SAJ GHOR.

SAJ GHOR.

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SAJ GHOR., Beauty Salon, Banglardesh dhaka mirpu, Dhaka.

Photos 15/06/2017

All my fr like this page @ sheare

10/06/2017

আপুরা ফেইস গ্লো সিরাম এর রেসেপি কার কার লাগবে???
এটা ফেইস কে গ্লো এন্ড স্মুথ করে...এটা হাত,,,পায়ে ও ব্যাবহার করা যাবে।
#উপকরন
ভ্যাসলিন ১ টে চামচ
অ্যালোভেরা জেল ১টে চামচ
গ্লিসারিন ১টে চামচ
ভিটামিন ই-ক্যাপ ২ টি
অালমন্ড ওয়েল ১ টে চামচ
সব এক সাথে মিক্স করে অ্যাপ্লাই করবেন।
(ধন্যবাদ)

Photos 02/06/2017

♥***হবু বরের কাছে হবু স্ত্রীর পাঠানো চিঠি***
প্রিয়
শশুড়ের নাদুস নুদুস ছেলেটা,...
আশা করি খারাপ নেই।শুনলাম তোমার নাকি পাখা গুজিয়েছে? খুব নাকি উড়ছো? উড়ো উড়ো...বিয়ের আগে যত পারো হেলকাপটারের মত উড়ে নাও..
বিয়ের পরে,
তোমার ঐ হেলকাপটারের পাখাগুলো ভেঙ্গে উটপাখি বানিয়ে দেবো।
*
একটা কথা কান খুলে শুনে রাখ,
বিয়ের পরে যদি,
রাত করে বাসাতে ফের,
তাহলে নিঘাত ঐদিন তোমার
ঘরে ঢোকা বন্ধ।
কোনোভাবেই
কোনো রিকুয়েষ্ট সেদিন একছেপ্ট করা হবেনা।
অতএব
রাত করে বাসায় ফেরার অভ্যাস থাকলে,
তা অচিরেই পরিহার করার
আদেশ দিচ্ছি...
*
এই শোনো
তুমি সিগারেট খাও?
খবরদার
সিগারেট খাওয়া তো দূরের কথা,
ভূলেও টাচ করবেনা।
কি ভাবছো মাঝে মধ্যে দুই একটা লুকিয়ে লুকিয়ে
খাবে?
আচ্ছা খাও। তবে,
তবে যদি আমার কাছে ধরা খাও,
যদি তোমার মুখে সিগারেটের গন্ধ পাই,
তাহলে
সাথে সাথে মুখের
ভেতর হারপিক ঢেলে
ব্রাশ দিয়ে ওয়াশ করবো।
*
আর একটা কথা,
কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা,
ভূলেও যদি তার দিকে তাকাও,
সুই দিয়ে চোখ গেলে দেবো।
আর যদি কোনো মেয়ের সাথে
গোপনে টাংকি মারো,
তাহলে
আমার চাইতে
বড় আজরাইল, তোমার জন্যে
আর কেউ হবেনা।
আমি পৃথিবীর সবকিছুর ভাগ দিতে পারলেও,
তোমার ভাগ কাউকে দিতে পারবনা।
***
আসো এবার চুক্তিতে
আসি।
