radh
Digital marketingbd
29/03/2024
ত্বক উজ্জ্বল এবং গ্লোয়িং করার জন্য টমেটো :
শীতের দিন শেষ। গরম আসতে শুরু করেছে। এখনই রোদ বেশ কড়া। আর এই গরমের সঙ্গেই আসে ত্বকের জেল্লা কমে যাওয়ার মতো সমস্যা ।
ত্বকের যত্নে টমেটো:
টমেটোতে প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট রয়েছে। এটি ত্বকের রোমকূপের ছিদ্র শক্ত ও ক্ষুদ্র করতে সাহায্য করে। সেই কারণে ত্বক বেশি মসৃণ দেখায়।
টমেটো অ্যাসিডিক। এটি এক্সফোলিয়েশনে সাহায্য করে। ত্বকের উপরের মৃত কোষ তুলে দিতে সাহায্য করে। এর ফলে ত্বক উজ্জ্বল হয়ে যায়।
টমেটো এবং লেবু উভয়ই আমাদের ত্বক পরিষ্কার করে। এর ফেসপ্যাক ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে। এটি তৈরির জন্য, টমেটো পিষে তাতে এক চা চামচ লেবুর রস এবং সমান পরিমাণ মধু মিশিয়ে নিন। এই পেস্টটি আপনার মুখে লাগান এবং শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। উপকার পাবেন।
টমেটো ও মধুর ফেস প্যাক:
প্রথমে একটি টমেটো নিয়ে ম্যাশ করুন এবং তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এই পেস্টটি আপনার মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। মুখে প্যাকটি শুকিয়ে যাওয়ার পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মুখের ত্বক উজ্জ্বল হবে এবং আপনার ত্বক পরিষ্কার ও হবে ।
কফি ও চিনি:
স্কিনের পোড়া দাগ তুলতে ও মরা কোষের পরত সরাতে কফি ও চিনি সাথে টমেটো ব্যবহার করুন ।টেমেটোকে কয়েক টুকরা করে নিন ।টমেটোর টুকরোটা হালকা চাপ দিয়ে গোটা মুখে লাগিয়ে নিন। টমেটোর টুকরো গুলো দিয়েই এক-দু মিনিট ম্যাসাজ করে নিন। চিনি গলে গেলে মুখটা ধুয়ে নিন।
28/03/2024
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টকদই :
টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে।কম বেশি সবার বাইরে বের হতে হয়। আজকাল সবার এক অভিযোগ রোদে পোড়া দাগ কীভাবে কমাবো? এটার একদম সহজ সমাধান টক দই। ঘরের টক দই বানিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
ত্বক সংবেদনশীল হয়ে থাকলে রেশ, ব্রণ অনুভব করতে পারেন। এই ধরনের ত্বকে অভ্যাসের বাইরে কিছু ব্যবহার করলেই সমস্যা বাড়ে। তাই এই জাতীয় ত্বকের লোকেরা কিছু মাখতে পারেন না।
ত্বক উজ্জ্বল করতে:
১ টেবিল চামচ দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। ভালো করে নেড়ে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকে ফিরে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
ত্বকের ময়লা দূর করে:
বড় হয়ে যাওয়া লোমকূপের ভেতর থেকে ময়লা বের করে ত্বক পরিষ্কার রাখে দই। ১ টেবিল চামচ মধুর সঙ্গে পরিমাণ মতো দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান
বলি রেখা দূর করতে:
চন্দন ও টকদইয়ের মিশ্রণ আমাদের মুখের ত্বকের জন্য খুবই উপকারী। দুই চা চামচ চন্দন গুঁড়ার সঙ্গে পরিমাণমতো টকদই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে ও গলায় লাগিয়ে কমপক্ষে ২৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ভালো করে ধুয়ে ফেলতে হবে। যাদের ত্বক তৈলাক্ত তারা এই প্যাকে সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে নেবেন যা আপনাকে দিনভর ফ্রেশ রাখবে।
তৈলাক্ত ত্বকের যত্নে:
