Venus

Venus

Share

Welcome to the official page of Venus Sanitary Napkin. Venus is the premium choice for women who prioritize both comfort and quality.

Manufactured and imported exclusively by Three A Industries Limited, Venus is approved by BSTI and ISO. গোপনীয়তা নীতি

Venus পেইজে আপনাকে স্বাগতম। আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি। আমরা আপনার গোপনীয়তা রক্ষা এবং আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যখন আমাদের ওয়েবসাইট venus.com.bd বা আমাদের ফেইসবুক পেইজ ভিজিট করেন ও পণ্য ক্রয় করেন আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার, প্রকাশ এবং সুরক্ষা নিশ্চিত করি তা এই গোপনীয়তা নীতিতে ব্যাখ্যা কর হয়েছে।

আপনি এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে, এই গোপনীয়তা নীতির শর্তাবলিতে সম্মতি দিচ্ছেন। যদি আপনি এই নীতির কোনো অংশের সাথে একমত না হন, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট বা পরিষেবাগুলি ব্যবহার করবেন না।



১. আমরা কী তথ্য সংগ্রহ করি
আমরা আমাদের পরিষেবাগুলি প্রদান এবং উন্নত করতে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করি। এর মধ্যে রয়েছে:

১.১. ব্যক্তিগত তথ্য: নাম, ইমেল ঠিকানা, ফোন নম্বর, শিপিং ঠিকানা এবং বিলিং ঠিকানা। পেমেন্ট তথ্য, যেমন ক্রেডিট/ডেবিট কার্ডের বিবরণ বা মোবাইল পেমেন্ট তথ্য (তৃতীয় পক্ষের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদে প্রক্রিয়াকৃত)। অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল (যদি আপনি এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করেন)।

১.২ জনসংখ্যাতাত্ত্বিক তথ্য: বয়স, লিঙ্গ এবং পছন্দসমূহ (ঐচ্ছিক, ব্যক্তিগতকৃত পরিষেবার জন্য)।

১.৩ প্রযুক্তিগত তথ্য: আইপি ঠিকানা, ব্রাউজার ধরন, অপারেটিং সিস্টেম, ডিভাইস তথ্য এবং অনন্য ডিভাইস আইডেন্টিফায়ার। ব্রাউজিং আচরণ, যেমন দেখা পৃষ্ঠাগুলি, সাইটে ব্যয় করা সময় এবং রেফারেল URL।



২.আপনার তথ্য কীভাবে ব্যবহার করি
আমরা যে তথ্য সংগ্রহ করি তা নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করি:

২.১ অর্ডার প্রসেসিং: আপনার অর্ডার প্রক্রিয়া, সম্পন্ন এবং বিতরণ করতে।

২.২ গ্রাহক সহায়তা: আপনার জিজ্ঞাসা, অনুরোধ বা অভিযোগের প্রতিক্রিয়া জানাতে।

২.৩ ব্যক্তিগতকরণ: আপনার পছন্দ অনুযায়ী আমাদের পণ্য, পরিষেবা এবং বিপণন যোগাযোগ কাস্টমাইজ করতে।

২.৪ বিপণন: আপনার সম্মতিতে প্রমোশনাল অফার, নিউজলেটার এবং আপডেট পাঠাতে।

২.৫ বিশ্লেষণ: ওয়েবসাইট ট্রাফিক, ব্যবহারকারীর আচরণ এবং প্রবণতা বিশ্লেষণ করতে এবং আমাদের পরিষেবাগুলি উন্নত করতে।

২.৬ সুরক্ষা: জালিয়াতি, অননুমোদিত অ্যাক্সেস বা অন্যান্য অবৈধ কার্যকলাপ সনাক্ত এবং প্রতিরোধ করতে।

২.৭ আইনি সম্মতি: প্রযোজ্য আইন, নিয়ম বা আইনি প্রক্রিয়া মেনে চলতে।



৩. আপনার তথ্য শেয়ার করা
আমরা আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি, বাণিজ্য বা ভাড়া দিই না। তবে, আমরা নিম্নলিখিত পরিস্থিতিতে আপনার তথ্য শেয়ার করতে পারি:

