগীদের দাবি, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে থানা পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল—সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত সেখানে কোনো গাছ রোপণ বা অন্য কোনো কাজ করা যাবে না। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে জাফর আলম ফের বিতর্কিত সীমানায় চারা রোপণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব দেখিয়ে জাফর আলম ভুক্তভোগী পরিবারের ওপর নানা ধরনের চাপ ও হয়রানি করে আসছেন। এমনকি বাড়ির সীমানায় থাকা ফলের গাছ বিষ বা লবণ দিয়ে মেরে ফেলা এবং বিভিন্নভাবে সীমানা দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ আবু ছিদ্দিকের। অন্যদিকে, অভিযুক্ত মোঃ জাফর আলম (পিতা: আব্দুল আলী), ভোলাইয়াঘোনা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর এবং তৎকালীন সরকারপ্রধান দেশ ছেড়ে চলে যাওয়ার পরও যুবলীগ নেতা জাফর আলমের প্রভাব ও দাপট কমেনি। বরং দিন দিন সাধারণ মানুষের ওপর তার অত্যাচার-নির্যাতন ও হয়রানি বেড়েই চলেছে বলে অভিযোগ পরিবারের। পুলিশের নির্দেশনা এবং স্থানীয় সালিশের সিদ্ধান্ত অমান্য করে ফের বাড়ির সীমানা দখলের চেষ্টা করায় তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
এদিকে গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবু ছিদ্দিকের ছেলে আব্দুল রহিমকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগও রয়েছে জাফর আলম ও তার ছেলে মিজবাহ আলমের বিরুদ্ধে। ওই ঘটনার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
পরিবারটির অভিযোগ, একের পর এক হয়রানি ও দখলের চেষ্টায় তারা প্রায় দিশেহারা হয়ে পড়েছেন। শান্তিপূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমস্যার সমাধান চাইলেও তাদের ওপর চাপ অব্যাহত রয়েছে বলে দাবি তাদের।
ভুক্তভোগী পরিবার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অবিলম্বে বিষয়টি তদন্ত করে বিতর্কিত সীমানায় দখলচেষ্টা বন্ধ, প্রকৃত মালিকানা ও সীমানা নির্ধারণ এবং পরিবারের নিরাপত্
12/08/2026
প্রত্যয় হিউম্যানিটারিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PHYDO Bangladesh)-এর বাঁশখালী উপজেলা সকল দায়িত্ব প্রাপ্ত সেচ্ছাসেবক।
কক্স বার্তা ২৪ | বিশেষ প্রতিবেদন
11/08/2026
প্রত্যয় হিউম্যানিটারিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PHYDO Bangladesh)-এর বাঁশখালী উপজেলা শাখার সহ সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুবিনুল হক ও রুবেল নির্বাচিত হয়েছেন
কক্স বার্তা ২৪ | বিশেষ প্রতিবেদন
09/08/2026
প্রত্যয় হিউম্যানিটারিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PHYDO Bangladesh)-এর বাঁশখালী উপজেলা শাখার সভাপতি হিসেবে মতিউর রহমান সেনাম নির্বাচিত হয়েছেন।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান সেনাম বলেন, সংগঠনের নীতিমালা ও উদ্দেশ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলা শাখার সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে, মতিউর রহমান সেনাম সভাপতি নির্বাচিত হওয়ায় PHYDO Bangladesh-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাঁশখালী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং মানবিক ও সামাজিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কক্স বার্তা ২৪ | বিশেষ প্রতিবেদন
25/07/2026
মুন্সিগঞ্জ যুব সংস্থার উদ্যোগে কক্সবাজারের মিঠাছড়ি ইউনিয়নে তিন দিনব্যাপী ত্রাণ বিতরণ সম্পন্ন
বিস্তারিত কমেন্ট,,,,,
20/07/2026
কক্সবাজার তরুণ সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সদস্যদের ভোট এ নির্বাচিত সভাপতি- আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক -নাসির উদ্দিন।
20/07/2026
ফাইডো বাংলাদেশের ঢাকা বিভাগীয় সমন্বয়ক হিসেবে নাবিলা রহমানের নিয়োগ
একই সাথে স্থায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত।
20/07/2026
স্পেনের বিজয়ী উপলক্ষে প্রবাসী ও গ্রামবাসীর অর্থায়নে নাসির পাড়ায় দুই"শ মানুষ এর খাবারের আয়োজন।
পরিচালনায় কামাল উদ্দিন।
Category
Website
Address
Cox’s Bazar
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Coxbarta 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
