Confidence Hearing Care Center
কনফিডেন্স হিয়ারিং কেয়ার সেন্টার আপনার শ্রবণশক্তির চাহিদার জন্য একটি সম্পূর্ণ সমাধান প্রদান করে।
13/01/2026
আপনার কিডনির যত্ন নিচ্ছেন তো? 👇
06/01/2026
a) Cochlear Implant (কক্লিয়ার ইমপ্লান্ট)
এটি মূলত গভীর বা সম্পূর্ণ শ্রবণশক্তি হ্রাস–এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
কিভাবে কাজ করে:
বাহিরের অংশ (speech processor) শব্দ সংগ্রহ করে
শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে
কানের ভেতরের কক্লিয়ায় (cochlea) সরাসরি স্নায়ুকে উদ্দীপিত করে
শ্রবণ স্নায়ু সেই সংকেত মস্তিষ্কে পাঠায়
👉 যাদের কক্লিয়ার হেয়ার সেল কাজ করে না, তাদের জন্য এটি কার্যকর।
(b) Middle Ear Implant / Bone Conduction Implant (FMT সহ)
এখানে দেখানো FMT (Floating Mass Transducer) মধ্যকর্ণে বসানো হয়।
বৈশিষ্ট্য:
শব্দকে যান্ত্রিক কম্পনে রূপান্তর করে
সরাসরি মধ্যকর্ণের অস্থিগুলোকে (ossicles) কম্পিত করে
বাহিরে থাকে audio processor ও receiver coil
👉 যাদের conductive বা mixed hearing loss, অথবা সাধারণ hearing aid সহ্য করতে পারেন না, তাদের জন্য উপযোগী।
(c) Conventional Hearing Aid (সাধারণ হিয়ারিং এইড)
সবচেয়ে প্রচলিত শ্রবণযন্ত্র।
অংশগুলো:
Microphone → শব্দ নেয়
Amplifier → শব্দ বড় করে
Speaker → কানে পাঠায়
Battery → শক্তি সরবরাহ করে
Earmold / Ear hook → কানে ধরে রাখে
👉 সাধারণত mild থেকে moderate hearing loss–এ ব্যবহৃত হয়।
(d) Bone Anchored Hearing Aid (BAHA)
এটি হাড়ের মাধ্যমে শব্দ পরিবহন করে।
কিভাবে কাজ করে:
বাহিরের প্রসেসর শব্দ সংগ্রহ করে
খুলির হাড়ের মাধ্যমে কম্পন পাঠায়
কক্লিয়া সেই কম্পন গ্রহণ করে
👉 এক কানে শুনতে না পাওয়া (single-sided deafness) বা chronic ear infection থাকলে এটি কার্যকর।
06/01/2026
শীতের আলসেমি দূর করতে মাত্র ১০ মিনিটের সহজ ব্যায়াম
শীতে ঠান্ডার কারণে শরীর ঝিমিয়ে পড়ে। কিন্তু প্রতিদিন মাত্র ১০ মিনিট হালকা ব্যায়ামই শরীর ও মনকে চনমনে করে তুলতে পারে।
🔹 ২ মিনিট – জায়গায় দাঁড়িয়ে হালকা হাঁটা বা মার্চিং
🔹 ২ মিনিট – হাত-পা স্ট্রেচিং
🔹 ২ মিনিট – স্কোয়াট বা চেয়ার সিট-স্ট্যান্ড
🔹 ২ মিনিট – দেয়ালে ভর দিয়ে পুশ-আপ
🔹 ২ মিনিট – গভীর শ্বাস-প্রশ্বাস
👉 উপকারিতা:
✔ রক্ত সঞ্চালন বাড়ায়
✔ শরীর গরম রাখে
✔ আলসেমি ও ক্লান্তি দূর করে
✔ দিনভর এনার্জি বজায় রাখে
⏰ সকালে বা কাজের ফাঁকে করলেই যথেষ্ট। শীত মানেই ব্যায়ামে ছুটি নয়—১০ মিনিটই যথেষ্ট শরীর চাঙা রাখত!
