Retouch Make-up Studio

Retouch Make-up Studio

Share

digital creator Your Beauty is our Duty..!

"Retouch Make-up Studio"

20/04/2026

জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তি:
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৪/০৪/২০২৬ তারিখ (শুক্রবার) সকাল ৭টা হতে ২৫/০৪/২০২৬ তারিখ (শনিবার) সকাল ৭টা পর্যন্ত মোট ২৪ (চব্বিশ) ঘণ্টা আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুর ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

*তিতাস গ্যাস কর্তৃপক্ষ*

05/04/2026

♦️রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!

১. সুদ (Riba):
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারকাহ আসতে পারে না।
📖 রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ — “আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা।”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
📖 রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ — “কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব, অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক কেটে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
📖 হাদিস: “যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।”
— বুখারি ২৯৮৬

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হা/রাম টাকা জীবনে অভাব ডেকে আনে।
📖 হাদিস: “যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।” — মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান–সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের বারকাহ কমে যায়।
📖 হাদিস: “রিযিক সালাতে আছে।”
— সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত:
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকাহ খেয়ে ফেলে।
📖 সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ।
অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়।
📖 হাদিস: “যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে, সে জান্নাতে যাবে না।”
— মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বং/স হতে থাকে।
📖 সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
📖 হাদিস: “মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করো।”
— ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো:
এতে সম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না—সে শেষ পর্যন্ত কম পায়।
📖 হাদিস: “মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়, তবুও সে তৃতীয়টি চাইবে।”
— বুখারি ৬৪৩৯

১৩. বাবা–মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
📖 হাদিস: “রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।”
— মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই, বরং ধ্বং/স ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
📖 হাদিস: “সদকা সম্পদ কমায় না।”
— মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায় করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ বারকাহ পুড়িয়ে ফেলে।
📖 বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে।
যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি:
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

📖 হাদিস: “আল্লাহ্‌র সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণ করেন।”
— তিরমিজি ২৫১০

Photos from Retouch Make-up Studio's post 02/04/2026

🩸💉হাসপাতালের সর্বশেষ হালনাগাদকৃত সকল #রক্ত সম্পর্কিত টেস্টের মূল্য/ ফি.....
🔖তালিকা নিম্নরূপ

📢 শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন।



#রক্ত_পরীক্ষা #টেস্ট_ফি #বাংলাদেশসাস্থ্য #হেমাটোলজি

01/04/2026

মাত্র ৩ ঘন্টায় সব শেষ। নবীন ফ্যাশনের মালিক নবীন হাশেমীর প্রতিষ্ঠান ফ্যামিলি বাজার ৯০ টা'কা'য় প'র্দা অ'ফা'র করেছিল, মাত্র ৩ ঘন্টায় স্টকের সব প'র্দা শেষ হয়ে যায়.....এভাবেই সুলভ মূ'ল্যে প্রো'ডা'ক্ট বিক্রি অব্যাহত থাকুক। শুভ কামনা নবীন ফ্যাশনের মালিক নবীন হাশেমীর জন্য।

#নবীনফ্যাশন

01/04/2026

পান খাওয়ার ৭টি উপকারিতা

31/03/2026

নবীন ফ্যাশনের স্বত্বাধিকারী নবীন হাশেমী জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলায় মোট ৪৪০ জন এজেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজেন্ট হওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত হলো, প্রার্থীকে নিয়মিত নামাজ আদায়কারী হতে হবে।

‎যারা ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান বা এজেন্ট হিসেবে কাজ করার আগ্রহ রাখেন, তারা বিস্তারিত জানতে কমেন্ট সেকশনটি দেখতে পারেন।

তিনি আরও উল্লেখ করেছেন, এই সুযোগটি তাদের জন্যই, যাদের বর্তমানে অন্য কোনো পেশা বা স্থায়ী কাজ নেই। অর্থাৎ, এটি পার্টটাইম বা অতিরিক্ত আয়ের উৎস হিসেবে নেওয়া যাবে না।
‎এছাড়া, কোনো ধরনের জামানত নেওয়া হবে না বলেও নিশ্চিত করা হয়েছে।

‎আমার ব্যক্তিগত মতামত হলো...
‎যেহেতু এটি অনেকের জন্য একটি সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ, তাই কেউ যেন অসৎ উদ্দেশ্য বা প্রতারণার মানসিকতা নিয়ে এখানে যুক্ত হবেন না!

