Nutrition, Health and Happiness

Nutrition, Health and Happiness

Share

Nutritionist
B.Sc. Nutrition & Food Science, M.Sc. Biochemistry & Food Analysis – PSTU

09/06/2026

কোন কিছু করার চিন্তা যদি করেন দশ মিনিট, তাহলে সেই কাজটা করুন দুই ঘন্টা।"
​💡 চিন্তা ভালো, তবে সংক্ষিপ্ত সময়ের জন্য।
​😟 অতিরিক্ত চিন্তা করলে ভয়, উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়, যেটা মানসিক স্বাস্থ্যকে চরমভাবে বিপর্যস্ত করে।

08/06/2026

সাবধান! আপনার সাধের খাবারের প্লেটেই লুকিয়ে আছে এক ‘অদৃশ্য বিষ’! 🍽️🐟
​নদী, নালা বা সাগরে যে প্লাস্টিক আমরা ফেলে দিই, প্রকৃতি তা আমাদের কাছেই ফিরিয়ে দিচ্ছে এক ভয়ানক উপায়ে। আমাদের অসচেতনতার কারণে আজ প্রতিদিনের খাদ্যশৃঙ্খলে (Food Chain) প্রবেশ করছে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক (Microplastics)!
​মাছ, পানি থেকে শুরু করে আমাদের প্রতিদিনের খাবারে মিশে যাচ্ছে এই ক্ষতিকর কণা, যা আমরা প্রতিদিন অজান্তেই গিলে ফেলছি। প্রকৃতিকে আমরা যা দিচ্ছি, প্রকৃতি সেটাই আমাদের প্লেটে ফিরিয়ে দিচ্ছে!
​⚠️ প্লাস্টিক যেভাবে আপনার পেটে যাচ্ছে:
​প্লাস্টিক কাপে গরম চা: ওয়ান-টাইম প্লাস্টিকের কাপে গরম চা ঢাললেই কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক কণা চায়ের সাথে মিশে যায়।
​বোতলের পানি: রোদে বা গরমে থাকা প্লাস্টিক বোতলের পানি মাইক্রোপ্লাস্টিকের অন্যতম বড় উৎস।
​ওভেনে প্লাস্টিকের পাত্র: 'মাইক্রোওয়েভ সেফ' লেখা থাকলেও প্লাস্টিকের বাটিতে খাবার গরম করলে ক্ষতিকর কেমিক্যাল খাবারে মিশে যায়।
​প্লাস্টিক মিশ্রিত টি-ব্যাগ: ফুটন্ত পানিতে কিছু ব্র্যান্ডের টি-ব্যাগ থেকেও প্রচুর প্লাস্টিক কণা নির্গত হয়।
​🩺 শরীরে এর ক্ষতিকর প্রভাব:
​এই অদৃশ্য প্লাস্টিক কণাগুলো আমাদের রক্ত ও খাদ্যশৃঙ্খলে মিশে লিভার ও কিডনির ক্ষতি করছে, হরমোনের ভারসাম্য নষ্ট করছে এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে।
​💡 আজই যা পরিবর্তন করবেন:
​১. প্লাস্টিকের কাপ বা বোতলের বদলে কাচ, সিরামিক বা স্টিলের পাত্র ব্যবহার শুরু করুন।
২. গরম খাবার বা ফুটন্ত তরল কখনো প্লাস্টিকের পাত্রে রাখবেন না।
৩. বাজার করার সময় প্লাস্টিকের ব্যাগের বদলে পাটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন।

07/06/2026

গরমে ক্লান্ত হলেই স্যালাইন খাচ্ছেন? রিচার্জ নয়, ভেতরে ভেতরে কিডনি ও হার্ট ধ্বংস করছেন না তো!

সংক্ষিপ্ত মূল তথ্য:স্যালাইন শরবত নয়, ওষুধ: খাবার স্যালাইন (ORS) কোনো রিফ্রেশিং ড্রিংক বা এনার্জি ড্রিংক নয়। এটি কেবল ডায়রিয়া, বমি বা অতিরিক্ত পানিশূন্যতার জন্য তৈরি একটি জীবন রক্ষাকারী ওষুধ।রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি: বিনা কারণে ঘন ঘন স্যালাইন খেলে শরীরে লবণের (সোডিয়াম) মাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। এতে রক্তচাপ হঠাৎ লাফিয়ে বাড়ে এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়।কিডনি বিকল হওয়ার আশঙ্কা: রক্তে অতিরিক্ত লবণ ফিল্টার করতে গিয়ে কিডনির ওপর মারাত্মক চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে কিডনি ড্যামেজের কারণ হতে পারে।প্রাকৃতিক সমাধান: গরমের ক্লান্তি দূর করতে কৃত্রিম স্যালাইন বা এনার্জি ড্রিংকস বাদ দিন। সাধারণ বিশুদ্ধ পানি, ডাবের পানি বা ঘরে তৈরি লেবুর শরবত পান করুন।

31/05/2026

দেশের সাধারণ জনগণের কখনোই অতিরিক্ত গরুর মাংস খাওয়া হয় না।

গরুর মাংসের উচ্চমূল্যের কারণে বাংলাদেশের সাধারণ জনগণের মাসে একবার গরুর গোশত কিনে খাওয়াও সম্ভব হয় না। কুরবানির উপলক্ষে কিছুটা হলেও আমিষের চাহিদা পূরণ হয়। গরুর মাংস ফাস্ট ক্লাস প্রোটিন সমৃদ্ধ তাছাড়া এতে আছে আয়রন জিংক এবং ভিটামিন B12। সবকিছু মিলিয়ে এরকম সুষম খাদ্য মাসে ৪-১২ বার খাওয়া যেতেই পারে।

যাদের কোন মেডিকেল কন্ডিশন আছে তাদের ব্যাপার আলাদা।

কেন সতর্ক থাকা প্রয়োজন?

31/05/2026

এই বঙ্গে ইসলামের ইতিহাস হাজার বছরের থেকেও পুরনো

31/05/2026

কেমন ছিল প্রাচীন বাংলা লেখা

09/05/2026
13/04/2026

তিস্তা ব্যারেজ

12/04/2026

তিস্তা থেকে নিয়ন্ত্রিতভাবে তৈরি করা কানেল। পানি পর্যাপ্ত পরিমাণে থাকাতে উভয় পাশে ধান এবং ভুট্টার ফলন খুবই ভালো।

ধান - প্রচুর পরিমানে খর, তাই প্রত্যেকর ঘরে গবাদি পশু।
গবাদী পশু - গোবর - তাই নদীর পাড়ে ঘেঁষে সবজির চাষাবাদ দেখা যায়।

13/12/2025

ঘোরাফেরা, শেখা এবং আনন্দদায়ক অনুভূতি।এক্সপ্লোরিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সুতা থেকে সুতি কাপড় তৈরী

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Aftabnagar
Dhaka