৩.১ সেবা প্রদানকারী: আমরা আপনার তথ্য বিশ্বস্ত তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীদের সাথে শেয়ার করতে পারি, যেমন পেমেন্ট প্রসেসর, ডেলিভারি পার্টনার এবং আইটি সাপোর্ট, আমাদের পরিষেবাগুলি সহজতর করতে।

৩.২ আইনি প্রয়োজন: আইন, আদালতের আদেশ বা সরকারি নিয়ম দ্বারা প্রয়োজন হলে, বা আমাদের অধিকার, সম্পত্তি বা সুরক্ষা রক্ষা করতে আমরা আপনার তথ্য প্রকাশ করতে পারি।

৩.৩ ব্যবসায়িক স্থানান্তর: অধিগ্রহণ বা সম্পদ বিক্রয়ের ক্ষেত্রে, আপনার তথ্য নতুন মালিকের কাছে স্থানান্তরিত হতে পারে।



৪. আপনার অধিকার
আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কে আপনার নিম্নলিখিত অধিকার রয়েছে:

৪.১ অ্যাক্সেস: আমরা আপনার সম্পর্কে যে ব্যক্তিগত তথ্য রাখি তার একটি কপি অনুরোধ করতে পারেন।
৪.২ সংশোধন: আপনি ভুল বা অসম্পূর্ণ তথ্য আপডেট বা সংশোধন করতে পারেন।
৪.৩ মুছে ফেলা: আপনি আইনি বাধ্যবাধকতা সাপেক্ষে আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
৪.৪ অপ্ট-আউট: আপনি যেকোনো সময় বিপণন যোগাযোগ থেকে অপ্ট-আউট করতে পারেন।
৪.৫ সম্মতি প্রত্যাহার: আপনি ডেটা প্রসেসিংয়ের জন্য আপনার সম্মতি প্রত্যাহার করতে পারেন (যেখানে প্রযোজ্য)।

এই অধিকারগুলি প্রয়োগ করতে, অনুগ্রহ করে [email protected] ইমেলে আমাদের সাথে যোগাযোগ করুন।


৫. আপনার তথ্যের সুরক্ষা
আমরা আপনার তথ্যের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আপনার তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তি প্রয়োগ করি। যার মধ্যে রয়েছে: সংবেদনশীল তথ্য ট্রান্সমিশনের সময় এনক্রিপশন, অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করতে সুরক্ষিত সার্ভার এবং ফায়ারওয়াল। তাছাড়াও, আমাদের সিস্টেমের নিয়মিত সুরক্ষা অডিট এবং আপডেট করে থাকি। তা সত্ত্বেও, ইন্টারনেট বা ইলেকট্রনিক স্টোরেজের মাধ্যমে তথ্য প্রেরণের কোনো পদ্ধতি ১00% নিরাপদ নয়। তাই আমরা আপনার তথ্য রক্ষা করার চেষ্টা করলেও, আমরা ১০০% সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম নাও হতে পারি।


৬. কুকিজ এবং ট্র্যাকিং
কুকিজ হল আপনার ডিভাইসে সংরক্ষিত ছোট ফাইল যা আপনার পছন্দগুলি মনে রাখতে এবং ওয়েবসাইটের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। আমরা আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ এবং অনুরূপ প্রযুক্তি ব্যবহার করি। আপনি আপনার ব্রাউজার সেটিংসের মাধ্যমে কুকিজ পরিচালনা বা নিষ্ক্রিয় করতে পারেন। তবে, কুকিজ নিষ্ক্রিয় করলে আমাদের ওয়েবসাইটের কার্যকারিতা প্রভাবিত হতে পারে।



৭. তৃতীয় পক্ষের লিংক
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা পেমেন্ট গেটওয়ে। আমরা এই ওয়েবসাইটগুলির গোপনীয়তা অনুশীলন বা বিষয়বস্তুর জন্য দায়ী নই। কোনো তথ্য প্রদানের আগে তাদের গোপনীয়তা নীতি পর্যালোচনা করুন।



৮. শিশুদের গোপনীয়তা
আমাদের ওয়েবসাইট ১২ বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়। আমরা ইচ্ছাকৃতভাবে শিশুদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। যদি আমরা জানতে পারি যে আমরা এমন তথ্য সংগ্রহ করেছি, আমরা তা মুছে ফেলার জন্য পদক্ষেপ নেব।



