Aroma Beauty Parlour

Aroma Beauty Parlour

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aroma Beauty Parlour, Beauty Salon, বাসাবো টেম্পুস্ট্যান্ড, খেলার মাঠে সংলগ্ন, Dhaka.

13/07/2026

🖤

04/02/2026

আসসালামু আলাইকুম সবাইকে।
📢 ফ্রি পার্লার ট্রেনিং কোর্স (৭ দিন)
(মার্চ মাস ২০২৬)
যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে Aroma Beauty Parlour এর পক্ষ থেকে ৭ দিনের পার্লার বিষয়ক প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হচ্ছে।
✅ অংশগ্রহণ করতে পারবেন ১৮–৩৫ বছর বয়সী নারী ও পুরুষ
✅ সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ
✅ কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান
✅ প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৬০০ টাকা ভাতা প্রদান করা হবে
যারা পার্লার সেক্টরে কাজ শিখে নিজের কর্মসংস্থান তৈরি করতে চান অথবা দক্ষতা বাড়াতে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
⚠️ আসন সংখ্যা সীমিত, তাই দ্রুত যোগাযোগ করুন।
আরো বিস্তারিত জানতে হলে ফোন অথবা ইনবক্সে নক করুন
📍call:01962191678

11/01/2026

আসসলামু আলাইকুম সবাইকে
আশা করি সবাই ভালো আছেন❤️
শীত এলেই সবচেয়ে আগে ক্ষতি হয় আমাদের হাত আর পায়ের।
রুক্ষতা, ফাটা চামড়া, কালচে ভাব—এই সমস্যাগুলো খুব কমন।
তাই শীতে একটু বাড়তি যত্ন নিতেই হবে ✨
🔴:হাত–পায়ের যত্নে কিছু সহজ টিপস:
🧴 ময়েশ্চারাইজিং বাধ্যতামূলক
হাত ধোয়ার পরপরই এবং রাতে ঘুমানোর আগে ভালো মানের হ্যান্ড ও ফুট ক্রিম ব্যবহার করুন।
🧼 সপ্তাহে ১–২ দিন স্ক্রাব
ডেড স্কিন দূর করতে হালকা স্ক্রাব ব্যবহার করুন। এতে হাত–পা থাকবে নরম ও উজ্জ্বল।
🛁 হালকা গরম পানিতে ফুট সোক
লবণ বা কয়েক ফোঁটা তেল দিয়ে ১০–১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। রিল্যাক্সিং + কেয়ার দুটোই হবে।
🧦 রাতে মোজা পরুন
ক্রিম লাগিয়ে সুতি মোজা পরে ঘুমান—ফাটা পা দূর করতে দারুণ কাজ করে।
🧤 বাইরে বের হলে হাত ঢেকে রাখুন
ঠান্ডা বাতাস সরাসরি লাগলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়।
🔴: মনে রাখবেন সুন্দর হাত–পা শুধু সাজের অংশ নয়, এটা আপনার যত্নের পরিচয়।
এই শীতে নিজের হাত–পায়ের যত্ন নিন একটু বেশি করে🤍

10/01/2026

আসসলামু আলাইকুম সবাইকে
আশা করি সবাই ভালো আছেন❤️
শীত এলে অনেকেরই চুল হয়ে যায় রুক্ষ, প্রাণহীন আর ড্যান্ড্রাফে ভরা
কিন্তু একটু যত্ন নিলেই শীতেও চুল থাকতে পারে নরম, উজ্জ্বল আর স্বাস্থ্যকর ✨

শীতে চুল ভালো রাখার সহজ কিছু টিপস:
✔️ সপ্তাহে ২–৩ দিন হালকা গরম তেল দিয়ে স্কাল্প ম্যাসাজ করুন
✔️ খুব গরম পানি দিয়ে চুল ধোয়া এড়িয়ে চলুন
✔️ শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন
✔️ ভেজা চুলে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন
✔️ চুল ঢেকে বাইরে বের হলে চুল থাকবে সুরক্ষিত
💆‍♀️ আরও ভালো রেজাল্টের জন্য:
শীতের কারণে চুল যদি খুব বেশি ড্রাই, ফ্রিজি বা পড়ে যেতে থাকে, তাহলে প্রফেশনাল হেয়ার স্পা বা ট্রিটমেন্ট চুলকে ফিরিয়ে দিতে পারে তার হারানো সৌন্দর্য

✨ শীতেও সুন্দর, নরম আর শাইনি চুল—এটা সম্ভব!
📩 আপনার চুলের সমস্যা অনুযায়ী সল্যুশন পেতে ইনবক্স করুন
💬 কমেন্টে জানান—শীতে আপনার চুলের সবচেয়ে বড় সমস্যা কোনটা?