‎আমি নিজেও একসময় ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম এবং প্রতারণার শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, সততা বজায় রেখে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব।

‎সবাইকে অনুরোধ করবো, আপনারা তাকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, সঠিকভাবে কাজ করতে পারলে এখান থেকে সম্মানজনক উপার্জন করা সম্ভব।

‎জনস্বার্থে পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। বিস্তারিত তথ্য কমেন্টে দেওয়া আছে..!

28/03/2026

এই ঘটনাটা শুধু একটা অনিয়ম না—এটা সরাসরি মানুষের সাথে প্রতারণা!
একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে আইসিইউতে রেখে দেওয়া হয়েছে, আর সেই সুযোগে তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। অথচ বাস্তবতা এমন—সেই মানুষটাই নিজে উঠে বাইরে এসে বলছে, “আমি তো সুস্থ, আমাকে এখানে কেন রাখা হয়েছে?”
ভাবা যায়?
যেখানে আইসিইউ হওয়ার কথা জীবন বাঁচানোর জায়গা, সেখানে যদি এটা হয়ে যায় ব্যবসার কেন্দ্র—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
এটা শুধু একটা পরিবারের সমস্যা না, এটা আমাদের সবার জন্য একটা ভয়ংকর সংকেত। আজ সে, কাল আমি বা আপনি—যে কেউ এমন প্রতারণার শিকার হতে পারি।

মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ হোক।
হাসপাতাল হোক নিরাপত্তার জায়গা—ভয়ের না।

26/03/2026

"তাকে কইলাম ২৯ মার্চ আমার ডিউটি আছে তোমরা বাড়ি থাকো, বউ শুনলো না। বললো, আব্দুল্লাহর বাপ তোমারে না দেখলে আমার ভালো লাগে না। আমি বাড়ি থাকমু না। তোমারে না দেখলে আমার অস্থির লাগে। এখন আমার কী হবে; কেমনে বাঁচমু?"

"কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই; আমার ডিউটি আছে। বউ কইল না, তুমি একলা-একলা যাইবা, আমার ভালো লাগে না। এখন আমারে ছাইড়া কেমনে একলা রাইখা চইলা গেলা! আমি এখন কী করমু!"

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের ৪০ জন যাত্রীর মধ্যে যে ৪/৫ জন উপরে উঠতে পেরেছে, এই লোক তাদের একজন।

ডু*বে যাওয়া বাসে শুধু তার স্ত্রী ছিল না, ছোট্ট ছেলে আবদুল্লাহও ছিল। দুজনই এখন পর্যন্ত নি*খোঁজ।

উদ্ধার করতে বেশ দেরিতে গেছে টিম। লাইভে দেখছিলাম গাড়ির কাঁচ ভাঙতে পারছিল না। ফলে কাউকে বেরও করতে পারছিল না। পরে ঝ*ড়-বৃষ্টি শুরু হলে উদ্ধার কাজে আরো বাঁ*ধাগ্রস্ত হয়েছে।

26/03/2026

বাসটি যখন হঠাৎ পানিতে পড়ে যায়, যাত্রীরা শুরুতে প্রচণ্ড আতঙ্ক আর দম ধরে রাখার এক আপ্রাণ লড়াইয়ের মধ্য দিয়ে যান। পানির নিচে যতক্ষণ শ্বাস আটকে রাখা সম্ভব, ততক্ষণ শরীর বাঁচার জন্য ছটফট করে। কিন্তু এক পর্যায়ে যখন আর দম ধরে রাখা যায় না, তখন শরীর বাধ্য হয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে এবং ফুসফুসে বাতাসের বদলে পানি ঢুকে পড়ে।