৯. তথ্য ধারণ
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কেবলমাত্র এই গোপনীয়তা নীতিতে উল্লিখিত উদ্দেশ্যগুলি পূরণ করার জন্য প্রয়োজনীয় সময়ের জন্য সংরক্ষন কর রাখি। এছাড়াও, আইন দ্বারা দীর্ঘতর ধারণ সময় প্রয়োজন হলে তা অনুসরণ করা হবে।



১০. এই নীতিতে পরিবর্তন
আমরা সময়ে সময়ে আমাদের অনুশীলন বা আইনি প্রয়োজনীয়তার পরিবর্তন প্রতিফলিত করতে এই গোপনীয়তা নীতি আপডেট করতে পারি। সব আপডেট এই পৃষ্ঠায় পোস্ট করা হবে এবং একটি সংশোধিত প্রযোজ্য তারিখ সহ প্রকাশ করা হবে। আমরা আপনাকে এই নীতি পর্যায়ক্রমে পর্যালোচনা করতে উৎসাহিত করি।



১১. যোগাযোগ করুন
এই গোপনীয়তা নীতি বা আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কে আপনার কোনো প্রশ্ন, উদ্বেগ বা অনুরোধ থাকলে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। ইমেল [email protected]। ফোন: ০১৮৬৩৩৩৩৩৩৩ ।





রিটার্ন, রিফান্ড, পরিবর্তন, ডেলিভারি ও অর্ডার বাতিল নীতি




রিটার্ন

১. কাস্টমার প্রোডাক্ট গ্রহণের সময় পার্সেল খুলে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন। পছন্দ না হলে কোনো শর্ত ছাড়াই ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট ফেরত দিতে পারবেন। এই ক্ষেত্রে কাস্টমারকে কোনো ডেলিভারি চার্জ প্রদান করতে হবে না।

২. প্রোডাক্ট ডেলিভারির তারিখ থেকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ভেনাসের যেকোনো অব্যবহৃত প্রোডাক্ট রিটার্ন করে উক্ত প্রোডাক্টের ক্রয়মূল্য ফেরত নেওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে পণ্যটি অবশ্যই অপরিবর্তিত, ব্যবহারবিহীন এবং আনকোরা অবস্থায় থাকতে হবে। পণ্যটি মূল প্যাকেজিংয়ে ফেরত দিতে হবে এবং পণ্যটি ভেনাসের অফিসিয়াল ওয়েবসাইট “venus.com.bd” বা ফেইসবুক পেইজ “Venus” থেকে অর্ডার করতে হবে।

৩. প্রোডাক্টের মূল্য ৪০০ টাকা বা তার বেশি হলে প্রোডাক্ট রিটার্নের সকল ডেলিভারি চার্জ ভেনাস বহন করবে। প্রোডাক্টের ক্রয়মূল্য ৪০০ টাকার কম হলে রিটার্ন ডেলিভারি চার্জ কাস্টমারকে প্রদান করতে হবে।

৪. ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্যের ক্ষেত্রে ভেনাস কোন শিপিং চার্জ ছাড়াই প্রোডাক্ট রিটার্ন গ্রহণ করবে। তবে কাস্টমারকে প্রোডাক্ট গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ভেনাসের সাপোর্ট টিমকেে উক্ত বিষয়ে জানাতে হবে। রিটার্নের জন্য [email protected] ই-মেইল বা ০১৮৬৩৩৩৩৩৩৩ নম্বরে যোগাযোগ করতে হবে।

পরিবর্তন

১. ডেলিভারির তারিখ থেকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ভেনাসের সকল প্রোডাক্ট এক্সচেঞ্জের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে পণ্যটি অবশ্যই অপরিবর্তিত, ব্যবহারবিহীন এবং আনকোরা অবস্থায় থাকতে হবে এবং পণ্যটি অবশ্যই মূল প্যাকেজিংয়ে ফেরত দিতে হবে।

২. এক্সচেঞ্জের জন্য প্রোডাক্টের মূল্য ৪০০ টাকা বা তার বেশি হতে হবে। ঢাকা সিটিতে প্রোডাক্ট এক্সচেঞ্জের সকল ডেলিভারি চার্জ ভেনাস বহন করবে। ঢাকা সিটির বাইরে হলে প্রোডাক্ট পিকআপ ও শিপিং চার্জ বাবদ কাস্টমারকে ৫০ টাকা প্রদান করতে হবে।

