ClearUp Explainer

ClearUp Explainer

Share

স্বাস্থ্য-ওষুধ বিষয়ে ও বিজ্ঞান সম্পর্কে অজানা অন্য সব তথ্য জানুন এখানে।

24/05/2026

🚨ব্রেকিং নিউজ: নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে এই প্রথম এক শিশুর মৃ- ত্য।

26/11/2025

যে খাবারগুলো ক্যান্সারের ঝুকি বাড়ায় !

ক্যান্সার আসলে কোনো একটাই রোগ নয়, বরং ২০০+ ধরনের রোগের একটি গ্রুপ। আমাদের শরীরের কোষগুলো সবসময় তৈরি হয় ও নষ্ট হয় এবং এটাই স্বাভাবিক। কিন্তু কখনও কখনও কিছু কারণে কোষগুলো নিয়ন্ত্রণ হারিয়ে খুব দ্রুত বাড়তে থাকে এবং আশেপাশের স্বাস্থ্যকর কোষ দখল করতে শুরু করে। এই অস্বাভাবিক কোষগুলো যখন শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করে, তখনই তাকে ক্যান্সার বলা হয়।
ক্যান্সারের ঝুঁকি বাড়ার পেছনে অনেক কারণ কাজ করে যেমন - জীবনযাপন, খাবার, পরিবেশ দূষণ, রাসায়নিক পদার্থ, হরমোনের ভারসাম্যহীনতা, বংশগত কারণ সবকিছু মিলেই ঝুঁকি তৈরি হয়। অর্থাৎ, একটি নির্দিষ্ট কারণ নয়, বরং দীর্ঘদিনের অভ্যাস + পরিবেশ এই দুটো প্রধান ভূমিকা রাখে।
১। প্রসেসড মাংস (Processed Meat) যেমন - সসেজ, সালামি, হটডগ, প্যাকেটের বিফ/চিকেন স্লাইস। এগুলো সংরক্ষণ করার জন্য নাইট্রেট-নাইট্রাইট নামের রাসায়নিক ব্যবহার করা হয়। এই রাসায়নিকগুলো দীর্ঘদিন খেলে শরীরের কোষে ক্ষতিকর পরিবর্তন ঘটতে পারে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে কোলন ক্যান্সারের ক্ষেত্রে এদের ভূমিকা বেশি।
২। অতিরিক্ত পোড়া বা চিটচিটে ভাজা খাবার। যেমন - খুব বেশি আগুনে পোড়া বারবিকিউ, গ্রিল, তেল ঝরা কাবাব, বারবার ভাজা তেলে রান্না। খাবার খুব বেশি পোড়া বা চারকোলে পরিণত হলে PAH ও HCA নামের ক্ষতিকর যৌগ তৈরি হয়। এগুলো শরীরের কোষের ভেতরের ডিএনএ-তে প্রভাব ফেলতে পারে, যা ঝুঁকি বাড়ায়।
৩। জাঙ্ক ফুড, প্যাকেটজাত স্ন্যাকস ও ফাস্টফুড। যেমন - চিপস, পিজা, বার্গার, ফ্রাইড চিকেন প্রভৃতি। এগুলোতে থাকে ট্রান্স ফ্যাট, কৃত্রিম রং, কেমিক্যাল, অতিরিক্ত লবণ ও চিনি - যেগুলো শরীরে প্রদাহ (inflammation) বাড়ায়। দীর্ঘদিন প্রদাহ থাকা মানেই কোষ পরিবর্তনের সম্ভাবনা বেশি।
৪। অতিরিক্ত চিনি ও মিষ্টি খাবার। যেমন - সফট ড্রিংক, কেক, ডোনাট, আইসক্রিম, অনেক বেশি মিষ্টি চা–কফি। চিনি সরাসরি ক্যান্সার তৈরি করে না, কিন্তু অতিরিক্ত চিনি → ওজন বাড়ায় → ফ্যাট জমে হরমোনের সমস্যা করে → দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অর্থাৎ, পরোক্ষভাবে এটি ঝুঁকি বাড়ানোতে ভূমিকা রাখে।
৫। প্লাস্টিকের গরম বক্স/কাপে রাখা খাবার। যেমন - গরম ভাত, ঝাল, দুধ/চা প্লাস্টিকে রাখা। গরম অবস্থায় প্লাস্টিক গলে খাবারের সাথে মিশে Bisphenol-A (BPA) বা অন্যান্য রাসায়নিক শরীরে প্রবেশ করতে পারে। এগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং দীর্ঘদিনে ঝুঁকি বাড়ায়।
৬। অতিরিক্ত লবণযুক্ত ও সংরক্ষিত খাবার। যেমন - আচার, সস, প্যাকেটজাত নোনতা খাবার, শুকনো সংরক্ষণ করা মাছ/মাংস। খুব বেশি লবণ পাকস্থলীর আস্তরণে ক্ষতি করে এবং কিছু ক্ষেত্রে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
৭। সোডা, কোলা, এবং রঙিন কার্বোনেটেড ড্রিংক। এগুলোতে থাকে অতিরিক্ত চিনি, কৃত্রিম রং, প্রিজারভেটিভ, অ্যাসিড - যেগুলো রক্তে প্রদাহ বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। দুর্বল ইমিউন সিস্টেম মানেই রোগের ঝুঁকি বেশি।
৮। বারবার ব্যবহৃত ভাজা তেল। তেল বারবার গরম করলে তেলের গঠন বদলে যায় এবং তাতে free radicals তৈরি হয়। এগুলো কোষের ওপর সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলে।