এই মুহূর্তটিই শারীরিক কষ্টের সবচেয়ে বড় অংশ, যেখানে শ্বাসনালীতে পানির ঝাপটা লেগে এক ধরনের তীব্র দমবন্ধ করা যন্ত্রণার সৃষ্টি হয়। তবে এই যন্ত্রণাদায়ক অবস্থা খুব বেশি সময় স্থায়ী হয় না। ফুসফুসে পানি ঢোকার ১ থেকে ২ মিনিটের মধ্যেই অক্সিজেনের অভাবে মস্তিষ্ক নিস্তেজ হয়ে আসে এবং মানুষ দ্রুত জ্ঞান হারিয়ে ফেলে।

একবার অচেতন হয়ে গেলে শরীর আর কোনো ব্যথা বা কষ্ট অনুভব করতে পারে না। অর্থাৎ, মৃত্যুর চূড়ান্ত মুহূর্তটি আসার আগেই মানুষ গভীর ঘুমের মতো এক ধরনের অসাড় অবস্থায় চলে যায়। মূলত সেই কয়েক সেকেন্ডের ভয় আর নিঃশ্বাস নেওয়ার তীব্র আকুতিটুকুই ছিল তাদের আসল কষ্ট।

এমন মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর সমবেদনা রইল। আপনি কি এই ধরণের বিপদে গাড়ি থেকে দ্রুত বের হওয়ার কোনো কৌশল সম্পর্কে জানতে চান?

26/03/2026

বিয়ের জন্য বাড়ি থেকে পাত্রী দেখেছিলেন ফ্যামিলির সদস্যরা! সেই সুবাধে বর তার নতুন জীবন সঙ্গীকে গোপনে দেখতে গিয়েছে মার্কেটে!
যাকে বিয়ে করবে সে আসলে কেমন মেয়ে?
তার চলাফেরা কেমন? কারো সাথে সম্পর্ক আছে কি না তাহা দেখার জন্য।

বর বন্ধুকে সাথে নিয়ে মার্কেটে গিয়ে হবু বৌয়ের পিছু নেন, গোপনে বৌয়ের হাটার ভিডিও করেন ছবি তোলেন। হবু বৌ তো আর জানে না এই বেডা তার জামাই হবে কয়েক দিন পর। হবু বৌ বিষয়টি টের পেয়ে হবু জামাইর শার্টের কলার ধরে পায়ের জুতা খুলে টাস টুস করে পেটাতে শুরু করলেন। আশেপাশে লোক জন ভির জমালে হবু জামাইর মোবাইল ছিনিয়ে নিয়ে লোকজনকে দেখান যে, এই বেডা আমার ভিডিও ও ছবি তুলছিলো গোপনে। তারপর পাবলিকও হবু জামাইকে কিছু চর থাপ্পড় দিয়ে পুলিশ ডেকে এনে পুলিশের কাছে হবু জামাইকে তুলে দেয়। হবু জামাই পুলিশকে বিস্তারিত বলে পুলিশের কাছ থেকে সাথে সাথে ছাড়া পান। তারপর হবু বৌকে সবকিছু খুলে বললে হবু বউ লজ্জায় সেই জায়গা ত্যাগ করেন। কিন্তু ততক্ষণে হবু জামাই মেয়ের বাড়িতে ফোন করে বলে দেয় এই মেয়ে কে বিয়ে করবে না..!

এখন আপনারাই বলেন দোষ টা আসলে কার⁉️

13/12/2025

এই ভদ্রমহিলা তার ভাইয়ের মৃত্যুর পর জানাযা শেষে কবরস্থানে যায়। সেখানে গিয়ে তার ভাইকে দাফন করানোর পর সে উপস্থিত সকলের সামনে উচুঁ আওয়াজে বলে:

"হে আল্লাহ! এখন সে আপনার উপর অর্পিত। আপনিই আদিল (ন্যায়পরায়ণ) এবং আহকামিল হাকিমিন (শাসকদের শাসক)।
তাই আমি আপনাকেই বলছি। সে যেভাবে আমাকে ৩০ বছর ধরে আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছিল, সেভাবে আপনিও তাকে আপনার রহমত থেকে বঞ্চিত করুন।"

😭😭😭

আমি মনে করি, এই ঘটনাটি আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা। বান্দার হক অনেক কঠিন জিনিস। আপনার বোনদের সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে আল্লাহর প্রতি ভয় করুন।

Collected

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


North Rajashon, Savar
Dhaka
1340