তোমাকে
প্রতিদিন সকাল
সকাল ঘুম থেকে উঠতে হবে।
পাচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
খারাপ কিংবা বাজে বন্ধু থাকলে,
তাদের পরিহার করবে।
*
আর শোনো
প্রতিদিন তোমাকেই কিন্তু শুধু ঘরের মশারিটা টাঙ্গাতে হবে।
আর
ঘর গুছানো, আব্বা আম্মার দেখাশুনা করা,
রান্না বান্না
আমিই করবো।
*
তোমাকেও কিছু
বড় ধরণের কাজ করতে হবে।
কি কাজের কথা শুনে ভয় পেলে?
হিহিহি...আরে ভয় পেয়না,
তোমাকে দিয়ে ঘর ঝাড়ু কিংবা রান্না করাবোনা।
তুমি শুধু
প্রতিদিন সকালে বাগান থেকে
বেলিফুল এনে
আমার খোপাতে গেথে দেবে।
কাজের যাবার আগে,
আমার কপালে
আলতো করে একটা চুমু দেবে।
রান্না করার পরে
আমি ক্লান্ত হয়ে গেলে, কপালের ঘাম মুছে দেবে।
আর
অবসর সময়ে কিন্তু আমাকে নিয়ে,
বেড়াতে যেতে হবে।
মাঝে মধ্যে
শপিংয়ে নিয়ে যেতে হবে।
কি শপিংয়ের কথা শুনে
ভয় পেলে?
ভয় পাওয়ার কারণ নেই।
আমি অন্য মেয়েদের মতো না যে,
দামি কিছু নেওয়ার জন্যে
আবদার করবো।
তুমি যা দেবে তাতেই খুশি।
*
আর শোন,
বৃষ্টি এলে তোমাকে
আমার সাথে ভিজতে হবে।
বৃষ্টি ভেজা চাদনি রাতে আমার সাথী হতে হবে,
অজানার উদ্দ্যেশে হাটার জন্যে,
*
আর আমাকে সব সময় এভাবেই ভালবাসতে হবে।
আর তোমার ডিউটি এগুলাই।
কি পারবেনা?
আমার জন্যে এই সব কাজগুলা করত পারবেনা?
পারবেনা মানে?
একজন স্বামি হিসাবে,
এই কাজগুলা পারতেই হবে তোমাকে।
যদি না পারো,
কিংবা এসব কাজে যদি গাফলতি করো,
তাহলে
ছাদ থেকে এক লাত্তি দিয়ে
নিচে ফেলে দেব।
ছাদ থেকে পড়ে
ডাইরেক্ট পৌছে যাবে
হাসপাতালে।
অবশ্য তখন রাতজেগে
সেবাযত্ন আমাকেই করতে হবে,
আচ্ছা তাও না হয় করবো।
তবুও
তোমাকে উচিত শিক্ষা দেবো।
*
আরে তুমি আমাকে
যতটা রাগি বদমেজাজি ভাবছো,
আমি মোটেও সেরকম মেয়ে না বুঝছ?
আমি খুব সাধারণ একটা মেয়ে।
আমার মতো ভালো মেয়ে আর খুজে পাবেনা বুঝছ?
যাহক
আজ আর লিখছি না।
ভালো থেকো মিষ্টার ঢেপু।
ইতি
তোমার শান্তশিষ্ট
নম্র ভদ্র সুইট লক্ষী
হবু বউ....