রিফান্ড

১.ফেরতকৃত পণ্য ওয়ার হাউজে পরীক্ষা করার পর ৩-১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

২. রিফান্ড মূল পেমেন্ট পদ্ধতিতে ফেরত দেওয়া হবে। কিংবা আলোচনা সাপেক্ষে কাস্টমারের সুবিধাজনক উপায়ে রিফান্ড করা হবে।

৩. ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্যের ক্ষেত্রে ভেনাস রিটার্ন শিপিং খরচ বহন করবে এবং সম্পূর্ণ রিফান্ড প্রদান করবে।

৪. ৯০ দিনের মধ্যে রিটার্নের ক্ষেত্রে প্রোডাক্টের মূল্য ৪০০ টাকার কম হলে শিপিং চার্জ ছাড়া অবশিষ্ট অংশ রিফান্ড করা হবে।

৫. রিফান্ডে শিপিং চার্জ অন্তর্ভুক্ত নয় (যতক্ষণ না আমাদের ভুলের কারণে রিটার্ন করা হয়)।

৬. লেনদেনের কিছু চার্জ ফেরতযোগ্য নাও হতে পারে, যা কুরিয়ার সার্ভিস, পেমেন্ট গেটওয়ে বা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত হয়।



ডেলিভারি পলিসি


১. সাধারণ ডেলিভারি: ঢাকা সিটিতে সাধারণ ডেলিভারির সময় ১-৩ কার্যদিবস। ঢাকা সিটির বাহিরে সাধারণ ডেলিভারির সময় ১-৫ কার্যদিবস। ডেলিভারির কার্যদিবস গণনা করা হবে বিকেল ৪টা থেকে। অর্থাৎ ডেলিভারির ১ কার্যদিবস বিকেল ৪টা থেকে পরদিন বিকেল ৪টা পর্যন্ত।

২. এক্সপ্রেস ডেলিভারি: এক্সপ্রেস ডেলিভারি সার্ভিসটি শুধু ঢাকা সিটির জন্য প্রযোজ্য। এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস ব্যবহার করে বেলা ১২ টার মধ্যে অর্ডার করে ঐ দিন রাত ৮ টার মধ্যে ডেলিভারি পেতে পারেন। তবে বিশেষ কারণে এক্সপ্রেস ডেলিভারি পেতে রাত ১২ টা পর্যন্ত সময় লাগতে পারে। কোন বিশেষ কারণে অর্ডারকৃত দিনে পার্সেল ডেলিভারি দেওয়া সম্ভব না হলে সেটি পরদিন ডেলিভারি দেওয়া হবে এবং রেগুলার ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।

৩. রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ মাত্র ৫০ টাকা এবং ঢাকা সিটির বাহিরে ডেলিভারি চার্জ মাত্র ১০০ টাকা। এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ ১০০ টাকা। প্রমোশনাল উদ্দেশ্যে বিভিন্ন সময় ভেনাস সাধারণ ডেলিভারির বা এক্সপ্রেস ডেলিভারি চার্জে বিশেষ ছাড় দিতে পারে।

ক্যানসেল পলিসি

১. প্রোডাক্ট ডেলিভারির উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের কাছে হস্তান্তরের পূর্বে কাস্টমার যেকোনো সময় প্রোডাক্ট ক্যানসেল করতে পারবেন।

২. উল্লেখ্য ডেলিভারির সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে ডেলিভারি চার্জ প্রদান করা ছাড়াই কাস্টমার তার অর্ডার ক্যানসেল করে দিতে পারবেন।

৩. প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের কাছে পৌঁছানোর পর অর্ডার ক্যানসেল করতে চাইলে কাস্টমারকে ডেলিভারি চার্জ প্রদান করে অর্ডার ক্যানসেল করতে হবে।

যোগাযোগ করুন

এক্সচেঞ্জ, রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত কোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল [email protected] বা ফোন ০১৮৬৩৩৩৩৩৩৩

13/09/2026

সুরক্ষা ও আরামের অনন্য কম্বিনেশন - ভেনাস প্রিমিয়াম! 🌸✨

বিশেষ দিনগুলোতেও কাটুক সহজ ও হাসিখুশি মুহূর্ত। ১০০% পিওর কটন ফিল এবং ২৯০ মিমি নিখুঁত সুরক্ষায় Venus Premium নিশ্চিত করে কোমল স্পর্শ আর শতভাগ নিশ্চিন্ত থাকা।