Photos from Aroma Beauty Parlour's post 09/01/2026

Some of our beautiful bride ✨

09/01/2026

আসসলামু আলাইকুম। আশা করি,সবাই ভালো আছেন❤️

🔴:শীত মানেই dry skin, dull face আর makeup বসতে না চাওয়া কিন্তু একটু care নিলেই শীতে skin থাকবে soft & glowing

🌸 Step 1: Gentle Cleanser
দিনে ২ বার face wash করো
→ Harsh facewash এড়িয়ে চলো
🌸 Step 2: Hydrating Toner (Optional but Best)
Skin-এর moisture ধরে রাখে
→ Alcohol-free toner use করো
🌸 Step 3: Moisturizer is MUST
শীতে moisturizer skip করা যাবে না ❌
→ Dry skin হলে cream-based
→ Oily skin হলেও light moisturizer লাগবে
🌸 Step 4: Sunscreen (Yes, Winter-eo!)
রোদ কম থাকলেও UV damage হয়
→ বাইরে যাওয়ার আগে অবশ্যই SPF ব্যবহার করো
🌸 Step 5: Lip & Hand Care
✔️ Lip balm সবসময় সাথে রাখো
✔️ Hand cream use করো
🌸 Weekly Care:
✨ ১–২ দিন mild scrub
✨ Hydrating face mask

09/01/2026

আসসালামু আলাইকুম সবাইকে 🤍
আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ 🌸

👰‍♀️ বিয়ে সামনে? ব্রাইডাল প্যাকেজে ডিসকাউন্ট মিস করবেন না!
🔴:সীমিত সময়ের জন্য চলছে বিশেষ অফার
🔴:চার্জ ও ডিসকাউন্ট সম্পর্কে জানতে
এখনই ইনবক্স করুন!

🛑:Home Service Available For Dhaka and all over Bangladesh

🛑:For Appointment And Inquires Please Call
👉🏽: 01981032284/01962191678

20/12/2025

লাখো মানুষের দোয়ায় আজ শুধুই তুমি, এর চেয়ে সুন্দর আর কিছু নাই!

যেমন তুমি চেয়েছিলে! এর থেকে বেশি আল্লাহ তোমাকে দিয়েছেন ভাই। কয় জনই এরকম সম্মান আর ভালবাসার সাথে মৃত্যুবরন করতে পারে? আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন!

23/11/2025

আসসালামু আলাইকুম।
শীতের সময় আমাদের ত্বক ও চুল—দুটিই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রুক্ষ, পানিশূন্য ও নিষ্প্রাণ হয়ে যায়। তাই এ সময়টায় বিশেষ যত্ন নেওয়া একেবারেই জরুরি। আজ জানুন শীতে কোন ফেসিয়াল বা হেয়ার মাসাজ করলে ত্বক ও চুল দুটোই থাকবে উজ্জ্বল, কোমল ও সুস্থ।

🌸 শীতকালীন ফেসিয়াল: কোনগুলো সবচেয়ে উপকারী

১. হাইড্রেটিং / ময়েশ্চার বুস্ট ফেসিয়াল

শীতে স্কিন সবচেয়ে বেশি হারায় ময়েশ্চার।

এই ফেসিয়ালে হায়ালুরনিক অ্যাসিড, অ্যালো ভেরা, আরগান অয়েল, স্কুয়ালেন ইত্যাদি ব্যবহৃত হয়।