09/10/2025
কনফিডেন্স হিয়ারিং কেয়ার সেন্টার-এ নিম্নোক্ত পদে দক্ষ ও দায়িত্বশীল জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে:
★পদবী: অডিওমেট্রি টেকনিশিয়ান (২ জন)
★যোগ্যতা:
*অডিওমেট্রির কাজে আগ্রহী ও মনোযোগী প্রার্থী।
*সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
*ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
★বেতন: আলোচনা সাপেক্ষে।
★কর্মস্থল: Confidence Hearing Care Center,
Cornel Super Market (2nd Floor), Farmer more, Konapara, Demra, Dhaka-1362
আমরা এমন প্রার্থী খুঁজছি যারা রোগীসেবায় আন্তরিক, দলগতভাবে কাজ করতে সক্ষম এবং পেশাগত উন্নতির জন্য প্রতিশ্রুতিশীল।
📩 আবেদন করার নিয়ম:
আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত ঠিকানায়—
📞 যোগাযোগ:
Md. Rasel (Managing Director)
Mob: 01752792950
confidencehcc@gmail
21/09/2025
বয়স বাড়ার সাথে সাথে হৃদপিণ্ডের উপর প্রভাব পড়ে, বিশেষ করে যারা বসে-বসে জীবন কাটান তাদের ক্ষেত্রে। সময়ের সাথে সাথে হৃদপিণ্ডের বাঁ দিকের ভেন্ট্রিকল শক্ত হয়ে যায়, ফলে রক্ত সঠিকভাবে পাম্প করতে কষ্ট হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই প্রক্রিয়াকে উল্টে দেওয়ার উপায় রয়েছে। গবেষণায় বলা হয়েছে, নিয়মিত টানা দুই বছর ব্যায়াম করলে হৃদপিণ্ডের বয়স প্রায় ২০ বছর কমে যায়। বিশেষ করে হাই-ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং আর এনডিউরেন্স এক্সারসাইজ হৃদপিণ্ডকে করে তোলে আরও নমনীয়, রক্ত প্রবাহ বাড়ায় এবং শরীরে ক্ষতিকর কোষের বিস্তারও কমায়। সবচেয়ে বড় কথা হলো, এই উপকারিতা শুধু তরুণ বা অ্যাথলেটদের জন্য নয়। মধ্যবয়সে শুরু করলেও ব্যায়াম হৃদপিণ্ডকে শক্তিশালী করে, বিশ্রামের সময় হার্ট রেট কমায় এবং তার সর্বোচ্চ কর্মক্ষমতা ফিরিয়ে আনে—বিশেষ করে ৬৫ বছর বয়সের আগে শুরু করলে। 👉 আপনার হৃদপিণ্ড আপনার ধারণার চেয়েও বেশি অভিযোজনক্ষম।
আপনি কয়টি পুশ-আপ দিতে পারেন; কমেন্ট করে জানান।
রিয়েক্ট দিতে ও শেয়ার করতে ভুলবেন না।
29/07/2025
আজকে হঠাৎ পানি খেতে গিয়ে বোতলের নিচের লোগো টার দিকে চোখ পরলো। বলে রাখি এই বোতলে আমি গত ১ মাস যাবত পানি খাইতেছি। তো কৌতুহল বসতো এর মানে জানার জন্য গুগুলে সার্চ করি। আর সেটা জনার পরে কিছুক্ষন থ হয়ে গেলাম। লেখাটি ছিলো ---
⚠️ সাবধানতা:
• অনেক মানুষ বারবার স্প্রাইট বা পানি খাওয়ার বোতল ব্যবহার করেন, কিন্তু ১ নম্বর PET প্লাস্টিক বারবার ব্যবহার বা গরম পানির জন্য নিরাপদ নয়। এতে বিষাক্ত রাসায়নিক (যেমন BPA বা অ্যান্টিমনি) নির্গত হতে পারে।
⚠️ PET বোতল বারবার ব্যবহার করলে যেসব সমস্যা হতে পারে:
১. 🧪 রাসায়নিক উপাদান লিক হতে পারে (Leaching)
• বারবার ব্যবহারে বা বেশি গরমে রাখলে Antimony, BPA (Bisphenol A) জাতীয় ক্ষতিকর রাসায়নিক বের হয়ে পানিতে মিশে যেতে পারে।
• এগুলো মানবদেহে গিয়ে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।
২. 🦠 ব্যাকটেরিয়া জমে যায়
• বোতলের মুখে ও ভিতরে পানি পড়ে আর্দ্র অবস্থায় থাকায় ব্যাকটেরিয়া খুব সহজেই জন্মাতে পারে।
• নিয়মিত জীবাণুমুক্ত না করলে পেটের অসুখ, ডায়রিয়া, ফুড পয়জনিং হতে পারে।