Photos 30/05/2017
Photos 26/05/2017

Nel design Korra jonno call me...

19/05/2017
Photos 19/05/2017

মেথি গুঁড়া, টক দই, ত্রিফলার রস (আমলকী, হরীতকী, বহেরা) একসঙ্গে মিশিয়ে এক ঘণ্টা রাখুন। এই মিশ্রণ চুলে দিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের জট অনেকটা কমবে।

Photos 19/05/2017

গরমের দিনে ত্বকের বাড়তি যত্ন নিতে হবে। বাইরে গেলে ত্বকে সানস্ক্রিন ক্রিম লাগাতে হবে। এতে ত্বকে রোদের তাপ লাগবে না আর ত্বকও ভালো থাকবে। তবে খেয়াল রাখতে হবে, একবার লাগানো সানস্ক্রিন ক্রিম যেন তিন ঘণ্টার বেশি না থাকে। একই ক্রিম বেশিক্ষণ ত্বকে লাগানো থাকলে তাতে ত্বকের ক্ষতিই হতে পারে। তাই সময় পেলেই পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ত্বক ধুয়ে প্রয়োজনে আবার এ ক্রিম লাগাতে হবে। গরমের দিনে বেশি রাত জেগে থাকা ঠিক নয় আর প্রতিদিনই নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে। ঘুম ভালো হলে ত্বক ভালো থাকবে। যাদের ত্বক তৈলাক্ত, তারা ঘুমের আগে ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে স্ক্রিন টোনার লাগাতে পারেন। একইভাবে যাদের ত্বক বেশি শুকনো থাকে তারা ত্বকে ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে পারেন। গরমের দিনে ঘন ঘন চা পান পরিহার করতে হবে। তার পরিবর্তে বেশি বেশি পানি খেতে হবে। এতে ত্বক ভালো থাকবে। যারা বেশিক্ষণ বাইরে কাজ করেন তাঁরা পার্লারে গিয়ে অরেঞ্জ ফেসিয়াল করে নিতে পারেন।
এ ছাড়া ত্বকের যত্নে চোখের নিচে শসা বা আলুর কুচি ১০-১৫ মিনিট রেখে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে পারেন। এতে চোখের নিচের কালো দাগ দূর হবে। বাইরে বের হওয়ার সময় রোদচশমা বা ক্যাপ পরলে রোদ থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। গরমের দিনে যেহেতু বাতাসে ধুলোর পরিমাণটা একটু বেশিই থাকে, তাই মাসে অন্তত দুইবার ত্বক ফেসিয়াল করে নিতে পারেন। এভাবে গরমের দিনেও ত্বক ভালো থাকবে সব সময়। প্রতিদিনই একটু সময় করে ত্বকের যত্ন নিতে হবে। গরমের দিনে ত্বক নিয়ে বাড়তি সচেতনতাই কেবল আপনাকে ত্বকসংক্রান্ত বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রাখতে পারে।

Photos 19/05/2017

চুল চকচকে রাখতে ডায়েট

পানীয়

* গরমে বেশি চা, কফি খাবেন না। কারন বেশি চা- কফি খেলে নার্ভ, কার্ডিওভাসকিউলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম উত্তেজিত হয়ে পরে।
* শরীর থেকে প্রয়োজনীয় পানি, গুরুত্বপুর্ন উপাদান বেরিয়ে যায়, প্রয়োজনীয় মিনারাল অ্যাবজ্ররব করতে বাধা দেয়। দিনে ৮- ১০ গ্লাস পানি, গ্রিন টি, মিষ্টি ছাড়া ফ্রুট জুস নিয়মিত খান।

ফল ও সবজি
* চুল স্বাস্থ্যেজ্জল রাখার জন্যে কেরাটিন একটি গুরুত্বপুর্ন জিনিস।
* গোটা দানা শস্য, ন্যাচারাল অয়েল- সমৃদ্ধ খাবার খান। বিশেষ করে আমন্ড বা বীজসমেত খাবার খান, এতে ভিটামিন, মিনারেল প্রচুর পরিমানে রয়েছে।
* দিনে অন্তত তিন থেকে চার টুকরো ফল খান। ফাইবার, ভিটামিন, মিনারেল- সমৃদ্ধ ফল চুল ভাল রাখে।

