La Fiducia
La Fiducia | Trendy Women’s Fashion & Lifestyle | Curated from China & Bangladesh. We serve with trust.
Visit: www.lafiduciabd.com
Retailer,Wholesaler & Importer from 🇨🇳
WhatsApp for wholesale: 01914-881711
31/05/2026
আলহামদুলিল্লাহ ঈদ শেষ, কাল থেকে আমাদের অর্ডার নেওয়া, পার্সেল ডেলিভারি করা সবকিছু আবার শুরু হয়ে যাবে আগের মত ইনশাআল্লাহ।
La Fiducia
Your Lifestyle Partner
30/05/2026
আসসালামু আলাইকুম সবাইকে 🌸
আমি অনেক অনেক দুঃখিত এত দেরি করে রিপ্লাই করার জন্য। আমি অনেক ব্যস্ত ছিলাম প্লাস যে রিপ্লাই করে ও ছুটিতে। ইনশাআল্লাহ ১ তারিখ থেকে আমাদের ডেলিভারি শুরু হবে 💗
ধন্যবাদ🌹
আমার ছোট ফুপ্পি অনেক অসুস্থ, মনটা একটু ও ভালো না এত অস্থিরতা কাজ করতেছে ভিতরে, রিপ্লাই দেরী হবে 🙏 পোস্টটা দেখলে একটু দোয়া করেন দিয়েন সবাই প্লিজ।
28/05/2026
ঈদ আসলে কার কথা বেশি মনে পরে? 💔
27/05/2026
On this blessed occasion of Eid-ul-Adha, From all of us at LA Fiducia,we sincerely pray that...Allah accepts all our sacrifices (Qurbani)
and grants us His mercy, forgiveness, and countless blessings.
May this Eid bring happiness to your home,
barakah to your life, and peace to your heart.
Eid Mubarak to you and your family 🌙🤍
— With love
LA Fiducia - You're lifestyle partner
আদ দ্বীন হসপিটালে এসির গ্যাস লিকেজ হয়ে ১১জন শিশু বলে প্রাণ হারিয়েছে!!
আমার মনে পরে না লাস্ট কবে আমি ভাল সংবাদ শুনেছিলাম!
চারপাশে শুধুই খা'রা'প হচ্ছে!
27/05/2026
সবাই একমত হয়েছে, গরু লিফ্টে করেই ছাদে নেয়া হবে।
বাট সাথে একজন যাওয়া দরকার বাটন প্রেস করা ও সেফটির কারনে। কেউ রাজি হচ্ছে না!! 🤣🤣
সংগৃহীত।
26/05/2026
আরাফাতের ময়দান সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য-
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এই ময়দানেই তাঁর বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
সৌদি আরবের মক্কা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি ঐতিহাসিক ও পবিত্র সমতল প্রান্তর। জিলহজ মাসের ৯ তারিখ (হজের দিন) এখানে অবস্থান করা হজের অন্যতম ফরজ বা প্রধান স্তম্ভ।
এটি মিনা ও মুজদালিফার মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি উন্মুক্ত প্রান্তর, যার আয়তন প্রায় ১০.৪ বর্গকিলোমিটার। এর চারপাশ পাহাড় দিয়ে ঘেরা।
হযরত আদম (আ.) ও বিবি হাওয়া (আ.) পৃথিবীতে আসার পর দীর্ঘকাল বিচ্ছিন্নতার পর এই ময়দানেই পুনরায় মিলিত হয়েছিলেন।
হজের দিন (৯ জিলহজ) সূর্যোদয়ের পর হজযাত্রীরা মিনা থেকে আরাফাতে সমবেত হন। এখানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করা হয়। দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করে আল্লাহর জিকির, ইস্তিগফার ও দোয়ায় মগ্ন থাকা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
আরাফাতের ময়দানে একটি ছোট পাহাড় রয়েছে, যা 'জাবালুর রহমত' বা রহমতের পাহাড় নামে পরিচিত। অনেক হজযাত্রী এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ইবাদত করতে পছন্দ করেন।
এই ময়দানেই ঐতিহাসিক 'মসজিদ নামিরা' অবস্থিত, যেখান থেকে হজের দিন খুতবা দেওয়া হয়।
ইসলামে এই দিনের গুরুত্ব অপরিসীম। হাদিসে বলা হয়েছে, "আল-হাজ্জু আরাফাহ" (আরাফাতে অবস্থানই হলো হজ)।
এই ময়দানে আল্লাহর কাছে প্রার্থনা করলে বান্দার সকল গুনাহ মাফ হয়ে যায,❣️🤲❣️, সূর্যাস্তের পর হাজিরা আরাফাত ত্যাগ করে মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানা হন।
26/05/2026
বয়সে বৃদ্ধ। এসেছেন গাইবান্ধার সাদুল্লাপুর থেকে। হোটেল লবিতে বসে কথাবার্তা বলছি। খুব আবেগী মনে হলো। জানতে চাইলাম ─
─ কি কাজ করেন বাড়িতে?
─ ক্ষেত-খামার করি।
─ আচ্ছা ! তাহলে হজে আসলেন কীভাবে?
উত্তর দিলেন :─ বাবা! ১৮ বছর আগে হজের ইচ্ছা করি। কাবা ঘরটা দেখার শখ ছিলো অনেক। হজের উদ্দেশ্যে ১৮ বছর আগে জমি ও ক্ষেতের আইলে ইউক্লেক্টারসহ কিছু গাছ রোপন করি। হজ করার আশা নিয়ে গাছের পরিচর্যা করতে থাকি। গাছগুলো বড় হয়। এবার সে গাছগুলোর বেচা টাকা দিয়েই হজে আসলাম।
আমি বললাম ─ মাশাআল্লাহ। আপনার হজের টাকাটা কত পিওর ! কোন হারামের মিশ্রণ নেই। সম্পূর্ণই পরিশ্রমের টাকা।
হাজি সাহেব বললেন─ আরেকটু শুনুন ! গাছগুলো বড় হওয়ার পর প্রায়ই যখন রাত হতো, মানুষ ঘুমিয়ে পড়তো, আমি গাছগুলোর কাছে যেতাম। গাছ ধরে ধরে কাঁদতাম, দোয়া করতাম— আল্লাহ যেনো আমাকে হজে নিয়ে যান।
একটা গাছের বয়স আঠারো। সেটি বেচে ৩০ হাজার টাকা জোগাড় হলো। দেরি না করে সেই টাকা দিয়েই হজের রেজিস্ট্রেশন করে ফেলি। এরপর প্রথমে ২২টা। তারপর ২০ টা গাছ বিক্রি করে হজের টাকা সংগ্রহ করি।
কাঁদোকাঁদো হয়ে গেলেন। বললেন ─ আল্লাহই আমারে নিয়ে এসেছেন।
এরপরে আরও অনেক কথা হলো। আমি কাছ থেকে নিখাদ হৃদয়ের মানুষটিকে দেখতে থাকলাম। ভাবলাম এসব হাজিদের হজ কবুল হতে আর কত দেরি !
| সংগৃহীত |
26/05/2026
ইয়া আল্লাহ, শনিবার যদি...💔
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
House:30, Block:E, Road:4, Rampura, Banasree
Dhaka
1219