৩. 🔥 গরম বা রোদে রাখলে ক্ষতি বেশি
• গাড়িতে বা রোদে রেখে দেওয়া বোতল থেকে আরও বেশি বিষাক্ত উপাদান লিক হতে পারে।
• এমনকি এই উপাদানগুলো ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে।
অথচ বাংলাদেশের অনেক ফ্যামিলি এই ধরনের বোতলে পানি খায়।
আজকে থেকে সাবধান হয়ে যান। আপনার আশেপাশের মানুষ কে বাচান।
28/07/2025
জানেন কি? মায়ের একটি চুমু শুধু ভালোবাসার প্রকাশ নয়, এটি মা ও শিশুর মধ্যে এক বিস্ময়কর বৈজ্ঞানিক সংযোগ তৈরি করে।
মায়ের মস্তিষ্কে: চুমু খাওয়ার সময় মায়ের মস্তিষ্কে প্লেজার সার্কিট সক্রিয় হয়, ডোপামিন ও অক্সিটোসিন নিঃসৃত হয়, যা আনন্দের পাশাপাশি সন্তানের প্রতি ভালোবাসা ও সুরক্ষার অনুভূতি বাড়ায়।
শিশুর মস্তিষ্কে: মায়ের চুমু শিশুর কর্টিসল (স্ট্রেস হরমোন) কমায়, শিশুকে শান্ত ও সুরক্ষিত অনুভব করায়।
এই স্নেহভরা মুহূর্তগুলো শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে, ভবিষ্যতে তার আত্মবিশ্বাস ও ভালোবাসা প্রকাশের ভিত্তি তৈরি করে দেয়।
অতএব, মায়ের একটি চুমু শুধু আবেগ নয়, এটি একধরনের জৈবিক ও মানসিক ওষুধ।
26/07/2025
সম্প্রতি ২৫ বছর বয়সী এক জাপানি যুবককে নিয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বছরের পর বছর ধরে অতিরিক্ত স্মার্টফোন গেমিংয়ের কারণে তিনি এক বিরল ও মারাত্মক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন – যার নাম 'ড্রপড হেড সিন্ড্রোম' (Dropped Head Syndrome)।
এই যুবক ঘণ্টার পর ঘণ্টা মাথা নিচু করে ফোন দেখতেন, বিশেষ করে মোবাইল গেম খেলার সময়। এর ফলে তার ঘাড়ের পেশী এতটাই দুর্বল হয়ে যায় যে, তিনি আর মাথা সোজা করে রাখতে পারছিলেন না। তার ঘাড়ের পেছনে একটি স্পষ্ট স্ফীতি দেখা দেয় এবং এক্স-রেতে মেরুদণ্ডের হাড়গুলো বিকৃত ও স্থানচ্যুত হওয়ার প্রমাণ মেলে। এমনকি তার গিলতেও সমস্যা হচ্ছিল, যার ফলে ওজনও কমে যায়।
সাধারণত, ‘ড্রপড হেড সিন্ড্রোম’ স্নায়বিক বা পেশী সংক্রান্ত গুরুতর রোগের কারণে হয়, যেখানে ঘাড়ের পেশীগুলো এতটাই দুর্বল হয়ে যায় যে মাথা বুকের উপর ঝুঁকে থাকে। কিন্তু এই যুবকের ক্ষেত্রে এটি ঘটেছে দীর্ঘদিনের ভুল ভঙ্গিমার কারণে, যাকে চিকিৎসকরা ‘পোস্টুরাল ডিএইচএস’ (Postural DHS) বলছেন।
কেন এমন হয়?
আমাদের মাথার ওজন প্রায় ৪.৫-৫.৪ কেজি। কিন্তু যখন আমরা ৬০ ডিগ্রি কোণে মাথা নিচু করে স্মার্টফোন দেখি, তখন ঘাড়ের উপর প্রায় ২৭ কেজি (৬০ পাউন্ড) চাপ পড়ে! ভাবুন তো, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আপনার ঘাড় একজন ৮ বছরের শিশুকে বহন করছে! এই দীর্ঘস্থায়ী চাপ মেরুদণ্ডের হাড়ের বিকৃতি, স্কার টিস্যু তৈরি এবং মারাত্মক ব্যথার কারণ হতে পারে।
এই জাপানি যুবককে তার মাথা সোজা করার জন্য একাধিক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে ধাতব রড ও স্ক্রু বসানো হয়েছে।
এই ঘটনাটি আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও, এর অতিরিক্ত ও ভুল ব্যবহার মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ‘টেক নেক’ (Tech Neck) এখন একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা।
নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?