03/09/2026

🎉বিশেষ ডেলিভারি অফার🎉
🚚 ঢাকা সিটিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি!
🚛 সারা দেশে হোম ডেলিভারি মাত্র ৩০ টাকায়!
-- যেকোনো কম্বো অর্ডারে এই অফারটি --
✅ ১০০ % কটন দ্বারা তৈরি
✅ আল্ট্রাথিন
✅ ১৫৫/১৮০ মি.মি.(২টি সাইজ)
✅ সুগন্ধ বা ক্ষতিকর রাসায়নিক নেই
🛍️অর্ডার করতে ভিজিট করুন-
🌐https://venus.com.bd/shop
💬অথবা ভেনাস পেইজে ইনবক্স করুন

26/08/2026

ভ্রমণের প্রতিটি মুহূর্ত হোক সতেজ, স্বাচ্ছন্দ্যময় ও আত্মবিশ্বাসী!🛡️দীর্ঘ ভ্রমণে ক্লান্তি বা অস্বস্তি যেন আপনার হাসিকে মলিন করতে না পারে। দিনভর ফ্রেশ ও রিল্যাক্সড থাকতে আপনার প্রতিদিনের হাইজিন ও কমফোর্টের সঙ্গী হোক ভেনাস প্যান্টি লাইনার।💖
✅ ১০০ % কটন দ্বারা তৈরি
✅ আল্ট্রাথিন
✅ ১৫৫/১৮০ মি.মি.(২টি সাইজ)
✅ সুগন্ধ বা ক্ষতিকর রাসায়নিক নেই
🎉বিশেষ ডেলিভারি অফার🎉
🚚 ঢাকা সিটিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি!
🚛 সারা দেশে হোম ডেলিভারি মাত্র ৩০ টাকায়!
-- যেকোনো কম্বো অর্ডারে এই অফারটি --
🛍️অর্ডার করতে ভিজিট করুন-
🌐https://venus.com.bd/shop
💬অথবা ভেনাস পেইজে ইনবক্স করুন

17/08/2026

পরীক্ষার প্রতিটি মুহূর্ত কাটুক সম্পূর্ণ মনোযোগ আর আত্মবিশ্বাসে! 📚 ভেনাস ২৯০ মি.মি. স্যানিটারি ন্যাপকিন দেয় সর্বোচ্চ লিক প্রটেকশন আর আরামদায়ক অনুভূতি, যাতে তুমি লিখতে পারো নির্ভাবনায়।✍️
🎉বিশেষ ডেলিভারি অফার🎉
🚚 ঢাকা সিটিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি!
🚛 সারা দেশে হোম ডেলিভারি মাত্র ৩০ টাকায়!
-- যেকোনো কম্বো অর্ডারে এই অফারটি --
🛍️অর্ডার করতে ভিজিট করুন-
🌐https://venus.com.bd/shop
💬অথবা ভেনাস পেইজে ইনবক্স করুন

10/08/2026

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকে Venus-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!🌹
জীবনের এই ধাপে ডানা মেলে উড়ে যাও তোমার নতুন লক্ষ্যের পানে, প্রতিটি পদক্ষেপে থাকুক আত্মবিশ্বাস আর পূর্ণ সুরক্ষা। 💜

05/08/2026

স্বপ্নের পথে আপনি যখন ছুটছেন দূর-দূরান্তে, তখন কোনো বাধাই আর আপনাকে থামাতে পারবে না! ✈️আপনার এই দীর্ঘ পথচলাকে আরও সহজ ও আরামদায়ক করতে সাথে আছে ভেনাস গ্লোরি। 🩵
✅ ISO অনুমদিত
✅ থ্রি-ডি প্রোটেকশন
✅ ৩৩৫ মি.মি. লম্বা
✅ ১০০ % পিউর কটন
✅ আল্ট্রা থিন
✅ চারটি উইংস
✅ ত্রিমাত্রিক উইংস সিস্টেম
✅ লিক প্রতিরোধী সাইড প্রাচীর
🎉বিশেষ ডেলিভারি অফার🎉
🚚 ঢাকা সিটিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি!
🚛 সারা দেশে হোম ডেলিভারি মাত্র ৩০ টাকায়!
-- যেকোনো কম্বো অর্ডারে এই অফারটি --
🛍️অর্ডার করতে ভিজিট করুন-
🌐https://venus.com.bd/shop
💬অথবা ভেনাস পেইজে ইনবক্স করুন