দইয়ের অ্যাসিডিক উপাদান ত্বকের অতিরিক্ত তেল দূর করে ব্রণমুক্ত রাখে ত্বক। দইয়ের সঙ্গে ১ চিমটি জয়ফল গুঁড়া মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেল ধুয়ে ফেলুন।
সর্বশেষে বলতে পারি, প্রতিদিন কোন না কোন প্রকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিলে আমরা আমাদের মূখের লাবণ্যতাকে ধরে রাখতে পারবো
#রুপর্চচা
27/03/2024
কোমল ত্বক পেতে মধুর ব্যবহার:
মধু ব্যবহার করে আমরা আমাদের ত্বকে কোমল এবং উজ্জ্বল রাখতে পারি।
শুষ্ক ত্বকের সমস্যা দূর:
মধুর ফেসিয়াল করে শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে পারি। আপনি বাড়িতে অনায়াসে মধু দিয়ে ফেসিয়াল করতে পারবেন।আপনি মধুকে আপনার সৌন্দর্যের রুটিনের একটি অংশ করে তুলতে পারেন।মধু শুধু স্বাস্থ্যের জন্য নয় ত্বকের জন্যও খুবই উপকারী। রোদে ট্যান পড়া থেকে শুরু করে নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা আনা পর্যন্ত অনেক সমস্যার সমাধাব করে মধু।
মধুর ব্যবহার:
মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং হিউমেক্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে। এটি আপনার ত্বকে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে। এটি ব্রণ এবং ত্বকের জ্বালাভাব প্রতিরোধ করে। এটিতে ময়শ্চারাইজিং বৈশিষ্ট্যও রয়েছে। এর জন্য মুখে, গলায় ও ঘাড়ে মধু লাগান। ২০ মিনিটের জন্য এটি রেখে দিন। এর পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
মধু আপনার ত্বকের ওপেন পোরস বন্ধ করতে এবং ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। আপনি মাত্র দুটি উপাদান ব্যবহার করে এই ফেস পেকটি তৈরি করতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন শসা এবং মধু। শসা খোসা ছাড়িয়ে তার রস বের করে নিন। শসার রসটি ছেঁকে নিন। এবার ওই শসার রসে মধু মিশিয়ে নিন। একটি বোতলে মিশ্রণটি ঢেলে ভালো করে নেড়ে নিন। একটি তুলার প্যাডের সাহায্যে এই ফেসিয়াল পেকটি আপনার ত্বকে লাগান ।এর পর পেকটি ১০/১৫ মিটিন রাখুন এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
#মধু #শসা #ত্বক
#মধুরফ্রেসপেক #রুপর্চচা
#ত্বকেরযত্ন
25/03/2024
ত্বকের যত্নে হলুদ মাখছেন তো?
রুপচর্চাতে হলুদের গুরুত্ব অপরিসীম:
যে কোনো ত্বকের জন্য প্রাকৃতিক স্ক্রাব তৈরি করতে হলুদ ও ময়দা মিশিয়ে নিতে পারেন। এটি ত্বকের জন্য বেশ সংবেদনশীল ও উপকারি। এটি ত্বক থেকে অতিরিক্ত তেল কমায়।
হলুদের অপকারীতা:
হলুদ মাখলেই ত্বক হয়ে উঠবে হলুদের মতো উজ্জ্বল—অনেকের মধ্যে এমন ধারণা প্রচলিত আছে। তবে জানেন কি, হলুদ মেখে বাইরে বের হলেই ঘটবে কিন্তু উল্টোটা। হলুদের প্যাক লাগানোর পর রোদে বের হওয়া ঠিক না মুখের উজ্জ্বলতা হারিয়ে যাবে এবং কালো হয়ে যাবে।
হলুদের সাথে গোলাপ জল মিশিয়ে আমাদের ত্বকের জন্য ব্যবহার করতে পারি ,যাতে করে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে না যায়।
সর্বপরি আমরা বলতে পারি যে সঠিক নিয়মে ত্বকে হলুদের ব্যবহার করব
22/03/2024
ঘরয়ো উপায়ে বিশেষভাবে ত্বকের যত্ন
ঘরয়ো উপায়ে রুপ র্চচা :
দামি দামি অনেক স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করে আমরা আমাদের ত্বকের অবস্থা অনেক খারাপ করে ফেলি ।তাই দামি দামি স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করে ত্বক নষ্ট করে ,আমরা ঘরয়ো উপায়ে প্রাকৃতিক জিনিস দিয়ে ত্বকের যত্ন নিতে পারি।