১. ২০-২০-২০ নিয়ম: প্রতি ২০ মিনিট স্ক্রিন ব্যবহারের
পর, ২০ ফুট দূরে ২০ সেকেন্ডের জন্য তাকান।
২. ফোন বা ট্যাবলেট চোখের স্তরে রাখুন, প্রয়োজনে
স্ট্যান্ড ব্যবহার করুন।
৩. ঘাড়ের ব্যায়াম: ঘাড়ের পেশী শক্তিশালী করার
ব্যায়াম করুন।
৪. স্ক্রিন টাইম সীমিত করুন: বিশেষ করে দীর্ঘ গেমিং
বা পড়ার সেশনগুলো ছোট ছোট বিরতি দিয়ে
করুন।
অনুবাদ: AH Abubakkar Siddique 🔔
©
22/07/2025
20/07/2025
১৯৯৬ সালে মাত্র ২৭ বছর বয়সে আমেরিকান নিউক্লিয়ার বিজ্ঞানী এলি লোবেল ভয়ানক একটি টিক পোকার কামড়ে লাইম ডিজিজে আক্রান্ত হন। পরবর্তী ১৫ বছর তিনি হুইলচেয়ারে কাটান এবং জীবনের প্রতি সব আশা হারিয়ে ‘ইচ্ছামৃত্যু’ নিতে যান ক্যালিফোর্নিয়ার এক গ্রামে।
সেখানেই ঘটে এক বিস্ময়কর ঘটনা—এক ঝাঁক মৌমাছির হুলে আক্রান্ত হন তিনি। ছোটবেলায় মৌমাছির হুলে কোমায় যাওয়া এলির মনে হয়েছিল এবার বুঝি সব শেষ। কিন্তু উল্টো তাঁর শরীরে দেখা দেয় জ্বর ও ব্যথা, যা দেখায় যে শরীরের ভেতরের ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করেছে (এই প্রতিক্রিয়াকে বলে Herxheimer Reaction)।
মাত্র তিন দিনের মধ্যেই এলির অবস্থার উন্নতি হতে থাকে—ব্যথা কমে, স্মৃতি ফিরে আসে, তিনি হাঁটতে শুরু করেন।
গবেষণায় জানা যায়, মৌমাছির বিষে থাকা Melittin নামের একটি উপাদান লাইম ডিজিজের জন্য দায়ী ব্যাকটেরিয়া (Borrelia burgdorferi) ধ্বংস করতে পারে। এরপর এলি নিজেই শুরু করেন অ্যাপিথেরাপি—প্রতিদিন কিছু মৌমাছির হুল প্রয়োগ করে নিজেকে চিকিৎসা করেন। কয়েক হাজার হুল নেওয়ার পর তিন বছরেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।
এখন তিনি মৌ-খামারে কাজ করেন এবং গবেষণা বলছে, মৌমাছির এই বিষ শুধু লাইম ডিজিজ নয়, এইচআইভি ও ক্যান্সারের বিরুদ্ধেও কার্যকর হতে পারে।
তথ্যসূত্র: বিবিসি
20/05/2025
কানে তালা লাগলে যেসব সমস্যা দেখা দেয়।
★ মধ্যকর্ণে পানি জমা হয়ে প্রদাহ হলে সর্দি-কাশির সঙ্গে হঠাৎ কান বন্ধ হয়ে যায়।
★ হঠাৎ কানে বেশ ব্যথা মনে হয়।
★ কানের মধ্যে ফড়ফড় কিংবা ভোঁ ভোঁ শব্দ হয়।
★ কানে কম শোনা যায়।
★ ইনফেকশন বেশি হলে কান বেয়ে রক্ত মিশ্রিত পানির মতো পড়ে কিংবা পুঁজ পড়ে।
এসব সমস্যা দেখা দিলে জটিলতার আগেই একজন নাক-কান-গলা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এ ধরনের রোগে চিকিৎসক কান পরীক্ষার মাধ্যমে সাধারণত অ্যান্টি-হিস্টামিন; বয়স উপযোগী নাকের ড্রপ; প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে থাকেন।
C
21/04/2025
"বজ্রপাত থেকে বেঁচে যাওয়া মানেই জীবন ফিরে পাওয়া নয়…"
যদি কেউ বজ্রপাতের মতো ভয়ঙ্কর এক প্রকৃতিক বিপদ থেকে বেঁচে যায়, তখন তার শরীরে এক আশ্চর্য ধরনের দাগ দেখা দেয়—যেটা দেখতে গাছের ডালপালার মতো।
এ দাগকে বলে Lichtenberg figure।
এই দাগ কোনো পোড়ার দাগ নয়। বজ্রপাতের প্রচণ্ড বিদ্যুৎ শরীরের ভেতরে থাকা ক্ষুদ্র রক্তনালিগুলো ফাটিয়ে দেয়, আর তার ফলেই এমন দাগ দেখা যায়।
এই দাগগুলো—
ব্যথা দেয় না,
কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই মিলিয়ে যায়,
কিন্তু চিরকাল মনে করিয়ে দেয়—তুমি প্রকৃতির রোষ থেকে বেঁচে গেছ।
তবে সব সময় শুধু দাগেই ক্ষতি থেমে থাকে না।
অনেকে বেঁচে গেলেও—
হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে,
স্নায়ু তন্ত্র ক্ষতিগ্রস্ত হয়,
স্মৃতিশক্তি ও চিন্তা করার ক্ষমতা কমে যায়,
এমনকি হাত-পাও আর আগের মতো কাজ করে না।
তথ্যসূত্র: চিকিৎসা বিজ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা।
゚
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Confidence Hearing Care Center , Cornel Super Market (2nd Floor), Farmer More, Konapara, Demra, Dhaka-1362
Dhaka
1361
