Juthix

Juthix

Share

All kind of fashion accessories

15/04/2023

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম, শাইখ! আমি বই পড়ি, কিন্তু পড়া শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।
শাইখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন, ❝এটা চিবিয়ে খাও।❞ আমি তাই করলাম।
শাইখ: এখন শারিরীক কোনো বৃদ্ধি টের পাচ্ছো কি?
আমি: না তো!
শাইখ: ❝তুমি অনুভব না করলেও খেজুরটি কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হচ্ছে। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো বই পড়ি, তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে, জ্ঞানকে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে, লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।❞
~ শাইখ সালমান আল আওদাহ (হাফি.)

15/04/2023

একটা সমাজ যখন পচে যায় তখন সবাই কম বেশি পচে।
ডাক্তাররা কমিশনের লোভে টেস্ট দেয়। টাকা যারা দেয় সেসব কোম্পানির ওষুদের না লেখে।
এনজিনিয়াররা ঘুষ খেয়ে লো কোয়ালিটির প্রডাক্টে রাস্তা-বিল্ডিং পাস করে দেয়। রাস্তা মাস খানেক না যেতেই নষ্ট হয়ে যায়। জনগণের কষ্ট হয়।
শিক্ষকরা প্রাইভেট যারা পড়ে তাদের প্রশ্ন বলে দেয়, খাতা দেখলে নম্বর বেশি দেয়।
আলিমরা মিলাদ পড়ায়। যে টাকা দিচ্ছে তার পক্ষে ফতোয়া দেয়।
ব্যবসায়ীরা মজুতদারি করে, ভেজাল মেশায়।
সব পেশার মানুষেরাই নষ্ট হয়, তবে সবচেয়ে বেশি নষ্ট হয় যারা ক্ষমতা আর টাকার কাছাকাছি থাকে। অর্থাৎ রাজনীতিবিদ, পুলিশ আর ব্যবসায়ীরা।
একজন ডাক্তারের মূল কাজ হচ্ছে রোগীর চিকিৎসা করা, টাকা তার হাত ধরে আসে।
একজন ব্যবসায়ীর মূল লক্ষ্যই হচ্ছে টাকা কামাই করা। যার মূল মোটিভ টাকা সে চাইবেই অসাধু পথে গিয়ে আরো বেশি টাকা কামাই করতে। এ কারণে ব্যবসায়ীদের মধ্যে অসততা, মিথ্যা বলা - সবচেয়ে বেশি দেখা যায়।
আমি সবসময় চেয়েছিলাম ব্যবসা করতে, কিন্তু মূল লক্ষ্য সৎভাবে গ্রাহক/ক্রেতাদের সেবা করা, টাকা কামানো না। টাকা কামানো সেকেন্ডারি - অনেকটা ডাক্তারদের মতো করে, সেবার হাত ধরে টাকা আসবে।
আমরা ২০১৪ সাল থেকে Shorobor - সরোবর কে ব্যবসা উদ্যোগ হিসেবে চালানো শুরু করি।
আমাদের মূল ভ্যালু হচ্ছে ভালো পণ্য মানুষের কাছে বিক্রি করার মাধ্যমে তাদের সেবা করা।
সরোবরের বেশ কিছু খাবার পণ্য যেমন তালবিনা, মধু - অসুস্থদের জন্য পথ্য এবং সুস্থদের জন্য স্বাস্থ্যকর খাবার।
কিছু পণ্য নিত্য ব্যবহার্য - সরিষার তেল, ঘি, মশলা।
তবে সরোবরের সবচেয়ে বড় ব্যবসাটা হয় ট্রেডিং এ। আমরা দেশের বিভিন্ন হোলসেল মার্কেট থেকে প্রডাক্ট কেনা বেচা করি।
রোহিঙ্গা ক্যাম্পে আমাদের এখন দুটি দোকান আছে যেখান থেকে রোহিঙ্গাদের খাবার দেওয়া হয় যার দাম বিশ্ব খাদ্য সংস্থা আমাদের দিয়ে দেয়।
মা-বোনদের জন্য আমাদের ন্যাচারাল বিউটি প্রডাক্টের একটা লাইন আছে - Hair food - হেয়ার ফুড নামে।
আমরা যে হালালভাবে ব্যবসার চেষ্টা করি সেটার একটা প্রমাণ পাবেন হেয়ার ফুডের পেইজে কোনো নারী দেহ, ত্বক বা চুলের ছবি পাবেন না। সারা পৃথিবীতে শুধু প্রডাক্ট দিয়ে প্রডাক্ট প্রমোশন করে এমন ব্র্যান্ড খুব কম পাবেন বিউটি সেগমেন্টে।
আমি বিভিন্ন বিজনেসকে তাদের পণ্যের সেলস এবং মার্কেটিং এ সাহায্য করি প্রফেশনাল কনসালটেন্সির মাধ্যমে।
সম্প্রতি আমরা Shorobor Studio নামে একটি হালাল মার্কেটিং এজেন্সি খুলেছি যা দিয়ে আমরা প্রমাণ করতে পারব - হালালভাবে কাজ করেও ব্র্যান্ডিং এবং প্রডাক্ট প্রমোশনে যাওয়া যায়।
Mirror Maze দিয়ে আমরা টিভিসি, ওভিসি এবং হালাল এনটারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করছি।
এতগুলো কথা কেন বললাম?
আসলে সবচেয়ে খারাপ যে সেক্টরটি - ব্যবসায়ী সেক্টর সেখানে ভালো লোক আসতে হবে।
আমরা খুব ছোট করে শুরু করেছি - আশা করি সামনে আরো বেশি দক্ষ এবং মানুষেরা ব্যবসায়ের পথে আসবেন। তারা ব্যবসায়ে সৎভাবেই আরো বেশি সফলতা অর্জন করবেন।
ভালো মানুষদের দেখলে সাধারণ ব্যবসায়ীরাও বুঝতে পারবেন - যে কোনো ভাবে টাকা কামাই করাই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না।
জীবনের বড় একটা উদ্দেশ্য আছে।
আমরা যদি জান্নাত-জাহান্নামের কথা মাথায় রাখি, হালাল-হারাম বাছাই করে চলি - সাধারণ মানুষ যতটা না উপকৃত হবে তারচেয়ে বেশি হব আমরা ব্যবসায়ীরা নিজে।
নিশ্চয় বিশ্বের সব চেয়ে বেশি ধনীর তালিকায় সারাজীবন থাকার চেয়ে বেশি সফলতা আছে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাওয়াতে।
আর এই লেখার আরেকটা উদ্দেশ্য আছে।
আপনারা যারা এ লেখাটা পড়লেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সরোবর-হেয়ার ফুডের পণ্যগুলো পরীক্ষা করে নিয়ে দেখতে পারেন।
আশা করি ভ্যালু এগেইন্সট মানিতে জিতবেন।
রামাদান মাসে যেখানে সব পণ্যের দাম বেড়েছে, আমরা এই মাসে আমাদের মার্জিন আরো কমিয়ে আনি ৫% ডিসকাউন্ট দিই পুরো মাস জুড়ে।
সুতরাং এর পরে যখন রামাদানে ব্যবসায়ীদের গালি দেবেন তখন এক্সপেশন হিসেবে সরোবরের নামও মাথায় রাখবেন প্লিজ।