30/07/2026

লিকেজহীন আরামদায়ক ঘুম, সারারাত জুড়ে! 🌙 দীর্ঘ প্রহরের নিবিড় সুরক্ষায় বেছে নিন ভেনাস ৩৩০ মি.মি. স্যানিটারি ন্যাপকিন।💙
✅ ১০০% কটন দিয়ে তৈরি
✅ আল্ট্রাথিন প্যাড।
✅ ৩৩০ মি.মি. দৈর্ঘ্য।
✅ ডাবল (৪টি) উইংস
✅ সুগন্ধি বা ক্ষতিকর রাসায়নিক নেই
🎉বিশেষ ডেলিভারি অফার🎉
🚚 ঢাকা সিটিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি!
🚛 সারা দেশে হোম ডেলিভারি মাত্র ৩০ টাকায়!
-- যেকোনো কম্বো অর্ডারে এই অফারটি --
🛍️অর্ডার করতে ভিজিট করুন-
🌐https://venus.com.bd/shop
💬অথবা ভেনাস পেইজে ইনবক্স করুন

23/07/2026

হেভি ফ্লোতেও বজায় থাকুক আপনার অটুট আত্মবিশ্বাস!💖 ভেনাস প্রিমিয়াম স্যানিটারি ন্যাপকিন (290 mm)-এর ১০০% পিওর কটন ফিল ও 3D প্রোটেকশন নিশ্চিত করে সর্বোচ্চ শোষণক্ষমতা ও আরাম।🌸
🎉বিশেষ ডেলিভারি অফার🎉
🚚 ঢাকা সিটিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি!
🚛 সারা দেশে হোম ডেলিভারি মাত্র ৩০ টাকায়!
-- যেকোনো কম্বো অর্ডারে এই অফারটি --
🛍️অর্ডার করতে ভিজিট করুন-
🌐https://venus.com.bd/shop
💬অথবা ভেনাস পেইজে ইনবক্স করুন

18/07/2026

ভেনাস-এর প্রোডাক্ট ব্যবহার করে সন্তুষ্ট না হলে, কোনো ডেলিভারি চার্জ ছাড়া সম্পূর্ণ অব্যবহৃত প্রোডাক্টটি ৯০ দিনের মধ্যে ফেরত দিয়ে শতভাগ রিফান্ড বুঝে নিন। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://venus.com.bd/refund_returns/

🎉বিশেষ ডেলিভারি অফার🎉
🚚 ঢাকা সিটিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি!
🚛 সারা দেশে হোম ডেলিভারি মাত্র ৩০ টাকায়!
-- যেকোনো কম্বো অর্ডারে এই অফারটি --
🛍️অর্ডার করতে ভিজিট করুন-
🌐https://venus.com.bd/shop
💬অথবা ভেনাস পেইজে ইনবক্স করুন

11/07/2026

হেভি ফ্লো এর দিনগুলোতেও শরীরচর্চা, খেলাধুলা কিংবা দৈনন্দিন ব্যস্ততা, কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না।🌸 কারণ ভেনাস নিশ্চিত করে সর্বোচ্চ সুরক্ষা ও সফট ফিল।💜
✅ ১০০ % কটন দ্বারা তৈরি
✅ আল্ট্রাথিন
✅ ২৯০ মি.মি. লম্বা
✅ BSTI অনুমোদিত, তাই সম্পূর্ণ নিরাপদ
✅ সুগন্ধি ও ক্ষতিকর রাসায়নিক নেই
🎉বিশেষ ডেলিভারি অফার🎉
🚚 ঢাকা সিটিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি!
🚛 সারা দেশে হোম ডেলিভারি মাত্র ৩০ টাকায়!
-- যেকোনো কম্বো অর্ডারে এই অফারটি --
🛍️অর্ডার করতে ভিজিট করুন-
🌐https://venus.com.bd/shop
💬অথবা ভেনাস পেইজে ইনবক্স করুন

Category

Address


Rajashon, Savar
Dhaka
1340