শুষ্ক, রাফ, টানটান অনুভূত হওয়া ত্বক মুহূর্তেই নরম হয়ে যায়।

২. ভিটামিন–E ও মিল্ক প্রোটিন ফেসিয়াল

যাদের স্কিন রুক্ষ, লালচে বা ফ্লেকি হয়ে যায়—তাদের জন্য খুব কার্যকর।

ত্বকের প্রাকৃতিক তেল ধরে রাখে এবং শুষ্কতা কমায়।

৩. গোল্ড / গ্লো ফেসিয়াল (শীতের জন্য খুব ভালো)

শীতে স্কিন ডাল হয়ে যায়।

গোল্ড গ্লো ফেসিয়াল রক্ত সঞ্চালন বাড়িয়ে স্কিনে ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেয়।

বিবাহ, পার্টি বা ইভেন্টের আগে দারুণ।

৪. চকোলেট বা কোকো বাটার ফেসিয়াল

স্কিনকে ডিপলি নিউট্রিশন দেয়।

অ্যান্টি–অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় স্কিনকে ভেতর থেকে সফট ও হেলদি রাখে।

শুষ্ক ত্বকের জন্য পারফেক্ট অপশন।

৫. কোলাজেন ফেসিয়াল

শীতে স্কিনে ক্র্যাক লাইন, রিঙ্কেল বা ফাইন লাইন বেশি দেখা যায়।

কোলাজেন ফেসিয়াল স্কিনকে ফার্ম করে, এজিং কমায় ও স্কিন টেক্সচার অনেক ভালো করে।

🌿 শীতকালে চুলে মাসাজ: কোন তেল কীভাবে লাগাবেন

১. নারিকেল তেল + অলিভ অয়েল গরম করে মাসাজ

শীতে স্ক্যাল্প খুব শুকিয়ে যায়, ড্যানড্রাফ বেড়ে যায়।

হালকা গরম তেল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ও চুল ভাঙা কমায়।

২. আরগান অয়েল মাসাজ

যাদের চুল খুব ফ্রিজি বা উড়ে বেড়ায়—আরগান অয়েল তাদের জন্য বেস্ট।

চুলে শাইন ও সফটনেস আনে।

৩. কাস্টর + নারিকেল তেল

চুল পড়া বেশি হলে এই কম্বিনেশন খুব কাজ করে।

চুল ঘন করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

৪. অ্যালো ভেরা জেল + ভিটামিন–E ক্যাপসুল

শীতের সময় স্ক্যাল্পে রুক্ষতা, চুলকানি বা ফ্লেক হলে এই মাসাজ আরাম দেবে।

স্ক্যাল্পকে ঠাণ্ডা ও হাইড্রেটেড রাখে।

💆‍♀️ শীতকালীন মাসাজ রুটিন

✔️ সপ্তাহে ২ বার হালকা গরম তেল দিয়ে মাথায় ১০–১৫ মিনিট মাসাজ
✔️ তেল লাগানোর পর ৩০–৪০ মিনিট তোয়ালে দিয়ে হালকা স্টিম দিন
✔️ সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন
✔️ সপ্তাহে অন্তত ১ দিন ডীপ কন্ডিশনিং করুন
✔️ রোদে বেশি সময় চুল না রেখে স্কার্ফ ব্যবহার করুন

✨ শীতের স্পেশাল টিপস (ফেস + চুল)

পর্যাপ্ত পানি পান করুন—শীতে কম পানি খাওয়াই ড্রাইনেসের সবচেয়ে বড় কারণ।

খুব গরম পানি দিয়ে মুখ বা চুল ধোয়া কমিয়ে দিন।

নাইট ক্রিম ও সিরাম নিয়মিত ব্যবহার করুন।

চুলে হেয়ার ড্রায়ার কম ব্যবহার করুন, করলে কোল্ড মোড ব্যবহার করুন।
শীতকালীন সময় একটু বাড়তি যত্ন নিলেই আপনার ত্বক ও চুল দুটোই থাকবে অনেক বেশি উজ্জ্বল, সতেজ ও সুস্থ। সঠিক ফেসিয়াল ও হেয়ার মাসাজ রুটিন আপনাকে সারা শীতজুড়ে দিবে ন্যাচারাল গ্লো।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


বাসাবো টেম্পুস্ট্যান্ড, খেলার মাঠে সংলগ্ন
Dhaka
1214

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 23:00