04/11/2025

আপনি কাজ করেন আমি দুইটা টান দেই সমস্যা নাই।

12/09/2025

হার্টের রিং- দেখতে যেমন ও এর দাম।

03/08/2025

ইদানিং ফেসবুকে ঢুকলেই শুধু নার্সিং ভর্তির বিজ্ঞাপন। নার্সিং এই, নার্সিং ওই। ওমক ক্যারিয়ার, তমুক ক্যারিয়ার। তাইলে আমার প্রশ্ন হচ্ছে, যদি এতোই ভালো হয় তাইলে তোরা বিজ্ঞাপন করা বাদ দিয়ে, নতুন করে নার্সিং ভর্তি হচ্চিস না কেনো?? তোরা দুনিয়ার সব পড়াশোনা/কর্ম বাদ দিয়ে নার্সিং এর কোর্স কর।
বি.দ্র: টাকা কামানোর ধান্দায় চটকদার দালালি(বিজ্ঞাপন) সবার আগে বন্ধ হওয়া উচিত।

31/07/2025

ফুসফুসের ক্ষমতা ও কার্যকারিতা বাড়ানোর জন্য থ্রি-বল স্পাইরোমিটার ব্যবহার করা হয়।

# পোস্ট-সার্জারি,
# দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ যেমন COPD,
# নিউমোনিয়া এবং
# ফুসফুসের অ্যাটেলেকটাসিসের ঝুঁকি কমাতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
এই ডিভাইস ধাপে ধাপে গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন নিশ্চিত করে ফুসফুসকে সচল ও শক্তিশালী রাখে।

30/07/2025

সুখবর!
এখন থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা – প্রাইমারি পিসিআই (Primary PCI) সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে!

সরকারি অর্থে রিং বসানোসহ সমস্ত খরচ কভার করা হচ্ছে।
👉 যারা হার্ট অ্যাটাক (Acute STEMI) করেন, তাদের ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে এনে ব্লক খুলে দেওয়া হয় — জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি এটি।

এটি শুধু কার্ডিওলজিতে নয়, বাংলাদেশের স্বাস্থ্যখাতেও এক বিপ্লবী পরিবর্তন।

🫀 সঠিক সময়ে চিকিৎসা না পেলে অনেকেই প্রাণ হারান বা জটিলতায় ভোগেন। তাই এই বার্তাটি যত বেশি সম্ভব মানুষকে পৌঁছে দিন।
💰 এই চিকিৎসা প্রাইভেটে করতে গেলে যেখানে ২-৪ লাখ টাকা লাগে, সেখানে এখানে সবকিছুই ফ্রি!

📌 হেলথ অ্যালার্ট: হার্ট অ্যাটাক হলে ১২ ঘন্টার মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছান।

✍️ কৃতজ্ঞতা: ডা. মারুফ রায়হান খান
৩৯তম বিসিএস, হৃদরোগ বিশেষজ্ঞ

সংগৃহীত

#হৃদরোগইনস্টিটিউট #হার্টঅ্যাটাক #বিনামূল্যেচিকিৎসা #৩৯তমবিসিএস

26/07/2025

ভেপিং: ধূমপানের মতোই বিপজ্জনক?
যারা শুধু ভেপ বা ই-সিগারেট সেবন করেন (ধূমপান করেন না), তাদের জন্য একটি খারাপ খবর আছে। সাম্প্রতিক গবেষণা বলছে যে, এমন ব্যক্তিদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ২.২৯ গুণ বেশি।
ভেপিং লিকুইডে থাকা ডায়াসিটাইল নামক রাসায়নিক ফুসফুসে প্রবেশ করে ব্রঙ্কিওলস-এ তীব্র প্রদাহ সৃষ্টি করে। এর ফলে ধীরে ধীরে টিস্যুগুলোতে স্থায়ী ক্ষত বা ফাইব্রোসিস তৈরি হয়।
এছাড়া, ইঁদুরের উপর চালানো একটি গবেষণায় দেখা গেছে যে, ভেপের নিকোটিন অ্যালডিহাইড অক্সিডেজ (AOX) এনজাইমের মাধ্যমে সুপারঅক্সাইড নামে একটি বিষাক্ত যৌগ তৈরি করে, যা ফুসফুসের কোষ ধ্বংস করে দেয়।
এই গবেষণাগুলো ইঙ্গিত দিচ্ছে যে, ভেপিং ধূমপানের মতোই ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে।

10/07/2025

এই যন্ত্রটির নাম কী এবং এটি সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?

04/07/2025

মানুষের মৃত্যু উৎপাদন কারি, বন্ধ করুন মৃত্যুর মিছিল আজই---- ভিডিও টি দেখুন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka