Daily Health Tips BD
ডেইলি হেলথ টিপসে আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য উপভোগ করুন।
26/08/2025
টাইম লাইনে রেখে দেন কাজে আসতে পারে
🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন
🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা
মাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → নিউরোলজিস্ট (Neurologist)
মস্তিষ্কের অস্ত্রোপচার, টিউমার → নিউরোসার্জন (Neurosurgeon)
---
🔹 চোখের সমস্যা
চোখের ঝাপসা, লাল হওয়া, ছানি, গ্লুকোমা → চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)
---
🔹 কান, নাক ও গলার সমস্যা
কানে কম শোনা, কানে পুঁজ পড়া, টনসিল, সাইনাস, নাক দিয়ে রক্ত পড়া → ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist)
---
🔹 দাঁত ও মুখের সমস্যা
দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা/ব্রেস → ডেন্টিস্ট (Dentist)
---
🔹 হৃদরোগ ও রক্তচাপ
বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ → কার্ডিওলজিস্ট (Cardiologist)
হার্টের অপারেশন লাগলে → কার্ডিয়াক সার্জন (Cardiac Surgeon)
---
🔹 শ্বাসকষ্ট / ফুসফুস
হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, যক্ষ্মা → মেডিসিন / চেস্ট বিশেষজ্ঞ (Pulmonologist)
---
🔹 পেট ও হজমের সমস্যা
গ্যাস্ট্রিক, পেট ব্যথা, লিভারের সমস্যা, আলসার → গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist)
---
🔹 কিডনি / প্রস্রাবের সমস্যা
কিডনির পাথর, প্রস্রাবে জ্বালা, ইউরিন ইনফেকশন → নেফ্রোলজিস্ট (Nephrologist)
অপারেশন লাগলে → ইউরোলজিস্ট (Urologist)
---
🔹 হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড
কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ভাঙা, বাত → অর্থোপেডিক সার্জন (Orthopedic Doctor)
---
🔹 ত্বক ও যৌন রোগ
চুলকানি, চুল পড়া, ফুসকুড়ি, যৌন রোগ → ডার্মাটোলজিস্ট (Skin & VD Specialist)
---
🔹 নারী রোগ
মাসিকের সমস্যা, গর্ভাবস্থা, সন্তান জন্ম → গাইনোকলজিস্ট (Gynecologist & Obstetrician)
---
🔹 শিশু রোগ
শিশুদের জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া → পেডিয়াট্রিশিয়ান (Child Specialist)
---
🔹 মানসিক রোগ
দুশ্চিন্তা, ডিপ্রেশন, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া → সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)
---
🔹 সাধারণ অসুখ
সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা → মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist)
জরুরি বা ছোটখাটো সমস্যা → MBBS ডাক্তার (General Physician)
22/08/2025
এটাকে বলা হয় কসমেটিক সেলাই👍🏻
©Pic Collected 📍
আজ চাঁদপুর সদর হাসপাতালের ঘটনা।
ভিডিও টা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন।
দেখুন জলাতঙ্ক রোগ কতটা ভয়ংকর।
কুকুড় কামড়ালে সাথে সাথে কুকুড়ের কামড়ের ভেক্সিন নিন।সময়মতো ভেক্সিন না নিলে এই অবস্থা হবে।
সচেতন হোন, সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
আজ চাঁদপুর সদর হাসপাতালের ঘটনা।
08/08/2025
হার্টের রিং এর দাম কমেছে অনেক। আশা করি সাধারণ মানুষ, যাদের হাটের রিং লাগানো প্রয়োজন কিন্তু টাকার অভাবে লাগাতে পারছেন না, তারা বেশ উপকৃত হবেন।
ব্রেকিং নিউজ
নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাস থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত।😭😭
02/08/2025
🫀হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথা পার্থক্য করবেন কীভাবে জানা উচিত।
১) ব্যথার অবস্থান:
*🫀 হার্টের ব্যথা: সাধারণত বুকের মাঝখানে হয়। অনেক সময় ব্যথা গলা, চোঁয়াল,কাঁধ, ঘাড় বা হাতে ছড়িয়ে পড়ে।
* গ্যাস্ট্রিকের ব্যথা: পেটের উপরের দিকে (নাভির ওপরে, বুকের নিচে) হয়।
২) ব্যথার সময়কাল:
* 🫀হার্টের ব্যথা: হঠাৎ শুরু, ৫-২০ মিনিট স্থায়ী হতে পারে।
* গ্যাস্ট্রিকের ব্যথা: ধীরে ধীরে শুরু, দীর্ঘ সময় স্থায়ী হতে পারে।
৩) খাবারের সাথে সম্পর্ক:
* 🫀হার্টের ব্যথা: খাবারের পরে বাড়তে পারে।
* গ্যাস্ট্রিকের ব্যখা: খালি পেটে বা খাবারের পরে বেড়ে যায়।
মসলা, ঝাল,চর্বি জাতীয়, তৈলাক্ত খাবারে বেশি হয়।
৪) ব্যথার প্রকৃতি:
* 🫀হার্টের ব্যথা: চাপ বা ভারী কিছু বসে আছে এমন অনুভূতি।
* গ্যাস্ট্রিকের ব্যথা: জ্বালাপোড়া বা থেমে থেমে তীব্র ব্যথা।
৫) ব্যথার সাথে অন্যান্য উপসর্গ:
* 🫀হার্ট অ্যাটাক হলে: শ্বাসকষ্ট, ঘাম, দুর্বলতা, মাথা ঘোরা,বমি বমি ভাব বা বমি, অনিয়মিত হৃদস্পন্দন, অজ্ঞান হওয়া ইত্যাদি।
* গ্যাস্ট্রিকের ব্যথা: অরুচি, বমি ভাব বা বমি, আলকাতরার মতো কালো পায়খানা বা রক্ত বমি (জটিলতা হলে)।
৬) ঔষধে প্রতিক্রিয়া:
* 🫀হার্টের ব্যথা: বিশ্রাম ও নাইট্রোগ্লিসারিনে উপশম হতে পারে।
* গ্যাস্ট্রিকের ব্যথা: অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধে কমে যায়।
৭) ♦️জীবনের ঝুঁকি:
* 🫀হার্ট অ্যাটাক: তাৎক্ষণিক চিকিৎসা না নিলে মারাত্মক হতে পারে। মৃত্যুহার ও জটিলতা অনেক বেশি।
* গ্যাস্ট্রিকের ব্যথা: সাধারণত প্রাণঘাতী নয়, তবে চিকিৎসা না করলে জটিলতা হতে পারে।
** 🫀হার্টের ব্যথা হলে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে অবহেলা করবেন বা শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে বসে থাকবেন না।
হার্টের ব্যথা হলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
02/08/2025
বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।
তীব্র জ্বর আসবে, ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে,!!
সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে।
শরীরে ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে।
প্রেসার লো করবে। ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে।
আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না। সকলেই সাবধানে থাকুন। শরীরের ইমিউনিটি বাড়ান, সকালে তুলসী, আদা, লবঙ্গ, দারুচীনি ছেচে ( পারলে এক চামচ মধু দিয়ে) রং চা পান করুন, ভাল ফল পাবেন।
02/08/2025
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Nila Akter, Sidratul Muntaha, Suriya Akter Poly
02/08/2025
বেস্ট মর্নিং এর খাবার
কখনো এমন হয়েছে কি ? রাতে শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে পানি চলে এসেছে 😥
02/08/2025
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Dhaka
1232