Photos 19/05/2017

গরমে ত্বকের যত্ন
সাধারণত আমাদের ত্বক চার ধরনের হয়। সাধারণ ত্বক, শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক এবং মিশ্র ত্বক। চার ধরনের ত্বকের যত্ন চার রকমের। আবার কিছু ব্যাপারে নিয়ম একই। গরমে প্রতিদিন কীভাবে ত্বকের যত্ন নেবেন, সেটাই জেনে নেওয়া যাক।
রাতের বেলা ঘুমানোর সময় ক্রিম বা ময়েশ্চারাইজার সবচেয়ে ভালো কাজ করে। এ জন্য রাতে ঘুমাতে যাওয়ার সময় টুকটাক যত্ন নিতে হবে। যদি মেকআপ করা থাকে, তাহলে সেটা ভালোভাবে তুলে ফেলতে হবে। মেকআপ রিমুভার, আই মেকআপ রিমুভার দিয়েই পরিষ্কারের কাজটি করা উচিত। এরপর ত্বক বুঝে ফেইস ওয়াশ ব্যবহার করতে হবে। মুখ ধোয়ার পর টোনার ব্যবহার করতে পারেন। ত্বকের জন্য এটা ভালো কাজ করে। বাজারে অনেক ধরনের নাইট ক্রিম পাওয়া যায়। আপনার ত্বকের জন্য প্রযোজ্য এমন একটিকেই বেছে নেওয়া উচিত। প্রতিদিন রাতে মুখ ধুয়ে ক্রিম লাগাতে হবে। চোখের নিচে কালি পড়ার অন্যতম কারণ হলো রোদ। গরমে তা আরও বেশি হয়। চোখের কালো দাগ দূর করার জন্য আন্ডার আই জেল বা ক্রিম ব্যবহার করতে পারেন।
দিনের বেলা বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। সানস্ক্রিন হিসেবে ক্রিম ব্যবহার না করতে চাইলে এসপিএফ ১৫ আছে, এমন ময়েশ্চারাইজার লাগাতে পারেন। ঘাম থেকে মুখে ময়লা জমে যায়। এ কারণে ব্যাগে ফেসিয়াল ওয়াপইস রাখুন। প্রয়োজনমতো মুছে নেবেন। বাসায় ফিরে মুখ ধুয়ে নিতে হবে। সাত দিনে একবার স্ক্রাব ব্যবহার করতে হবে। তবে তৈলাক্ত ত্বকে শুধু ব্ল্যাক হেডস অথবা হোয়াইট হেডসের জায়গাটুকুতেই ব্যবহার করতে হবে। তৈলাক্ত ত্বকের অধিকারীদের গরমকালে কষ্ট হয় বেশি। তেলগ্রন্থিগুলো এ সময় সক্রিয় হয়ে ওঠার কারণে তেল বের হয় বেশি। তাঁরা মেডিকেটেড ফেইস ওয়াশ ব্যবহার করলে ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রিনজেন্ট লাগাতে পারেন। ক্রিমের মধ্যে তেলবিহীন ময়েশ্চারাইজার অথবা পানি বেশি আছে এমন ক্রিমই মানানসই এ ধরনের ত্বকে। প্রয়োজন হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
বাইরে ঘোরাঘুরি করলে চেহারায় কালচে ছোপ ছোপ পড়ে যায়। ত্বকে মানিয়ে গেলে টমেটোর রস, কমলালেবুর রস অথবা আলুর রস দিতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য শশার রস সবচেয়ে ভালো। নিয়মিত প্রতিদিন ব্যবহারে কালো ভাব দূর হয়ে যাবে।
এ সময়টা বেশি পরিমাণে শাকসবজি, সালাদ খেতে হবে। তৈলাক্ত খাবার যতটা সম্ভব বাদ দিতে হবে। বাইরে থেকে এসে হুট করে ঠান্ডা কিছু খাওয়া উচিত নয়।

Photos 19/05/2017

বাসায় কিছু চুলের প্যাকও বানিয়ে নিতে পারেন। যেকোনো প্যাক লাগানোর আগে তেল দিয়ে নিলে ভালো ফল পাওয়া যায়। নারকেল তেল ছাড়াও ভালো ব্র্যান্ডের জলপাই তেল পাওয়া গেলে দিতে পারেন চুলে। খুশকি তাড়াতে একটা ডিম ও দুই টেবিল চামচ টক দইয়ের প্যাক খুব উপকারী। এর সঙ্গে দিতে পারেন এক চা-চামচ ভেজানো মেথি বাটা। ৩০-৪০ মিনিট চুলে লাগিয়ে শ্যাম্পু করে ফেলুন।

Photos 19/05/2017

চুলের প্যাক
#হেনা, সামান্য পরিমাণে টকদই ও ডিমের মিশ্রণ।
# ডিম, মাখন, সামান্য পরিমাণে পানি ও জাম্বুরার রস মিশিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
 জলপাই তেল, ১০ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে হালকা গরম করে এর মধ্যে দুটি ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে তা চুলে দিন। সম্ভব হলে চুলে গরম পানির ভাপ দিতে পারেন। এ জন্য তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিন। এরপর এর পানি ঝরিয়ে মাথায় জড়িয়ে রাখুন। ১০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Banglardesh Dhaka Mirpu
Dhaka