Md Sharif Abu Hayat
Co-Founder & CMO
Shorobor


#সরোবর

04/04/2020
04/04/2020

সঠিক নিয়মে মাস্ক ব্যবহার না করলে এর মাধ্যমে রোগ ছড়াতে পারে। তাই মাস্ক ব্যবহার করার সময় নিচের নিয়ম গুলো মেনে চলুনঃ
মাস্ক দিয়ে নাক ও মুখ ঢাকার সময় নিশ্চিত করুন মুখ এবং মাস্কের মাঝে যেন কোন ফাঁকাস্থান না থাকে।
মাস্ক পরে থাকা অবস্থায় মাস্কে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
যেসকল মাস্ক কেবল একবার ব্যবহারযোগ্য, সেগুলো পুনরায় ব্যবহার করা যাবে না। ব্যবহৃত মাস্ক স্যাঁতসেঁতে হয়ে যাওয়া মাত্র নতুন মাস্ক ব্যবহার করতে হবে।
মাস্ক খোলার সময় পিছন দিক থেকে খুলতে হবে, মাস্কের সামনের অংশে হাত দেওয়া যাবেনা, এবং মাস্ক খোলার সাথে সাথে তা ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলে দিতে হবে।
খেয়াল রাখবেন, মাস্ক পরার পূর্বে, ব্যবহারকালীন সময় মাস্কে হাত দিলে এবং মাস্ক খোলার পর অবশ্যই সাবান ও পানি বা অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Baridhara
Dhaka