সুস্থ ত্বক বুঝার উপায়:
স্কিনের উপর প্রাকৃতিক আভা ( Natural Glow) দেখা দিলে বুঝবনে আপনার ত্বক রয়েছে সুষ্ঠু ও স্বাভাবিক। প্রাকৃতিকভাবে সুন্দর ও উজ্জ্বল ত্বকের জন্য ত্বকের বিশেষ যত্নের (Skincare Regime) দরকার পড়ে। ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ত্বকের প্রতি যত্নশীল হতে হবে মুখের উজ্জ্বলতা বাড়াতে ত্বককে ময়েশ্চারাইজ করা অবশ্যই দরকার। ময়েশ্চারাইজার ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। স্বাস্থ্যকর করে তুলতে প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। শুধু তাই নয়, হাইড্রেটিং ময়েশ্চারাইজার ত্বকের তারুণ্য বজায় রাখে।
ফ্রেস পরিস্কার রাখতে হবে:
দিনে অন্তত ২ বার মুখ ধুলে ত্বক ভালো থাকে। সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাতে শুতে যাওয়ার আগে মুখ ক্লিনজিং করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এদিকে সারাদিন মুখে ধুলো-ময়লা জমা হতে থাকে, তাও পরিষ্কার করতেই হবে। রাতে শুতে যাওয়ার সময়ে আপনি যেসব অয়েল বেসড প্রোডাক্ট ত্বকে ব্যবহার করেছেন, তা পরিষ্কার করা প্রয়োজন। তাই রাতে শুতে যাওয়ার আগেও ক্লিনজিং করতেই হবে।
17/03/2024
প্রাকৃতি উপায়ে রুপ র্চচা:
আমাদের গায়ের রং জন্মহগতভাবে কাল বা র্ফসা হয়ে থাকে ।নিজেকে সুন্দর দেখাতে কে না চান? বিশেষত নারীরা ভীষণ সৌন্দর্য সচেতন হয়ে থাকেন। একজন মানুষের মন ও শরীর দুটোই যদি পজিটিভ ও সুন্দর থাকে তবে তিনি একজন সুন্দর মানুষ।
সুন্দর হওয়ার উপায়:
আমরা সাবানকে না বলি ত্বককে সতেজ রাখার জন্য ।ত্বকের জন্য ব্যবহার করতে হবে ক্যামিকেল মুগ্ধ ফ্রেসওয়াস এবং ঘরোয়া উপায়ে কিছু প্যাক ত্বকের জন্য ব্যবহার করতে পারি।
প্রাকৃতিকভাবে গায়ের রঙ বাড়ানোর অনেক উপায় রয়েছে। তার জন্য মেকআপের কোনো প্রয়োজন পড়ে না। কিছু সহজ উপায় কয়েক সপ্তাহ মেনে চললে প্রাকৃতিকভাবেই গায়ের রঙ ফর্সা হয়। চলুন জেনে নিই সেগুলো কী-
ত্বকের সঠিক যত্ন নিন:
সুস্থ থাকার প্রতিবিম্ব সুন্দর মুখ।প্রতিদিনের রুটিনে সিরাম বা ফেসিয়াল তেল যোগ করুন। হাইড্রেটেড থাকলে ত্বক স্বাভাবিকভাবেই ভালো থাকে।
সুস্থ ত্বক পাওয়ার উপায় :
দৈনিক অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি পানের অভ্যাস করুন। বিপাকতন্ত্রকে স্বাভাবিক রাখার জন্য সকালে খালি পেটে এক গ্লাস লেবু-গরম পানি পান করুন।
প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন:
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রাকৃতিক উপাদানে ভরসা রাখুন। ময়েশ্চারাইজার হিসেবে নারিকেল তেল ব্যবহার করুন। রোদে ত্বক পুড়ে গেলে বা রোদে পোড়ার প্রতিকার হিসেবে সানস্কিন ক্রম, অ্যালোভেরা, চন্দন ব্যবহার করতে পারেন।
সর্বপরি ত্বককে সুন্দর এবং সুস্থ রাখার জন্য দৈনদিন ব্যায়াম করতে হবে। রোজ রুটিন মেনে সকালে হাঁটা, সাঁতার কাটা, দৌড়ানো, জিমে ঘাম ঝরানোর মতো ওয়ার্কআউট করলে সৌন্দর্য বৃদ্ধি পাবে ।
15/03/2024
welcome to our Natural Beauty Tips Page
learn to natural beauty tips Nusrat
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka
DHAKA
